সরাসরি মূল কন্টেন্টে যান

সাম্প্রতিক সাধারণ জ্ঞান

বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী — চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রতিদিনের সাম্প্রতিক খবর, উত্তর ও ব্যাখ্যাসহ।

রেল আ্যাটেনডেন্টে প্রথম নারী

উত্তর: - ১ ডিসেম্বর ২০২৩ কক্সবাজার এক্সপ্রেসের মাধ্যমে ঢাকা-কক্সবাজার ট্রেন চলাচল শুরু হয়।- উক্ত ট্রেনের যাত্রায় দেশের রেলওয়ে ইতিহাসে প্রথমবারের মতো ৯ জন নারী অ্যাটেনডেন্ট যুক্ত হয়।- তারা ট্রেনে তাদের দায়িত্ব পালনের পাশাপাশি নারী যাত্রীদের প্রতি দায়িত্ব পালন করেন।

সাইবার নিরাপত্তা এজেন্সি

উত্তর: - ৩ সেপ্টেম্বর ২০২৩ জাতীয় সংসদে ’সাইবার নিরাপত্তা বিল’ পাস হয়।- রাষ্ট্রপতি বিলটিতে স্বাক্ষর করলে ১৮ সেপ্টেম্বর ২০২৩ আইনে পরিণত হয়।- আইনের ধারা ৫ এর উপ-ধারা (১) এ প্রদত্ত ক্ষমতাবলে সরকার ৭ নভেম্বর ২০২৩ সাইবার নিরাপত্তা এজেন্সি গঠন করে, যা ১৭ নভেম্বর ২০২৩ গেজেট আকারে প্রকাশ হয়।- এজেন্সির প্রধান কার্যালয় ঢাকা তবে সরকারের প্রয়োজনে দেশের যেকোন স্থানে এর শাখা  কার্যালয় স্থাপন করতে পারেন।- এজেন্সিটি প্রশাসনিকভাবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সঙ্গে যুক্ত।

সিলেটে গ্যাসক্ষেত্র তেলের সন্ধান

উত্তর: - ৮ ডিসেম্বর ২০২৩ সিলেট গ্যাসক্ষেত্র ১০ নম্বর কূপে ১,৩৯৭-১,৪৪৫ মিটার গভীরতায় তেলের উপস্থিতি শনাক্ত করেন।- উক্ত গ্যাসক্ষেত্রটি সিলেট তামাবিল-জাফলং মহাসড়কের পাশে গোয়াইনঘাট উপজেলার আলীরগাঁও ইউনিয়নের বাঘের সড়ক এলাকায় অবস্থিত অনুসন্ধান কূপে সরকারি প্রতিষ্ঠান সিলেট গ্যাস ফিল্ড লিমিটেড কোম্পানি (SGFL) দুই মাস আগে শনাক্ত করেন।- উল্লেখ্য, সিলেটের হরিপুরে ২৩ ডিসেম্বর ১৯৮৬ দেশের প্রথম তেলের সন্ধান প৫াওয়া যায়।- ৭ সেপ্টেম্বর ১৯৯৪ হরিপুর তেলক্ষেত্রে তেল উৎপাদন বন্ধ হয়ে যায়।

প্রথম বাংলাদেশী দ্য হেগ অ্যাওয়ার্ড বিজয়ী

উত্তর: - ২৭ নভেম্বর- ১ ডিসেম্বর ২০২৩ নেদারল্যান্ডেসের দ্য হেগ রাসায়নিক অস্ত্র নিরস্ত্রীকরণ সংস্থার (OPCW) রাসায়নিক অস্ত্র কনভেনশন স্বাক্ষরকারী দেশসমূহের ২৮তম সম্মেলন অনুষ্ঠিত হয়।- সম্মেলনে যৌথভাবে বাংলাদেশের ড. সৈয়দা সুলতানা রাজিয়া, আফ্রিকান সেন্টার ফর সাইন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটির পরিচালক হুবার্ট কে ফয় এবং সুইজারল্যান্ডের স্পিজ ল্যাবরেটরি উক্ত অ্যাওয়ার্ড এ ভূষিত হন।- ড. সুলতানা রাজিয়া প্রথম বাংলাদেশি হিসেবে উক্ত পুরষ্কার লাভ করেন।

