সরাসরি মূল কন্টেন্টে যান

সাম্প্রতিক সাধারণ জ্ঞান

বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী — চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রতিদিনের সাম্প্রতিক খবর, উত্তর ও ব্যাখ্যাসহ।

বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক ফিউশন চুল্লি চালু করে কোন দেশ?

উত্তর: জাপান। যার নাম - JT-60SA

১২ ডিসেম্বর ২০২৩ যুক্তরাষ্ট্র কোন সাগরের নিরাপত্তায় যৌথ টাস্ক ফোর্স গঠনের ঘোষণা দেয়?

উত্তর: লোহিত সাগর ।

সম্প্রতি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের গবেষক দলের আবিষ্কৃত নতুন প্রজাতির ব্যাকটেরিয়ার নাম কী?

উত্তর: প্যান্টোইয়া টেগোরি।

বিশ্বের বড় অফিস ভবনের নাম কী?

উত্তর: সুরাট ডায়মন্ড বোর্স (SDB); গুজরাট, ভারত।

মিয়ানমারের বহু জাতিগোষ্ঠীর যোদ্ধাদের নিয়ে গঠিত সংগঠন কোনটি?

উত্তর: ব্রিগেড ৬১১।

বর্তমানে OPEC'র সদস্য দেশ কতটি?

উত্তর: ১২টি।

১ জানুয়ারি ২০২৪ কোন দেশ OPEC ত্যাগ করে?

উত্তর: অ্যাঙ্গোলা।

BBS'র ২০২২ সালের খানা আয় ও ব্যয়ের চূড়ান্ত প্রতিবেদন অনুযায়ী, দেশে অতি দারিদ্র্যের হার কত?

উত্তর: ৫.৬%।

BBS'র ২০২২ সালের খানা আয় ও ব্যয়ের চূড়ান্ত প্রতিবেদন অনুযায়ী, দেশে দারিদ্র্যের হার কত?

উত্তর: ১৮.৭%।

সিলিন্ডারে করে ভোলার গ্যাস আনুষ্ঠানিকভাবে সরবরাহ উদ্বোধন করা হয় কবে?

উত্তর: ২১ ডিসেম্বর ২০২৩।

বর্তমানে দেশে পল্লী উন্নয়ন একাডেমি কয়টি?

উত্তর: চারটি।

শেখ রাসেল পল্লী উন্নয়ন একাডেমি কোথায় অবস্থিত?

উত্তর: রংপুর।

শেখ হাসিনা পল্লী উন্নয়ন একাডেমি কোথায় অবস্থিত?

উত্তর: জামালপুর ।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ৬৭ বছরের ইতিহাসে প্রথম নারী ডিন নির্বাচিত হন কে?

উত্তর: অধ্যাপক নাসিমা আখতার।

১০ ডিসেম্বর ২০২৩ বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় কোন জেলায় নতুন তেল সন্ধানের ঘোষণা দেয়?

উত্তর:  সিলেট।

কৃষি মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, দেশে মোট ভূমির পরিমাণ কত?

উত্তর: ১,৪৭,৫৭,০০০ হেক্টর।

ঢাকা-কক্সবাজার রেলপথে বাণিজ্যিক ট্রেন চলাচল শুরু হয় কবে?

উত্তর: ১ ডিসেম্বর ২০২৩।

ঢাকা-কক্সবাজার রেলপথের দৈর্ঘ্য কত?

উত্তর: ৪৮০ কিমি; তবে এ রেলপথের বাণিজ্যিক দূরত্ব ৫৫১ কিমি ।

প্রথম বাংলাদেশি হিসেবে ২০২৩ সালে দ্য হেগ অ্যাওয়ার্ডে ভূষিত হন কে?

উত্তর: অধ্যাপক ড. সৈয়দা সুলতানা রাজিয়া ।

২০২৩ সালের ডিসেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোন পুরস্কার লাভ করেন?

উত্তর: ক্লাইমেট মোবিলিটি চ্যাম্পিয়ন লিডার অ্যাওয়ার্ড।

২ ডিসেম্বর ২০২৩ জাতীয় বিশ্ববিদ্যালয়ে 'বঙ্গবন্ধু চেয়ার’ হিসেবে নিয়োগ পান কে?

