সরাসরি মূল কন্টেন্টে যান

সাম্প্রতিক সাধারণ জ্ঞান

বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী — চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রতিদিনের সাম্প্রতিক খবর, উত্তর ও ব্যাখ্যাসহ।

প্রবাসীদের নিরাপদ রেমিট্যান্স সেবা দিতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করা মানি ট্রান্সফার অ্যাপ এর নাম কী?

উত্তর: নালা (NALA) I

২০২৪-২৫ অর্থবছরে দেশের চামড়ার জুতা রপ্তানির মূল্য কত ছিল?

উত্তর: ৬৭ কোটি ডলার। (ইপিবি)

২০২৪ সালে বাংলাদেশে বিনিয়োগে শীর্ষ দেশ কোনটি?

উত্তর: যুক্তরাজ্য।

২০২৬ সালের উইম্যান্স এশিয়া কাপ কোথায় অনুষ্ঠিত হতে যাচ্ছে?

উত্তর: অস্ট্রেলিয়া

দেশে 'দ্বিতীয় সংসদ' বা 'মিনি সংসদ' হিসেবে পরিচিত কী?

উত্তর: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)

সম্প্রতি রাশিয়ার পূর্ব উপকূলে কত মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে?

উত্তর: ৮.৮।

২০২৬ সালের বৈশ্বিক প্রবৃদ্ধির হার কত হবে?

উত্তর: ৩.১%। (IMF-এর পূর্বাভাস অনুযায়ী)

২০২৫ সালের বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধির হার কত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে IMF?

উত্তর: ৩.০%।

সরকার সম্প্রতি কোন দুটি দেশ থেকে ২ কার্গো এলএনজি আমদানির সিদ্ধান্ত নিয়েছে?

উত্তর: সিঙ্গাপুর ও দক্ষিণ কোরিয়া। (মোট ব্যয়ঃ ৯৮৯ কোটি টাকা)

বাংলাদেশে সম্প্রতি ২৫০ মি. ড. বিনিয়োগের ঘোষণা দিয়েছে কোন হংকংভিত্তিক কোম্পানি?

উত্তর: হানডা ইন্ডাস্ট্রিজ।

২০২৪-২৫ অর্থবছরে পেট্রোবাংলার রাজস্ব আয় কত ছিলো?

উত্তর: ৫৪ হাজার ১১৭ কোটি টাকা

চট্টগ্রাম বন্দরে চালু হওয়া নতুন ডিজিটাল পেমেন্ট পদ্ধতিটি কোন প্রযুক্তির ভিত্তিতে তৈরি?

উত্তর: এপিআই (API)

বাংলাদেশের সংবিধানের বিতর্কিত ৭০ অনুচ্ছেদে কী নিয়ে আলোচনা হয়েছে?

উত্তর: সংসদ সদস্যদের ফ্লোর ক্রসিং।

ইউরোপীয় ইউনিয়নের সাথে কত শতাংশ শুল্ক চুক্তি করেছে যুক্তরাষ্ট্র?

উত্তর: ১৫%

২০২৫ সালের হিসেবে বিশ্বের সবচেয়ে বেশি ধনী ব্যক্তি কোন দেশে বসবাস করেন?

উত্তর: যুক্তরাষ্ট্র (দ্বিতীয়- চীন)। [সূত্র: হেনলি অ্যান্ড পার্টনার্স]

সর্বশেষ জরিপ অনুযায়ী সুন্দরবনে বাঘের সংখ্যা কত?

উত্তর: ১২৫টি।

বিশ্ব বাঘ দিবস পালিত হয় কবে?

উত্তর: ২৯ জুলাই। (প্রতিপাদ্য: বাঘের সংখ্যা বৃদ্ধি, সুন্দরবনের প্রবৃদ্ধি)

বিশ্ব এআই সম্মেলন (WAIC) ২০২৫ অনুষ্ঠিত হচ্ছে কোন শহরে?

উত্তর: সাংহাই। (সম্মেলনে ৮০০টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে)

থাইল্যান্ড ও কম্বোডিয়ার চলমান সীমান্ত সংঘাত বন্ধে মধ্যস্থতা করছে কোন দেশ?

উত্তর: মালয়েশিয়া।

বিশ্বব্যাপী লিভার ক্যান্সারের প্রধান কারণ হিসেবে কোন দুইটি ভাইরাসকে দায়ী করা হয়?

উত্তর: হেপাটাইটিস বি ও সি।

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের বর্তমান সভাপতি দেশ কোনটি?

উত্তর: মালয়েশিয়া।

বাংলাদেশি প্লাস্টিক পণ্যের শীর্ষ বাজার কোনটি?

উত্তর: ভারত। (দ্বিতীয় শীর্ষ যুক্তরাষ্ট্র)

২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ কত ডলারের প্লাস্টিক পণ্য রপ্তানি করে?

উত্তর: ২৮ কোটি ডলার।

বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে কতটি বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নিয়েছে?

উত্তর: ২৫টি।

জুলাই শহীদ পরিবারগুলোকে স্থায়ী বাসস্থান প্রদানের লক্ষ্যে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের নিজস্ব জমিতে গৃহীত প্রকল্পের নাম কী?

উত্তর: '৩৬ জুলাই আবাসিক ফ্ল্যাট নির্মাণ'

২০২৫ সালের এশিয়া কাপ (পুরুষদের T20 ক্রিকেট) কোথায় অনুষ্ঠিত হবে?

উত্তর: সংযুক্ত আরব আমিরাত।

পরমাণু তত্ত্বের জনক কে?

উত্তর: জন ডাল্টন। (মৃত্যুঃ ২৭ জুলাই ১৮৪৪)

'শান্তির সংস্কৃতি' বিষয়ক বাংলাদেশের প্রস্তাবটি সর্বপ্রথম কবে গৃহীত হয়?

উত্তর: ১৯৯৯ সালে।

বাংলাদেশের ১ম ব্যাংক হিসেবে ১ বিলিয়ন মার্কিন ডলারের মার্কেট ক্যাপিটালাইজেশন অর্জন করেছে-

উত্তর: ব্র্যাক ব্যাংক।

বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করা ইংরেজি শেখার অ্যাপের নাম কী?

উত্তর: ELSA Speak (কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা পরিচালিত)।