সরাসরি মূল কন্টেন্টে যান

সাম্প্রতিক সাধারণ জ্ঞান

বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী — চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রতিদিনের সাম্প্রতিক খবর, উত্তর ও ব্যাখ্যাসহ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ম্যালেরিয়ামুক্ত দেশ হিসেবে চীনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে।

উত্তর: মশাবাহিত রোগ ম্যালেরিয়ার বিরুদ্ধে দীর্ঘ সাত দশক ধরে লড়াই চালিয়ে যাচ্ছিল চীন। অবশেষে মিলেছে সফলতা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ম্যালেরিয়ামুক্ত দেশ হিসেবে চীনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে ৩০ জুন, ২০২১। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়ম অনুযায়ী, কোনো দেশ কিংবা ভূখণ্ডে পরপর তিন বছর ম্যালেরিয়া রোগী শনাক্ত না হলে ‘ম্যালেরিয়ামুক্ত দেশ’ হিসেবে স্বীকৃতির জন্য আবেদন করো যায়। এরপর বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রয়োজনীয় তথ্য-উপাত্ত যাচাই–বাছাইয়ের পর এ–সংক্রান্ত স্বীকৃতি দেয়। টানা চার বছর ধরে রোগী পাওয়া না যাওয়ায় ২০২০ সালে চীন এ আবেদন করেছিল। চীন বিশ্বের ৪০তম ভূখণ্ড, যেটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ম্যালেরিয়ামুক্তির আনুষ্ঠানিক স্বীকৃতি পেয়েছে। চলতি বছরের শুরুতে এল সালভাদর, ২০১৯ সালে আলজেরিয়া ও আর্জেন্টিনা এবং ২০১৮ সালে পর্তুগাল ও উজবেকিস্তান এ স্বীকৃতি পেয়েছে। সোর্সঃ প্রথমআলো

সংসদে নতুন বাজেট পাস, ১ জুলাই থেকে কার্যকর

উত্তর: ৩০ জুন, ২০২১ সালে।  ২০২১-২২ অর্থবছরের জন্য ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার বাজেট পাস হয়েছে। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এই বাজেটের নাম দিয়েছেন ‘জীবন-জীবিকায় প্রাধান্য দিয়ে সুদৃঢ় আগামীর পথে বাংলাদেশ’।নতুন বাজেটে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বীর মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানী ১২ হাজার থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা করা হয়েছে।  সোর্সঃ প্রথমআলো, ৩০ জুন, ২০২১

বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি এমিলিও মার্কেজ-

উত্তর: ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের পুয়ের্তো রিকোয় এমিলিও ফ্লোরেস মার্কেজ নামের এক আখচাষিকে বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তির স্বীকৃতি দিয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। ১১৩তম জন্মদিন পালনের কয়েক সপ্তাহ আগে এ ঘোষণা দেওয়া হয়। সোর্সঃ প্রথমআলো, ৫ জুন, ২০২১

বাংলাদেশের ইতিহাসে সোনার সর্বনিম্ম দাম ছিল-

উত্তর: ১৫৪ টাকা প্রতি ভরি, ১৯৭০ সালে সোর্সঃ প্রথম আলো, ৩ জুন, ২০২১

বাংলাদেশের বিজ্ঞানীরা পাটে (এন্ডোফাইটে) নতুন একটি ব্যাকটেরিয়ার সন্ধান পেয়েছে-

উত্তর: এর নাম '‘হোমিকরসিন’'সোর্সঃ প্রথমআলো, বিস্তারিত দেখুন

মাইক্রোসফট ভ্যাটের নিবন্ধন নিয়েছে বাংলাদেশ থেকে-

উত্তর: ফেসবুক, গুগল, মাইক্রোসফটের মতো বিশ্বের বড় বড় টেক জায়ান্ট প্রতিষ্ঠান একে একে বাংলাদেশে নিবন্ধন নিয়ে ব্যবসা শুরু করছে। বাংলাদেশে স্থায়ী অফিস না থাকলেও অনাবাসী প্রতিষ্ঠান হিসেবে ভ্যাটের ব্যবসায় শনাক্তকরণ নম্বর (বিআইএন) নিয়েছে এসব প্রতিষ্ঠান। গত ২৩ মে গুগল প্রথমে ভ্যাটের নিবন্ধন নেয়। এরপর গত দেড় মাসের কম সময়ে ফেসবুক ও আমাজনের মতো বৈশ্বিক প্রতিষ্ঠান ভ্যাট নিবন্ধন নিল। সর্বশেষ গতকাল বৃহস্পতিবার (১ জুলাই, ২০২১) মাইক্রোসফট ভ্যাট নিবন্ধন নিল। উল্লেখ্য, অনাবাসী প্রতিষ্ঠানের কাছ থেকে যেকোনো সেবা নিলে ১৫ শতাংশ হারে ভ্যাট বসে।