ক্লাইমেট মোবিলিটি চ্যাম্পিয়ন - শেখ হাসিনা

উত্তর: - বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় নেতৃত্ব এবং সোচ্চার কন্ঠস্বরের স্বীকৃতি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উক্ত পুরষ্কার পান।- জাতিসংঘ এবং আর্ন্তজাতিক অভিবাসন সংস্থা ( IOM )-  সমর্থিত জোট Global Centre for Climate Mobility ( GCCM )  তাকে এ পুরস্কারে ভূষিত করে।- ১ ডিসেম্বর ২০২৩ পুরস্কারটি হস্তান্তর করা হয়।

প্রবাসী আয়

উত্তর: প্রকাশঃ ডিসেম্বর ২০২৩, বিশ্বব্যাংক প্রতিষ্ঠিত বহুপক্ষীয় ট্রাস্ট ফান্ড 'গ্লোবাল নলেজ পার্টনারশিপ অন মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট'(KNOMAD) |প্রতিবেদন অনুযায়ী— • প্রবাসী আয়ে শীর্ষ ১০ দেশের মধ্যে > ১ম- ভারত, ২য়- মেক্সিকো, ৩য়- চীন, ৭ম- বাংলাদেশ ।

বর্ষসেরা ব্যক্তি

উত্তর: - ২০২৩ সালের টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তিত্ব হন যুক্তরাষ্ট্রের পপ গায়িকা টেইলর সুইফট।- শিল্পকলায় তিনি প্রথম ব্যক্তি যিনি বিনোদন জগৎ থেকে বর্ষসেরা ব্যক্তিত্বের সম্মাননা পান।

ব্যয়বহুল শহর

উত্তর: প্রকাশঃ ৩০ নভেম্বর ২০২৩, যুক্তরাজ্যের অর্থনীতিবিষয়ক ম্যাগাজিন দ্য ইকোনমিস্ট-এর দ্য ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (EIU) | অন্তর্ভুক্ত শহরঃ ১৭৩টি। প্রতিবেদন অনুযায়ী—• সর্বচেয়ে ব্যয়বহুল শহর সিঙ্গাপুর সিটি এবং জুরিখ (সুইজারল্যান্ড)।• সর্বচেয়ে সস্তা শহর দামেস্ক (সিরিয়া)।

বিশ্বের ক্ষমতাধর নারী 

উত্তর: প্রকাশঃ ৫ ডিসেম্বর ২০২৩, যুক্তরাষ্ট্রভিত্তিক ম্যাগাজিন Forbes ।• ১ম অবস্থানে- উরসুলা ভন ডার লেন(ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট)।• ৪৬তম অবস্থান- বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।

সামরিক ব্যয় র‍্যাংকিং

উত্তর: প্রকাশ: ডিসেম্বর ২০২৩, গ্লোবাল ফায়ার পাওয়ার (GFP) |তালিকা অনুযায়ী—• সামরিক খাতে ব্যয়ে শীর্ষ ৫ দেশ > যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, ভারত ও জার্মানি।• সামরিক খাতে ব্যয়ে সর্বনিম্ন ৫ দেশ > আইসল্যান্ড, লাইবেরিয়া, সিয়েরা লিওন, বেলিজ ও ভুটান। 

