সরাসরি মূল কন্টেন্টে যান

বাংলা গ্রন্থ ও গ্রন্থকার

২০ টি প্রশ্ন
টপিক তালিকা
একই বিষয়ের সব টপিক
ব্যাখ্যা (Explanation)
'বাংলাপিডিয়া' প্রকাশ করে বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি।
• প্রথম প্রকাশ: ২০০৩ সালে।
• প্রধান সম্পাদক: অধ্যাপক সিরাজুল ইসলাম।
• এটি বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ; বাংলা ও ইংরেজি দুই ভাষায় প্রকাশিত।

পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তথ্য:
• বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা: ১৯৫২, ঢাকা।
• বাংলা একাডেমি প্রকাশ করে 'বাংলা একাডেমি ব্যবহারিক বাংলা অভিধান' ইত্যাদি।
ব্যাখ্যা (Explanation)
ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের প্রধান ছিলেন উইলিয়াম কেরি।
• তিনি ছিলেন শ্রীরামপুর মিশনের ব্যাপটিস্ট মিশনারি।
• তাঁর তত্ত্বাবধানে পণ্ডিতেরা বাংলায় পাঠ্যবই লেখেন।
• তাঁর রচনা: কথোপকথন (১৮০১) ও ইতিহাসমালা (১৮১২)।
অন্য অপশনগুলো:
• উইলিয়াম ওয়ার্ড ও মার্শম্যান: কেরির সাথে শ্রীরামপুর ত্রয়ী।
• ডেভিড হেয়ার: হিন্দু কলেজ ও শিক্ষা বিস্তারের সাথে যুক্ত।

পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তথ্য:
• শ্রীরামপুর মিশন প্রতিষ্ঠা: ১৮০০।
• উইলিয়াম কেরিকে বলা হয় বাংলা গদ্যের অন্যতম পথিকৃৎ।
ব্যাখ্যা (Explanation)
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রথম যতি বা বিরাম চিহ্নের সফল প্রয়োগ করেন 'বেতাল পঞ্চবিংশতি' (১৮৪৭) গ্রন্থে।
• এটি হিন্দি 'বৈতাল পচ্চীসী'-র অনুবাদ।
• এটি বিদ্যাসাগরের প্রথম প্রকাশিত গ্রন্থ।
• এজন্য তাঁকে বাংলা গদ্যের জনক বলা হয়।

পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তথ্য:
• শকুন্তলা (১৮৫৪): কালিদাসের নাটক থেকে।
• সীতার বনবাস (১৮৬০): ভবভূতির উত্তররামচরিত ও রামায়ণ থেকে।
• বর্ণপরিচয় (১৮৫৫): শিশুদের বর্ণশিক্ষার বই।
ব্যাখ্যা (Explanation)
- সৈয়দ সুলতান কর্তৃক ফারসি 'কাসাসুল আম্বিয়া কাব্যের অনুসরণে রচিত গ্রন্থ 'নবীবংশ' (১৫৮৪)।
- এটি দুটি খণ্ডে হযরত মুহম্মদ (স.) এর জীবনীকাব্য।
- এ কাব্যে হিন্দু দেবদেবীর (ব্রহ্মা, বিষ্ণু, হরি, শিব, মহেশ্বর, বামন, রাম, কৃষ্ণ) উল্লেখ থাকলেও ইসলামের মাহাত্ম্য বর্ণনাই কবির উদ্দেশ্য ছিল।
- এ কাব্যের ২য় খণ্ডের নাম 'রসুল চরিত'।
- মধ্যযুগে রচিত হযরত মুহম্মদ (স.) এর পূর্ণাঙ্গ জীবনী হিসেবে 'রসুল চরিত'ই শ্রেষ্ঠ কাব্য।
- এ কাব্যের শেষাংশে উল্লেখ আছে শবে মিরাজের ইতিহাস।

