সরাসরি মূল কন্টেন্টে যান

সাম্প্রতিক সাধারণ জ্ঞান

বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী — চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রতিদিনের সাম্প্রতিক খবর, উত্তর ও ব্যাখ্যাসহ।

প্যারিসে বিশ্বের অন্যতম বৃহৎ বাণিজ্য টেক্সওয়ার্ল্ড/অ্যাপারেল সোর্সিং প্রদর্শনী অনুষ্ঠিত হবে কবে?

উত্তর: ১০ থেকে ১২ ফেব্রুয়ারি।

'অলিগার্ক' শব্দের অর্থ কী? 

উত্তর: লুটেরা গোষ্ঠী।

'ডেজার্ট রক রিসোর্ট' নামের অবকাশযাপন কেন্দ্র কোথায়?

উত্তর: সোদি আরব।

চীনের 'বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ' প্রকল্প থেকে আনুষ্ঠানিকভাবে বের হয়ে যাচ্ছে-

উত্তর: পানামা।

বাংলাদেশের কোন জেলায় 'গারো পাহাড়' অবস্থিত?

উত্তর: শেরপুর।

২০২৫ সালে বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকে শীর্ষে রয়েছে কোন দেশ?

উত্তর: সিঙ্গাপুর। [দ্বিতীয় অবস্থানে- জাপান ও দক্ষিণ কোরিয়া।]

২০২৫ সালে বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান কত?

উত্তর: ৯৩তম। [২০২৪ সালে ছিল ৯৭তম।]

বাংলাদেশে জাতীয় সেমিকন্ডাক্টর টাস্কফোর্স গঠিত হয়-

উত্তর: ১ জানুয়ারি, ২০২৫

দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় 'অপারেশন ডেভিল হান্ট' শুরু হয় কবে?

উত্তর: ৮ ফেব্রুয়ারি, ২০২৫

জাতীয় ঐকমত্য কমিশনের চেয়ারম্যান কে?

উত্তর: ড. মুহাম্মদ ইউনূস।

চলতি বছরে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেয়ার প্রথম কোন দেশের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে?

উত্তর: ইরান।

প্রাথমিকভাবে ২০২৫-২৬ অর্থবছরের জন্য বাজেটের পরিমাণ-

উত্তর: ৮ লাখ ৩০ হাজার কোটি টাকা।

২০২৪ সালে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে কত ডলারের তৈরি পোশাক রপ্তানি করে?

উত্তর: ৭৩৪ কোটি মার্কিন ডলার। [সূত্র: অটেক্সা]

'গবেষণায়' একুশে পদক ২০২৫ পেয়েছেন কে?

উত্তর: মঈদুল হাসান।

বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কারের নাম কী?

উত্তর: একুশে পদক।

'কেএনএফ' এর পূর্ণরূপ কী?

উত্তর: কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট।

'বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানির মোট উৎপাদন ক্ষমতা-

উত্তর: ১৫৫০.৫৬ মেগাওয়াট।

বিলোনিয়া স্থলবন্দর কোন জেলায় অবস্থিত?

উত্তর: ফেনী।

ভারত-বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত গঙ্গা-ফারাক্কা পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হবে কবে?

উত্তর: ২০২৬ সালে।

সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ আদালতের (ICC) বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে কোন দেশ?

উত্তর: যুক্তরাষ্ট্র।

১ জানুয়ারি, ২০২৫ এ বিশ্বের জনসংখ্যা কত কোটিতে পৌঁছেছে?

উত্তর: ৮০৯ কোটি।

SREDA-পূর্ণরূপ কী?

উত্তর: Sustainable and Renewable Energy Development Authority.

দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রথম দেশ হিসেবে ইন্দোনেশিয়া ব্রিকসের সদস্যপদ লাভ করে-

উত্তর: ৬ জানুয়ারি, ২০২৫।

ভারতের কেন্দ্রীয় ব্যাংকের নাম-

উত্তর: রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া।

একাদশ বিপিএল-এ চ্যাম্পিয়ন দল-

উত্তর: ফরচুন বরিশাল।

'গ্রান্ড থেফট অটো' (GTA) কিসের সাথে সম্পর্কিত?

উত্তর: ভিডিও গেম।

বিশ্বের সবচেয়ে দূষিত নদীর তালিকায় শীর্ষে রয়েছে-

উত্তর: বুড়িগঙ্গা।

পুঁজিবাজারের উন্নয়নে অন্তর্বর্তী সরকার কত সদস্যের কমিটি গঠন করেছে?

উত্তর: ১০ সদস্য।

অষ্টম বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়-

উত্তর: কলকাতায়।

'এম-২৩' কোন দেশ ভিত্তিক সরকারবিরোধী বিদ্রোহী গোষ্ঠী?

উত্তর: কঙ্গো।