বিশ্ব খাদ্য ও কৃষিবিষয়ক পরিসংখ্যান বর্ষপঞ্জি ২০২৩

উত্তর: প্রকাশঃ ২৯ নভেম্বর ২০২৩ (খাদ্য ও কৃষি সংস্থা- FAO)বিষয়          -     শীর্ষ দেশখাদ্য আমদানি - চীন(বাংলাদেশ ৩য়)খাদ্য রপ্তানি    - যুক্তরাষ্ট্রধান উৎপাদন  -  চীন(বাংলাদেশ ৩য়)চাল আমদানি  -  চীন(বাংলাদেশ ৩য়)চাল রপ্তানি     -  ভারত(বাংলাদেশ ৫২তম)গম উৎপাদন  -   চীন(বাংলাদেশ ৫০তম)গম আমদানি  -   ইন্দোনেশিয়া(বাংলাদেশ ৭তম)গম রপ্তানি     -   রাশিয়াভুট্টা উৎপাদন  -  যুক্তরাষ্ট্র(বাংলাদেশ ৩০তম)ভুট্টা আমদানি  -  চীন(বাংলাদেশ ২৬তম) ভুট্টা রপ্তানি     -  যুক্তরাষ্ট্র(বাংলাদেশ ৫৫তম)চিনি উৎপাদন  -  ব্রাজিল(বাংলাদেশ ৩৬তম)আলু উৎপাদন   - চীন(বাংলাদেশ ৭ম)মৎস্য উৎপাদন  - চীন(বাংলাদেশ ৮ম)সবজি উৎপাদন - চীন(বাংলাদেশ ২০তম)ফল উৎপাদন   - চীন(বাংলাদেশ ৩৭তম) পাম অয়েল উৎপাদন - ইন্দোনেশিয়াসামুদ্রিক মাছ আহরণ -  চীন(বাংলাদেশ ৩০তম)মিঠা পানির মাছ উৎপাদন - চীন(বাংলাদেশ ৫ম)সয়াবিন তেল উৎপাদন -  চীন(বাংলাদেশ ১৮তম)

থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স কোন দেশের-

উত্তর: মিয়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করার জন্য মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি (এমএনডিএএ), তায়াং ন্যাশনাল লিবারেশন আর্মি এবং আরাকান আর্মি মিলে থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স গঠন করে।

ব্যালন ডি'অর ২০২৩ 

উত্তর: - ৩০ অক্টোবর ২০২৩ ফ্রান্সের রাজধানী প্যারিসের থিয়েটার দ্য শ্যালেতে বিশ্ব ফুটবলের অন্যতম গৌরবময় পুরস্কার ব্যালন ডি'অর-এর আসর বসে।- ১৯৫৬ সাল থেকে ফ্রান্স ২০২৩ ফুটবল ম্যাগাজিন প্রতিবছর দেয় মর্যাদাপূর্ণ এ অ্যাওয়ার্ড ।• বর্ষসেরা পুরুষ : লিওনেল মেসি।• বর্ষসেরা নারী : আইতানা বোনামাতি। • লেভ ইয়েশিন ট্রফি (সেরা গোলরক্ষক) : এমিলিয়ানো মার্টিনেজ।• জার্ড মুলার ট্রফি (সেরা স্ট্রাইকার) : আর্লিং হলান্ড। • সক্রেটিস অ্যাওয়ার্ড (দাতব্য কাজে সম্পৃক্ততা) : ভিনিসিয়ুস জুনিয়র।• কোপা ট্রফি (সেরা উদীয়মান খেলোয়াড়) : জুড বেলিংহাম।• বর্ষসেরা ক্লাব (পুরুষ) : ম্যানচেস্টার সিটি।• বর্ষসেরা ক্লাব (নারী) : বার্সেলোনা।• বিশ্বের একমাত্র খেলোয়াড় হিসেবে অষ্টমবারের মতো এই ট্রফি লাভ করেন  মেসি।

