সরাসরি মূল কন্টেন্টে যান

সাম্প্রতিক সাধারণ জ্ঞান

বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী — চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রতিদিনের সাম্প্রতিক খবর, উত্তর ও ব্যাখ্যাসহ।

বিশ্বে প্রথমবারের মতো নিজস্ব মহাশূন্যযান ভার্জিন গ্যালাকটিকের মাধ্যমে ভ্রমণ করেন-

উত্তর: যুক্তরাজ্যের লেখক, বহুজাতিক ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠান ভার্জিন গ্রুপের প্রতিষ্ঠাতা রিচার্ড ব্র্যানসন, ১০ জুলাই, ২০২১।সোর্সঃ প্রথমআলো, বিস্তারিত দেখুন।

পেগাসাস ফোন হ্যাকিং: ইসরায়েলি প্রযুক্তি দিয়ে বিশ্ব জুড়ে রাজনীতিক, সাংবাদিক, আইনজীবীদের ওপর গোপন নজরদারী-

উত্তর: পেগাসাস হল স্পাইওয়্যার। পরীক্ষার জন্য খুব গুরুত্তপুর্ণ বিস্তারিত দেখুন

বঙ্গবন্ধু’ উপাধির প্রস্তাবক : রেজাউল হক চৌধুরী মুশতাক মারা গেছেন-

উত্তর: বীর মুক্তিযোদ্ধা, সাবেক ছাত্রলীগ নেতা রেজাউল হক চৌধুরী মুশতাক (৭১) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল বুধবার(১৪ জুলাই, ২০২১) রাত ১২টা ৪৫ মিনিটে ঢাকায় ইউনাইটেড হাসপাতালে তিনি মারা যান। মরহুমের জানাজা আজ বৃহস্পতিবার বাদ মাগরিব গুলশান-২ আজাদ মসজিদে অনুষ্ঠিত হবে। তিনি আনোয়ারার ভিংরোল হাইলধর চৌধুরীবাড়ির সন্তান। বিস্তারিত দেখুন-প্রথমআলো

মার্কিন নৌবাহিনীর বিশেষায়িত প্রশিক্ষণ সম্পন্ন করলেন প্রথম নারী-

উত্তর: প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর বিশেষায়িত প্রশিক্ষণ প্রকল্প স্পেশাল ওয়ারফেয়ার কম্ব্যাটেন্ট-ক্রাফট ক্রুম্যান (এসডব্লিউসিসি) প্রশিক্ষণ সম্পন্ন করেছেন এক নারী নাবিক। মার্কিন প্রতিরক্ষা বাহিনীর এই অভিজাত গ্রুপের সদস্যরা চরম-ঝুঁকির মিশনে নেভি সিলকে সহযোগিতা এবং নিজেদের গোপন সামরিক অভিযান বাস্তবায়ন করে। সোর্সঃ www.banglatribune.com

বিশ্বের অন্যতম বৃহৎ ভাসমান সৌরবিদ্যুৎ প্যানেল উদ্বোধন-

উত্তর: বিশ্বের অন্যতম বৃহৎ ভাসমান সৌরবিদ্যুৎ প্যানেল উদ্বোধন করেছে সিঙ্গাপুর। গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ কমাতে দেশটির সমুদ্রতীরবর্তী স্থানে গতকাল বুধবার (১৪ জুলায়, ২০২১) এ প্যানেলের উদ্বোধন করা হয়। সোর্সঃ প্রথমআলো দেখুন

এমি অ্যাওয়ার্ডস ২০২১–এর মনোনয়ন তালিকা ঘোষণা করা হলো-

উত্তর: এগিয়ে আছে ব্রিটিশ রাজপরিবারের কাহিনি নিয়ে নেটফ্লিক্সের ওয়েব সিরিজ ‘দ্য ক্রাউন’ ও ডিজনি প্লাসের ওয়েব সিরিজ ‘দ্য ম্যান্ডালোরিয়ান’। দুটি সিরিজই সর্বোচ্চ ২৪টি বিভাগে মনোনয়ন পেয়ে শীর্ষে আছে। এ ছাড়া মার্ভেল ও ডিজনি প্লাসের ‘ওয়ান্ডাভিশন’ পেয়েছে ২৩টি, হুলুর ‘দ্য হ্যান্ডমেইডস টেল’ পেয়েছে ২১টি মনোনয়ন। গতকাল মঙ্গলবার সকালে মনোনয়ন ঘোষণা করা হয়। সোর্সঃ প্রথমআলো, বিস্তারিত দেখুন।