বাংলাদেশ থেকে আবারও পোশাক কিনবে ওয়াল্ট ডিজনি-

উত্তর: আট বছর পর বাংলাদেশ থেকে আবারও তৈরি পোশাক কেনার সিদ্ধান্ত নিয়েছে ওয়াল্ট ডিজনি। রানা প্লাজা ধসের পর পোশাক কারখানার কর্মপরিবেশ মান নিয়ে প্রশ্ন ওঠার পর যুক্তরাষ্ট্রের এই ক্রেতা প্রতিষ্ঠান বাংলাদেশ থেকে তাদের ব্যবসা সরিয়ে নেয়। বাংলাদেশ থেকে আবারও পোশাক কেনার বিষয়টি ওয়াল্ট ডিজনি এখনো আনুষ্ঠানিকভাবে না বললেও প্রথম আলোকে আজ শুক্রবার বিকেলে নিশ্চিত করেছেন তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি ফারুক হাসান।

ইরাক যুদ্ধের হোতা রামসফেল্ড মারা গেছেন-

উত্তর: যুক্তরাষ্ট্রের সাবেক প্রতিরক্ষামন্ত্রী ডোনাল্ড রামসফেল্ড মারা গেছেন। তিনি ইরাক ও আফগানিস্তান যুদ্ধে নেতৃত্ব দেন। ইরাক যুদ্ধের হোতা হিসেবে রামসফেল্ড পরিচিত ছিলেন।সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের সময় দেশটির সেনাবাহিনীর নেতৃত্বে ছিলেন রামসফেল্ড।যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি সময় ধরে যাঁরা প্রতিরক্ষা মন্ত্রণালয়ে দায়িত্বপালন করেছেন তাঁদের মধ্যে রামসফেল্ড ছিলেন একজন। ২০০৬ সাল পর্যন্ত তিনি প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্বপালন করেন।

হাবিপ্রবির নতুন উপাচার্য কামরুজ্জামান-

উত্তর: দীর্ঘ পাঁচ মাস পর নতুন উপাচার্য পেতে যাচ্ছে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি)। সপ্তম উপাচার্য হিসেবে বিশ্ববিদ্যালয়টিতে যোগদান করতে যাচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি বিভাগের অধ্যাপক এম কামরুজ্জামান। আজ বুধবার(৩০ জুন, ২০২১) সন্ধ্যায় শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।

শাবিপ্রবিতে দ্বিতীয় মেয়াদে উপাচার্য হলেন ফরিদ উদ্দিন আহমেদ-

উত্তর: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) দ্বিতীয়বারের মতো উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। আজ বুধবার (৩০ জুন, ২০২১) রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মো. নূর-ই-আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

আফগানিস্তানে ইতালির ‘মিশনের’ সমাপ্তি ঘটেছে-

উত্তর: আফগানিস্তানে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোটে থাকা নিজেদের সব সেনা প্রত্যাহার করে নিয়েছে ইতালি ও জার্মানি। বুধবার ইতালি এবং মঙ্গলবার রাতে জার্মানির পক্ষ থেকে এই ঘোষণা আসে। এর মধ্য দিয়ে ন্যাটোর সঙ্গে ২০ বছর ধরে নিজেদের আফগান–যাত্রার ইতি টানল ইউরোপের দেশ দুটি ইতালির প্রতিরক্ষামন্ত্রী লরেঞ্জো গুয়েরিনি এক বিবৃতিতে বলেন, মঙ্গলবার(২৯ জুন, ২০২১) রাতে আনুষ্ঠানিকভাবে আফগানিস্তানে তাঁদের ‘মিশনের’ সমাপ্তি ঘটেছে।

গৌরবোজ্জ্বল অতীত নিয়ে শতবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়-