তাঁর রচিত অন্যান্য কাব্য:
- 'শব-ই-মিরাজ',
- 'রসুল বিজয়',
- 'জ্ঞানপ্রদীপ',
- 'জ্ঞানচৌতিশা',
- 'জয়কুম রাজার লড়াই',
- 'ইবলিশনামা',
- 'মারফতী গান',
- 'পদাবলি',
- 'ওফাৎ-ই-রসুল'।
ব্যাখ্যা (Explanation)
মধ্যযুগের বাংলা সাহিত্যের প্রথম কাব্য 'শ্রীকৃষ্ণকীর্তন'-এর রচয়িতা বড়ু চণ্ডীদাস ।
১৯০৯ সালে পণ্ডিত বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কাকিল্যা গ্রামের এক গোয়ালঘর থেকে এই কাব্যের পুঁথি উদ্ধার করেন ।
পরবর্তীতে তাঁর সম্পাদনায় ১৯১৬ সালে (১৩২৩ বঙ্গাব্দে) কলকাতার 'বঙ্গীয় সাহিত্য পরিষদ' থেকে কাব্যটি প্রথম প্রকাশিত হয় ।

সোর্স: অগ্রদূত বাংলা সাহিত্য ও ব্যাকরণ
ব্যাখ্যা (Explanation)
বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক প্রণয়োপাখ্যান 'ইউসুফ-জোলেখা'-এর রচয়িতা মধ্যযুগের প্রাচীনতম বাঙালি মুসলমান কবি শাহ মুহম্মদ সগীর।
- তিনি গৌড়ের সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের রাজত্বকালে (১৩৮৯–১৪১০ খ্রি.) কাব্যটি রচনা করেন।
- কাব্যের কাহিনি কুরআনের সূরা ইউসুফ ও ফারসি ঐতিহ্যের ইউসুফ-জোলেখা কাহিনি থেকে নেওয়া।
- এর মাধ্যমে বাংলা সাহিত্যে দেব-দেবীর কাহিনির বাইরে প্রথম মানবিক প্রেমের কাহিনি রূপ পায়।
সোর্সঃ অগ্রদূত বাংলা সাহিত্য ও ব্যাকরণ
ব্যাখ্যা (Explanation)
'জৈগুনের পুঁথি' কাব্যের রচয়িতা দোভাষী পুঁথি সাহিত্যের কবি সৈয়দ হামজা।
- তিনি অষ্টাদশ শতকের শেষ ও উনিশ শতকের শুরুর দিকের কবি; দোভাষী পুঁথি সাহিত্যে ফকির গরীবুল্লাহর পরেই তাঁর নাম আসে।
- ফকির গরীবুল্লাহ 'আমীর হামজা' কাব্য শুরু করে অসমাপ্ত রেখে যান; পরে সৈয়দ হামজা তা শেষ করেন।

পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তথ্য:
- সৈয়দ হামজার রচনা: মধুমালতী, আমীর হামজা (দ্বিতীয় অংশ), জৈগুনের পুঁথি, হাতেম তাই।
- ফকির গরীবুল্লাহর রচনা: ইউসুফ-জোলেখা, আমীর হামজা (প্রথম অংশ), জঙ্গনামা, সোনাভান, সত্যপীরের পুঁথি।
- দোভাষী পুঁথির প্রথম সার্থক কবি: ফকির গরীবুল্লাহ।
ব্যাখ্যা (Explanation)
'নবীবংশ' কাব্যের রচয়িতা মধ্যযুগের কবি সৈয়দ সুলতান। এটি ষোড়শ শতকের শেষ দিকে রচিত নবী-রাসুলদের কাহিনিভিত্তিক কাব্য।
- এতে আদম (আ.) থেকে শুরু করে হযরত মুহাম্মদ (স.) পর্যন্ত নবীদের কাহিনি বর্ণিত হয়েছে।
- কাব্যে হিন্দু দেবতা ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর ও কৃষ্ণকেও নবী হিসেবে দেখানো হয়েছে।
- সৈয়দ সুলতানের অন্যান্য রচনা: শবে মিরাজ, রসুল বিজয়, ওফাতে রসুল, জ্ঞানপ্রদীপ।
সোর্সঃ অগ্রদূত বাংলা সাহিত্য ও ব্যাকরণ
ব্যাখ্যা (Explanation)
- শাহ মুহম্মদ সগীর বাংলা সাহিত্যের প্রাচীনতম বাঙালি মুসলমান কবি।
- তিনি গৌড়ের সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের রাজত্বকালে (১৩৮৯–১৪১০ খ্রি.) সাহিত্যচর্চা করেন।
- তাঁর রচিত 'ইউসুফ-জোলেখা' বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক প্রণয়োপাখ্যান।
- অপশনের সৈয়দ সুলতান (ষোড়শ শতক), দৌলত উজির বাহরাম খান (ষোড়শ শতক) ও আলাওল (সপ্তদশ শতক) পরবর্তী সময়ের কবি।
সোর্সঃ অগ্রদূত বাংলা সাহিত্য ও ব্যাকরণ

