সরাসরি মূল কন্টেন্টে যান

সাম্প্রতিক সাধারণ জ্ঞান

বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী — চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রতিদিনের সাম্প্রতিক খবর, উত্তর ও ব্যাখ্যাসহ।

সম্প্রতি কোন মার্কিন কংগ্রেসের প্রতিনিধি তাইওয়ান সফর করেন চীনের হুশিয়ারি থাকা সত্ত্বেও -

উত্তর: নিম্নকক্ষ পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি

চীন-তাইওয়ান বিরোধ কেন? [ অবসর সময়ে পড়বেন ]

উত্তর: বিস্তারিত প্রথম-আলো

এশিয়ার সবচেয়ে ধনী নারী-

উত্তর: ভারতের সাবিত্রী জিন্দাল। ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্সের - ২০২২ রিপোর্ট অনুযায়ী তিনি এশিয়ার সবচেয়ে ধনী নারী ও ভারতের ১০তম ধনী।

অর্থনৈতিক সমীক্ষা-২০২২ (বাংলাদেশের আর্থ-সামাজিক নির্দেশকসমুহ):

উত্তর: ∎ মোট জনসংখ্যাঃ ১৬ কোটি ৯১ লাখ ১০ হাজার∎ জনসংখ্যা বৃদ্ধির হারঃ১.৩৭%∎ জনসংখ্যার ঘনত্বঃ ১১৪০/ বর্গ কি.মি∎ গড় আয়ু /প্রত্যাশিত আয়ুষ্কালঃ ৭২.৮ বছর∎ স্বাক্ষরতার হাড় (৭ বছরের +): ৭২.৮ বছর∎ প্রাথমিকে ভর্তির হার(২০২০ সাল নাগাদ): ৯৭.৮১%∎ পুরুষ ও নারীর অনুপাতঃ- ১০০.২ : ১০০∎ ডাক্তার প্রতি জনসংখ্যার অনুপাত- ১ : ১৭২৪∎ সুপেয় পানি গ্রহণকারীঃ ৯৮.৩%∎ চলতি মূল্যে জিডিপিঃ ৩৯,৭৬,৪৬২ কোটি টাকা∎ চলতি মূল্যে মাথাপিছু জিডিপিঃ ২৭২৩ মার্কিন ডলার বা ২,৩২,৮২৮ টাকা∎ স্থির মূল্যে জিডিপিঃ ৩০,৩৯,২৭৩ কোটি টাকা∎ স্থির মূল্যে জিডিপি প্রবৃদ্ধির হারঃ ৭.২৫%∎ চলতি মূল্যে জাতীয় আয় (GNI): ৪১,২৪,০৭১ কোটি টাকা∎ চলতি মূল্যে মাথাপিছু জাতীয় আয় (GNI): ২৮২৪ মার্কিন ডলার বা ২,৪১,৪৭০ টাকা∎ মুদ্রাস্ফীতি/মূল্যস্ফীতিঃ ৬.২২%∎ জিডিপিতে কৃষিখাতের অবদানঃ ১১.৫০%∎ জিডিপিতে শিল্পখাতের অবদানঃ ৩৭.০৭%∎ জিডিপিতে সেবাখাতের অবদানঃ ৫১.৪৪%∎ আমদানি ব্যয়ঃ ৭১,৪১০ মিলিয়ন মার্কিন ডলার∎ রপ্তানি আয়ঃ ৪৩,৭০০ মিলিয়ন মার্কিন ডলার∎ বৈদেশিক বাণিজ্য ঘাটতিঃ ২২,৩৬ মিলিয়ন মার্কিন ডলার∎ মোট রেমিট্যান্স : ১৩,৪৩৮.৫০ মিলিয়ন মার্কিন ডলার ∎ মোট কর্মক্ষম শ্রমশক্তি (অনূর্ধ্ব -১৫ বছর : ৬.৩৫ কোটি (পেশায় নিয়োজিত -৬.০৮ কোটি )∎ দারিদ্র্যের হারঃ ২০.৫%∎ স্থূল জন্মহার(প্রতি হাজারে ): ১৮.১ জন∎ স্থূল মৃত্যুহার (প্রতি হাজারে) : ৫.১ জন∎ প্রতি হাজারে শিশু মৃত্যুর হারঃ ২১ জন (১ বছরের কম )∎ জাতীয় সঞ্চয়ের হারঃ ২৫.৪৫%∎ সরকার সঞ্চয় ও বিনিয়োগ ৭.৬২% ∎ দেশজ/স্থূল অভ্যন্তরীণ সঞ্চয়ের হারঃ ২১.৫৬%∎ বিনিয়োগের হারঃ ৩১.৬৮%∎ আবিষ্কৃত গ্যাসক্ষেত্রেঃ ২৮ টি ।∎ মোট মজুদ গ্যাস এর পরিমাণঃ ৩৯.৯ ট্রিলিয়ন ঘনফুট∎ মোট স্থাপিত বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাঃ ২২,০৬৬ মেগাওয়াট∎ মোট রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রাঃ ৩,৮৯,০০০ কোটি টাকা∎ মোট সরকারি ব্যয়ঃ ৫,৯৩,৫০০ কোটি টাকা∎ রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংকঃ ৬টি∎ বিশেষায়িত ব্যাংকঃ ৩টি∎ বেসরকারি বাণিজ্যিক ব্যাংকঃ ৪৩টি∎ বৈদাশিক ব্যাংকঃ ৯টি