উত্তর: ১৯২১ সালের ১ জুলাই এই ভূখণ্ডের প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় যাত্রা শুরু করে। ১৯২১ সালে আনুষ্ঠানিক যাত্রা শুরু করলেও ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আলোচনা শুরু হয় বঙ্গভঙ্গ রদের পর। ঢাকা: স্মৃতি বিস্মৃতির নগরী বইয়ে অধ্যাপক মুনতাসীর মামুন লিখেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল বঙ্গভঙ্গ রদের ক্ষতিপূরণ হিসেবে। পূর্ববঙ্গে মুসলমান মধ্যশ্রেণি বা পেশাজীবী শ্রেণি গড়ে তুলেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। পূর্ববঙ্গ, পূর্ব পাকিস্তান ও বর্তমান বাংলাদেশের প্রশাসন, স্বাধীন পেশাজীবী, রাজনীতিবিদ—অধিকাংশই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় যখন যাত্রা শুরু করে, তখন অনুষদের সংখ্যা ছিল তিনটি—কলা, বিজ্ঞান ও আইন। বিভাগ ছিল ১২টি—সংস্কৃতি ও বাংলা, ইংরেজি, শিক্ষা, ইতিহাস, আরবি ও ইসলামিক স্টাডিজ, পার্সি ও উর্দু, দর্শন, অর্থনীতি ও রাজনীতি, রসায়ন, গণিত ও আইন। শুরুতে শিক্ষক ছিলেন ৬০ জন, শিক্ষার্থী ৮৭৭ জন।

বুলেটিন চালু করছে ফেসবুক

উত্তর: নতুন একটি ওয়েবসাইট চালুর ঘোষণা দিয়েছে ফেসবুক। বুলেটিন (https://www.bulletin.com/) নামের এই ওয়েবসাইটের মাধ্যমে লেখকরা ফ্রি এবং পেইড নিউজলেটার তৈরি ও শেয়ার করতে পারবেন। বাংলাদেশ সময় মঙ্গলবার রাত ১২টার পর (30 জুন, বুধবার) এক অডিও চ্যাটে এসব জানান ফেসবুকের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ।

আন্তর্জাতিক সাইবার নিরাপত্তা সূচকে ২৫ ধাপ এগিয়েছে বাংলাদেশ

উত্তর: আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়নের (আইটিউ) আন্তর্জাতিক সাইবার নিরাপত্তা সূচকে (২০২০) ২৫ ধাপ এগিয়েছে বাংলাদেশ। বিশ্বের ১৯৪টি দেশের সাইবার নিরাপত্তায় গৃহীত আইনি ব্যবস্থা, প্রযুক্তিগত দক্ষতা, সাংগঠনিক ব্যবস্থা, সক্ষমতা বৃদ্ধি ও পারস্পরিক সহযোগিতার ওপর ভিত্তি করে তৈরি করা সূচকে বাংলাদেশ এবার ৮১ দশমিক ২৭ নম্বর পেয়ে ৫৩তম স্থানে উঠে এসেছে। আগে এ সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ৭৮তম। Source: Banglatribune

ভারতের টুইটারের প্রধান মণীশ মাহেশ্বরীর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ-

উত্তর: বিতর্কিত মানচিত্র দেখানোর অভিযোগে মঙ্গলবার (২৯ জুন) দেশটির উত্তরপ্রদেশের পুলিশ এই এফআইআর দায়ের করেছে বলে জানিয়েছে এনডিটিভি। টুইটারের টুইপ লাইফ বিভাগের মানচিত্রে জম্মু-কাশ্মির এবং লাদাখকে ভারতের বাইরের ভূখণ্ড হিসেবে দেখিয়েছে জনপ্রিয় এই সামাজিক যোগাযোগমাধ্যমটি। বিকৃত এই মানচিত্র ভারতীয় একজন টুইটার ব্যবহারকারী সামনে আনেন। পরে অনেকেই এটি নিয়ে টুইটারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। সোর্সঃ ইত্তেফাক

উইন্ডোজ ১১ -

উত্তর: ২৪ জুন ২০২১-এ ঘোষিত উইন্ডোজ এনটি অপারেটিং সিস্টেমের একটা উল্লেখযোগ্য সংস্করণ । ধারণা করা হচ্ছে, জনসাধারণের জন্য এটি ২০২১-এর শেষের দিকে মুক্তি পাবে. skype কে বাদ দিয়ে মাইক্রোসফট টিমস যোগ করা হয়েছে।

