সরাসরি মূল কন্টেন্টে যান

সাম্প্রতিক সাধারণ জ্ঞান

বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী — চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রতিদিনের সাম্প্রতিক খবর, উত্তর ও ব্যাখ্যাসহ।

সিন্ধু নদীর উৎপত্তি কোন দেশে?

উত্তর: চীন।

"দ্য গভর্নমেন্স অব চায়না" বইটির লেখক কে?

উত্তর: চীনা প্রেসিডেন্ট শি চিনপিং। (সম্প্রতি বইটি বাংলায় অনূদিত হয়)

চলতি বছরের ৫ মে পর্যন্ত কী পরিমাণ আলু রপ্তানি করেছে বাংলাদেশ?

উত্তর: ৪৮,১৭৭ টন। (২০২৪ সালে মোট রপ্তানি ছিল: ১২,১১২ টন)

সম্প্রতি কোন অপরাধের জন্য 'ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন' কমিশন গঠন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার?

উত্তর: গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ।

সম্প্রতি ভারত-পাকিস্তান যুদ্ধের মধ্যস্থতাকারী দেশ কোনটি?

উত্তর: যুক্তরাষ্ট্র।

'বিশ্ব মা দিবস' কবে পালিত হয়?

উত্তর: মে মাসের দ্বিতীয় রবিবার।

তেল উৎপাদনে রাশিয়ার অবস্থান কততম?

উত্তর: দ্বিতীয়।

রাশিয়ায় গ্যাসের মোট মজুদের পরিমাণ কত?

উত্তর: ৬৩.৪ ট্রিলিয়ন ঘনমিটার।

এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের (AIIB) বর্তমান সদস্য সংখ্যা কত?

উত্তর: ১০০টি।

দেশভাগের পর ভারত-পাকিস্তান কতবার যুদ্ধে জড়িয়ে পড়ে?

উত্তর: ৪ বার।

সম্প্রতি IMF কোন দেশকে প্রায় ১০০ কোটি মার্কিন ডলার অতিরিক্ত ঋণ মঞ্জুর করেছে?

উত্তর: পাকিস্তান।

চলতি বছরের (২০২৫) জানুয়ারি থেকে মার্চ মাসে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে কত মূল্যের তৈরি পোশাক রপ্তানি করেছে?

উত্তর: ২২২ কোটি ডলার বা ২৭ হাজার ৮৪ কোটি টাকা। (প্রবৃদ্ধি-২৬.৬৪ শতাংশ)

'RS-24 Years (আর এস-২৪ ইয়ার্স)' কোন দেশের তৈরি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র?

উত্তর: রাশিয়া।

'ফাতাহ-১' কোন দেশের তৈরি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র?

উত্তর: ইরানের।

সম্প্রতি পাকিস্তান থেকে ভারতের উপর হামলার নতুন সাংকেতি নাম কী?

উত্তর: “অপারেশন বুনিয়ান উল মারসুস”।

নাগারিক সেবা সহজ করতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের তৈরিকৃত অ্যাপের নাম কী?

উত্তর: সবার ঢাকা।

জাতিসংঘের মানব উন্নয়ন সূচক-২০২৫ অনুসারে বাংলাদেশের অবস্থান কত?

উত্তর: ১৩০তম।

২০২৫ সালে বাংলাদেশে আম উৎপাদনের লক্ষ্যমাত্রা কত মেট্রিক টন?

উত্তর: প্রায় ২৭ লাখ মেট্রিক টন।

চলতি মৌসুমে কত হেক্টর জমিতে আম চাষ হচ্ছে?

উত্তর: প্রায় ২ লাখ ৫ হাজার ৩৪ হেক্টর।

২০২৪-২৫ অর্থবছরের প্রথম ১০ মাসে কত ডলারের পণ্য রপ্তানি হয়েছে?

উত্তর: ৪,০২১ কোটি ডলার। (প্রবৃদ্ধি ৯.৮৩ শতাংশ)

২০২৪-২৫ অর্থবছরের প্রথম ১০ মাসে কত ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছে?

উত্তর: ৩,২৬৪ কোটি ডলার। (মোট রপ্তানির ৮১ শতাংশ)

সম্প্রতি ইরানের উন্মোচন করা নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের নাম কী?

উত্তর: কাসেম বাসির। (১২০০ কি.মি. পাল্লার)

Forbes এর ২০২৫ সালের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী বিশ্বের শীর্ষ ধনী কে?

উত্তর: ইলন মাস্ক।

সম্প্রতি ভারত থেকে পাকিস্তানের উপর হামলার সাংকেতিক নাম কী?

উত্তর: অপারেশন সিঁদুর।

"পুলিৎজার পুরস্কার-২০২৫” পাওয়া ফিলিস্তিনি সাহিত্যিকের নাম কী?

উত্তর: মোসাব আবু তোহা।

বাংলা একাডেমির 'রবীন্দ্র পুরস্কার ২০২৫' পেয়েছেন-

উত্তর: ড. অসীম দত্ত এবং এ এম এম মহীউজজামান চৌধুরী ময়না।

'সুবহান আল্লাহ' মসজিদ কোথায় অবস্থিত?

উত্তর: বাহাওয়ালপুর, পাকিস্তান।

যুক্তরাষ্ট্র-ইউক্রেন খনিজ চুক্তির প্রধান লক্ষ্য কী?

উত্তর: গুরুত্বপূর্ণ খনিজ আহরণ ও উন্নয়ন।

সিন্ধু পানিচুক্তি স্থগিত করা হয় কবে?

উত্তর: ২৩ এপ্রিল, ২০২৫।

বর্তমানে দেশে কমিউনিটি ক্লিনিকের সংখ্যা কতটি?

উত্তর: ১৩ হাজার ৯২৬টি।