ঋণসংকটের ঝড় শ্রীলঙ্কাতেই শেষ হবে না[অবসর সময়ে পড়তে পারেন]

উত্তর: বিস্তারিত প্রথম-আলো

অস্ট্রেলিয়ার প্রথম হিজাব পরিহিতা সিনেটর হলেন-

উত্তর: আফগান তরুণী ফাতিমা

ইসলামিক মিলিটারি কাউন্টার টেররিজম কোয়ালিশন (আইএমসিটিসি) জোটে সদস্য সংখ্যা কত জন?

উত্তর: বর্তমানে বাংলাদেশসহ ৪১ জন। হুতি বিদ্রোহী দমনে ২০১৫ সালের ডিসেম্বরে সন্ত্রাসবাদের বিরুদ্ধে মুসলিম দেশগুলোর ঐক্যবদ্ধ লড়াইয়ের লক্ষ্যে ইসলামিক মিলিটারি কাউন্টার টেররিজম কোয়ালিশন (আইএমসিটিসি) নামে ওই জোটের ঘোষণা দেয় সৌদি আরব। সৌদি নেতৃত্বাধীন এ জোটের সচিবালয় রিয়াদে অবস্থিত।বিস্তারিত প্রথম আলো

‘হিমার্স’ কোন দেশের ক্ষেপণাস্ত্রব্যবস্থা?

উত্তর: যুক্তরাষ্ট্রের। যুদ্ধের ময়দানে রুশ বাহিনীকে রুখতে ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম (এম-১৪২ হিমার্স) সরবরাহ করছে যুক্তরাষ্ট্রে। এই ক্ষেপণাস্ত্রব্যবস্থা যুদ্ধের হিসাব–নিকাশ বদলে দিচ্ছে।

জনশুমারি ও গৃহগণনা-২০২২ অনুযায়ী দেশের জনসংখ্যা -

উত্তর: ১৬ কোটি ৫১ লাখ ৫৮ হাজার ৬১৬ জন। এর মধ্যে পুরুষ ৮ কোটি ১৭ লাখ ১২ হাজার ৮২৪ এবং নারী ৮ কোটি ৩৩ লাখ ৪৭ হাজার ২০৬ জন।

‘আমরা একসঙ্গে পথ চলব। চীন, রাশিয়া বা ইরানকে পূরণের জন্য কোনো শূন্যস্থান রাখব না’ এই উক্তটি কার-

উত্তর: ২৩জুলাই, ২০২২ -এ সৌদি আরবের জেদ্দায় ‘আঞ্চলিক নিরাপত্তা ও উন্নয়ন’ শীর্ষক সম্মেলনে আরব নেতাদের এভাবে আশ্বস্ত করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।বিস্তারিত প্রথম-আলো

ভারতের প্রথম আদিবাসী রাষ্ট্রপতি-

উত্তর: দ্রৌপদী মুর্মু , নারী রাস্ট্রপতি হিসেবে দ্বিতীয়।লিংক

রোহিঙ্গাদের ওপর সামরিক বাহিনীর নিষ্ঠুর দমন-পীড়নের বিরুদ্ধে গাম্বিয়ার দায়ের করা গণহত্যা মামলায় মিয়ানমারের বিচারকার্য হচ্ছে-