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্ৰ

উত্তর: • প্রকল্পের নাম : মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্ট। • বাস্তবায়নকারী সংস্থা : বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি (প্রা.) লিমিটেড (BIFPCL)।• দ্বিতীয় ইউনিট উদ্বোধন : ১ নভেম্বর ২০২৩।  • ধরণ : কয়লা চালিত।• অবস্থান : রামপাল, বাগেরহাট।• যে নদীর তীরে অবস্থান : পশুর নদী।• উৎপাদন ক্ষমতা : ১,৩২০ (২ × ৬৬০) মেগাওয়াট।• অর্থায়নে : বাংলাদেশ ও ভারত।• নির্মাতা প্রতিষ্ঠান : ভারত হেভি ইলেট্রিক্যালস লিমিটেড (BHEL)।• ভিত্তিপ্রস্তর স্থাপন : ৫ অক্টোবর ২০১৩।• আলট্রা সুপারক্রিটিক্যাল প্রযুক্তি ব্যবহারে বিশ্বে বাংলাদেশ ১৩তম।• আলট্রা সুপারক্রিটিক্যাল প্রযুক্তি ব্যবহারে এশিয়ায় ৭ম।

মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্র

উত্তর: • প্রকল্পের নাম : মাতারবাড়ী আলট্রা সুপার ক্রিটিক্যাল কোল ফায়ার্ড পাওয়ার প্রজেক্ট।• অবস্থান : কক্সবাজার জেলার, মহেশখালী উপজেলার মাতারবাড়ি ও ধলঘটা ইউনিয়নে। • ঋণ চুক্তি স্বাক্ষর : ১৬ জুন ২০১৪।• একনেকে অনুমোদন : ১২ আগস্ট ২০১৪। • নির্মাণ কাজ উদ্বোধন : ২৮ জানুয়ারি ২০১৮। • আয়তন : ১,৪১৪ একর। • মোট ইউনিট : ২টি।(প্রতিটিতে ৬০০ করে ১২০০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা)।• অর্থায়নে : জাপান ইন্টারন্যাশনাল কো অপারেশন এজেন্সি (JICA), কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড (CPGCBL) ও বাংলাদেশ সরকার। • ধরণ : কয়লা চালিত।• আনুষ্ঠানিকভাবে প্রথম ইউনিটের উদ্বোধন : ১১ নভেম্বর ২০২৩• প্রথম ইউনিটের বাণিজ্যিকভাবে উৎপাদন : ২০২৪ সালের জানুয়ারি ও(দ্বিতীয় ইউনিট ২০২৪ সাল জুলাই মাসে)।• কয়লার চাহিদা : প্রতিদিন ১৩,০০০ টন। 

দ্বিতীয় এলিভেটেড এক্সপ্রেসওয়ে

উত্তর: • ১৪ নভেম্বর ২০২৩ প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামে দেশের দ্বিতীয় এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধন করেন। • প্রকল্প শুরুর সময় নাম : চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে।• বর্তমান নাম : মেয়র মহিউদ্দিন চৌধুরী এক্সপ্রেসওয়ে।• সংযুক্ত স্থান : লালখান বাজার থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত।• একনেকে অনুমোদন : ১১ জুলাই ২০১৭। • নির্মাণ কাজ উদ্বোধন : ২৪ ফেব্রুয়ারি ২০১৯।• অর্থায়নে : বাংলাদেশ সরকার।• নির্মাতা প্রতিষ্ঠান : ম্যাক্স-র‍্যাংকন।• পরিচালনায় : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (CDA)।• মূল এলিভেটেড অংশের দৈর্ঘ্য : ১৬ কিমি।• র‍্যাম্পসহ > দৈর্ঘ্য : ২৮.৫ কিমি ও প্রস্থ : ১৬.৫ মিটার। • মোট লেন : ৪টি।• র‍্যাম্প : ১৪টি।• এটি বাংলাদেশের দ্বিতীয় এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প ।• দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে।

