সরাসরি মূল কন্টেন্টে যান

সাম্প্রতিক সাধারণ জ্ঞান

বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী — চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রতিদিনের সাম্প্রতিক খবর, উত্তর ও ব্যাখ্যাসহ।

সম্প্রতি দেশে লাইসেন্স পাওয়া নতুন দু'টি টিভি চ্যানেলের নাম কী?

উত্তর: নেক্সট টিভি ও লাইভ টিভি।

টি-২০ আন্তর্জাতিক ক্রিকেটে কম বলে ১০০০ রান সংগ্রহের রেকর্ড কার?

উত্তর: অভিষেক শর্মা। (৫২৮ বলে, অস্ট্রেলিয়ার বিপক্ষে)

কোন শহরে আগামী ২২ ও ২৩ নভেম্বর জি-২০ শীর্ষ সম্মেলন হবে?

উত্তর: জোহানেসবার্গ।

ফিলিপাইনে সম্প্রতি কোন টাইফুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে?

উত্তর: কালমায়েগি। ('ফাং ওয়াং' নামের আরেকটি টাইফুন আঘাত হানার আশঙ্কা রয়েছে)

দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিতব্য জি-২০ সম্মেলন বর্জন করেছে কোন দেশ?

উত্তর: যুক্তরাষ্ট্র।

সম্প্রতি বাংলাদেশের সঙ্গে কোন দেশের সরাসরি সমুদ্রপথে শিপিং সেবা চালু হয়েছে?

উত্তর: পাকিস্তান।

সম্প্রতি 'মুক্তি তোরণ' ও 'স্বাধীনতা তোরণ' কোথায় নির্মাণ করা হয়েছে?

উত্তর: ঢাকায়।

২০২৬ সালের ২৩তম বিশ্বকাপ ফুটবলের মাসকট কতটি?

উত্তর: ৩টি।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে নির্বাচিত প্রথম মুসলিম মেয়রের নাম কী?

উত্তর: জোহরান মামদানি।

পানির নিচে বিশ্বের প্রথম ডেটা সেন্টার নির্মাণ করে কোন দেশ?

উত্তর: চীন।

'মুক্তি তোরণ' ও 'স্বাধীনতা তোরণ' কোথায় নির্মাণ করা হয়?

উত্তর: 'মুক্তি তোরণ'- আগারগাঁও এবং 'স্বাধীনতা তোরণ'- বাড্ডায়।

'মুক্তি তোরণ' ও 'স্বাধীনতা তোরণ' উদ্বোধন করা হয় কবে?

উত্তর: ৪ নভেম্বর, ২০২৫।

যুক্তরাষ্ট্র-অস্ট্রেলিয়ার 'বিরল খনিজ চুক্তি'র আওতায় মোট বিনিয়োগের পরিমাণ কত?

উত্তর: প্রায় ৮.৫ বিলিয়ন ডলার।

বর্তমানে বিশ্বের প্রায় কত শতাংশ বিরল খনিজ আহরণ চীনের নিয়ন্ত্রণে?

উত্তর: প্রায় ৭০ শতাংশ। (৯০ শতাংশ প্রক্রিয়াজাতকরণ চীনের নিয়ন্ত্রণে)

সম্প্রতি যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী গণবিক্ষোভ এর নাম কী?

উত্তর: নো কিংস (No Kings)।

২০২৪ সালে বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইডের ঘনত্ব কত পিপিএমে পৌঁছেছে?

উত্তর: ৪২৩ পিপিএম। (ডব্লিউএমও)

জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি এর রাজনৈতিক দলের নাম কী?

উত্তর: লিবারেল ডেমোক্রেটিক পার্টি।

জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে কে নির্বাচিত হয়েছেন?

উত্তর: সানায়ে তাকাইচি। (নিয়োগ পান ২১ অক্টোবর)

২০২৫ সালে শান্তিতে নোবেল পুরুস্কার পাওয়া মারিয়া কোরিনা মাচাদো কোন দেশের নাগরিক?

উত্তর: ভেনেজুয়েলা। (ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেতা)

২০২৫ সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন কে?

উত্তর: মারিয়া কোরিনা মাচাদো। (গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করার জন্য পুরস্কার পেয়েছেন)

বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) মন্ত্রীর নাম কী?

উত্তর: ডিয়েল্লা।

ইউনেস্কোর সভাপতি নির্বাচনে মোট কয়টি দেশ প্রার্থীতা ঘোষণা করেছিল?

উত্তর: চারটি দেশ।

চীনে বিজ্ঞান ও প্রযুক্তিখাতে বিদেশি পেশাজীবীদের জন্য প্রণীত নতুন ভিসানীতির নাম কী?

উত্তর: K ভিসা।

মোট কয়টি প্রতিষ্ঠান নোবেল পুরস্কার প্রদানের ক্ষেত্রে নিয়োজিত থাকে?

উত্তর: ৪টি।

হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির মধ্যস্থতাকারী হিসেবে কোন দেশগুলো যুক্ত ছিল?

উত্তর: যুক্তরাষ্ট্র, কাতার, মিসর ও তুরস্ক।

হামাস ও ইসরায়েলের মধ্যে সর্বশেষ যুদ্ধবিরতির চুক্তি সম্পন্ন হয়েছে কোন শহরে?

উত্তর: মিসরের শারম আল শেখ শহরে।

বিশ্বব্যাংকের পূর্বাভাস অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে জিডিপির প্রবৃদ্ধি কত হবে?

উত্তর: ৪.৮ শতাংশ।

২০২৫ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন কে?

উত্তর: লাসলো ক্রাসনাহোরকাই। (হাঙ্গেরির লেখক)

এ বছর চিকিৎসাবিজ্ঞান ও শারীরতত্ত্বে নোবেল পুরস্কার পেয়েছেন কারা?

উত্তর: মেরি ব্রাঙ্কো, ফ্রেড রামসডেল ও শিমন সাকাগুচি

বিবিএসের তথ্য অনুসারে, সেপ্টেম্বরে দেশের সার্বিক মূল্যস্ফীতি কত ছিল?

উত্তর: ৮ দশমিক ৩৬ শতাংশ