সরাসরি মূল কন্টেন্টে যান

সাম্প্রতিক সাধারণ জ্ঞান

বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী — চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রতিদিনের সাম্প্রতিক খবর, উত্তর ও ব্যাখ্যাসহ।

WIPO প্রকাশিত 'বৈশ্বিক উদ্ভাবনী সূচক (GII) ২০২৫'-এ শীর্ষ দেশ কোনটি?

উত্তর: সুইজারল্যান্ড। (বাংলাদেশের অবস্থানঃ ১০৬)

বিসিবির নির্বাচিত নতুন (২০তম) সভাপতির নাম কী?

উত্তর: আমিনুল ইসলাম বুলবুল।

বাগরাম বিমানঘাঁটি প্রথম নির্মাণ করেছিল কোন দেশ?

উত্তর: সোভিয়েত ইউনিয়ন।

দেশে প্রথম AI ভিত্তিক গ্রাহকসেবা চালু করেছে-

উত্তর: বাংলালিংক।

গাজা পুনর্গঠনে প্রস্তাবিত নতুন অন্তর্বর্তীকালীন বোর্ডের নাম কী?

উত্তর: বোর্ড অব পিস।

সম্প্রতি ইরানের কোন অঞ্চলে ২৫ বি. ডলারের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে চুক্তি করেছে ইরান ও রাশিয়া?

উত্তর: হরমুজগান।

এশিয়া কাপের কত বছরের ইতিহাসে ১ম বারের মতো ফাইনালে মুখোমুখি হচ্ছে পাকিস্তান ও ভারত?

উত্তর: ৪১ বছরের ইতিহাসে।

ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্র কত দফা পরিকল্পনা তুলে ধরেছেন?

উত্তর: ২১ দফা।

চীনে অনুষ্ঠিত আইওএআই'র দ্বিতীয় আসরে বাংলাদেশ কতটি ব্রোঞ্জপদক জিতেছে?

উত্তর: ২টি। (বিশ্বের ৭৩টি দেশের ৮৬টি দল অংশ নেয়)

মনুস্কোতে দায়িত্বরত বাংলাদেশের কোন নারী কন্টিনজেন্ট জাতিসংঘ পদক পেয়েছে?

উত্তর: ব্যানএফপিইউ-১।

বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে ২টি বাল্ক ক্যারিয়ার জাহাজ কত টাকা ব্যয়ে ক্রয় করেছে?

উত্তর: ৯৩৫ কোটি ৭১ লাখ ৫৬ হাজার টাকা।

মালয়েশিয়ার কোন বিশ্ববিদ্যালয় ড. মুহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে?

উত্তর: মালয়েশিয়া ন্যাশনাল ইউনিভার্সিটি (ইউকেএম)।

২০২৫-২৬ অর্থবছরে দেশের রপ্তানি লক্ষ্যমাত্রা কত নির্ধারণ করেছে সরকার?

উত্তর: ৬৩.৫ বিলিয়ন ডলার।

২০২৫-২৬ অর্থবছরে কৃষকদের জন্য কত টাকা ঋণ দেওয়ার বরাদ্দ ঠিক হয়েছে?

উত্তর: ৩৯ হাজার কোটি টাকা।

'মাটির ময়না' চলচ্চিত্রের নির্মাতা কে?

উত্তর: তারেক মাসুদ। (মৃত্যু: ১৩ আগস্ট, ২০১১)

দ্বিতীয় তিস্তা সেতু উদ্বোধন হবে কবে?

উত্তর: ২০ আগস্ট।

যুক্তরাষ্ট্র ও চীন কত দিনের জন্য শুল্কবিরতি বাড়িয়েছে?

উত্তর: ৯০ দিন।

১৯৭১ থেকে এ পর্যন্ত বাংলাদেশে মোট কত বিলিয়ন ডলার এফডিআই হয়েছে?

উত্তর: প্রায় ৩০ বিলিয়ন ডলার।

বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে কয়টি সমঝোতা স্মারক এবং কয়টি নোট বিনিময় হয়েছে?

উত্তর: ৫টি MOU এবং ৩টি নোট বিনিময়

দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ কত?

উত্তর: ৩০ দশমিক ৮ বিলিয়ন মার্কিন ডলার। (সূত্র: বাংলাদেশ ব্যাংক)

দেশে নতুন ডিজাইনের বিনিয়োগকারীবান্ধব ওয়েবসাইট চালু করেছে কোন প্রতিষ্ঠান?

উত্তর: বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)।

ড. মুহাম্মদ ইউনূসের মালয়েশিয়া সফরকালে কতটি সমঝোতা স্মারক স্বাক্ষরের কথা রয়েছে?

উত্তর: পাঁচটি।

রেমিট্যান্স আয়ের দিক থেকে ২০২৪ সালে বাংলাদেশের অবস্থান কত?

উত্তর: ৭ম। (১ম- ভারত)

২০২৭ সালের ফিফা মহিলা বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হবে?

উত্তর: ব্রাজিলে।

কোন দেশ প্রথমবারের মতো একটি হিউম্যানয়েড রোবটকে পিএইচডি প্রোগ্রামে ভর্তি করেছে?

উত্তর: চীন।

সম্প্রতি মশা আকৃতির নজরদারি ড্রোন তৈরি করে কোন দেশ?

উত্তর: চীন।

দক্ষিণ এশিয়ার চতুর্থ দেশ হিসেবে স্টারলিংক চালু করে কোন দেশ?

উত্তর: শ্রীলংকা।

অস্ট্রেলিয়া জাপান থেকে কতটি ফ্রিগেট যুদ্ধজাহাজ কেনার পরিকল্পনা করেছে?

উত্তর: ১১টি।

বর্তমানে কোন দেশে সর্বাধিক সংখ্যক বিশ্ব ঐতিহ্য স্থান রয়েছে?

উত্তর: ইতালি (৬১টি)।

সৌদি আরব ও কাফকো থেকে সরকার কত মেট্রিক টন কোন সার কিনছে এবং মোট ব্যয় কত?

উত্তর: ৭০ হাজার মেট্রিক টন (ডিএপি ও ইউরিয়া); ব্যয় ৫৪৮.৫৪ কোটি টাকা।