অস্ট্রেলিয়ার মাস্টারশেফ প্রতিযোগিতা ফাইনালে তৃতীয় বাংলাদেশি-

উত্তর: কিশোয়ার Source: ইত্তেফাক

বাংলা একাডেমির নতুন মহাপরিচালক-

উত্তর: জাতিসত্ত্বার কবি নুরুল হুদা।Source: Prothom-alo.com

দিল্লি বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু চেয়ার-

উত্তর: বাংলাদেশ ও ভারতের মধ্য দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়নের জন্য দিল্লি বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা করা হচ্ছে বঙ্গবন্ধু চেয়ার। এ উদ্যোগের মাধ্যমে আরও বেশিসংখ্যক বাংলাদেশি শিক্ষার্থীদের এখানে ভর্তি হতে উৎসাহিত করা হচ্ছে। ভারতের টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়। দিল্লি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পিসি জোশি বলেন, বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছরের অর্জনের অংশ হিসেবে দিল্লি বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা করা হচ্ছে বঙ্গবন্ধু চেয়ার। সোর্সঃ প্রথমআলো

ফ্রান্সে বঙ্গবন্ধুকে নিয়ে ডাকটিকিট অবমুক্ত-

উত্তর: সোমবার (১২ জুলাই, ২০২১) বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে ও ফরাসি ডাক বিভাগের সহায়তায় এই ডাকটিকিট অবমুক্ত করা হয়। সোর্সঃ banglatribune

ব্রাজিলকে হারিয়ে আর্জেন্টিনার কোপা জয়-

উত্তর: এই একটা শিরোপার জন্য অপেক্ষাটা ২৮ বছরের। হ্যাঁ, ১৯৯৩ সালে কোপা আমেরিকার শিরোপা ঘরে তোলার পর আর্জেন্টিনার নেই কোনো আন্তর্জাতিক শিরোপা। বিশ্বকাপ আসত, আসত কোপা, চলেও যেত। কিন্তু আর্জেন্টিনার অপেক্ষাটা যেন ফুরাতো না। অবশেষে ২৮ বছর পর সেই অপেক্ষার অবসান হলো। আর্জেন্টিনা জিতল কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টের শিরোপা। লিওনেল মেসি অবশেষে হাত দিয়ে ছুঁতে পারলেন একটি আন্তর্জাতিক শিরোপা। ফুটবলের অপার এক রহস্যেরই যেন সমাধান হলো। ২০১৪ বিশ্বকাপে দলকে ফাইনালে তুলেও পরেননি। এরপর দুটি কোপা–শিরোপার স্বপ্ন ধূলিস্যাৎ হয়েছে তাঁর। আর্জেন্টিনার জার্সিতে হাসতেই ভুলে গিয়েছিলেন তিনি। আজ কোপা আমেরিকার আরেকটি আসরের শিরোপা জিতে সেই হাসিই ফিরে এল তাঁর মুখে। সমর্থকেরা অপার আনন্দ নিয়ে উপভোগ করল দৃশ্যটা—মেসির উদ্‌যাপন করছেন ট্রফি হাতে শিরোপা জয়ের গৌরব, আর্জেন্টিনার সেই বিখ্যাত আকাশী নীল–সাদা জার্সিতে !

৩০ বছর পর ‘ওয়েট ব্লু’ চামড়া রপ্তানির অনুমতি দেয় বাণিজ্য মন্ত্রণালয়-

উত্তর: পাঁচটি প্রতিষ্ঠানকে মোট এক কোটি বর্গফুট ওয়েট ব্লু চামড়া রপ্তানির অনুমতি দিয়েছে সরকার। বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থা প্রধান আমদানি-রপ্তানি নিয়ন্ত্রকের কার্যালয় সম্প্রতি এসব প্রতিষ্ঠানকে চামড়া রপ্তানির অনুমতি দিয়েছে। পশুর শরীর থেকে প্রথমে চামড়া ও পরে পশম ছাড়িয়ে প্রক্রিয়াজাত করার পর যে চামড়া পাওয়া যায় তাকেই ওয়েট ব্লু চামড়া বলা হয়। ১৯৯০ সালের আগপর্যন্ত এ ধরনের চামড়া বাংলাদেশ থেকে রপ্তানি হতোসোর্সঃ প্রথমআলো

বিশ্বের সবচেয়ে বেশি বিলিয়নিয়ার বেইজিংয়ে-

উত্তর: যুক্তরাষ্ট্রের বিশ্বখ্যাত ম্যাগাজিন ফোর্বস গত মঙ্গলবার (৬ এপ্রিল) বিশ্বের বিলিয়নিয়ার তালিকা প্রকাশ করেছে। ফোর্বসের পরিসংখ্যানে দেখা গেছে বিশ্বের অন্য যে কোনও শহরের তুলনায় চীনে অনেক বেশি বিলিয়নিয়ারের বসবাস। সোর্সঃ ইত্তেফাক

