সরাসরি মূল কন্টেন্টে যান

সাম্প্রতিক সাধারণ জ্ঞান

বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী — চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রতিদিনের সাম্প্রতিক খবর, উত্তর ও ব্যাখ্যাসহ।

বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব পদক 

উত্তর: -২০২৩ সালের বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব পদক লাভ করেন বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলসহ বিশিষ্ট ৪ নারী।-তারা হলেন- অ্যাডভকেট সাহারা খাতুন (মরণোত্তর), শিক্ষা, সংস্কৃতি ও ক্রিড়া ক্ষেত্রে অনিমা মুক্তি গমেজ ও মোছাঃ নাছিমা জামান ববি, গবেষণায় ড. সেঁজুতি সাহা এবং বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। 

বিশ্ব বাণিজ্য পরিসংখ্যান পর্যালোচনা ২০২৩

উত্তর: -বিশ্বে বস্ত্র রপ্তানিতে প্রথম দেশ- চীন।-বিশ্বে তৈরি পোশাক রপ্তানিতে প্রথম দেশ- চীন। -বিশ্বে বস্ত্র আমদানিতে প্রথম দেশ- যুক্তরাষ্ট্র। -বিশ্বে তৈরি পোশাক আমদানিতে প্রথম দেশ- যুক্তরাষ্ট্র। -বিশ্বে বস্ত্র রপ্তানিতে দ্বিতীয় দেশ- ভারত।-বিশ্বে বস্ত্র আমদানিতে দ্বিতীয় দেশ- ভিয়েতনাম। -বিশ্বে তৈরি পোশাক রপ্তানিতে দ্বিতীয় দেশ- বাংলাদেশ।-বিশ্বে তৈরি পোশাক আমদানিতে দ্বিতীয় দেশ- জাপান। -বিশ্বে বস্ত্র আমদানিতে তৃতীয় দেশ- বাংলাদেশ। 

বিশ্বের ১০০ ব্যাস্ততম কনটেইনার বন্দর

উত্তর: প্রকাশঃ জুলাই ২০২৩ | প্রকাশকঃ লন্ডনভিত্তিক আন্তর্জাতিক শিপিং জার্নাল Lloyd's List ।প্রতিবেদন অনুযায়ী--বিশ্বের প্রথম ব্যাস্ততম কনটেইনার বন্দর চীনের সাংহাই বন্দর।-বিশ্বের দ্বিতীয় ব্যাস্ততম কনটেইনার বন্দর সিঙ্গাপুর বন্দর। -বিশ্বের ব্যাস্ততম কনটেইনার বন্দরে বাংলাদেশের চট্টোগ্রাম সমুদ্রবন্দরের অবস্থান- ৬৭ তম।

মার্কিন অনলাইন সংবাদপত্র 'পলিসি ওয়াচারে' অনুসারে-

উত্তর: বাংলাদেশের অর্থনৈতিক সাফল্যের প্রশংসা করে বলা হয়েছে, অন্যতম দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ বাংলাদেশ এখন বিশ্বে অর্থনৈতিক উন্নয়নের কেস স্টাডিতে পরিণত হয়েছে। সামষ্টিক-অর্থনৈতিক স্থিতিশীলতার ভিত্তিতে বাংলাদেশের অর্থনীতি ৫০ বছরে ২৭১ গুণ বৃদ্ধি পেয়েছে।

বিধবা ও বয়স্ক ভাতা বৃদ্ধি-

উত্তর: ২০২৩-২৪ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে মাসিক বয়স্ক ভাতা ৫০০ টাকা থেকে বাড়িয়ে ৬০০ টাকায় উন্নীত করা হয়। আর বিধবা ও স্বামী নিগৃহীতা নারীর ভাতা ৫০ টাকা বাড়ানো হয়। এবারের বাজেটে বয়স্ক ভাতাভোগীর সংখ্যা ৫৭.০১ লাখ থেকে বাড়িয়ে ৫৮.০১ লাখ, বিধবা ও স্বামী নিগৃহীতা নারী ভাতাভোগী ২৪.৭৫ লাখ থেকে বাড়িয়ে ২৫.৭৫ লাখ এবং প্রতিবন্ধী ভাতাভোগী ২৩.৬৫ লাখ থেকে বাড়িয়ে ২৯ লাখ করা হয়। বর্তমান সরকারের লক্ষ্য-২০৪১ সালের মধ্যে একটি সুখী-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ।