প্রথম ৩০টি প্রশ্নের ব্যাখ্যা ওয়েবসাইটে; সবগুলোর সম্পূর্ণ ব্যাখ্যা পেতে অ্যাপ ইন্সটল করুন।

ব্যাখ্যা (Explanation)
ভারতচন্দ্র রায়গুণাকর হলেন অন্নদামঙ্গল কাব্যধারার প্রধান কবি এবং বাংলা সাহিত্যের মধ্যযুগের শ্রেষ্ঠ কবি ।
- তিনি নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্রের সভাকবি ছিলেন ।
- ১৭৫২-৫৩ সালে তিনি তাঁর বিখ্যাত 'অন্নদামঙ্গল' কাব্য রচনা করেন ।
- তিনি মধ্যযুগের সর্বশেষ শক্তিমান কবি এবং বাংলা সাহিত্যের প্রথম নাগরিক কবি হিসেবে পরিচিত ।
- ১৭৬০ সালে তাঁর মৃত্যুর মাধ্যমে বাংলা সাহিত্যে মধ্যযুগের সমাপ্তি ঘটে ।
সোর্সঃ অগ্রদূত বাংলা সাহিত্য ও ব্যাকরণ
ব্যাখ্যা (Explanation)
মধ্যযুগের বাংলা সাহিত্যের প্রথম কাব্য 'শ্রীকৃষ্ণকীর্তন'-এর রচয়িতা বড়ু চণ্ডীদাস ।
১৯০৯ সালে পণ্ডিত বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কাকিল্যা গ্রামের এক গোয়ালঘর থেকে এই কাব্যের পুঁথি উদ্ধার করেন ।
পরবর্তীতে তাঁর সম্পাদনায় ১৯১৬ সালে (১৩২৩ বঙ্গাব্দে) কলকাতার 'বঙ্গীয় সাহিত্য পরিষদ' থেকে কাব্যটি প্রথম প্রকাশিত হয় ।
তাই সঠিক উত্তর ১৯১৬ সালে।

সোর্স: অগ্রদূত বাংলা সাহিত্য ও ব্যাকরণ
ব্যাখ্যা (Explanation)
বাংলা সাহিত্যের মধ্যযুগের প্রথম কাব্য শ্রীকৃষ্ণকীর্তন-এর রচয়িতা বড়ু চণ্ডীদাস । এই কাব্যে মোট ১৩টি খণ্ড রয়েছে ।
খণ্ডগুলো হলো:
- জন্ম খণ্ড, তাম্বুল খণ্ড ও দান খণ্ড
- নৌকা খণ্ড, ভার খণ্ড ও ছত্র খণ্ড
- বৃন্দাবন খণ্ড, কালিয়দমন খণ্ড ও যমুনা খণ্ড
- হার খণ্ড, বাণ খণ্ড, বংশী খণ্ড ও বিরহ খণ্ড
কাব্যটিতে রাধা-কৃষ্ণের প্রেমকাহিনি এই ১৩টি খণ্ডের মাধ্যমে বর্ণিত হয়েছে ।
সোর্সঃ অগ্রদূত বাংলা সাহিত্য ও ব্যাকরণ
ব্যাখ্যা (Explanation)
বাংলা সাহিত্যের মধ্যযুগের প্রথম নিদর্শন হলো 'শ্রীকৃষ্ণকীর্তন' কাব্য । এই কাব্যের রচয়িতা হলেন বড়ু চণ্ডীদাস ।
- ১৯০৯ সালে বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কাকিল্যা গ্রামের এক গোয়ালঘর থেকে এই কাব্যের পুথি উদ্ধার করেন ।
- ১৯১৬ সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে কাব্যটি প্রথম গ্রন্থাকারে প্রকাশিত হয় ।
তাই সঠিক উত্তর হলো বড়ু চণ্ডীদাস।
সোর্স: অগ্রদূত বাংলা সাহিত্য ও ব্যাকরণ
ব্যাখ্যা (Explanation)
সংস্কৃত ভাষার প্রাচীন মহাকাব্য 'রামায়ণ'-এর মূল রচয়িতা হলেন মহর্ষি বাল্মীকি, যা ৭টি খণ্ডে ও ২৪ হাজার শ্লোকে রচিত। এই কাব্যের মূল উপজীব্য হলো বিষ্ণুর অবতার শ্রীরামের জীবনকাহিনী।