কৃষি পুরস্কার পেলেন এসিআই চেয়ারম্যান-

উত্তর: এম আনিস উদ দৌলা

ইঙ্গিত
বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার-১৪২৪ পেয়েছেন দেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ এসিআইয়ের চেয়ারম্যান এম আনিস উদ দৌলা। কৃষি মন্ত্রণালয় তাঁকে এ পুরস্কার দিয়েছে। গত রোববার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে গণভবন থেকে অনলাইনে যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসিআইয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কৃষি খাতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য এবার জাতীয় কৃষি পুরস্কার হিসেবে ৫ জন স্বর্ণ, ৯ জন রৌপ্য ও ১৮ জন ব্রোঞ্জ পদক পেয়েছেন। কৃষি গবেষণা সম্প্রসারণ, সমবায় ব্যবস্থায় উদ্বুদ্ধকরণ, কৃষিতে প্রযুক্তি উদ্ভাবন, নারীর অবদান, বাণিজ্যিক খামার, বনায়ন, গবাদিপশু ও হাঁস-মুরগি পালন এবং মাছ চাষে বিশেষ অবদানের জন্য ৩২ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে কৃষি পুরস্কারে ভূষিত করা হয়।
কত ছর পর মিলল পিকাসোর শিল্পকর্ম?

উত্তর: নয় বছর

ইঙ্গিত
গ্রিসের ন্যাশনাল আর্ট গ্যালারিতে ডাকাতি হয়েছিল। ডাকাতেরা অন্যান্য জিনিসের সঙ্গে স্পেনের বিখ্যাত চিত্রকর পাবলো পিকাসোর একটি শিল্পকর্ম নিয়ে যায়। ওই ঘটনার নয় বছর পেরিয়ে গেছে। অবশেষে উদ্ধার হয়েছে পিকাসোর হারিয়ে যাওয়া সেই শিল্পকর্ম। গতকাল সোমবার গ্রিসের রাজধানী এথেন্সের পুলিশ এ তথ্য জানিয়েছে। ২০১২ সালে সেখানে ডাকাতি হয়। ১৮৮১ সালের ২৫ অক্টোবর স্পেনে জন্ম পাবলো পিকাসোর। তিনি একাধারে চিত্রকর ও ভাস্কর ছিলেন। জীবনের বড় একটি অংশ ফ্রান্সে কাটিয়েছেন তিনি। সেখানেই ১৯৭৩ সালের ৮ এপ্রিল পিকাসো মারা যান।
দ. আফ্রিকার সাবেক প্রেসিডেন্টের ১৫ মাসের কারাদণ্ড

উত্তর: দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমাকে ১৫ মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন বিশেষ আদালত। রাষ্ট্রপতি থাকাকালীন দুর্নীতির তদন্তে আদালতে উপস্থিত হওয়ার আদেশ অমান্য করায় সাংবিধানিক আদালত মঙ্গলবার এই রায় ঘোষণা করেছেন।

করোনা মহামারিতে বাংলাদেশের অর্থনীতিতে ক্ষতি হয়েছে-

উত্তর: এক হাজার ৭০০ কোটি মার্কিন ডলার

ইঙ্গিত
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (২৯ জুন) ২০২১-২২ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ তথ্য জানান। প্রধানমন্ত্রী বলেন, ‘প্রাথমিক হিসাব অনুযায়ী ২০১৯-২০ এবং ২০২০-২১ অর্থবছরে করোনা ভাইরাসজনিত কারণে দেশের অর্থনৈতিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে আনুমানিক এক হাজার ৭০০ কোটি মার্কিন ডলার। এ সময় অর্থনৈতিক অভিঘাত থেকে উত্তরণে আমরা ১৫ দশমিক ২ বিলিয়ন ডলার সমপরিমাণ ২৩টি প্রণোদনা প্যাকেজ প্রণয়ন ও বাস্তবায়ন করছি।’
টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে-

উত্তর: আরব আমিরাত ও ওমানে

ইঙ্গিত
টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে হওয়ার কথা ছিল। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ আরব আমিরাতের সঙ্গে ওমানেও হবে বিশ্বকাপ। ১৭ অক্টোবর শুরু হয়ে কুড়ি ওভারের শ্রেষ্ঠত্বের লড়াইয়ের পর্দা নামবে ১৪ নভেম্বরের ফাইনাল দিয়ে।
বাংলাদেশ বর্তমানে মোট জনসংখ্যা কত-

