সরাসরি মূল কন্টেন্টে যান

সাম্প্রতিক সাধারণ জ্ঞান

বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী — চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রতিদিনের সাম্প্রতিক খবর, উত্তর ও ব্যাখ্যাসহ।

সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি কোথায় স্বাক্ষরিত হয়?

উত্তর: মক্কা

ইঙ্গিত
মুসলিম বিশ্বের তিনটি গুরুত্বপূর্ণ দেশের মধ্যে কৌশলগত ও সামরিক সহযোগিতা বাড়াতে এই চুক্তিটি সম্পন্ন হয়।
ভৌগোলিক ও ধর্মীয়ভাবে চুক্তিটির পবিত্রতা ও গুরুত্ব তুলে ধরতে মক্কা নগরীকে স্বাক্ষরের স্থান হিসেবে বেছে নেওয়া হয়েছে।
'দ্বিতীয় বাংলাদেশ রেমিটার্স সম্মাননা ২০২৬' কোথায় অনুষ্ঠিত হয়?

উত্তর: সিঙ্গাপুর

ইঙ্গিত
প্রবাসী বাংলাদেশিদের অর্থনৈতিক অবদানের স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা প্রদান করা হয়।
কর্মরত বিপুল সংখ্যক প্রবাসী শ্রমিকের রেমিট্যান্স প্রবাহকে উৎসাহিত করতে আয়োজনটি সিঙ্গাপুরে করা হয়েছে।
২০২৫ সালে ৯টি পারমাণবিক শক্তিধর দেশের সম্মিলিত ব্যয় কত ছিল?

উত্তর: ১১,৯০০ কোটি ডলার।

বর্তমানে বিশ্বে মোট পারমাণবিক ওয়ারহেড এর সংখ্যা কত?

উত্তর: ১২,১৮৭টি। (ব্যবহারযোগ্য ওয়ারহেড: ৯,৭৪৫টি)

আগামী অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা কত?

উত্তর: ৬.৫%।

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের আকার কত?

উত্তর: ৯.৩৮ লাখ কোটি টাকা।

বিশ্বের প্রথম সম্ভাব্য ট্রিলিয়নিয়ার হিসেবে আলোচনায় রয়েছেন কে?

উত্তর: ইলন মাস্ক। (ফোর্বসের তথ্যানুযায়ী বর্তমান সম্পদের পরিমাণ ৭৮৮.৮ বিলিয়ন ডলার)

২০২৬ সালের বিশ্ব মহাসাগর দিবসের প্রতিপাদ্য কী?

উত্তর: Reimagine (পুনঃকল্পনা)।

২০২৬-২৭ অর্থবছরে সামাজিক নিরাপত্তা খাতে মোট বরাদ্দ কত প্রস্তাব করা হয়েছে?

উত্তর: ১ লাখ ৪৫ হাজার কোটি টাকা।

২০২৬-২৭ অর্থবছরের বাজেট কবে উপস্থাপন করা হবে?

উত্তর: ১১ জুন, ২০২৬।

শক্তিশালী পাসপোর্ট সূচকে বর্তমানে শীর্ষে রয়েছে কোন দেশ?

উত্তর: সিঙ্গাপুর। (সূত্রঃ Henley Passport Index)

শক্তিশালী পাসপোর্ট সূচকে বর্তমানে বাংলাদেশের অবস্থান কত?

উত্তর: ৯৬তম। (সূত্রঃ Henley Passport Index)

"অর্থনৈতিক স্বাধীনতা সূচক-২০২৬" এ বাংলাদেশের অবস্থান কত?

উত্তর: ১২০তম। (শীর্ষে সিঙ্গাপুর)

২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সৃজনশীল অর্থনীতির জন্য বরাদ্দের পরিমাণ কত?

উত্তর: ৩০০ কোটি টাকা।

২০২৫-২৬ অর্থবছরের জুলাই-এপ্রিল সময়ে ভারতে বাংলাদেশের মোট রপ্তানি কত ছিল?

উত্তর: ১৪৬ কোটি ৫৮ লাখ মার্কিন ডলার।

এবারের ফুটবল বিশ্বকাপে সবচেয়ে কনিষ্ঠ ফুটবলারের নাম কী?

উত্তর: গিলবার্তো মোরা, মেক্সিকো। (বয়স ১৭ বছর)

প্রথমবারের মতো জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয়েছে

উত্তর: কিরগিজস্তান।

২০২৭-২৮ মেয়াদের জন্য নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছে-

উত্তর: ৫টি দেশ। (অস্ট্রিয়া, কিরগিজস্তান, পর্তুগাল, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো এবং জিম্বাবুয়ে)

"অর্থনৈতিক স্বাধীনতা সূচক- ২০২৬" এ শীর্ষ দেশ কোনটি?

উত্তর: সিঙ্গাপুর। (বাংলাদেশের অবস্থান: ১২০তম)

বাংলাদেশ কত বারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির পদে নির্বাচিত হলো?

উত্তর: দ্বিতীয়বার।

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে কে নির্বাচিত হয়েছেন?

উত্তর: ড. খলিলুর রহমান। (১ বছরের জন্য)

বাংলাদেশ ব্যাংক ঘোষিত নতুন প্রণোদনা তহবিলের পরিমাণ কত?

উত্তর: ৬০ হাজার কোটি টাকা।

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) বাংলাদেশকে কত মার্কিন ডলার ঋণ দেবে?

উত্তর: ১৪০ কোটি ডলার।

কাজী নজরুল ইসলামের কততম জন্মজয়ন্তী উপলক্ষে 'নজরুল বর্ষ' ঘোষণা করা হয়?

উত্তর: ১২৭তম জন্মজয়ন্তী।

প্রধানমন্ত্রী তারেক রহমান কোন সময়কে 'নজরুল বর্ষ' হিসেবে ঘোষণা করেন?

উত্তর: ২৫ মে, ২০২৬২৫ মে, ২০২৭।

২০২৬ ফিফা বিশ্বকাপে ইরানের বেস ক্যাম্প কোথায় স্থাপন করা হবে?

উত্তর: মেক্সিকো।

২০২৬ ফুটবল বিশ্বকাপের আয়োজক দেশ কোনগুলো?

উত্তর: যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। (মোট দল: ৪৮টি)

সীমান্তে অনুপ্রবেশ ও চোরাচালান বন্ধ করতে 'স্মার্ট বর্ডার' প্রকল্প চালু করছে কোন দেশ?

উত্তর: ভারত।

সম্প্রতি বরখাস্ত হওয়া সেনেগালের প্রধানমন্ত্রীর নাম কী?

উত্তর: ওসমান সোনকো।

মান্দারিন ভাষায় আন্তর্জাতিক বুকার পুরস্কারজয়ী উপন্যাসের নাম কী?

উত্তর: Taiwan Travelogue. [লেখক: Yang Shuang-zi]