• বাংলা ভাষায় রামায়ণের প্রথম ও শ্রেষ্ঠ অনুবাদক হলেন কৃত্তিবাস ওঝা।
• তাঁর রচিত এই অনুবাদ কর্মটি 'কৃত্তিবাসী রামায়ণ' বা 'শ্রীরাম পাঁচালী' নামে পরিচিত।
• কৃত্তিবাস ওঝার এই অনুবাদের মাধ্যমেই মধ্যযুগের বাংলা অনুবাদ সাহিত্যের সূচনা ঘটে।
• উল্লেখ্য, রামায়ণের প্রথম মহিলা অনুবাদক এবং বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি হলেন চন্দ্রাবতী।
ব্যাখ্যা (Explanation)
মধ্যযুগে বাংলা সাহিত্যের আদি ও প্রথম নিদর্শন হলো বড়ু চণ্ডীদাস রচিত 'শ্রীকৃষ্ণকীর্তন' কাব্য।

• ১৯০৯ সালে বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কাঁকিল্যা গ্রামের এক গৃহস্থ বাড়ির গোয়ালঘর থেকে এই কাব্যের পুঁথিটি আবিষ্কার করেন।
• শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের প্রধান চরিত্র তিনটি: কৃষ্ণ, রাধা ও বড়াই।
• কাব্যগ্রন্থটি মোট ১৩টি খণ্ড ও ৪১৮টি পদে বিন্যস্ত।
• এটি মূলত রাধা-কৃষ্ণের প্রেমলীলা অবলম্বনে রচিত একটি আখ্যানকাব্য, যা বাংলা ভাষার প্রথম একক কাব্যগ্রন্থ হিসেবেও স্বীকৃত।
ব্যাখ্যা (Explanation)
মহাকবি আলাওল ছিলেন আরাকান বা রোসাঙ্গ রাজসভার অন্যতম প্রধান সভাকবি। তিনি আনুমানিক ১৬০৭ সালে চট্টগ্রামের হাটহাজারি থানার জোবরা গ্রামে (মতান্তরে ফরিদপুরের ফতেহাবাদ পরগনায়) জন্মগ্রহণ করেন।

