সরাসরি মূল কন্টেন্টে যান

সাম্প্রতিক সাধারণ জ্ঞান

বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী — চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রতিদিনের সাম্প্রতিক খবর, উত্তর ও ব্যাখ্যাসহ।

ড্রোনের উড্ডয়ন সময় বাড়াতে হাইড্রোজেন হৃৎপিণ্ড' নামে প্রযুক্তি তৈরি করেছে কোন দেশ?

উত্তর: চীন।

পদ্মা ব্যারাজ প্রকল্পটি কোথায় নির্মিত হবে?

উত্তর: রাজবাড়ীর পাংশা উপজেলায়।

পদ্মা ব্যারাজ প্রকল্পের প্রথম পর্যায়ের অনুমোদিত ব্যয় কত?

উত্তর: ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকা। (পানি ধারণ ক্ষমতা: ২,৯০০ মিলিয়ন ঘনমিটার)

সরকার অভ্যন্তরীণ উৎস থেকে কত টাকা ঋণ নেওয়ার পরিকল্পনা করছে?

উত্তর: ১ লাখ ১৯ হাজার কোটি টাকা।

আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের সম্ভাব্য বাজেটের আকার কত?

উত্তর: ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা।

বর্তমানে টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের অবস্থান কততম?

উত্তর: ষষ্ঠ।

"১৯তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস ২০২৬"-এর প্রতিপাদ্য-

উত্তর: "অটিজম কোনো সীমাবদ্ধতা নয়- প্রতিটি জীবন মূল্যবান"।

২০২৬-২৭ অর্থবছরে, প্রস্তাবিত এডিপির মোট আকার কত?

উত্তর: প্রায় ৩ লাখ ৮ হাজার ৯২৪ কোটি টাকা।

ফ্যামিলি কার্ড কর্মসূচির জন্য কত টাকা বরাদ্দ রাখা হয়েছে?

উত্তর: ১৪ হাজার ৫০০ কোটি টাকা।

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত ADP-তে সামাজিক উন্নয়ন সহায়তা খাতে কত বরাদ্দ রাখা হয়েছে

উত্তর: ১৭ হাজার কোটি টাকা।

বাংলাদেশকে কত ডোজ পোলিও ভ্যাকসিন অনুদান দিয়েছে সিনোভ্যাক ফাউন্ডেশন?

উত্তর: ৩ লাখ ৮০ হাজার ডোজ।

যুক্তরাষ্ট্রের বাজারে তৈরি পোশাক রপ্তানিতে বর্তমানে বাংলাদেশের অবস্থান কততম?

উত্তর: দ্বিতীয়: শীর্ষ অবস্থানে ভিয়েতনাম। (সূত্র: OTEX)

২০২৬ সালের জানুয়ারি-মার্চে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানির পরিমাণ কত ছিলা

উত্তর: ২০৪ কোটি ডলার। (সূত্র: OTEX)

সম্প্রতি গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবিত আউশ ধানের নতুন জাতের নাম কী?

উত্তর: জিএইউ ধান ৪।

বর্তমানে দেশে তফসিলি ব্যাংক কতটি?

উত্তর: ৫৮টি।

'আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক ২০২৬' চালু করেছে কোন সংগঠন?

উত্তর: বাংলাদেশ প্রবাসী নাগরিক কমিটি, ইনক।

হান্টাভাইরাস প্রধানত কোন প্রাণীর মাধ্যমে ছড়ায়?

উত্তর: ইঁদুরজাতীয় প্রাণী।

হান্টাভাইরাস মূলত কোন ধরনের ভাইরাস?

উত্তর: RNA ভাইরাস।

'ইয়িলদিরিম' শব্দের অর্থ কী?

উত্তর: বজ্র।

'ইয়িলদিরিমহান' কোন দেশের প্রথম আন্তর্মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র?

উত্তর: তুরস্ক।

বর্তমানে ১২ হাজার কিলোমিটারের বেশি পাল্লার ICBM প্রযুক্তির ক্ষেপণাস্ত্র রয়েছে কোন কোন দেশের?

উত্তর: যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন।

ভারতের নতুন সেনাপ্রধান হিসেবে কাকে নিয়োগ দেওয়া হয়েছে?

উত্তর: এন. এস. রাজা সুব্রামানি (লেফটেন্যান্ট জেনারেল)

পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন কে?

উত্তর: শুভেন্দু অধিকারী (রাজনৈতিক দল-বিজেপি)

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে ২০০০ রান পূর্ণ করেন কে?

উত্তর: লিটন দাস।

বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত হয় কবে?

উত্তর: প্রতিবছর ৮ মে।

বাংলাদেশে মোট বনভূমির কত শতাংশ সংরক্ষিত?

উত্তর: ১০.৭%।

দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগারের নাম কী?

উত্তর: ইস্টার্ন রিফাইনারি লিমিটেড।

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ART চুক্তি স্বাক্ষরিত হয় কবে?

উত্তর: ৯ ফেব্রুয়ারি, ২০২৬।

'রবীন্দ্র পুরস্কার' প্রদান করে কোন প্রতিষ্ঠান?

উত্তর: বাংলা একাডেমি।

কোন প্রণালিকে কেন্দ্র করে 'প্রজেক্ট ফ্রিডম' চালু করা হয়েছিল?

উত্তর: হরমুজ প্রণালি।