সরাসরি মূল কন্টেন্টে যান

সাম্প্রতিক সাধারণ জ্ঞান

বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী — চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রতিদিনের সাম্প্রতিক খবর, উত্তর ও ব্যাখ্যাসহ।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর নির্বাহী পরিচালকের নাম কী?

উত্তর: ড. ইফতে খায়রুজ্জামান।

২০২৪-২৫ চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে বাংলাদেশ থেকে পণ্য ও সেবা রপ্তানির পরিমাণ কত?

উত্তর: ২২৩২ কোটি ডলার। (সূত্র: বাংলাদেশ ব্যাংক)

২০২৪-২৫ চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের পরিমাণ কত?

উত্তর: ১৩.৭৮ বিলিয়ন ডলার। (সূত্র: বাংলাদেশ ব্যাংক)

বর্তমানে বাংলাদেশে খাদ্য মূল্যস্ফীতি কত?

উত্তর: ১০.৭২ শতাংশ। (সূত্র: বিবিএস)

জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৫ এর প্রতিপাদ্য কী?

উত্তর: সমৃদ্ধ হোক গ্রন্থাগার এই আমাদের অঙ্গীকার।

'ডিএমটিসিএল'-এর পূর্ণরূপ কী? 

উত্তর: ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড।

'বেগমপাড়া' কোথায় অবস্থিত?

উত্তর: টরেন্টো, কানাডা।

জাতীয় গ্রন্থাগার দিবস কত তারিখ?

উত্তর: ৫ ফেব্রুয়ারি।

সামাজিক যোগাযোগ মাধ্যম FACEBOOK কবে চালু হয়?

উত্তর: ৪ ফেব্রুয়ারি, ২০০৪ সালে।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (IRO) কবে গঠিত হয়?

উত্তর: ১৯৪৭ সালে।

'NCA' কী?

উত্তর: যুক্তরাজ্যের আইন প্রয়োগকারী সংস্থা। (যা "Britain's FBI" নামেও পরিচিত)

বর্তমানে বাংলাদেশে মোট ক্যান্সার রোগীর সংখ্যা কত?

উত্তর: প্রায় ১৫ লক্ষ। (সূত্র: বিশ্ব স্বাস্থ্য সংস্থা)

বিশ্ব ক্যান্সার দিবস কবে পালিত হয়?

উত্তর: ০৪ ফেব্রুয়ারি।

২০৪১ সালের মধ্যে মোট বিদ্যুৎ এর কত শতাংশ নবায়ণযোগ্য জ্বালানি থেকে নেওয়ার লক্ষ্য নিয়েছে সরকার?

উত্তর: ৪০ শতাংশ।

২০২৪-২৫ অর্থবছরে জানুয়ারি মাসের মোট রপ্তানি আয়ের পরিমাণ কত? 

উত্তর: ৪৪৪ কোটি ডলার (প্রবৃদ্ধি ৫.৭০ শতাংশ)।

সম্প্রতি হালনাগাদ করা খসড়া ভোটার তালিকা অনুসারে দেশের মোট ভোটার সংখ্যা কত?

উত্তর: ১২ কোটি ৩৬ লাখ ৮৩ হাজার ৫১২ জন।

কনজ্যুমার কমপ্লেইন্ট ম্যানেজমেন্ট সিস্টেম (CCMS)-এর ওয়েব পোর্টাল কবে উদ্বোধন করা হয়?

উত্তর: ২০ জানুয়ারি ২০২৫।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লায়েড ডেমোক্রেসি ল্যাব কবে প্রতিষ্ঠা করা হয়?

উত্তর: ৭ জানুয়ারি ২০২৫।

দেশে সেমিকন্ডাক্টর শিল্পের উন্নয়নে জাতীয় সেমিকন্ডাক্টর টাস্কফোর্স কবে গঠন করা হয়? 

উত্তর: ১ জানুয়ারি ২০২৫

বাংলাদেশ-চীনের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি হবে কবে?

উত্তর: ৩১ আগস্ট ২০২৫।

২২ জানুয়ারি ২০২৫ যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক স্টেটের সিনেটে কোন সাংস্কৃতিক বিষয়ের স্বীকৃতি দেওয়া হয়?

উত্তর: বাংলা নববর্ষ।

মেজর জেনারেল অব. কে এম সফিউল্লাহ্ মুক্তিযুদ্ধের কোন সেক্টরের কমান্ডার ছিলেন?

উত্তর: ৩ নং।

বিশ্বের বৃহত্তম গবেষণাগার স্কয়ার কিলোমিটার অ্যারে (SKA) কোন দেশে অবস্থিত?

উত্তর: দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ায়।

এশিয়ার দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসনে শীর্ষ দেশ কোনটি?

উত্তর: চীন।

সম্প্রতি দক্ষিণ এশিয়ার কোন দেশে স্বর্ণের খনির সন্ধান পাওয়া যায়?

উত্তর: পাকিস্তান।

বর্তমানে বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ প্রকল্পের নাম কী?

উত্তর: থ্রি জর্জেস বাঁধ (তিব্বত; চীন)।

বিশ্বে প্রথম গরুর ঢেঁকুরের উপর কর আরোপ করে কোন দেশ?

উত্তর: ডেনমার্ক।

রিমেইন ইন মেক্সিকো' নীতি কোন দুটি দেশের সাথে সম্পর্কিত?

উত্তর: মেক্সিকো ও যুক্তরাষ্ট্র।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) নিয়ে কোন পরিকল্পনাটি গ্রহণ করেন?

উত্তর: AI অপরচুনিটিস অ্যাকশন প্ল্যান।

বিশ্বে প্রথম মানুষ বনাম রোবট ম্যারাথন অনুষ্ঠিত হবে কোন দেশে?

উত্তর: চীনে।