উত্তর: অধ্যাপক হারুন-অর-রশিদ।

স্বল্পোন্নত দেশ

উত্তর: - LDCs’র পূর্ণরূপ Least Developed Countries অর্থাৎ, স্বল্পোন্নত দেশসমূহ।- ষাট এর দশকে স্বল্পোন্নত ধারনাটি আসে।- জাতিসংঘ অর্থনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট বিবেচনা করে উন্নয়নশীল ও উন্নত এ দু ্শ্রেণীতে সব দেশকে ভাগ করে।- ১৮ নভেম্বর ১৯৭১ জাতিসংঘের এক প্রস্তাবের মাধ্যমে এটি গঠিত হয়।- সর্বশেষ ২০১২ সালে LDC- তে দক্ষিন সুদান যুক্ত হয়।উত্তরণের মানদন্ড :সূচক             -               উত্তরণ GNI             -            ১,২২৮$ বা এর বেশি (বাংলাদেশ ১৮২৭$) HAI             -             ৬৬ বা এর বেশি  EVI             -              ৩২ বা এর কম৭ দেশের উত্তরণ : দেশ              -            উত্তরণবতসোয়ানা      -           ১৯ ডিসেম্বর ১৯৯৪কেপভার্দে       -           ২০ ডিসেম্বর ২০০৭মালদ্বীপ         -           ১ জানুয়ারি ২০১১সামোয়া          -           ১ জানুয়ারি ২০১৪নিরক্ষীয় গিনি   -           ৪ জুন ২০১৭ভানুয়াতু         -           ৪ ডিসেম্বর ২০২০ভুটাণ            -           ১৩ ডিসেম্বর ২০২৩উত্তরণের পথে রয়েছে : দেশ                              -           উত্তরণ হবেসাওটোমে অ্যান্ড প্রিন্সিডপ    -          ১৩ ডিসেম্বর ২০২৪বাংলাদেশ                        -          ২৪ নভেম্বর ২০২৬লাওস                             -          ২৪ নভেম্বর ২০২৬নেপাল                            -          ২৪ নভেম্বর ২০২৬সলোমন দ্বীপপুঞ্জ               -          ১‘৩ ডিসেম্বর ২০২৭