স্মার্ট বাংলাদেশের জন্য বিশেষ বরাদ্দ-

উত্তর: স্মার্ট বাংলাদেশ গড়তে তরুণ-তরুণী ও যুবসমাজকে প্রস্তুত করতে গবেষণা, উদ্ভাবন ও উন্নয়নমূলক কাজের জন্য ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে ১০০ কোটি টাকা বিশেষ বরাদ্দ রাখা হয়। এরই মধ্যে সাধারণ, কারিগরি, বৃত্তিমূলক ও জীবনমুখী শিক্ষার জন্য বিভিন্ন ই-লার্নিং প্ল্যাটফর্মে অনলাইনে শিক্ষার সুযোগ তৈরি ও সম্প্রসারণে কাজ করা হচ্ছে। বাংলাদেশকে ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ দেশের কাতারে নিয়ে যাওয়ার লক্ষ্যে বর্তমান সরকার স্মার্ট বাংলাদেশ ধারণা নিয়ে এগিয়ে যেতে চায়। সরকারের পরিকল্পনা অনুযায়ী, ভবিষ্যতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও উদ্ভাবন কেন্দ্রের মাধ্যমে ৮০,০০০ তরুণ- তরুণীকে অগ্রসর প্রযুক্তি ও উদ্ভাবনী বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। বর্তমানে স্টার্টআপ ও উদ্যোক্তা উন্নয়ন উপযোগী অবকাঠামো গঠন ও সুবিধা দেওয়া হচ্ছে। স্মার্ট বাংলাদেশের যে রূপরেখা সরকার দিয়েছে সেখানে ৪টি কৌশলের কথা বলা হয়েছে। রূপরেখাগুলো হলো— স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকোনমি, স্মার্ট সোসাইটি ও স্মার্ট গভর্নমেন্ট। এই চার কৌশলসহ অন্যান্য ক্ষেত্রে গবেষণা ও উদ্ভাবনে ১০০ কোটি টাকার এই বিশেষ তহবিল গঠন করা হচ্ছে, সেখানে মূলত অগ্রাধিকার পাবেন তরুণ-তরুণীরা।

সর্বজনীন পেনশন-

উত্তর: ১ জুন ২০২৩ জাতীয় সংসদে বাজেট উপস্থাপনে বলা হয় ২০২৩-২৪ অর্থবছর থেকে দেশে সর্বজনীন পেনশন স্কিম চালু করবে সরকার। দেশের সকল প্রাপ্তবয়স্ক নাগরিককে পেনশন ব্যবস্থার আওতায় আনতে ২৪ জানুয়ারি ২০২৩ জাতীয় সংসদে ‘সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা বিল, ২০২৩’ পাস হয়। এরপর ৩১ জানুয়ারি রাষ্ট্রপতি বিলটিতে স্বাক্ষর করলে আইনে পরিণত হয়। ১২ ফেব্রুয়ারি ২০২৩ প্রজ্ঞাপন দ্বারা জাতীয় পেনশন কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করা হয়।

মার্কিন প্রযুক্তি জায়ান্ট এলন মাস্কের বিখ্যাত প্রতিষ্ঠান স্টারলিংক এর সাথে বাংলাদেশের একটি চুক্তি হয়েছে-

উত্তর: ২৬ জুলাই, ২০২৩। স্টারলিংক তাদের কার্যক্রম শুরু করে ২০১৫ সালে, আর অফিশিয়ালি লঞ্চ করে ২০১৮ সালে। স্টারলিংক হল স্যাটেলাইট-ভিত্তিক ইন্টারনেট পরিষেবা।উল্লেখ্য, প্রথম স্যাটেলাইট ইন্টারনেট সেবার নাম ছিল টেলিডেসিক। এটি বিল গেটস এবং ক্রেগ ম্যাকক দ্বারা ১৯৯৪ সালে চালু হয়েছিল। পরিষেবাটি ২১৭টি নিম্ন-আর্থ-অরবিট স্যাটেলাইটের একটি নক্ষত্রপুঞ্জ ব্যবহার করে বাড়ি এবং ব্যবসাগুলিতে উচ্চ-গতির ইন্টারনেট অ্যাক্সেস সরবরাহ করে। পরিষেবাটি বাণিজ্যিকভাবে সফল হয়নি এবং অবশেষে ২০০২ সালে বন্ধ হয়ে যায়।

সরকারি অনলাইন জব পোর্টাল যেখানে এক ক্লিকেই মিলবে সব সরকারি চাকরির খবর, আবেদনও অনলাইনে করা যাবে একটি প্রাফাইলে মাধ্যমে-

