সরাসরি মূল কন্টেন্টে যান

সাম্প্রতিক সাধারণ জ্ঞান

বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী — চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রতিদিনের সাম্প্রতিক খবর, উত্তর ও ব্যাখ্যাসহ।

২০ ডিসেম্বর ২০২৪ মার্কিন ওষুধ নিয়ন্ত্রক সংস্থা প্রথমবারের মতো কোন ওষুধের অনুমোদন দেয়?

উত্তর: স্লিপ অ্যাপনিয়ার (ঘুমের মধ্যে শ্বাসব্যাঘাত)।

মধ্যপ্রাচ্যের কোন দেশ হিজাব সংক্রান্ত বিতর্কিত আইন স্থগিত করে?

উত্তর: ইরান।

হায়াত তাহরির আল শামের (HTS)-এর প্রধানের নাম কী?

উত্তর: আবু মোহাম্মদ আল জোলানি।

'ওয়াটারমেলন' কোন দেশের গুপ্তচর বাহিনী?

উত্তর: মিয়ানমার; যার অর্থ তরমুজ।

১০ ডিসেম্বর ২০২৩ Stockholm International Peace Research Institute-এর প্রকাশিত রিপোর্ট অনুযায়ী বিশ্বে অস্ত্র উৎপাদনে শীর্ষ প্রতিষ্ঠান কোনটি?

উত্তর: লকহিড মার্টিন কর্পোরেশন (যুক্তরাষ্ট্র)।

২০২৪ সালে ব্রাজিল সরকারের বসানো স্বয়ংক্রিয় ক্যামেরায় প্রথমবারের মতো আমাজন বনে কোন আদিবাসী ধরা পড়ে?

উত্তর: মাসাকো।

২০২৫ সালে ভারতে অনুষ্ঠিতব্য কোন বিশ্বকাপে অংশগ্রহণ করবে বাংলাদেশ?

উত্তর: হকি যুব বিশ্বকাপে।

আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম বাংলাদেশি হিসেবে ছক্কার ডাবল- সেঞ্চুরি করেন কে?

উত্তর: মাহমুদউল্লাহ রিয়াদ।

ফিফার ২০২৪ সালে বর্ষসেরা পুরুষ নির্বাচিত হন কে?

উত্তর: ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ; ব্রাজিল)।

নারী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয় কোন দেশ?

উত্তর: ভারত; রানার্সআপ বাংলাদেশ।

সম্প্রতি বাংলাদেশের হয়ে খেলার জন্য ফিফার ছাড়পত্র পান কোন ফুটবলার?

উত্তর: হামজা চৌধুরী।

বর্তমানে বিশ্বের কতটি দেশে বাংলাদেশিদের জন্য দ্বৈত নাগরিকত্বের সুযোগ রয়েছে?

উত্তর: ১০১টি।

দেশের একমাত্র উপকূলীয় নদীবন্দর কোনটি?

উত্তর: সন্দ্বীপ উপকূলীয় নদীবন্দর।

আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ (icddr,b) তথ্যমতে অপরিণত শিশু জন্মের হারে শীর্ষ দেশ কোনটি?

উত্তর: বাংলাদেশ।

বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (BIDS) মতে তৈরি পোশাকে নারীর অংশগ্রহণের হার কত?

উত্তর: ৫৩%।

বাংলাদেশের কোথায় জাতিসংঘ পার্ক অবস্থিত?

উত্তর: চট্টগ্রাম।

সম্প্রতি বোয়ার জাতের সঙ্গে দেশীয় ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগীর সংকরায়নের মাধ্যমে একটি নতুন জাত উদ্ভাবন করে কোন প্রতিষ্ঠান?

উত্তর: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (BAU)।

'শুভ সন্ধ্যা' সমুদ্র সৈকত কোন জেলায় অবস্থিত?

উত্তর: বরগুনা।

থাইল্যান্ড কবে বাংলাদেশীদের জন্য ই-ভিসা সেবা চালু করে?

উত্তর: ২ জানুয়ারি ২০২৫।

৫ নভেম্বর ২০২৪ এম এ মুহিত কোন পর্বত জয় করেন?

উত্তর: থরং লা; নেপাল।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের 'বিশেষ প্রসিকিউটোরিয়াল উপদেষ্টা' পদে কাকে নিয়োগ দেওয়া হয়?

উত্তর: এহসানুল হক সমাজীকে।

১৪ ডিসেম্বর ২০২৪ কোন দেশের প্রেসিডেন্ট বাংলাদেশ সফর করেন?

উত্তর: পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে

৯ ডিসেম্বর ২০২৪ বাংলাদেশ জাতিসংঘের কোন সংস্থার ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়?

উত্তর: জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল (UNHRC)।

৫ ডিসেম্বর ২০২৪ উপদেষ্টা পরিষদের বৈঠকে ওশেনিয়া মহাদেশের কোন দেশে বাংলাদেশের নতুন হাইকমিশন স্থাপনের প্রস্তাব অনুমোদন করা হয়?

উত্তর: নিউজিল্যান্ডের ওয়েলিংটন।

দেশের প্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল স্বাস্থ্যসেবা প্ল্যাটফর্মের নাম কী?

উত্তর: সুখী।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, ২০২৩-২৪ অর্থবছরে ভুট্টা উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?

উত্তর: দিনাজপুর।

৩০ নভেম্বর ২০২৪ দেশে তৈরি বাংলাদেশ নৌবাহিনীর বহরে যুক্ত হয় কোন যুদ্ধজাহাজ?

উত্তর: বানৌজা বিষখালী

২৮ নভেম্বর ২০২৪ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য প্রথমবারের মতো ক্যাম্পাসে কোন সেবা চালু করে?

উত্তর: শাটল বাস সেবা।

২৭ নভেম্বর ২০২৪ বাংলাদেশ কনস্যুলেট কোন দেশে ই-পাসপোর্ট সেবা উদ্বোধন করে?

উত্তর:  উত্তর: হংকং।

যমুনা রেলওয়ে সেতুতে পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু হয় কবে? 

উত্তর: ২৬ নভেম্বর ২০২৪।