সরাসরি মূল কন্টেন্টে যান

সাম্প্রতিক সাধারণ জ্ঞান

বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী — চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রতিদিনের সাম্প্রতিক খবর, উত্তর ও ব্যাখ্যাসহ।

বিশ্বের ব্যয়বহুল শহর - ২০২৩

উত্তর: প্রকাশ : ৭ জুন ২০২৩। প্রকাশক : আন্তর্জাতিক সংগঠন ইসিএ ইন্টারন্যাশনাল। প্রতিবেদন অনুযায়ী• শীর্ষ পাঁচ ব্যয়বহুল শহর > ১, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র; ২, হংক;৩. জেনেভা, সুইজারল্যান্ড; ৪: লন্ডন, যুক্তরাজ্য ও ৫. সিঙ্গাপুর।

দেশে প্রথমবারের মতো 'চ্যানেল-24' এর পর্দায় সংবাদ পাঠ করলেন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিউজ প্রেজেন্টার -

উত্তর: অপরাজিতা

শক্তিশালী পাসপোর্টের ক্ষেত্রে বাংলাদেশ তালিকায় অবস্থান করছে-

উত্তর: ৯৬তম

কলাগাছের আঁশ থেকে তৈরী 'কলাবতী' শাড়ি প্রথম প্রস্তুত করেন-

উত্তর: মৌলভীবাজারের তাঁতী রাঁধাবতী দেবী।

সমুদ্র থেকে ১০ হাজার হেক্টর ভূমি পুনরুদ্ধারে প্রকল্প-

উত্তর: নোয়াখালী জেলার মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হচ্ছে উড়িরচর। এজন্য সমুদ্র থেকে প্রায় ১০ হাজার হেক্টর ভূমি পুনরুদ্ধারের সিদ্ধান্ত নিয়েছে সরকার। কোম্পানীগঞ্জ ও সুবর্ণচর উপজেলায় সাত কিলোমিটারেরও বেশি লম্বা ক্রস ড্যাম ও টাই বাঁধ নির্মাণের মাধ্যমে এ যোগাযোগ স্থাপন করা সম্ভব হবে। এ লক্ষ্যে প্রকল্প গ্রহণ করেছে সরকার। পানিসম্পদ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

বিবিএস অনুসারে দেশে প্রায়োগিক সাক্ষরতার হার -

উত্তর: ৬২.৯২ শতাংশ, এগিয়ে নারীরাসোর্সঃ প্রথম-আলো 

চীনের প্রথম বেসামরিক নভোচারী হিসেবে মহাকাশে যান কে?

উত্তর: অধ্যাপক গুই হেইচাও ।

স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিক্স ২০২২ অনুসারে দেশের জনসংখ্যা বৃদ্ধির হার কত?

উত্তর: ১.১২%।

স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিক্স ২০২২ অনুযায়ী দেশের বর্তমান জনসংখ্যা কত?

উত্তর: ১৭০.৮৪ মিলিয়ন।

দেশের প্রথম লিথিয়াম ব্যাটারি উৎপাদন কারখানার নাম কী?

উত্তর: বাংলাদেশ লিথিয়াম ব্যাটারি লি. (মিরসরাই, চট্টগ্রাম)।

১৮ জুন ২০২৩ টাকা-রুপির ডেবিট কার্ড চালুর ঘোষণা দেয় কোন ব্যাংক?

উত্তর: বাংলাদেশ ব্যাংক।

বিশ্বে প্রথম ফুটবলার হিসেবে ২০০তম আন্তর্জাতিক ম্যাচ খেলেন কে?

উত্তর: ক্রিস্টিয়ানো রোনালদো (পর্তুগাল)

ফোর্বসের তালিকায় বিশ্বের সবচেয়ে দামি ফুটবল ক্লাবের নাম কী?

উত্তর: রিয়াল মাদ্রিদ।

টেস্টে রানের হিসেবে বাংলাদেশের বৃহত্তম জয় কোন দেশের বিপক্ষে?

উত্তর: আফগানিস্তান; ৫৪৬ রানে।

২০২৩ সালের জার্মান পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স অ্যাসোসিয়েশনের মর্যাদাপূর্ণ শান্তি পুরস্কার লাভ করেন কে?

উত্তর: সালমান রুশদি।

বিশ্বের বৃহৎ ‘সামুদ্রিক পার্ক' তৈরির পরিকল্পনা গ্রহণ করেছে কোন দেশ?

উত্তর: অস্ট্রেলিয়া।

১৪-১৫ জুন 'ওয়ার্ল্ড অব ওয়ার্ক, সামিট : সোশ্যাল জাস্টিস ফর অল' কোথায় অনুষ্ঠিত হয়?

উত্তর: জেনেভা, সুইজারল্যান্ডে।

কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ন্ত্রণে বিশ্বের প্রথম আইন পাস করবে কোন সংস্থা?

উত্তর: ইউরোপীয় ইউনিয়ন (EU)।

নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন কী উপাধিতে ভূষিত হন?

উত্তর: ডেম গ্র্যান্ড চ্যাম্পিয়ন।

ইলন মাস্কের ব্রেইন ইমপ্লান্ট কোম্পানি নিউরোলিংককে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (FDA) কবে মানবদেহে পরীক্ষার অনুমতি দেয়?

উত্তর: ২৫ মে ২০২৩।

জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন (GACA) সৌদি আরবের নতুন জাতীয় বিমান সংস্থা রিয়াদ এয়ারকে চলাচলের অনুমতি দেয় কবে?

উত্তর: ১৪ জুন ২০২৩।

ভূমি নিয়ে বিরোধ মীমাংসায় ভূমি জরিপ আপিল ট্রাইব্যুনালের বিচারক হবেন কে?

উত্তর: জেলা জজ।

২৪ মে ২০২৩ প্রখ্যাত ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্ট কাকে এশিয়ার 'আয়রন লেডি' হিসেবে উল্লেখ করেছে?

উত্তর: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।

কোথায় দেশের তৃতীয় ভাসমান LNG টার্মিনাল স্থাপনের অনুমতি দেয়?

উত্তর: মহেশখালী, কক্সবাজার।

বাংলাদেশের প্রথম ফিস্টুলা হাসপাতাল কোথায় অবস্থিত?

উত্তর: রামু, কক্সবাজার।

ফুল থেকে টিস্যু কালচার পদ্ধতি ব্যবহার করে ৫টি উন্নত কলার জাতের উদ্ভাবন করেন কে?

উত্তর: অধ্যাপক ড. আনোয়ার হোসেন।

পাটুরিয়া-গোয়ালন্দ রুটে প্রস্তাবিত দ্বিতীয় পদ্মা সেতুর দৈর্ঘ্য কত?

উত্তর: ৫.৫০ কিলোমিটার।

বর্তমানে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর বয়স্কভাতার পরিমাণ কত?

উত্তর: ৬০০ টাকা।

২০২৩-২৪ অর্থবছরের বাজেটে নারী ও ৬৫ বছর বা তদূরে করমুক্ত আয়সীমা কত টাকা নির্ধারণ করা হয়?

উত্তর: ৪ লাখ টাকা।

১২ জুন ২০২৩ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ২০০টি ভাষণ সংবলিত কোন বইয়ের মোড়ক উন্মোচন করা হয়?

উত্তর: ভায়েরা আমার।