সরাসরি মূল কন্টেন্টে যান

সাম্প্রতিক সাধারণ জ্ঞান

বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী — চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রতিদিনের সাম্প্রতিক খবর, উত্তর ও ব্যাখ্যাসহ।

সম্প্রতি ভারত বাংলাদেশের স্থলবন্দর দিয়ে কত ধরনের পণ্য আমাদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে?

উত্তর: ৯ ধরনের (২৭ জুন ২০২৫)।

ঢাকার বায়ু দূষণ ও ধুলা নিয়ন্ত্রণে সরকারের গৃহীত কর্মসূচির নাম কী?

উত্তর: জিরো সয়েল।

শীর্ষ ঋণদাতা দেশ কোনটি?

উত্তর: জার্মানি।

বর্তমানে বাংলাদেশে মাথাপিছু জমির পরিমাণ কত?

উত্তর: ০.২৫ একর।

বর্তমানে দেশে বৈদেশিক মুদ্রার রির্জাভ কত?

উত্তর: ৩০.৫১ বিলিয়ন ডলার।

বৈশ্বিক শান্তি সূচক-২০২৫ এ শীর্ষ দেশ কোনটি?

উত্তর: আইসল্যান্ড।

বৈশ্বিক শান্তি সূচক-২০২৫ এ বাংলাদেশের অবস্থান কত?

উত্তর: ১২৩ তম। (গত বছর ছিল ৯৩তম)

অন্তর্বর্তী সরকার কত তারিখকে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে ঘোষণা করেছে?

উত্তর: ৫ আগস্ট।

সরকার কত তারিখকে ‘নতুন বাংলাদেশ দিবস’ হিসেবে ঘোষণা করেছে?

উত্তর: ৮ আগস্ট।

রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকারী চুক্তির নাম কী?

উত্তর: Chemical Weapons Convention - CWC.

এসসিবি এর পূর্বাভাস অনুযায়ী, আগামী ২০২৫-২৬ অর্থবছরে দেশের জিডিপির প্রবৃদ্ধি কত হতে পারে?

উত্তর: ৫ শতাংশ।

আন্তর্জাতিক নির্যাতন প্রতিরোধ দিবস পালিত হয় কবে?

উত্তর: ২৬ জুন।

দেশে প্রাক্কলিত মাদকাসক্ত ব্যক্তির সংখ্যা কত?

উত্তর: ৮৩ লাখ। (মোট জনসংখ্যার ৪.৮৯ শতাংশ)

আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস পালিত হয় কবে?

উত্তর: ২৬ জুন।

জুলাই স্মৃতি উদ্যাপন অনুষ্ঠানমালার সময়সীমা-

উত্তর: ১ জুলাই থেকে ৫ আগস্ট।

২৬ জুন ২০২৫ সালে কোন দেশ তার টেস্ট ক্রিকেটে রজতজয়ন্তী পালন করবে?

উত্তর: বাংলাদেশ। (১৫৪তম টেস্ট)।

সম্প্রতি বাংলাদেশের কতটি শিল্পকারখানা গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড-২০২৫ লাভ করেছে?

উত্তর: ৩০টি।

কোন ব্যাংকের তত্ত্বাবধানে দেশে গুগল পে চালু হয়েছে?

উত্তর: সিটি ব্যাংক।

ন্যাটোর (NATO) নতুন প্রতিরক্ষা ব্যয়ের লক্ষ্যমাত্রা জিডিপির কত শতাংশ?

উত্তর: ৫ শতাংশ। (NATO- এর বর্তমান সদস্য দেশ ৩২টি। ]

IMF'র পূর্বাভাস অনুযায়ী, আগামী ২০২৫-২৬ অর্থ বছরে জিডিপির প্রবৃদ্ধি হবে-

উত্তর: ৫.৪ শতাংশ।

'অপারেশন ব্ল্যাক ফরেস্ট' কী?

উত্তর: ভারতের ছত্তিশগড় রাজ্যে মাওবাদীদের বিরুদ্ধে ভারতের সেনাবাহিনীর অভিযান।

নতুন উদ্যোক্তাদের সহায়তার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক কত টাকার বিশেষ তহবিল গঠনের উদ্যোগ নিয়েছে?

উত্তর: ৮০০ থেকে ৯০০ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে দেশের মোট গ্রস রিজার্ভ কত?

উত্তর: ২৭.৩০ বিলিয়ন মার্কিন ডলার।

চলতি জুন মাসের প্রথম ১৮ দিনে বাংলাদেশে রেমিট্যান্স এসেছে কত?

উত্তর: ১.৮৬ বিলিয়ন মার্কিন ডলার।

New Development Bank -এর সর্বশেষ সদস্য দেশ কোনটি?

উত্তর: আলজেরিয়া। (বর্তমান সদস্য সংখ্যা- ৯টি)

ইরান ও ওমানের মাঝখানে অবস্থিত গুরুত্বপূর্ণ প্রণালীর নাম কী?

উত্তর: হরমুজ প্রণালী।

আন্তর্জাতিক অলিম্পিক কমিটির বর্তমান প্রেসিডেন্ট কে?

উত্তর: ক্রিস্টি কভেন্ট্রি।

প্রথম কোন দেশ থেকে বাংলাদেশে এলএনজি কার্গো (জাহাজ) আসে?

উত্তর: কাতার।

পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি (NPT) স্বাক্ষরিত হয় কবে?

উত্তর: ১ জুলাই, ১৯৬৮। (কার্যকর হয়-১৯৭০)

বর্তমানে মধ্যপ্রাচ্যের কতটি স্থানে মার্কিন ঘাঁটি রয়েছে?

উত্তর: ১৯টি স্থানে।