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর

উত্তর: • প্রকল্পের নাম : মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর।• অবস্থান : মহেশখালী, কক্সবাজার।• একনেকে অনুমোদন : ১০ মার্চ ২০২০।• ভিত্তিপ্রস্তর স্থাপন : ১১ নভেম্বর ২০২৩।• যে সমুদ্রের তীরে : বঙ্গোপসাগর।• অর্থায়নে : জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (JICA) ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক।• চ্যানেলের গভীরতা : ১৬ মিটার (৫২ ফুট)।● চ্যানেলের দৈর্ঘ্য: ১৪.৩ কিমি ও প্রস্থ: ৩৫০ মিটার।• জিডিপিতে অবদান : ২-৩%।• এটি বাংলাদেশের প্রথম এবং একমাত্র গভীর সমুদ্রবন্দর। • দেশে সমুদ্রবন্দর রয়েছে ৩টি— চট্টগ্রাম, মোংলা ও পায়রা।• উল্লেখ্য,২৫ এপ্রিল ২০২৩ প্রথমবার মাতারবাড়ী সমুদ্রবন্দরের জেটিতে নোঙর করে দেশের ইতিহাসে সবচেয়ে বড় পণ্যবাহী জাহাজ এমভি অউসু মারো । 

বিশ্বে প্রথমবারের মতো চোখ প্রতিস্থাপন  

উত্তর: - যুক্তরাষ্ট্রের একদল চিকিৎসক বিশ্বে প্রথমবারের মতো পুরো চোখ প্রতিস্থাপন করে ।- চোখ দান করেন ৩০ বছর বয়সি এক ব্যক্তি(নাম অ্যারন জেমস)।- প্রতিস্থাপন প্রক্রিয়ায় নেতৃত্ব দেন চিকিৎসক এদুয়ার্দো রদ্রিগেজ।

চিকুনগুনিয়ার প্রথম টিকার অনুমোদন 

উত্তর: - ৯ নভেম্বর ২০২৩ যুক্তরাষ্ট্রের খাদ্য ও ঔষধ প্রশাসন (FDA) মশাবাহিত রোগ চিকুনগুনিয়ার প্রথম টিকার অনুমোদন দেয় যুক্তরাষ্ট্র ।- ইউরোপের ভালনেভা কোম্পানি টিকাটি তৈরি করে।- Ixchia নামে এই টিকা বাজারজাত হবে।- জীবন্ত এবং দুর্বল হয়ে পড়া চিকুনগুনিয়া ভাইরাস ব্যবহার করে Ixchiq টিকাটি তৈরি করা হয়।- আফ্রিকা, দক্ষিণ-পূর্ব এশিয়া ও আমেরিকার গ্রীষ্মমণ্ডলীয় এবং উপক্রান্তীয় অঞ্চলে চিকুনগুনিয়ার প্রকোপ বেশি। 

ওয়ানডে বিশ্বকাপ ২০২৩(বাকি অংশ) 

উত্তর: দলীয় রেকর্ডসর্বোচ্চ রানঃ ৪২৮/৫;দক্ষিণ আফ্রিকা- শ্রীলংকার বিপক্ষে।সর্বনিম্ন রানঃ ৫৫/১০;শ্রীলংকা-ভারতের বিপক্ষে।ব্যাটিংসর্বাধিক রানঃ ৭৬৫; বিরাট কোহলি (ভারত)।সেরা ব্যাটিংঃ ২০১ ; গ্লেন ম্যাক্সওয়েল (অস্ট্রেলিয়া)-বিপক্ষ আফগানিস্তান।সবচেয়ে বেশি ছক্কাঃ ৩১; রোহিত শর্মা (ভারত)। সর্বাধিক সেঞ্চুরিঃ কুইন্টন ডি কক (৪টি); দ. আফ্রিকা । সর্বাধিক হাফ সেঞ্চুরিঃ বিরাট কোহলি (৬টি); ভারত।বোলিংসর্বাধিক উইকেটঃ ২৪টি; মোহাম্মদ শামি (ভারত)।সর্বাধিক ক্যাচঃ ১১টি; ডিজে মিচেল (নিউজিল্যান্ড)।টুর্নামেন্ট রেকর্ডম্যান অব দ্য টুর্নামেন্টঃ বিরাট কোহলি।সেঞ্চুরিঃ ৪০টি ও হাফ সেঞ্চুরিঃ ১১৯টি।মোট ছক্কাঃ ৬৪৪টি। ২০২৩ বিশ্বকাপে বাংলাদেশ• মোট ম্যাচঃ ৯টি; • জয়ঃ ২টি; • পরীজয়ঃ ৭টি ।• সর্বাধিক রানঃ মাহমুদুল্লাহ রিয়াদ; ৩২৮ (৮ ম্যাচে)। • সর্বাধিক উইকেটঃ মেহেদী হাসান মিরাজ; ১০টি (৯ ম্যাচে) ও শরিফুল ইসলাম; ১০টি (৮ ম্যাচে)।• সর্বাধিক ছয়ঃ মাহমুদুল্লাহ রিয়াদ ১৪টি।১৪তম ওয়ানডে বিশ্বকাপ- ১৪তম বিশ্বকাপের আসর হবে ২০২৭ সালে, আফ্রিকার তিনটি দেশে(দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া)।- এ বিশ্বকাপে খেলবে মোট ১৪টি দল।- ম্যাচ হবে ৫৪টি।- বাছাই পর্বে ৩২টি দল খেলবে।উল্লেখ্য,২০৩১ সালের বিশ্বকাপ বাংলাদেশ ও ভারত যৌথভাবে আয়োজন করবে।