বঙ্গোপসাগরের ছোট দ্বীপ কোকোতে নজর সব পরাশক্তির -

উত্তর: বঙ্গোপসাগরের উত্তর-পূর্বাঞ্চলে কয়েকটি দ্বীপ নিয়ে গড়ে উঠেছে কোকো আইল্যান্ডস বা কোকো দ্বীপপুঞ্জ। ব্রিটিশরা এ অঞ্চল ত্যাগ করার সময় দ্বীপপুঞ্জের মালিকানা হস্তান্তর করেছিল মিয়ানমারের কাছে। দাবি করা হয়, গত শতকের শেষ দশকে অনেকটা গোপনেই চীনের কাছে দ্বীপপুঞ্জটি ইজারা দিয়েছে মিয়ানমারের সামরিক জান্তা।বিস্তারিত দেখুন

ছয় ধাপ কমলো বাংলাদেশি পাসপোর্টের মান-

উত্তর: ছয় ধাপ পিছিয়ে বাংলাদেশের পাসপোর্টের মান তা লিকার ১০৬তম অবস্থানে নেমেছে বলে জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংস্থা দ্য হেনলি অ্যান্ড পার্টনার্স। মঙ্গলবার (৬ জুলাই) প্রকাশিত ওই তালিকায় বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকে সবচেয়ে দুর্বল পাসপোর্টধারী দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান ১১তম বলে জানা যায়।পরীক্ষার জন্য খুব গুরুত্তপুর্ণ, বিস্তারিত দেখুন

আফগানিস্তানে মার্কিন সামরিক মিশন ৩১ আগস্ট শেষ হবে: বাইডেন

উত্তর: সোর্সঃ প্রথম আলো, বিস্তারিত দেখুন

আহমদ ছফার বই প্রকাশ করবে ‘নিরপেক্ষ কমিটি’-

উত্তর: বাংলা সাহিত্যের যশস্বী লেখক ও চিন্তক আহমদ ছফা ছিলেন চিরকুমার। জীবিতকালে নিজের কোনো রচনার কপিরাইট নিবন্ধন করেননি তিনি। মৃত্যুর পর তাঁর বইয়ের কপিরাইট নিয়ে সৃষ্টি হয় দীর্ঘ বিরোধ। অবশেষে কপিরাইট বোর্ডের এক যুগান্তকারী রায়ে নিষ্পত্তি হয়েছে ওই বিরোধের। আহমদ ছফার রচনাবলি আর প্রকাশ করতে পারবে না ঢাকার বাংলাবাজারের হাওলাদার প্রকাশনী। এই প্রকাশনীর অনুকূলে থাকা আহমদ ছফার ১০টি বইয়ের কপিরাইট বাতিল করে এমন আদেশ দিয়েছেন কপিরাইট বোর্ড। একই সঙ্গে একটি নিরপেক্ষ কমিটি গঠন করে আহমদ ছফা রচনাবলি প্রকাশের ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে।

বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ বিজ্ঞানী সাদিয়া খানমের করোনাভাইরাস প্রতিরোধী স্প্রে আবিষ্কার-

উত্তর: এর নাম ভলটিক যা সংক্রামক রোগজীবাণু নাশের একটি প্রক্রিয়া এবং এটি উচ্চমানের সুরক্ষা দিয়ে থাকে।বিবিসি বাংলা

যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্ট ফেসবুক, টুইটার ও গুগলের বিরুদ্ধে মামলা করেন?

উত্তর: সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সব মামলায় তিনি প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রথম সংশোধনীতে যুক্ত করা বাক্‌স্বাধীনতার অধিকার লঙ্ঘনের অভিযোগ আনেন।

পৃথিবীর দিকে ধেয়ে আসা 'বেনু' গ্রহাণুর পথ বদলাতে রকেট ছুড়তে চায় চীন-

উত্তর: বেনুর নমুনা সংগ্রহের জন্য নাসা এরই মধ্যে নভোযান পাঠিয়েছে। অসিরিস-রেক্স নামের মহাকাশযানটির ২০২৩ সালে পৃথিবীতে ফেরার কথা রয়েছে। পরীক্ষায় তথ্য প্রযুক্তি অংশের জন্য খুব গুরুত্তপুর্ণ, বিস্তারিত দেখুন।

