সরাসরি মূল কন্টেন্টে যান

সাম্প্রতিক সাধারণ জ্ঞান

বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী — চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রতিদিনের সাম্প্রতিক খবর, উত্তর ও ব্যাখ্যাসহ।

১৫ জানুয়ারি ২০২৫ প্রথমবারের মতো চাঁদে বাণিজ্যিক নভোযান পাঠায় কোন সংস্থা?

উত্তর: National Aeronautics and Space Administration (NASA)

PRSC-EO1-এর পূর্ণরূপ কী?

উত্তর: Pakistan Remote Sensing Satellite - Earth Observation 1।

২১ জানুয়ারি ২০২৫ যুক্তরাষ্ট্রের নির্বাচিত ৭২তম পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে?

উত্তর: মার্কো রুবিও।

২৫ জানুয়ারি ২০২৫ যুক্তরাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করা ২৯তম প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে?

উত্তর: পিট হেগসেথ।

স্ক্যান্ডিনেভিয়া অঞ্চলের কোন দেশে পবিত্র কোরআন অবমাননার দায়ে মামলা হয়?

উত্তর: ডেনমার্কে।

১০-১১ জানুয়ারি ২০২৫ চীনের কুনমিং শহরে শান্তি আলোচনায় মিয়ানমারের জান্তা সরকারের সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হয় কোন সংগঠন?

উত্তর: মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি (MNDAA) I

হেনলি অ্যান্ড পার্টনার্স সূচকে ২০২৫ সালে বিশ্বের শক্তিশালী পাসপোর্ট কোন দেশের?

উত্তর: সিঙ্গাপুর (বাংলাদেশ ১০০তম)।

Global Firepower Ranking ২০২৫ অনুযায়ী সামরিক বাংলাদেশের অবস্থান কততম?

উত্তর: ৩৫তম।

গ্লোবাল ফায়ার পাওয়ার (GFP) অনুযায়ী, সামরিক শক্তিতে বিশ্বে শীর্ষ দেশ কোনটি?

উত্তর: যুক্তরাষ্ট্র।

২০২৪ সালের বিশ্ব ডাক ইউনিয়নের (UPU) সূচক অনুযায়ী শীর্ষ দেশ কোনটি?

উত্তর: জার্মানি ও সুইজারল্যান্ড (বাংলাদেশ ৬৮তম)।

টি-২০ ইতহাসে তৃতীয় বোলার হিসেবে ৭ উইকেট নেন কোন বাংলাদেশি?

উত্তর: তাসকিন আহমেদ।

বাংলাদেশের প্রথম নারী হিসেবে অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপে কে আম্পায়ারিং করবেন?

উত্তর: সাথিরা জাকির জেসি।

অস্ট্রেলিয়ান ওপেন ২০২৫ এ নারী ও পুরুষ এককে চ্যাম্পিয়ন হন কে কে?

উত্তর: ম্যাডিসন কিস। (যুক্তরাষ্ট্র), যানিক সিনার (ইতালি)।

২০২৪ সালের ICC'র বর্ষসেরা ওয়ানডে ও টেস্ট ক্রিকেটার হন কে কে?

উত্তর: যথাক্রমে আজমতউল্লাহ ওমরজাই (আফগানিস্তান) ও যশপ্রীত বুমরা (ভারত)।

বাংলাদেশের একক বৃহত্তম দ্বিপক্ষীয় উন্নয়ন অংশীদার কোন দেশ?

উত্তর: জাপান।

বুড়িমারী স্থলবন্দর কোন জেলায় অবস্থিত?

উত্তর: লালমনিরহাট।

পুলিশ সংস্কার কমিশন-এর প্রধান কে?

উত্তর: সফর রাজ হোসেন।

সম্প্রতি ইসির নিবন্ধন পাওয়া নতুন রাজনৈতিক দল-

উত্তর: বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি।

কানাডা ও মেক্সিকোর পণ্যের উপর যুক্তরাষ্ট্র কত শতাংশ রপ্তানি শুল্ক আরোপ করেছে?

উত্তর: ২৫ শতাংশ। (৪ ফেব্রুয়ারি, ২০২৫ থেকে কার্যকর)

বর্তমান বিশ্বের সবচেয়ে ব্যস্ত বিমানবন্দরের খেতাব পেয়েছে কোনটি? 

উত্তর: দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর (DXB)

সিরিয়ার বর্তমান অন্তর্বর্তী প্রেসিডেন্ট কে?

উত্তর: আহমেদ আল-শারা।

বিশ্বে রিও ভাইরাস প্রথম শনাক্ত হয়?

উত্তর: ১৯৫০ সালে।

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে সবচেয়ে এগিয়ে কোন দেশ? 

উত্তর: চীন। (ভিয়েতনাম- ২য় ও বাংলাদেশ- ৩য়)

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন-

উত্তর: অধ্যাপক মো. এহতেসাম উল হক।

সম্প্রতি পরিবেশবান্ধব ইস্পাত কারখানা চালু করেছে কোন কোম্পানি? 

উত্তর: বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের গবেষণা অনুসারে, ঢাকা মহানগরে কত ভাগ সবুজ এলাকা থাকা প্রয়োজন?

উত্তর: ২০ ভাগ।

OECD-এর পূর্ণরূপ-

উত্তর: Organization for Economic Co-operation and Development.

যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টির নতুন নেতা নির্বাচিত হয়েছেন?

উত্তর: কেন মার্টিন।

বাংলাদেশ কতটি দেশে কাগজ ও কাগজজাতীয় পণ্য রপ্তানি করে? 

উত্তর: ৪০টি দেশে।

বাংলাদেশে কাগজ শিল্পের বার্ষিক উৎপাদনক্ষমতা কত?

উত্তর: ১৬ লাখ মেট্রিক টন।