বিশ্বকাপে বাংলাদেশ(১৯৯৯-২০২৩)

উত্তর: - ১৯৯৯ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত সপ্তম ওয়ানডে বিশ্বকাপ আসরে প্রথমবারের মতো অংশগ্রহণ করে বাংলাদেশ।- ২০২৩ সালে ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে ৭ম বারের মতো অংশগ্রহণ করে বাংলাদেশ। আপ টু ডেট(১৯৯৯-২০২৩)• মোট ম্যাচঃ ৫১টি (জয় ১৬টি, পরাজয় ৩২টি,  ফলাফল হয়নি ১টি ও পরিত্যক্ত ২টি ইনিংস)।• সর্বোচ্চঃ ৩৩৩/৮; বিপক্ষ অস্ট্রেলিয়া; নটিংহ্যাম ও সর্বনিম্নঃ ৫৮; বিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ; ঢাকা। • জয় সর্বোচ্চ রানেঃ ১০৫ রানে; বিপক্ষ আফগানিস্তান।• সর্বাধিক রানঃ সাকিব আল হাসান; ৩৬ ম্যাচে ১,৩৩২ রান [২০০৭-২০২৩]• ইনিংসে সর্বোচ্চ ব্যক্তিগত রানঃ ১২৮; মাহমুদুল্লাহ রিয়াদ; বিপক্ষ নিউজিল্যান্ড; হ্যামিল্টন।• শতরানঃ ৬টি; মাহমুদুল্লাহ রিয়াদ ৩টি, সাকিব আল হাসান ২টি এবং মুশফিকুর রহিম ১টি।• সর্বাধিক উইকেটঃ সাকিব আল হাসান; ৩৬ ম্যাচে ৪৩টি (২০০৭-২০২৩] • সর্বাধিক ক্যাচঃ সৌম্য সরকার; ১৪ ম্যাচে ১৩টি [২০১৫-২০১৯]• সর্বাধিক ম্যাচঃ মুশফিকুর রহিম; ৩৮টি [২০০৭-২০২৩]• অধিনায়ক হিসেবে সর্বাধিক ম্যাচঃ সাকিব আল হাসান; ১৪ ম্যাচ [২০১১-২০২৩]।

