সরাসরি মূল কন্টেন্টে যান

সাম্প্রতিক সাধারণ জ্ঞান

বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী — চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রতিদিনের সাম্প্রতিক খবর, উত্তর ও ব্যাখ্যাসহ।

সম্প্রতি কোন বাংলাদেশি টাইম সাময়িকীর "বিশ্ব স্বাস্থ্য খাতে প্রভাবশালী ১০০ ব্যক্তি'র" তালিকায় স্থান পেয়েছেন?

উত্তর: ড. তাহমিদ আহমেদ।

যুক্তরাষ্ট্রের দেওয়া পারস্য উপসাগরের বর্তমান নাম কী?

উত্তর: অ্যারাবিয়ান গালফ।

নতুন পোপের নাম কী?

উত্তর: লিও চতুর্দশ, শিকাগোর রবার্ট প্রিভোস্ট। (১ম আমেরিকান পোপ)

রেলওয়ের ১০টি হাসপাতালকে আরও আধুনিকায়ন ও প্রয়োজনীয় সংস্কারের জন্য স্বাস্থ্য ও রেলপথ মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর হয় কবে?

উত্তর: ২১ এপ্রিল ২০২৫।

প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে 'অনারারি ফেলোশিপ' দেয় যুক্তরাজ্যের কোন বিশ্ববিদ্যালয়?

উত্তর: অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়।

বাংলাদেশ হয়ে সেভেন সিস্টার্স যাওয়ার রেল প্রকল্প ভারত কবে স্থগিত করে?

উত্তর: ২০ এপ্রিল ২০২৫।

১৬ এপ্রিল ২০২৫ ইউরোপীয় ইউনিয়ন (EU) কতটি দেশকে নিরাপদ দেশের তালিকায় অন্তর্ভুক্ত করে?

উত্তর: সাতটি- বাংলাদেশ, কসোভো, কলম্বিয়া, মিসর, ভারত, মরক্কো ও তিউনিসিয়া।

এশিয়ার প্রথম দেশ হিসেবে আন্তর্জাতিক পানি চুক্তিতে স্বাক্ষর করবে কোন দেশ?

উত্তর: বাংলাদেশ।

বাংলাদেশি পাসপোর্টে 'ইসরায়েল ব্যতীত' শর্ত পুনর্বহালের নির্দেশ কবে দেওয়া হয়?

উত্তর: ৭ এপ্রিল ২০২৫।

ঢাকায় অবস্থিত বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটির নাম পরিবর্তন করে কী রাখা হয়?

উত্তর: 'বাংলাদেশ বিমানবাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকার'।

দেশের প্রথম ঘড়িয়াল প্রজনন কেন্দ্র কোথায় উদ্বোধন করা হয়?

উত্তর: রাজশাহীতে।

চিংড়িসহ সামুদ্রিক পোনার লাইভ ফিড উদ্ভাবনে সফলতা অর্জন করে কোন প্রতিষ্ঠান?

উত্তর: বাংলাদেশ ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউট।

বাংলাদেশের পোশাক শিল্পে প্রথম বিদেশি বিনিয়োগকারী ব্যক্তি কে?

উত্তর: ইয়াংওয়ান কর্পোরেশনের চেয়ারম্যান কিহাক সাং।

৫৪তম দেশ হিসেবে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার আর্টেমিস অ্যাকর্ডসে স্বাক্ষর করে কবে?

উত্তর: ৮ এপ্রিল ২০২৫।

নিরাপদ ফসল উৎপাদন, ন্যায্যমূল্যে তা ভোক্তাদের কাছে পৌঁছে দিতে চালু হওয়া মোবাইল অ্যাপের নাম-

উত্তর: কৃষি বাজার।

যুক্তরাষ্ট্র সৌদি আরবকে কত ডলারের 'এআইএম-১২০' ক্ষেপণাস্ত্র দিচ্ছে?

উত্তর: ৩৫০ কোটি ডলার।

অস্ট্রেলিয়ার ২০২৫ সালের জাতীয় নির্বাচনে পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন-

উত্তর: অ্যান্থনি আলবানিজ (রাজনৈতিক দল: লেবার পার্টি)।

'আবদালি' ক্ষেপণাস্ত্র কোন দেশের তৈরি?

উত্তর: পাকিস্তান।

সিঙ্গাপুরে পিপল'স অ্যাকশন পার্টি কতবার টানা নির্বাচনে জয়লাভ করেছে?

উত্তর: ১৪ বার।

সিঙ্গাপুরের নতুন প্রধানমন্ত্রী লরেন্স ওয়াং এর রাজনৈতিক দলের নাম কী?

উত্তর: পিপল'স অ্যাকশন পার্টি।

২০২৪ সালে কত কোটি মানুষ বিদেশ ভ্রমণ করেছে?

উত্তর: ১৪০ কোটি। (সূত্র: ইউএন ট্যুরিজম)

২০২৪ সালে বিশ্ব পর্যটন খাতে কত শতাংশ প্রবৃদ্ধি হয়েছে?

উত্তর: ২.৯%। (সূত্র: আইএমএফের ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক)

মাতারবাড়ী বিদ্যুৎ প্রকল্পের মেয়াদ শেষ হবে কবে?

উত্তর: ৩১ ডিসেম্বর, ২০২৬।

২০২৪ সালে রাশিয়ার সামরিক ব্যয়ের পরিমাণ কত?

উত্তর: ১৪,৯০০ কোটি ডলার।

২০২৫ সালের এপ্রিল মাসের প্রবাসী আয় কত?

উত্তর: ২৭৫ কোটি ২০ লাখ মার্কিন ডলার।

বর্তমানে দেশে নিবন্ধিত বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের সংখ্যা কত?

উত্তর: ৭৮৫৪টি (সরকারি ৬৪০টি)। [সূত্র: স্বাস্থ্য অধিদপ্তর]

বর্তমানে বাংলাদেশে 'লিড সনদপ্রাপ্ত' বা সবুজ কারখানার সংখ্যা কত?

উত্তর: ২৪০টি।

২০২৬ বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়কের দায়িত্ব পালন করবে কে?

উত্তর: লিটন দাস।

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এডিবি সদস্য দেশগুলোকে কত ডলার অর্থায়নের ঘোষণা দিয়েছে?

উত্তর: ৩০ বিলিয়ন ডলার।

ইয়েমেনের নতুন প্রধানমন্ত্রীর নাম কী?

উত্তর: সালেম বিন বুরাইক।