উত্তর: ১৬ কোটি ৯১ লাখ ১ হাজার।

ইঙ্গিত
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) এমএসভিএবি (৩য়) প্রকল্পের প্রতিবেদনে 'বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিস্টিক ২০২০' প্রকাশনায় এ তথ্য জানানো হয়েছে।
জনসংখ্যা বাড়ার হার ১ দশমিক ৩০, গড় আয়ু ৭২ দশমিক ৮ বছর, নারীদের প্রত্যাশিত গড় আয়ু ৭৪ দশমিক ৫ বছর, পুরুষের গড় আয়ু ৭১ দশমিক ২ বছর।

এতে আরো জানানো হয়েছে, মোট প্রজনন হার ২ দশমিক ০৪ শতাংশ, প্রতি হাজারে মাতৃ মৃত্যুর হার ১ দশমিক ৬৩ শতাংশ, ১৫ বছর ও তদূর্ধ্ব জনসংখ্যার শিক্ষার হার ৭৫ দশমিক ৬ শতাংশ, ৭ বছর ও তদূর্ধ্ব জনসংখ্যার শিক্ষার হার ৭৫ দশিমক ২ শতাংশ, ৭ বছর ও তদূর্ধ্ব নারী শিক্ষার হার ৭২ দশমিক ৯ শতাংশ।

দেশের ১৫ বছর ও তদূর্ধ্ব জনসংখ্যার ইন্টারনেট ব্যবহারকারীর হার ৪৩ দশমিক ৫ শতাংশ। এর মধ্যে পুরুষ ৫২ দশমিক ৭ শতাংশ এবং নারী ৩৪ দশমিক ৩ শতাংশ বলে জানানো হয়েছে প্রকাশনায়।
ইস্তাম্বুল খাল: সুলতান সুলায়মানের স্বপ্নের প্রকল্প-

উত্তর: ৩০০ মিটার প্রস্থ, ২১ মিটার গভীর আর ৪৫ কিলোমিটার

ইঙ্গিত
বসফরাস প্রণালির উপর চাপ কমাতে মেগা প্রকল্প হিসেবে "ইস্তাম্বুল খাল" খননের উদ্বোধন করেছেন তুর্কি প্রেসিডেন্ট এরদোগান (২৬ জুন)।
সোর্সঃ যুগান্তর (২৭ জুন, ২০২১)
বিশ্বে শরণার্থীদের ৭০ শতাংশের উৎস ৫ দেশ: জাতিসংঘ

উত্তর: সিরিয়া থেকে ৬৮ লাখ, ভেনেজুয়েলা থেকে ৪৯ লাখ, আফগানিস্তান থেকে ২৮ লাখ, দক্ষিণ সুদান থেকে ২২ লাখ এবং মিয়ানমার থেকে ১১ লাখ

ইঙ্গিত
বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) গত শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, বিশ্বে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা আট কোটি ২৪ লাখ। ২০১৯ সালের তুলনায় গত বছর বিশ্বে এসব মানুষের সংখ্যা বেড়েছে চার শতাংশ। আর গত এক দশকে এই সংখ্যা হয়েছে দ্বিগুণ। বাস্তুচ্যুত মানুষের মধ্যে শরণার্থীর সংখ্যা দুই কোটি ৭০ লাখ।
ইরানের প্রেসিডেন্ট নতুন প্রেসিডেন্ট-

উত্তর: ইব্রাহিম রাইসি (৬০)

বঙ্গবন্ধুর ‘কারাগারের রোজনামচা’ বইয়ের ফরাসি সংস্করণ ‘জার্নাল ডি প্রিজন’এর মোড়ক উন্মোচন করেন-

উত্তর: ফরাসি অনুবাদক- অধ্যাপক ফিলিপে বেনোয়াঁ।

ইঙ্গিত
সোর্সঃ দৈনিক প্রথম আলো, ১৯-০৬-২০২১
Hisar A+ কোন দেশের ক্ষেপাণাস্ত্র-

উত্তর: তুরস্ক

AIIB এর বর্তমান সদস্য-

উত্তর: ৮৬টি

ইঙ্গিত
সর্বশেষ সদস্যপদ লাভ করেন 'আর্জেন্টিনা'
যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অফিসিয়াল ওয়েবসাইট-

উত্তর: 45office.com

আম উৎপাদনে বাংলাদেশ-

উত্তর: শীর্ষ