দোহাজারি-কক্সবাজার রেলপথ 

উত্তর: • প্রকল্পের নাম : দোহাজারি-কক্সবাজার রেললাইন প্রকল্প। • একনেকে অনুমোদন : ৬ জুলাই ২০১০ (সিঙ্গেল লাইন মিটারগেজ ট্র্যাক) এবং ৯ সেপ্টেম্বর ২০১৪ (ডুয়েলগেজ ট্র্যাক)• নির্মাণ কাজ উদ্বোধন : ৩ এপ্রিল ২০১১• ADB'র সঙ্গে নির্মাণ চুক্তি স্বাক্ষর : ২৩ মে ২০১৯• নির্মাণ শুরু : ১৩ মার্চ ২০১৮• আনুষ্ঠানিক উদ্বোধন : ১১ নভেম্বর ২০২৩• সর্বসাধারণের জন্য উন্মুক্ত : ১ ডিসেম্বর ২০২৩• নির্মাণকারী প্রতিষ্ঠান : চীনের প্রতিষ্ঠান চায়না রেলওয়ে ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন (CREC) ও বাংলাদেশেরতমা কনস্ট্রাকশন কোম্পানি এবং চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কর্পোরেশন (CCECC) ও বাংলাদেশের ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড।  • মোট স্টেশন : ৯টি।• রেলপথের দৈর্ঘ্য : ১০১ কিমি। • অর্থায়নে : বাংলাদেশ সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক (ADB)।কক্সবাজার আইকনিক রেল স্টেশন• অবস্থান : চান্দের পাড়া, জিলংজা, কক্সবাজার।• আয়তন : ১,৮৭,০৩৭ বর্গফুট।• নির্মাণকারী প্রতিষ্ঠান : ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড (বাংলাদেশ)• স্থপতি : মো. ফয়েজ উল্লাহ।• এটি দেশের প্রথম আইকনিক রেল স্টেশন, দেশের একমাত্র এলিফ্যান্ট ওভারপাস চট্টগ্রামের লোহাগাড়ায় নির্মিত হয়েছে

আখাউড়া-আগরতলা রেলপথ

উত্তর: • প্রকল্পের নাম : আখাউড়া-আগরতলা রেলপথ। • একনেকে অনুমোদন : ১৬ আগস্ট ২০১৬।• ভিত্তিপ্রস্তর স্থাপন : ৩১ জুলাই ২০১৬।• নির্মাণ কাজ শুরু : ২৯ জুলাই ২০১৮।• অর্থায়নে : বাংলাদেশ ও ভারত।• আনুষ্ঠানিক উদ্বোধন : ১ নভেম্বর ২০২৩।• মোট স্টেশন : ৪টি— আখাউড়া, গঙ্গাসাগর, নিশ্চিন্তপুর এবং আগরতলা। • রেলপথের দৈর্ঘ্য : ১২.২৪ কিমি (বাংলাদেশ অংশে ৬.৭৮ কিমি)।• রুট : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার গঙ্গাসাগর রেলস্টেশন থেকে ভারতের আগরতলার নিশ্চিন্তপুর রেলস্টেশন পর্যন্ত।

দেশের তৃতীয় মেট্রোরেল

উত্তর: • প্রকল্পের নাম : MRT Line-5: Northern Route • প্রকল্প গ্রহণ : ৭ আগস্ট ২০১৮• একনেকে অনুমোদন : ১৫ ডিসেম্বর ২০১৯ • JICA 'র সঙ্গে ঋণ চুক্তি স্বাক্ষর : ২৮ জুন ২০২২• নির্মাণ কাজ উদ্বোধন : ৪ নভেম্বর ২০২৩ • নির্মাণকাজ শেষ : ২০২৮ সালে • নির্মাতা প্রতিষ্ঠান : TOE Corporation and Spectra Engineers Limited • অর্থায়নে : বাংলাদেশ সরকার ও জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (JICA)• দৈর্ঘ্য : ২০ কিমি • পাতাল : ১৩.৫০ কিমি,• উড়াল : ৬.৫০ কিমি.• স্টেশন : ১৪ টি।• ডিপো নির্মাণকারী : টিওই কর্পোরেশন ও স্পেকট্রা ইঞ্জিনিয়ার্স লিমিটেড।