কপ-২৮শেষের শুরু

উত্তর: কপ :- COP'র পূর্ণরূপ Conference of the Parties- ১৯৯২ সালে জলবায়ুতে মানুষের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় জলবায়ু পরিবর্তনবিষয়ক জাতিসংঘের ফ্রেমওয়ার্ক কনভেনশনে (UNFCCC) স্বাক্ষরিত হয়।- ১৯৯৫ সাল থেকে প্রতি বছর COP অনুাষ্ঠত হয়।তথ্যবহুল কপ-২৮ :- ১৯৮ টি দেশ ও অঞ্চলের প্রায় ৭০,০০০ লোক অংশগ্রহনের মাধ্যমে এটি অনুষ্ঠিত হয়। - ২০২৪ সালে কপ-২৯ অনুষ্ঠিত হবে আজারবাইজানে।- ব্রাজিল ২০২৫ সালের কপ-৩০ এর আয়োজন করবে।- ২০২৮ সালের কপ-৩৩ আয়োজনের প্রস্তাব করে ভারত। - ক্যারিবীয় দেশ বার্বাডোজ ক্লাইমেট ভালনাবেরল ফোরামের(CVF) নতুন সভাপতি হয়।- জলবায়ুর ক্ষয়ক্ষতি মোকাবিলা সংক্রান্ত তহবিল লস অ্যান্ড ড্যামেজ ফান্ড পুনর্গঠন।- সুলতান আল-জাবের কপ-২৮ এর সভাপতি। সম্মেলনে প্রাপ্তি : • জীবাশ্ম জ্বালানী চুক্তি : - কপ-২৮ সম্মেলনে জীবাশ্ম জ্বালানীর ব্যবহার শুরু করার  বিষয়ে ১৩ ডিসেম্বর ২০২৩ এ ২০০ টি দেশ ও অঞ্চল একটি চুক্তি স্বাক্ষরিত হয়।- চুক্তিতে জীবাশ্ম জ্বালানী থেকে আসতে ’অন্তর্বর্তীকালীন জ্বালানি’ হিসেবে গ্যাস ও কার্বন দূষণ কমানো কষ্টসাধ্য েএমন খাতে কার্বন নিয়ন্ত্রণ ও সংরক্ষণ (CCS) প্রযুক্তি ব্যবহার করবে।• গ্লোবাল স্টোকটেক : - গ্লোবাল স্টোকটেক এবারের সম্মেলনের ঘোষনা হিসেবে আসা মূল দলিল।- বিশ্বের তাপমাত্রা বৃদ্ধির জন্য যে জীবাশ্ম জ্বালানি দায়ী সেটা এ দলিলের মাধ্যমে প্রকাশ পায় এবং জাতিসংঘ সেটি মেনে নেয়।• নবায়নযোগ্য জ্বালানীর সক্ষমতা বৃদ্ধি : - কপ-২৮ সম্মেলনে নবায়নযোগ্য সক্ষমতা তিন গুন বৃদ্ধিতে সম্মত হন বিশ্ব নেতারা।- ১১৮ টি দেশ ২-৩ ডিসেম্বর ‘গ্লোবাল এক্সিলারেশন ফর ডিকার্বনাইজেশন চুক্তিতে’ স্বাক্ষর করেন।- বিশ্বব্যাপী নবায়নযোগ্য শক্তির সক্ষমতা বর্তমানের ৩.৪ টেরাওয়াট থেকে ২০৩০ সালের মধ্যে  ১১  টেরাওয়াটে উন্নীত করা এর উদ্দেশ্য।• রেকর্ড তহবিল : - এ প্রকল্পের অর্থের প্রবাহ বৃদ্ধি করতে ৩০ বিলিয়ন মার্কিন ডলারের একটি বেসরকারি বিনিয়োগ তহবিল গঠনের ঘোষনা দেয় সংযুক্ত আরব আমিরাত।- ১ ডিসেম্বর ২০২৩ ঘোষিত তহবিলটির নাম দেওয়া হয় ‘আলতেরা’।- ২০৩০ সাল নাগাদ মোট ২৫,০০০ কোটি ডলারের বিনিয়োগ আকৃষ্ট করতে সক্ষম হবে উক্ত তহবিলটি।- এছাড়াও সংযুক্ত আরব আমিরাত ১০০ বিলিয়ন ডলারের প্রতিশ্রুতি দিয়ে গ্রীষ্মমন্ডলীয় রোগের(এনটিডি) সাথে লড়াই করার জন্য ৭৭৭ বিলিয়ন ডলারের ভিত্তি তৈরি করেছে।

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ

উত্তর: আয়োজন : দশম • আয়োজক : এশিয়ান ক্রিকেট কাউন্সিল • সময়কাল : ৮-১৭ ডিসেম্বর ২০২৩ • স্বাগতিক : সংযুক্ত আরব আমিরাত• ভেন্যু : আর্ন্তজাতিক ক্রিকেট কাউন্সিল একাডেমি• অংশগ্রহনকারী দল : ৮টি• মোট ম্যাচ : ১৫ টি• চ্যাম্পিয়ন : বাংলাদেশ (প্রথমবার)• রানার্স আপ : সংযুক্ত আরব আমিরাত• টুর্নামেন্ট সেরা : আশিকুর রহমান শিবলী ( বাংলাদেশী)• সর্বাধিক রান : আশিকুর রহমান শিবলী ( বাংলাদেশী); ৩৭৮ রান• সর্বাধিক উইকেট : ১২ টি

কোভিডের নতুন ধরন

উত্তর: - ২০২৩ সাল থেকে করোনার অমিক্রন উপধরণ জেএন.১ ( JN.1 ) বিশ্বজুড়ে দ্রুত ছড়িয়ে পড়ছে।- প্রথমে এ উপধরণটিকে বিশ্ব স্বাস্থ্য বিএ.২.৮৬ ( BN2.86 ) এর অংশ হিসেবে শ্রেণিভুক্ত করেন।- যুক্তরাষ্ট্রে সেপ্টেম্বর ২০২৩ এ এটি প্রথম শনাক্তর হয়।- ১৬ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত এটি ৪৮ টি দেশে ছড়ায়।