• আরাকান রাজসভার অমাত্য মাগন ঠাকুরের প্রেরণায় তিনি কাব্য রচনায় মনোনিবেশ করেন।
• 'পদ্মাবতী' তাঁর প্রথম ও শ্রেষ্ঠ রচনা। এটি হিন্দি কবি মালিক মুহম্মদ জায়সীর রচিত হিন্দি মহাকাব্য 'পদুমাবৎ' অবলম্বনে রচিত।
• তাঁর রচিত অন্যান্য উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলো হলো: 'সয়ফুলমুলুক-বদিউজ্জামাল', 'সিকান্দারনামা', 'হপ্তপয়কর', 'তোহফা বা তত্ত্বোপদেশ' ও 'রাগতালমালা'।
• এছাড়া তিনি দৌলত কাজীর অসমাপ্ত কাব্য 'সতীময়না-লোর-চন্দ্রানী' সমাপ্ত করেন।
ব্যাখ্যা (Explanation)
- শ্রীকৃষ্ণকীর্তন হলো সর্বজনস্বীকৃত খাঁটি বাংলা ভাষায় রচিত মধ্যযুগের প্রথম কাব্যগ্রন্থ (বাংলাপিডিয়া ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যসূত্র অনুযায়ী)।
- এই অমূল্য কাব্যটি রচনা করেন বড়ু চণ্ডীদাস।
- ১৯০৯ সালে বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কাঁকিল্যা গ্রামের দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়ালঘর থেকে এর পুঁথি উদ্ধার করেন এবং ১৯১৬ সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে এটি গ্রন্থাকারে প্রকাশ করেন।
- অপশনের চর্যাপদ হলো প্রাচীন যুগের নিদর্শন এবং এর ভাষা পুরোপুরি স্পষ্ট নয়। তাই খাঁটি বাংলা ও মধ্যযুগের প্রথম নিদর্শন হিসেবে শ্রীকৃষ্ণকীর্তন-ই সঠিক উত্তর।
- শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে মোট ১৩টি খণ্ড রয়েছে।
- কাব্যের প্রধান চরিত্র তিনটি: কৃষ্ণ, রাধা এবং বড়াই।
ব্যাখ্যা (Explanation)
বাংলা সাহিত্যের প্রথম বাঙালি মুসলমান কবি শাহ মুহম্মদ সগীর 'ইউসুফ-জোলেখা' কাব্যটি রচনা করেন। এটি বাংলা ভাষার প্রথম রোমান্টিক প্রণয়োপাখ্যান।
- তিনি গৌড়ের সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের রাজত্বকালে (১৩৮৯–১৪১০ খ্রি.) কাব্যটি রচনা করেন।
- কাব্যের কাহিনি কুরআনের সূরা ইউসুফে বর্ণিত ইউসুফ নবী ও জোলেখার কাহিনি এবং ফারসি ঐতিহ্য থেকে নেওয়া।

পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তথ্য:
- রচয়িতা: শাহ মুহম্মদ সগীর
- পৃষ্ঠপোষক: সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ
- পরবর্তীকালে আবদুল হাকিম ও ফকির গরীবুল্লাহও 'ইউসুফ-জোলেখা' রচনা করেন।
সোর্সঃ অগ্রদূত বাংলা সাহিত্য ও ব্যাকরণ
ব্যাখ্যা (Explanation)
১৯০৯ সালে বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কাঁকিল্যা গ্রামের দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের বাড়ির গোয়ালঘরের মাচা থেকে 'শ্রীকৃষ্ণকীর্তন' কাব্যের পুঁথি উদ্ধার করেন ।
- মধ্যযুগের বাংলা সাহিত্যের এ কাব্যটির রচয়িতা বড়ু চণ্ডীদাস ।
- ১৯১৬ সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে তাঁরই সম্পাদনায় কাব্যটি প্রথম প্রকাশিত হয় ।
- পুঁথিতে প্রাপ্ত চিরকুট অনুযায়ী কাব্যটির নাম ছিল 'শ্রীকৃষ্ণসন্দর্ভ' ।
সোর্সঃ অগ্রদূত বাংলা সাহিত্য ও ব্যাকরণ

নিজের প্রস্তুতি যাচাই করুন — অ্যাপে লাইভ পরীক্ষা দিয়ে মেরিট লিস্টে নিজের অবস্থান দেখুন।

ব্যাখ্যা (Explanation)
চর্যাপদ হলো বাংলা সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র নিদর্শন । ১৯০৭ সালে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজদরবারের গ্রন্থাগার থেকে এটি আবিষ্কার করেন । পরবর্তীতে তাঁর সম্পাদনায় ১৯১৬ সালে (১৩২৩ বঙ্গাব্দ) কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে 'হাজার বছরের পুরাণ বাঙ্গালা ভাষায় বৌদ্ধগান ও দোহা' নামে এটি গ্রন্থাকারে প্রকাশিত হয় [1-3]।
সোর্সঃ অগ্রদূত বাংলা সাহিত্য ও ব্যাকরণ
সঠিক উত্তর: ০ ভুল উত্তর: ০
নোটিশ