উত্তর: আন্তজার্তিক বিচার আদালত, নেদারল্যান্ডসের দ্য হেগে

প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ পবর্তশৃঙ্গ পাকিস্তানের কে-টু চূড়া জয় করেছেন-

উত্তর: এভারেস্ট জয়ী পবর্তারোহী ওয়াসফিয়া নাজরিন। বাংলাদেশের একমাত্র এবং প্রথম বাঙালি হিসেবে সাত মহাদেশের সাতটি সর্বোচ্চ পর্বতশৃঙ্গ (সেভেন সামিট) জয় করার জন্য পরিচিত ওয়াসফিয়া।

শস্য রপ্তানিতে রাশিয়া-ইউক্রেনের চুক্তিতে কয়টি বন্দর খুলে দিবে?

উত্তর: ৩টি

শস্য রপ্তানিতে রাশিয়া-ইউক্রেনের চুক্তিতে জাতিসংঘ ও তুরস্ক থেকে উপস্থিত ছিলন -

উত্তর: জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

শস্য রপ্তানিতে রাশিয়া-ইউক্রেনের চুক্তি কাদের ভুমিকায় হয়-

উত্তর: জাতিসংঘ ও তুরস্ক

শস্য রপ্তানিতে রাশিয়া-ইউক্রেনের চুক্তি সই কবে হয়-

উত্তর: ২৩ জুলাই, ২০২২

কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ - ২০২১ অনুসারে (প্রকাশিতঃ মে, ২০২২)

উত্তর: উৎপাদিত পণ্য শীর্ষ জেলা সমূহঃ - ধানঃ ময়মনসিংহ- আউশ ধানঃ হবিগঞ্জ- বোরো ধানঃ ময়মনসিংহ- আমন ধানঃ দিনাজপুর- গমঃ ঠাকুরগাঁও- পাটঃ ফরিদপুর- ভুট্রাঃ দিনাজপুর- আলুঃ মুন্সীগঞ্জ- চাঃ মৌলভীবাজার - পেয়াজঃ পাবনা- আমঃ রাজশাহী- তুলাঃ ঝিনাইয়দ- তামাকঃ কুষ্টিয়ামোট আবাদযোগ্য জমিঃ ৩কোটি ৯৬ লক্ষ ৭৮ হাজার একরমোট আবাদী জমিঃ ২ কোটি ৮১ হাজার এককআবাদযোগ্য নয় এমন জমির পরিমাণঃ ৮২ লক্ষ ৮৪ হাজার একক

কলম্বিয়ার প্রথম কৃষ্ণাঙ্গ নারী ভাইস প্রেসিডেন্টের নাম কী?

উত্তর: ফ্রারান্সা মার্কেজ।

বর্তমানে বাংলাদেশে বিনিয়োগকারী শীর্ষে কোন দেশ?

উত্তর: যুক্তরাষ্ট্র।

১০ জুন ২০২২ কোন দুটি দেশের মধ্যে প্রথম সড়ক সেতু চালু হয়?

উত্তর: রাশিয়া ও চীন

গাড়িতে স্থাপন করা উচ্চপ্রযুক্তির রকেট লঞ্চার হিমার্স কোন দেশের তৈরি?

উত্তর: যুক্তরাষ্ট্র ।

৯ জুন ২০২২ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কোন ৫টি দেশ নতুন অস্থায়ী সদস্য নির্বাচিত হয়?

উত্তর: ইকুয়েডর, জাপান, মাল্টা, মোজাম্বিক ও সুইজারল্যান্ড।

সংযুক্ত আরব আমিরাত ও ইসরায়েলের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয় কবে?

উত্তর: ৩১ মে ২০২২।

আলু উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?

উত্তর: মুন্সিগঞ্জ

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ERD) দ্বিতীয় নারী সচিব কে?

উত্তর: শরিফা খান

অর্থনৈতিক সমীক্ষা ২০২২ অনুযায়ী, দেশে সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ কতটি?

উত্তর: ১১৬টি । সরকারি ৩৭টি, বেসরকারি ৭৩টি, আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ ৬টি

জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনের সভাপতি কে?

উত্তর: কাসাবা কোরেসি (হাঙ্গেরি)।

২০২২ সালে প্রথম নজরুল পুরস্কার লাভ করেন কে?

উত্তর: সিরাজুল ইসলাম চৌধুরী।

২০২২ সালে বাংলা একাডেমী কোন পুরস্কার প্রবর্তন করে?

উত্তর: নজরুল পুরস্কার।