CTBT থেকে প্রত্যাহার

উত্তর: - ১৮ অক্টোবর ২০২৩ রাশিয়ার আইনসভার নিম্নকক্ষ স্টেট ডুমা এবং উচ্চকক্ষ ফেডারেশন কাউন্সিল ২৫ অক্টোবর ২০২৩ CTBT অনুমোদন বাতিল করে একটি বিলের সংশোধনী পাস করে।- ২ নভেম্বর ২০২৩ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পরমাণু অস্ত্রের পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি (CTBT) প্রত্যাহারের আইনে স্বাক্ষর করেন।- এর মাধ্যমে দেশটি আনুষ্ঠানিকভাবে CTBT থেকে প্রত্যাহার করে নেয়। - উল্লেখ্য, ৩০ জুন ২০০০ রাশিয়া CTBT অনুমোদন করে

২০২৩ সালের সেরা শব্দ

উত্তর: - বর্তমান সময়ের একটি আলোচিত প্রপঞ্চ কৃত্রিম বুদ্ধিমত্তা(Artificial Intelligence - AI)নামে বিশ্বে পরিচিত।- যুক্তরাজ্য থেকে প্রকাশিত ইংরেজি ভাষার অভিধান কলিনস ডিকশনারি কর্তৃপক্ষ AI-কে ২০২৩ সালের জন্য ‘কলিনস ওয়ার্ড অব দ্য ইয়ার' ঘোষণা করে।

বিশ্বের বৃহত্তম ঋণদাতা দেশ চীন

উত্তর: • ৬ নভেম্বর ২০২৩ যুক্তরাষ্ট্রের কলেজ অব উইলিয়াম অ্যান্ড মেরির গবেষণা প্রতিষ্ঠান AidData-এর তথ্য অনুসারে চীন এখন বিশ্বের বৃহত্তম ঋণদাতা দেশ। • চীন ২০০০- ২০২১ সালের মধ্যে উন্নয়নশীল দেশগুলোকে ১.৩৪ ট্রিলিয়ন মার্কিন ডলার ঋণ দেয়।• মোট ঋণের প্রায় ৮০% আর্থিক সংকটে থাকা বিভিন্ন দেশ পেয়েছে।•  চীনের তথ্য অনুসারে ১৫০-এর বেশি দেশ BRI প্রকল্পে যুক্ত হয়।

ষষ্ঠ শ্রেণিতে প্রথমবারের মতো রেজিস্ট্রেশন

উত্তর: - ১ নভেম্বর ২০২৩ প্রথমবারের মতো ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের অনলাইনে রেজিস্ট্রেশন শুরু হয়।- ৩০ নভেম্বর ২০২৩ পর্যন্ত এ রেজিস্ট্রেশন কার্যক্রম চলে।• রেজিস্ট্রেশন ফি ৫৮ টাকা • জাতীয় শিক্ষানীতি-২০১০ অনুযায়ী, ষষ্ঠ শ্রেণিতে নিবন্ধিত হতে শিক্ষার্থীর বয়স ৯ বছরের বেশি হতে হয়। সর্বোচ্চ সীমা ১৫ বছর। 

বঙ্গবন্ধুকে সম্মানসূচক ডিগ্রি প্রদান 

উত্তর: - ২৯ অক্টোবর ২০২৩ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশেষ সমাবর্তনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে (মরণোত্তর) ‘ডক্টর অব লজ' ডিগ্রি প্রদান করা হয়।- বঙ্গবন্ধুর পক্ষে এ ডিগ্রি গ্রহণ করেন বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দেশের ৫৫তম সরকারি বিশ্ববিদ্যালয়

উত্তর: - দেশের ৫৫তম সরকারি বিশ্ববিদ্যালয় ‘মুজিবনগর বিশ্ববিদ্যালয়, মেহেরপুর’ ।- ১৩ নভেম্বর ২০২৩ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম বিশ্ববিদ্যালয়টির প্রথম উপাচার্য হিসেবে নিয়োগ পান।- ২ ফেব্রুয়ারি ২০২৩ জাতীয় সংসদে মুজিবনগর বিশ্ববিদ্যালয়, মেহেরপুর বিল, ২০২৩ পাস হয়।- ১৩ ফেব্রুয়ারি ২০২৩ রাষ্ট্রপতি বিলটিতে স্বাক্ষর করলে আইনে পরিণত হয়।