 ★ মেডিকেল ভর্তি প্রস্তুতি ২০২৬-২৭   নতুন 

▶ লাইভ পরীক্ষা শুরু: ২২ নভেম্বর ২০২৬ (শেষ ১৭ ডিসেম্বর)। প্রতিদিন একটি পরীক্ষা, রাত ১২টা থেকে ১১:৫৯ পর্যন্ত যেকোনো সময় দেওয়া যাবে।
◆ মোট ২৮টি পরীক্ষা: ১৬টি বিষয়ভিত্তিক, ১০টি ফুল মডেল টেস্ট ও বিগত সালের এমবিবিএস প্রশ্নে হুবহু ২টি।
◆ ফুল মডেল টেস্টের মান বণ্টন: জীববিজ্ঞান ৩০, রসায়ন ২৫, পদার্থবিজ্ঞান ১৫, ইংরেজি ১৫, সাধারণ জ্ঞান ১৫। প্রতি ভুলে ০.২৫ নম্বর কাটা যাবে।
◆ প্যাকেজ: মাত্র ১৫০ টাকা, মেয়াদ ভর্তি পরীক্ষা পর্যন্ত। সাথে পুরো প্রশ্ন ব্যাংক ও মডেল টেস্ট।

➤ রুটিন: হোম → পিডিএফ → লাইভ পরীক্ষার রুটিন → মেডিকেল ভর্তি প্রস্তুতি ২০২৬-২৭
➤ পরীক্ষা: হোম → পরীক্ষার সেকশন → ভার্সিটি ও মেডিকেল প্রস্তুতি → মেডিকেল ভর্তি প্রস্তুতি ২০২৬-২৭
➤ প্যাকেজ কিনতে: হোম → পেমেন্ট → মেডিকেল ভর্তি প্রস্তুতি ২০২৬-২৭


 ✅ টপিক ও সাব-টপিকভিত্তিক জব সলিউশন্স 

২০০৫ – ২০২৬ সাল পর্যন্ত সব জব সলিউশন্স প্রশ্ন টপিক ও সাব-টপিক আকারে যোগ করা হয়েছে — সর্বমোট প্রায় ২৫ হাজার ইউনিক প্রশ্ন। ১২তম – ২০তম গ্রেডের পরীক্ষার্থীরা শুধু এইগুলো পড়লেই হবে।

▶ প্রশ্ন ব্যাংক → অনুশীলন → এরপর উপরের ডানে হলুদ বাটনে ক্লিক করে Job Solutions ফিল্টার করে নিন।
↻ প্রতি সপ্তাহে নতুন জব প্রশ্ন টপিক ও সাব-টপিক আকারে যোগ করা হয়।


 ★ বর্তমান চলমান কোর্স (সব পরীক্ষা website থেকে OMR পদ্ধতিতে দিতে পারবেন) 

১) ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (১৫৬ দিন)  নতুন 
২) প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রস্তুতি (লেকচার শিট ভিত্তিক কোর্স) নতুন 
৩) ‘অগ্রদূত বাংলা’ ৯০ দিনের মাস্টার স্টাডি রুটিন নতুন 
৪) Master English Study (৯৯ দিনের স্পেশাল কোর্স) নতুন 
৫)
১৯তম শিক্ষক নিবন্ধন — লেকচারশীট ভিত্তিক
৬) ১৯তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) — বাংলা 
 নতুন 
৭) ১৯তম শিক্ষক নিবন্ধন (কলেজ পর্যায়) — বাংলা 
 নতুন 
৮) ১৯তম শিক্ষক নিবন্ধন — সমাজবিজ্ঞান
৯) ১৯তম নিবন্ধন (প্রভাষক) — গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান
১০) ৫১তম বিসিএস প্রস্তুতি — ২৩৬ দিনে সম্পূর্ণ সিলেবাস
১১) টপিক ভিত্তিক জব সলিউশন রুটিন (১৬৫ দিনের)
১২) প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (৩য় ব্যাচ)
১৩)  ৫১তম স্পেশাল বিসিএস (স্বাস্থ্য) সমন্বিত প্রস্তুতি রুটিন (মেডিকেল)  নতুন 
১৪) সাম্প্রতিক বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী


 ➤ আপকামিং কোর্স ও রুটরশ

✦ ১০তম-১৩তম গ্রেডের প্রস্তুতি।  
◆ ১৪তম-২০তম গ্রেডের প্রস্তুতি।  
◆ ৫২তম বিসিএস প্রস্তুতি।