BRICS জোটে নতুন ৫ দেশ

উত্তর: - BRIC ‘র বর্তমান চেয়ার এবং দক্ষিন আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা ২৪ আগস্ট ২০২৩ সালে ৬ টি দেশকে ব্রিকসের সদস্য হওয়ার জন্য আমন্ত্রন জানান।- দেশগুলো --- সৌদি আরব, ইরান, মিসর, সংযুক্ত আরব আমিরাত, ইথিওপিয়া ও আর্জেন্টিনা।- ১ জানুয়ারি ২০২৪ থেকে তারা ব্রিকসের সদস্য হয়েছে।- উল্লেখ্য যে ১৯ নভেম্বর ২০২৩ আর্জেন্টিনার প্রিসিডেন্ট নির্বাচিত হওয়ায় ৩০ নভেম্বর ২০২৩ নভেম্বর ঘোষনা দেয় যে তারা ব্রিকস এ যোগ দিবে না।

IMF'র ঋণের দ্বিতীয় কিস্তি ছাড়

উত্তর: - আন্তর্জজাতিক মুদ্রা তহবিল (IMF) ১২ ডিসেম্বর ২০২৩ বাংলাদেশের অনুকূলে দ্বিতীয় কিস্তি বাবদ ৬৮ কোটি ২০ লাখ ডলার ছাড় করার অনুমোদন করেন।- ১৫ ডিসেম্বর ২০২৩ অনুমোদনটি রিজার্ভে যুক্ত হয়।- ৩০ জানুয়ারি ২০২৩ IMF ‘র নিবার্হী পর্ষদের বৈঠকে বাংলাদেশের জন্য ৪৭০ কোটি ডলারের ঋন প্রস্তাবের অনুমোদন করা হয়।- IMF বাংলাদেশ থেকে প্রথম কিস্তি পায় ২ ফেব্রুয়ারি ২০২৩।

নিট পোশাক রপ্তানিতে শীর্ষে বাংলাদেশ

উত্তর: - চীনকে পিছনে ফেলে বাংলাদেশ প্রথমবারের মতো ইউরোপীয় ইউনিয়নে (EU) শীর্ষস্থান দখল করে।- ২০২৩ সালের সেপ্টেম্বর পর্যন্ত ৯ মাসে বাংলাদেশ থেকে ভুক্ত দেশগুলো ৯০০ কোটি মার্কিন ডলারের নিট পোশাক ক্রয় করে।- একই সময়ে তারা চীন থেকে ৮৯৬ কোটি ডলারের নিট পোশাক ক্রয় করে।

দেশে ব্যাংকাসুরেন্স চালু

উত্তর: - ১২ ডিসেম্বর ২০২৩ বাংলাদেশ ব্যাংক প্রজ্ঞাপন জারি করে তফসিলি ব্যাংকের মাধ্যমে ‘ব্যাংকাসুরেন্স’ চালু করে।- ২০ ডিসেম্বর ২০২৩ ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৭(১) (ল) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে বাংলাদেশ সরকারের অনুমোদনক্রমে সব তফসিলি ব্যাংক বীমা কোম্পানির ‘করপোরেট এজেন্ট’ এ নীতিমালা জারি করে।- ফ্রান্স ও স্পেন ১৯৮০ সালে এটি প্রথম জারি করে।

ফোর্বসের তালিকায় বাংলাদেশের সাকিব

উত্তর: - বাংলাদেশের তরুন সাকিব জামাল যুক্তরাষ্ট্রের বিখ্যাত সাময়িকী ফোর্বসের সম্মনজনক অনূর্ধ্ব- ৩০ তালিকায় স্থান পান।- ভেঞ্চার ক্যাপিটাল ( স্টার্টআপ বিনিয়োগকারী প্রতিষ্ঠান) এ ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত হন।