সরাসরি মূল কন্টেন্টে যান

সাম্প্রতিক সাধারণ জ্ঞান

বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী — চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রতিদিনের সাম্প্রতিক খবর, উত্তর ও ব্যাখ্যাসহ।

কৃত্রিম দ্বীপে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর তৈরী করেছে কোন দেশ? 

উত্তর: চীন (নাম: দালিয়ান ঝিনজোয়ান আন্তর্জাতিক বিমানবন্দর)।

২০২৪ সালের বৈশ্বিক টেকসই প্রতিযোগিতামূলক সূচকে শীর্ষ দেশ কোনটি?

উত্তর: সুইডেন।

ইরান কোন অঞ্চলকে নতুন রাজধানীর সম্ভাব্য স্থান হিসেবে প্রস্তাব করেছে? 

উত্তর: মাকরান।

গ্রিনল্যান্ড কোন দেশের স্বায়ত্বশাসিত অঞ্চল? 

উত্তর: ডেনমার্ক।

লাগোস শহর কোন দেশে অবস্থিত? 

উত্তর: নাইজেরিয়া।

'শুভ সন্ধ্যা' সমুদ্র সৈকত কোন জেলায় অবস্থিত? 

উত্তর: বরগুনা।

বর্তমানে দেশে জিআই (GI) পণ্যের সংখ্যা কত? 

উত্তর: ৫১টি।

এনবিআরের তথ্যানুযায়ী, ২০২৪ সালে বাংলাদেশ কী পরিমাণ গম আমদানি করে? 

উত্তর: ৭২ লাখ ৭৫ হাজার টন।

 কোন নারী ক্রীড়াবিদ ‘বেগম রোকেয়া পদক-২০২৪’ অর্জন করেছেন?

উত্তর: রানী হামিদ।

বিশ্বের প্রথম কার্বন-নিরপেক্ষ শিশু কে? 

উত্তর: আদাভি।

আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (IAEA) বর্তমান সদস্য কত? 

উত্তর: ১৮০টি।

সম্প্রতি আফ্রিকার কোন দেশ থেকে ফরাসি সামরিক উপস্থিতি প্রত্যাহার করা হয়েছে? 

উত্তর: আইভরি কোস্ট।

'মাসাকো' আদিবাসী জনগোষ্ঠীর বাস কোন অঞ্চলে? 

উত্তর: আমাজন বন।

'ভিজ্যুয়াল ক্যাপিটালিস্ট'-এর প্রতিবেদন অনুযায়ী প্রাকৃতিক সম্পদের অর্থমূল্য বিবেচনায় বিশ্বের শীর্ষ দেশ? 

উত্তর: রাশিয়া।

লেবাননের নতুন প্রেসিডেন্টের নাম কী? 

উত্তর: জোসেফ আউন (সেনাপ্রধান)।

বিশ্বে প্রথম রিওভাইরাস শনাক্ত হয় কত সালে? 

উত্তর: ১৯৫০ সালে।

বাংলাদেশে প্রথমবারের মতো রিওভাইরাস শনাক্ত হয়েছে কতজনের শরীরে? 

উত্তর: পাঁচ জন।

আইসিডিডিআরবির তথ্যমতে, অপরিণত শিশুজন্মের হারে শীর্ষ দেশ- 

উত্তর: বাংলাদেশ। 

মেক্সিকোর বর্তমান প্রেসিডেন্টের নাম কী? 

উত্তর: ক্লদিয়া শেনবাউম।

HMPV-এর পূর্ণরূপ কী? 

উত্তর: Human Metapneumovirus.

বিপিএলের ইতিহাসে সেরা বোলিং রেকর্ডের অধিকারী কে? 

উত্তর: তাসকিন আহমেদ।

বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল স্বাস্থ্যসেবা প্ল্যাটফর্ম (অ্যাপ)- 

উত্তর: সুখী।

নিঝুম দ্বীপ স্বতন্ত্র ইউনিয়নের মর্যাদা লাভ করে কবে? 

উত্তর: ২০১৩ সালে।

২০২৫ সালে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের সূচকে শীর্ষে রয়েছে কোন দেশ? 

উত্তর: সিঙ্গাপুর।

২০২৫ সালের বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান কত? 

উত্তর: ১০০তম। (সূত্র: হেনলি অ্যান্ড পার্টনার্স)

ডি-৮ বা ডেভেলপিং এইট জোটের সর্বশেষ সদস্য- 

উত্তর: আজারবাইজান (নবম)।

২০২৫ সালের জন্য ব্রিকসের প্রেসিডেন্সির দায়িত্ব পালন করছে কোন দেশ? 

উত্তর: ব্রাজিল।

সম্প্রতি কোন দেশকে ব্রিকসের পূর্নাঙ্গ সদস্য হিসেবে জোটে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে? 

উত্তর: ইন্দোনেশিয়া।

২০২৪ সালের টেকসই প্রতিযোগিতামূলক সূচকে বাংলাদেশের অবস্থান কত? 

উত্তর: ১১৬তম।

দেশের টেলিযোগাযোগ খাতে প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) কাস্টমার এক্সপেরিয়েন্স চ্যাটবট উন্মোচন করেছে- 

উত্তর: বাংলালিংক।