সরাসরি মূল কন্টেন্টে যান

সাম্প্রতিক সাধারণ জ্ঞান

বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী — চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রতিদিনের সাম্প্রতিক খবর, উত্তর ও ব্যাখ্যাসহ।

যুক্তরাষ্ট্রের শুল্ক স্থগিতাদেশের মেয়াদ কখন শেষ হচ্ছে?

উত্তর: ৯ জুলাই ২০২৫ এ শেষ হওয়ার কথা ছিল, তবে পরে এটি আরও তিন সপ্তাহ বাড়িয়ে ১ আগস্ট ২০২৫ করা হয়েছে। অর্থাৎ, শুল্ক স্থগিতাদেশ কার্যকর থাকবে ১ আগস্ট পর্যন্ত, এরপর নতুন শুল্ক কার্যকর হবে।

বাংলাদেশের ব্যাংক খাতকে শক্তিশালী করার জন্য আরবিএস সিস্টেম কখন থেকে চালু হবে?

উত্তর: ২০২৬ সাল।

UNFPA-এর প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে বাংলাদেশের মানুষের গড় আয়ু কত বছর ?

উত্তর: ৭৪ বছর। (মোট জনসংখ্যা প্রায় ১৭ কোটি ৫৭ লাখ)

দিয়োগো জোতা কোন দেশের ফুটবলার ছিলেন?

উত্তর: পর্তুগালের ফুটবলার। (তিনি ইংলিশ ক্লাব লিভারপুলের হয়ে খেলেছেন এবং পর্তুগাল জাতীয় দলের সদস্য ছিলেন)

সম্প্রতি গবেষণায় কোন মহাজাগতিক ঘটনার মাধ্যমে মহাবিশ্ব ধ্বংস হবে বলে জানা গেছে?

উত্তর: বিগ ক্রাঞ্চ।

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পারমাণবিক বোমার নাম কী?

উত্তর: জার বোমা। (এটি রাশিয়ার তৈরি)

মহাকাশে স্যাটেলাইট প্রেরণে শীর্ষ দেশ কোনটি এবং তাদের কতটি স্যাটেলাইট রয়েছে?

উত্তর: যুক্তরাষ্ট্র। (মোট স্যাটেলাইট সংখ্যা প্রায় ৮৫৩০টি)

বাংলাদেশের ক্রেডিট কার্ড ব্যবহার করে সবচেয়ে বেশি লেনদেন হয় কোন দেশে ?

উত্তর: যুক্তরাষ্ট্রে। (ডেবিট কার্ডে চীন ও প্রি-পেইডে যুক্তরাজ্যে)

সম্প্রতি ইসরায়েল ইয়েমেনে যে হামলা চালিয়েছে, তার সাংকেতিক নাম কী?

উত্তর: অপারেশন ব্ল্যাক ফ্ল্যাগ।

২০২৫ সালের ব্রিকস প্লাস শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে-

উত্তর: ব্রাজিলের রিও ডি জেনিরোতে, ৬-৭ জুলাই।

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব কোন প্রতিষ্ঠান পেয়েছে?

উত্তর: বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত ‘ড্রাইডক লিমিটেড’ ।

শুল্ক ও কর সরাসরি জমা দেওয়ার জন্য জাতীয় রাজস্ব বোর্ড (NBR) কোন সিস্টেম চালু করেছে?

উত্তর: 'এ-চালান'।

'বিগ বিউটিফুল বিল' আইনে পরিণত হয় কত তারিখ?

উত্তর: ৪ জুলাই ২০২৫।

সম্প্রতি কোন জনবহুল দেশ সন্তান জন্ম দিলে আর্থিক সাহায্যের ঘোষণা দিয়েছে?

উত্তর: চীন।

ইলন মাস্ক কোন নতুন রাজনৈতিক দল গঠন করেছেন?

উত্তর: ‘আমেরিকা পার্টি’ নামে একটি নতুন রাজনৈতিক দল গঠন করেছেন।

নীল নদে নির্মিত আফ্রিকার সবচেয়ে বড় জলবিদ্যুৎ বাঁধটি নির্মাণে মোট কত খরচ হয়েছে?

উত্তর: প্রায় ৪০০ কোটি মার্কিন ডলার।

নীল নদে নির্মিত আফ্রিকার সবচেয়ে বড় জলবিদ্যুৎ বাঁধটির নাম কী?

উত্তর: গ্র্যান্ড ইথিওপিয়ান রেনেসাঁ ড্যাম।

২০২৬ সালে ৫২তম G7 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?

উত্তর: ফ্রান্স।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) কোন শিল্প বিপ্লবের অংশ?

উত্তর: চতুর্থ।

'জুলাই ৩৬ গেট' উদ্বোধন করা হয় কোন বিশ্ববিদ্যালয়ে?

উত্তর: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়।

আন্তর্জাতিক সমবায় দিবস পালিত হয় কবে?

উত্তর: প্রতি বছর জুলাইয়ের ১ম শনিবার।

২০২৪-২৫ অর্থবছরে দেশের রপ্তানি আয়ে কত শতাংশ প্রবৃদ্ধি হয়েছে?

উত্তর: ৮.৫৮ শতাংশ।

সম্প্রতি থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর পদ হারানো পেতংতার্ন সিনাওয়াত্রা কোন নতুন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন?

উত্তর: সংস্কৃতি মন্ত্রণালয়।

ডোনাল্ড ট্রাম্পের আলোচিত 'বিগ বিউটিফুল বিল' প্রতিনিধি পরিষদে পাস হয় কবে?

উত্তর: ০৩ জুলাই।

বিশ্বে প্রথমবার তালেবান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয় কোন দেশ?

উত্তর: রাশিয়া।

২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ কত টন চাল আমদানি করে?

উত্তর: ১৩ লাখ পাঁচ হাজার টন।

প্রধান উপদেষ্টা পার্বত্য চট্টগ্রামের কতটি স্কুলে ই-লার্নিং চালুর নির্দেশ দিয়েছেন?

উত্তর: ১০০টি স্কুলে।

সম্প্রতি বাংলাদেশে আলোচিত নির্বাচন পদ্ধতির নাম কী?

উত্তর: আনুপাতিক নির্বাচন ব্যবস্থা বা পিআর।

সরকার প্রকাশিত গেজেট অনুযায়ী জুলাই শহীদের সংখ্যা কত?

উত্তর: ৮৪৪ জন।

সদ্য বিদায়ী ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ কত ডলারের পণ্য রপ্তানি করে?

উত্তর: ৪ হাজার ৮২৮ কোটি মার্কিন ডলার। (সূত্র: ইপিবি)