উত্তর: জাতীয় চাকরি বাতায়ন, এটির কাজ এখনো চলমান বিশ্বব্যাংকের অর্থয়ানে।

কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২২ -

উত্তর: প্রকাশ : মে ২০২৩ উৎপাদনে শীর্ষ জেলা ধান - ময়মনসিংহ মাছ - ময়মনসিংহ পাট - ফরিদপুরপেঁয়াজ - ফরিদপুর তুলা - ঝিনাইদহ গম - ঠাকুরগাঁও আলু - বগুড়া চিংড়ি - সাতক্ষীরা কাঠাল - গাজীপুর তামাক - কুষ্টিয়া আম- রাজশাহী সয়াবিন- লক্ষ্মীপুর লিচু- দিনাজপুর

বিশ্বের সবচেয়ে ছোট অর্থনীতির দেশ -

উত্তর: দক্ষিণ প্রশান্ত মহাসাগরের ছোট দ্বীপদেশ টুভালু.

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন নৌবাহিনীর প্রধান হিসেবে প্রথম কোন নারীকে মনোনয়ন দেন?

উত্তর: অ্যাডমিরাল লিসা ফ্রানচেত্তি।

ইঙ্গিত

চীনে বিশ্বের প্রথম বাণিজ্যিক ছোট চুল্লি বা স্মল মডুলার রিঅ্যাক্টর (SMR) প্রকল্পের মূল মডিউলটি স্থাপনের অনুমোদন দেওয়া হয় কবে?

উত্তর: ১৩ জুলাই ২০২৩।

২৫ জুন ২০২৩ নরেন্দ্র মোদিকে মিসর কোন পদকে ভূষিত করে?

উত্তর: মিসরের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান ‘অর্ডার অব দ্য নাইল'।

বিশ্বের প্রথম বাজারজাতকৃত ডেঙ্গু টিকার নাম কী?

উত্তর: ডেঙ্গভ্যাক্সিয়া (ফরাসি প্রতিষ্ঠান সানোফির)।

১ জুলাই ২০২৩ পূর্ব তিমুরের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে?

উত্তর: জানানা গুসমাও।

ট্রান্সফিগারেশন ক্যাথেড্রাল নামে ঐতিহাসিক গীর্জা কোথায় অবস্থিত?

উত্তর: ওডেসা, ইউরেন।

৯-১০ সেপ্টেম্বর ২০২৩ জি ২০-এর শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?

উত্তর: নয়াদিল্লী, ভারত।

১২ জুলাই ২০২৩ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করা ইলন মাস্কের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) কোম্পানির নাম কী?

উত্তর: 'এক্সএয়াই' (সদর দপ্তর সানফ্রান্সিসকো, যুক্তরাষ্ট্র)।

চীনের বর্তমান পররাষ্ট্রমন্ত্রীর নাম কী?

উত্তর: ওয়াং ই।

টেনিসের উন্মুক্ত যুগে প্রথম নারী অবাছাই খেলোয়াড় হিসেবে উইম্বলডন জয় করেন কে?

উত্তর: মার্কেতা ভদ্রসোভা (চেক প্রজাতন্ত্র)।

২০২৩ সালে পুরুষ এককে প্রথমবার উইম্বলডন জয় করেন কে?

উত্তর: কার্লোস আলকারাজ (স্পেন)।

উয়েফা অনূর্ধ্ব-২১ চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয় কোন দেশ?

উত্তর: ইংল্যান্ড; রানার্স আপ স্পেন।

১৪ জুলাই ২০২৩ আন্তর্জাতিক টি- ২০ তে ৫০তম হ্যাট্রিক করেন কে?

উত্তর: করিম জানাত (আফগানিস্তান)।

চ্যানেল ২৪-এ দেশে প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) রোবট সংবাদ পাঠিকার নাম কী?

উত্তর: অপরাজিতা।

দেশের একমাত্র চতুর্দেশীয় স্থলবন্দর কোনটি?

উত্তর: বাংলাবান্ধা স্থলবন্দর (তেঁতুলিয়া, পথগড়)।

আন্তর্জাতিক সমুদ্র চলাচল সংস্থার (IMO) নতুন মহাসচিব কে?

উত্তর: আর্সেনিও আন্তোনিও ডমিনগেজ ডেলাস্কো (পানামা)।

ভারতে বিজেপি বিরোধী নতুন জোটের নাম কী?

উত্তর: Indian National Developmental Inclusive Alliance (INDIA)

SOFR'র পূর্ণরূপ কী?

উত্তর: Secured Overnight Financing Rate.

Saint Sebastian Tended by Two Angels নামের বিখ্যাত চিত্রকর্মটি কার?

উত্তর: শিল্পী পিটার পল রুবেন্স।