সরাসরি মূল কন্টেন্টে যান

সাম্প্রতিক সাধারণ জ্ঞান

বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী — চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রতিদিনের সাম্প্রতিক খবর, উত্তর ও ব্যাখ্যাসহ।

ইনমা ওয়ার্ল্ড কংগ্রেস অব নিউজ মিডিয়া-২০২৫ শুরু হয় কবে?

উত্তর: ২১ মে। (চলবে ২৩ মে পর্যন্ত)

ফ্রাঙ্কফুর্ট বইমেলার সূচনা হয়েছিল কত সালে?

উত্তর: ১৪৫৪। (জার্মাননিতে প্রতি বছর অক্টোবর মাসে অনুষ্ঠিত হয়)

কোন দেশ গনোরিয়ার বিরুদ্ধে বিশ্বের প্রথম টিকাদান কর্মসূচি শুরু করতে যাচ্ছে?

উত্তর: ইংল্যান্ড।

সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা কার্যকর হচ্ছে কবে থেকে?

উত্তর: ১ জুলাই, ২০২৫।

২০২৪-২৫ অর্থবছরের মূল এডিপির আকার কত টাকা ছিল?

উত্তর: ২ লাখ ৬৫ হাজার কোটি টাকা।

বাংলাদেশে স্টারলিংকের প্রাথমিক দুইটি প্যাকেজের নাম কী?

উত্তর: রেসিডেন্স ও রেসিডেন্স লাইট।

সম্প্রতি কোন বাংলাদেশী এভারেস্ট জয় করেন?

উত্তর: ইকরামুল হাসান শাকিল। (বাংলাদেশি হিসেবে: ৭ম)

২০২৪ সালে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে কোন দেশে?

উত্তর: ভারত (১২৯ বিলিয়ন ডলার)।

ডোনাল্ড ট্রাম্প প্রবাসী আয়ের ওপর কত শতাংশ কর আরোপের প্রস্তাব দিয়েছেন?

উত্তর: ৫%।

অবসরপ্রাপ্ত বিমানসেনাদের জন্য ওয়েব পোর্টাল 'পেনশনার সল্যুশন' উদ্বোধন করা হয়-

উত্তর: ২০ মে ২০২৫।

২০২৪-২৫ অর্থবছরের প্রথম ১০ মাসে বাংলাদেশ কত ডলারের চা রপ্তানি করেছে?

উত্তর: ৩৬ লাখ ৪৪ হাজার ডলার। (১৭ লাখ কেজি)

সম্প্রতি মহাকাশ অভিযানে ব্যর্থ হওয়া ভারতের মিশনের নাম কী?

উত্তর: ইওএস-০৯ (EOS-09)।

ব্রিটিশ পর্বতারোহী কেন্টন কুল কতবার এভারেস্ট জয় করেন?

উত্তর: ১৯ বার।

২০২৪ সালে যুক্তরাষ্ট্র বিশ্বের ২০০ দেশ থেকে মোট কত ডলারের তৈরি পোশাক আমদানি করে?

উত্তর: ৮,১৩২ কোটি ডলার।

সাত কলেজের অন্তর্বর্তী প্রশাসক হচ্ছেন কে?

উত্তর: অধ্যাপক এ কে এম ইলিয়াস।

ভারতের শীর্ষ ১০ রপ্তানির গন্তব্যের মধ্যে বাংলাদেশের অবস্থান কত?

উত্তর: ৮ নম্বর।

বাংলাদেশের শীর্ষ রপ্তানি গন্তব্যের মধ্যে ভারতের অবস্থান কত?

উত্তর: ৯ নম্বর। (মোট রপ্তানির ৩.৭৫ শতাংশ)

২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশ ভারতে কত ডলারের পণ্য রপ্তানি করে?

উত্তর: ১৫৭ কোটি ডলার। (সূত্র: ইপিবি; এনবিআরের হিসেবে ১৫৯ কোটি ডলার।)

২০২৩-২৪ অর্থবছরে দেশে আম উৎপাদনের পরিমাণ কত?

উত্তর: ২৪ লাখ টন। (সূত্র: কৃষি সম্প্রসারণ অধিদপ্তর)

বাংলাদেশে ইছামতি নামে মোট কতটি নদী আছে?

উত্তর: ১৪টি।

বিশ্ব জাদুঘর দিবস পালিত হয় কবে?

উত্তর: ১৮ মে। (প্রতিপাদ্য: দ্রুত পরিবর্তনশীল সমাজে জাদুঘরের ভবিষ্যৎ)

গত অর্থবছর যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশ কত কোটি টাকার পণ্য আমদানি করেছে?

উত্তর: ২৮,১৪৪ কোটি টাকা

২০২৪ সালে বৈশ্বিক সামরিক ব্যয়ের পরিমাণ কত ছিল?

উত্তর: ২.৭ ট্রিলিয়ন ডলার।

২০২৫-২৬ অর্থবছরের বাজেটে প্রস্তাবিত উন্নয়ন বরাদ্দ কত?

উত্তর: ২ লাখ ৩০ হাজার কোটি টাকা।

চলতি অর্থবছরে বিশ্বব্যাংক, এডিবি ও ওপেক ফান্ড থেকে কত ডলারের বাজেট সহায়তা এসেছে?

উত্তর: ১২০ কোটি ডলার।

জাতিসংঘ সাধারণ পরিষদের প্রেসিডেন্ট পদে ২০২৬ সালের নির্বাচনে বাংলাদেশের প্রার্থী কে?

উত্তর: মো. তৌহিদ হোসেন।

বিশ্বের সবচেয়ে বেশি আয় করা ক্রীড়াবিদের নাম কী?

উত্তর: ক্রিস্টিয়ানো রোনালদো। (২০২৪ সালের আয় ২৭ কোটি ৫০ লাখ ডলার)

জাতিসংঘ সাধারণ পরিষদের প্রেসিডেন্ট পদে বাংলাদেশ সর্বশেষ কবে প্রতিদ্বন্দ্বিতা করেছিল?

উত্তর: ১৯৮৬।

পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের রাজধানীর নাম কী?

উত্তর: মুজাফফরাবাদ।

বর্তমানে বিশ্বে সবচেয়ে বেশি ট্যাংক আছে কোন দেশে?

উত্তর: চীনে (৬,৮০০ টি)। (২য়- রাশিয়াঃ ৫,৭৫০টি)