আফগান যুদ্ধে আমেরিকার ক্ষতি-

উত্তর: প্রায় দুই ট্রিলিয়ন ডলার।পরীক্ষার জন্য খুব গুরুত্তপুর্ণ তথ্য আছে, বিস্তারিত দেখুন। 

নিজ বাড়িতে হাইতির প্রেসিডেন্ট খুন-

উত্তর: ক্যারিবীয় দেশ হাইতির প্রেসিডেন্ট জোভেনেল মোইসি নিজ বাড়িতে খুন হয়েছেন বলে জানিয়েছেন দেশটির অন্তর্বর্তী প্রধানমন্ত্রী ক্লদে জোসেফ। তিনি জানান, স্থানীয় সময় বুধবার ভোর রাতে একদল অজ্ঞাত ব্যক্তি প্রেসিডেন্টের বেসরকারি বাসভবনে হামলা চালিয়ে তাকে গুলি চালিয়ে হত্যা করে। হামলায় গুরুতর আহত ফার্স্টলেডিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) একদল শিক্ষক-শিক্ষার্থীর উদ্ভাবিত-

উত্তর: ‘অক্সিজেট’ নামের একটি যন্ত্র। এই যন্ত্রের মাধ্যমে তীব্র শ্বাসকষ্টে ভোগা রোগীদেরও হাসপাতালের সাধারণ বেডে রেখেই উচ্চমাত্রায় অক্সিজেন–সহায়তা দেওয়া যাবে। বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদ এরই মধ্যে যন্ত্রটি ব্যবহারের অনুমোদন দিয়েছে। প্রথম-আলো, ৬ জুন ২০২১

‘সালাম সালাম হাজার সালাম’ গানের গীতিকবি ফজল-এ খোদা মারা গেছেন-

উত্তর: ৪ জুলাই, ২০২১। ‘সালাম সালাম হাজার সালাম’ গানটি বিবিসির জরিপে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাংলা গানের তালিকায় সেরা ২০ গানের মধ্যে ১২তম স্থান।

ইসরাইলের সৈন্য অদৃশ্য করার প্রযুক্তির নাম-

উত্তর: কিট ৩০০ শিট বিস্তারিত দেখুন

নতুন তরমুজ প্রজাতির নাম-

উত্তর: হলুদ প্রজাতির ‘মধুমালা’

অনলাইনে শুল্ক–কর দেওয়ার ব্যবস্থা চালু-

উত্তর: অনলাইন পেমেন্টের যুগে প্রবেশ করল শুল্ক বিভাগ। ১ জুলাই, ২০২১ নতুন এই স্বয়ংক্রিয় পদ্ধতির ই-পেমেন্ট সেবা কার্যক্রম চালু করা হয়েছে। দুই লাখ টাকার বেশি শুল্ক-কর পরিশোধে মিলবে সেবাটি।

বাংলাদেশ চালু হয়েছে মিউজিক শেখার ই-প্ল্যাটফর্ম ‘মেথড মেলোডি’

উত্তর: মেথড মেলোডি মূলত মিউজিক শিক্ষার অনলাইন-ভিত্তিক একটি প্রতিষ্ঠান। ২০২০ সালের আগস্টে এই প্রতিষ্ঠান যাত্রা শুরু করে। জান্নাতুল ফেরদাউস তানিকে সঙ্গে নিয়ে অর্ক নেওয়াজ মাহমুদ চালু করেন ব্যতিক্রমী এই প্ল্যাটফর্মটি। মেথড মেলোডি ডিজিটাল প্ল্যাটফর্মে শিল্পীদের কাছ থেকে যেকোনও মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বিষয়ে শিক্ষা নেওয়া যাবে। মিউজিক সম্পর্কে যাদের আগ্রহ আছে, তারা পছন্দের মিউজিশিয়ানের কাছ থেকে যেকোনও ইনস্ট্রুমেন্ট বাজানো শিখতে পারবেন। সোর্সঃ প্রথমআলো

‘আড়াইহাজার’ অর্থনৈতিক অঞ্চলে ভুমি উন্নয় কাজ করতেছে-

উত্তর: জাপানি প্রতিষ্ঠান তোয়া করপোরেশন। সোর্সঃ প্রথমআলো, ৩০ জুন, ২০২১

দেশে জরুরি ব্যবহারের অনুমোদন পেল মডার্নার টিকা

উত্তর: যুক্তরাষ্ট্রের মডার্নার তৈরি করোনাভাইরাসের টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। গতকাল মঙ্গলবার রাতে এ অনুমোদন দেওয়া হয়। ওষুধ প্রশাসন অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তির বরাত দিয়ে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এ তথ্য জানিয়েছে। সোর্সঃ প্রথমআলো, ৩০ জুন, ২০২১