সরাসরি মূল কন্টেন্টে যান

সাম্প্রতিক সাধারণ জ্ঞান

বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী — চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রতিদিনের সাম্প্রতিক খবর, উত্তর ও ব্যাখ্যাসহ।

কোন উপন্যাসের জন্য গীতাঞ্জলী শ্রী আন্তর্জাতিক বুকার পুরস্কার লাভ করেন?

উত্তর: Tomb of Sand.

বিশ্ব বাণিজ্য সংস্থার (WTO) মন্ত্রীর পর্যায়ের ১২তম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?

উত্তর: জেনেভা, সুইজারল্যান্ড।

৪৮তম জি-৭ শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?

উত্তর: বাভারিয়ান আল্পস, জার্মানি।

উত্তর কোরিয়ার প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী কে?

উত্তর: শোয়ে সন-হুই।

কোন দেশের কাছে সর্বাধিক পরমাণু অস্ত্র রয়েছে?

উত্তর: রাশিয়া

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর-

উত্তর: আব্দুর রউফ তালুকদারবিস্তারিত

জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল হয়েছেন-

উত্তর: রাবাব ফাতিমা. জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বৃহস্পতিবার তাঁকে স্বল্পোন্নত দেশ (এলডিসি), স্থলবেষ্টিত উন্নয়নশীল দেশ (এলএলডিসি) ও ক্ষুদ্র দ্বীপপুঞ্জের উন্নয়নশীল দেশের (এসআইডিএস) জ্যেষ্ঠ প্রতিনিধি হিসেবে নিয়োগের ঘোষণা দিয়েছেন।বিস্তারিত প্রথমআলো

ইউক্রেনে অস্ত্র পাঠাতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আইন 'লেন্ড-লিজ এক্ট' কত তারিখে-

উত্তর: ০৯-০৫-২০২২

পল্লী উন্নয়নের জন্য পদক পেলেন -

উত্তর: তিনবারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কে এই পদক প্রদান করে সেন্টার অন ইন্ট্রিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক’ (সিরডাপ)। রবিবার (২৯ মে) সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ‘আজিজুল হক পল্লী উন্নয়ন পদক-২০২১’ তুলে দেন সিরডাপের মহাপরিচালক ডা. চেরদসাক ভিরাপা।

‘নদী’ সম্মেলনে এইবারে কতটি দেশ অংশগ্রহন করবে-

উত্তর: বাংলাদেশ সহ মোট ১২টি দেশ। এই সম্মেলন হবে ভারসের আসামে ও আয়োজক ন্যাচারাল আলায়েজ ইন ডেভেলপমেন্ট অ্যান্ড ইন্টারডিপেন্ডেনস–এনএডিআইবিস্তারিত প্রথম-আলো

বাংলাদেশের দশম পণ্য হিসেবে ভৌগোলিক নির্দেশক সনদ পেয়েছে-

উত্তর: বাগদা চিংড়ি

পুতিনকে যুদ্ধাপরাধী হিসেবে স্বীকৃতি দিয়ে মার্কিন সিনেট প্রাস্তাব পাশ করা হয়-

উত্তর: ১৬ মার্চ, ২০২২ সালে

বাংলাদেশের বেসরকারী ব্যাংকের প্রথম নারী CEO and MD -

উত্তর: হুমায়রা আজিম, ট্রাস্ট ব্যাংকের।

রাস্ত্রয়ত্ত ব্যাংকের প্রথম নারী এমডি -

উত্তর: শিরিন আখতার, বাংলাদেশ কৃষি ব্যাংকের।

দেশের প্রথম তৃতীয় লিঙ্গের ইউপ চেয়ারম্যান-

উত্তর: নজরুল ইসলাম ঋতু

রাশিয়া কখন ক্রিমিয়াকে পুররায় দখল করে-

উত্তর: ১৪ মার্চ ২০১৪ সালে

এই পর্যন্ত ক্রিমিয়া কতবার হাত বদল হয়েছে-

উত্তর: ২০ বার

ক্রিমিয়াকে রাশিয়া ইউক্রেনের নিকট হস্তান্তর করে -

উত্তর: ১৯৫৪ সালে

রাশিয়া ক্রিমিয়া দখল করে-

উত্তর: ১৭৮৩ সালে, রাশিয়া দখলের পুর্বে এটা উসমানীয় সাম্রাজের অন্তভুর্ক্ত ছিল।

৮ম পঞ্চবার্ষিক পরিকল্পনা-

উত্তর: স্লোগান- 'সকলের সাথে সমৃদ্ধির পথে' সময়কাল- জুলাই, ২০২০- জুন, ২০২৫ বাস্তবায়নে ব্যয়- ৬৪,৯৫,৯৮০ কোটি টাকা কর্মসংস্থান- ১ কোটি ১৩ লাখ জিডিপির প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা- ৮.৫১% মূল্যস্ফীতি হবে- ৪.৮%প্রত্যাশিত গড় আয়ু হবে- ৭৪ বছর বিদ্যুত উৎপাদন- ৩০ হাজার মেগাওয়াট দারিদ্রের হার- ১৫.৬% চরম দারিদ্র- ৭.৪% ২৯ ডিসেম্বর, ২০২০ ৮ম পঞ্চবার্ষিক পরিকল্পনার অনুমোদন দেয়া হয়। ১৯২৮ সালে রাশিয়ায় প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণীত হয়। বাংলাদেশের প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণীত হয় ১ জুলাই ১৯৭৩ থেকে ৩০ জুন, ১৯৭৮।।

বিশ্বে চিনি উৎপাদন ও রপ্তানিতে শীর্ষ দেশ -

উত্তর: ব্রাজিল

টেস্ট ক্রিকেটে বর্তমানে বাংলাদেশের অবস্থান-

উত্তর: ৯ম, অস্ট্রেলিয়া হল ১ম

বর্তমানে টি-২০ ক্রিকেটে বাংলাদেশের অবস্থান-

উত্তর: ৮ম, ভারত হল ১ম

বর্তমানে ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের অবস্থান-

উত্তর: ৭ম, নিউজিল্যান্ড হল-১ম

বিশ্ব সুখ প্রতিবেদন -২০২২ অনুযায়ীঃ

উত্তর: সবচেয়ে সুখী দেশঃ ফিনল্যান্ড, সর্বনিম্ম দেশঃ আফগানিস্তান, বাংলাদেশঃ ৯৪তম

Trends in International Arms Transfers-2021 রিপোর্ট অনুযায়ী অস্ত্র আমদানিতে শীর্ষ দেশ-

উত্তর: ভারত, তবে রপ্ততানিতে শীর্ষ দেশ- যুক্তরাষ্ট্র। ২০২০ রিপোর্ট অনুযায়ীঃ সৌদি আরব

রিসেপ তায়েপ এরদোগান রচিত গ্রন্থ -

উত্তর: Daha Adil Dunya Mumkun

দেশের সর্বপ্রথম সম্পূর্ণ বাংলায় দ্রতগতির ব্রাউজার -

উত্তর: 'দুরন্ত '

বাংলাদেশ মৎস্য গবেষণা ইন্সটিটিউটের বিজ্ঞানীরা চতুর্থ প্রজন্মের রুই মাছ উদ্ভাবন করেন তার নাম -

উত্তর: সুবর্ণ রুই

বাংলাদেশ ফুটবল ফেডারেশন এর বর্তমান কোচ -

উত্তর: অস্কার ব্রুজোন(স্পেন)।