সরাসরি মূল কন্টেন্টে যান

সাম্প্রতিক সাধারণ জ্ঞান

বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী — চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রতিদিনের সাম্প্রতিক খবর, উত্তর ও ব্যাখ্যাসহ।

বিবিএস ২০২১-২২ অর্থ বছরের চুড়ান্ত হিসাব (০৫/০২/২০২৩) -

উত্তর: জিডিপি প্রবৃদ্ধি ৭.১০%কৃষিতে প্রবৃদ্ধি ৩.০৫%শিল্পতে প্রবৃদ্ধি ৯.৮৬%সেবাতে প্রবৃদ্ধি ৬.২৬%জিডিপিতে কৃষি খাতের অবদান ১১.৬১(মৎস্য ২.৫৩)শিল্প খাতের অবদান ৩৬.৯২সেবা খাতের অবদান ৫১.৪৮মাথাপিছু আয় ২,৭৯৩ মার্কিন ডলারমাথাপিছু জিডিপি ২,৬৮৭ মার্কিন ডলারবিনিয়োগ(%GDP) ৩২.০৫সরকারি বিনিয়োগ(%GDP) ৭.৫৩তথ্যসূত্র: bbs.gov.bd

দেশে প্রথমবারের মতো মৃত ব্যক্তির দান করা কিডনি অন্য ব্যক্তির দেহে প্রতিস্থাপন করা হয়-

উত্তর: ১৮ জানুয়ারি ২০২৩ রাত সাড়ে ১০টা-১৯ জানুয়ারি ২০২৩ ভোর ৪টা পর্যন্ত দুটি কিডনির একটি প্রতিস্থাপন করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (BSMMU); অন্যটি প্রতিস্থাপন করা হয় কিডনি ফাউন্ডেশনে। সারাহ ইসলাম নামের (২০) এক তরুণীর দান করা কিডনি দুই নারীর দেহে প্রতিস্থাপন করা হয় । তিনি কর্নিয়াও দান করে যান। প্রথম কিডনি প্রতিস্থাপনে অস্ত্রোপচারের নেতৃত্ব দেন BSMMU'র রেনাল ট্রান্সপ্লান্ট বিভাগের প্রধান অধ্যাপক হাবিবুর রহমান। আর কিডনি ফাউন্ডেশন বাংলাদেশের অধ্যাপক এ কে এম খুরশিদুল আলমের নেতৃত্বে ৩৭ বছর বয়সি নারীর কিডনি প্রতিস্থাপন করা হয়। কোনো ব্যক্তি ‘ব্রেন ডেথ’ ঘোষিত হওয়ার পর কিডনি, হৃৎপিণ্ড, ফুসফুস, যকৃৎ বা লিভার, অগ্ন্যাশয় (প্যানক্রিয়াস) ও খাদ্যনালির মতো অঙ্গগুলো দান করলে অন্য ব্যক্তির দেহে প্রতিস্থাপন করা যায় ।

জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মোহাম্মদ আব্দুল মুহিত ৩ সংস্থার সহ-সভাপতি নির্বাচিত হন-

উত্তর: ১১ জানুয়ারি ২০২৩ জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মোহাম্মদ আব্দুল মুহিত ২০২৩ সালের জন্য জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP), জাতিসংঘ জনসংখ্যা তহবিল (UNFPA) ও জাতিসংঘ প্রকল্প সেবাসমূহের কার্যালয়ের (UNOPS) নির্বাহী বোর্ডের সহ-সভাপতি নির্বাচিত হন। জাতিসংঘে নিযুক্ত কেনিয়ার স্থায়ী প্রতিনিধি এসব বোর্ডের সভাপতি নির্বাচিত হয়। অন্য তিনজন সহ-সভাপতি হলেন কোস্টারিকা, ইউক্রেন ও তুরস্কের স্থায়ী প্রতিনিধি। মাঠ পর্যায়ে জাতিসংঘের উন্নয়ন এজেন্ডাগুলো এগিয়ে নিতে UNDP, UNFPA ও UNOPS'র সুনির্দিষ্ট কর্মসূচি রয়েছে। মোহাম্মদ আব্দুল মুহিত জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের বর্তমান চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন এবং ২০২২ সালে UN Women -এর নির্বাহী বোর্ডের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন ।

নতুন জাত সুবর্ণ মুরগি-

উত্তর: দেশি আবহাওয়ায় পালন উপযোগী ও অধিক মাংস উৎপাদনশীল জাত হিসেবে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (BLRI) নতুন মুরগির জাত সারাদেশে উৎপাদনের জন্য উন্মুক্ত করে। নতুন এ জাতের নাম BLRI মিট চিকেন-১ (সুবর্ণ)। নতুন জাতের বৈশিষ্ট্য : এ জাতের মোরগ-মুরগি সাধারণত আট সপ্তাহের মধ্যে পরিপক্ব হয়। এই সময়ে মোরগের ওজন ১.১ কেজি আর মুরগির ওজন ৯০০-১০০০ গ্রামের হয়ে থাকে। এছাড়া এই জাতের মুরগির ডিম পাড়ার হারও ভালো। ফলে খামারিরা বাণিজ্যিকভাবে এই মুরগি পালনে উৎসাহিত হবেন। আর মাংসে দেশি মুরগির স্বাদ পাওয়া যাবে, পাশাপাশি এ জাতের মুরগির রোগ প্রতিরোধ সক্ষমতা বেশি।

ডেল্টা প্ল্যান ২১০০ এর অধীনে আগামী ১০ বছরে কতটি প্রকল্প গ্রহণ করেছে?

উত্তর: প্রায় ৮০টি প্রকল্প বাস্তবায়ন করার পরিকল্পনা নিয়েছে সরকার।

চূড়ান্ত জনশুমারি -২০২৩ অনুযায়ী দেশের জনসংখ্যা:

উত্তর: ১৬,৯৮, ২৮,৯১১ আগে ছিল ১৬,৫১,৫৮, ৬১৬.

বাংলাদেশের প্রথম বাস র‍্যাপিড ট্রানজিট-

উত্তর: প্রকল্পের নাম : Greater Dhaka Sustainable Urban Transport Project (বিআরটি বিমানবন্দর- গাজীপুর)।বাস্তবায়নকারী সংস্থা : সড়ক ও জনপথ বিভাগ (RHD), বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (BBA), স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (LGED) এবং ঢাকা বাস র‍্যাপিড ট্রানজিট কোম্পানী লিমিটেড (Dhaka BRT)।প্রকল্প অর্থায়নকারী : বাংলাদেশ সরকার, এশীয় উন্নয়ন ব্যাংক (ADB), ফরাসি উন্নয়ন সংস্থা (AFD) ও গ্লোবাল এনভায়রনমেন্ট ফ্যাসিলিটি (GEF)প্রকল্পের প্রাক্কলিত ব্যয় : ৪,২৬৮ কোটি টাকা। এর মধ্যে বাংলাদেশ সরকারের ১,৪২৫ কোটি টাকা এবং বাকি টাকা প্রকল্প সাহায্য।প্রকল্পের ঠিকাদার : উড়াল সড়ক ও নিচের সড়ক নির্মাণ চায়না গ্যাঝুবা গ্রুপ করপোরেশন (CGGS), জিয়াংশু প্রভিনশিয়াল ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং গ্রুপ এবং ওয়েহেই ইন্টারন্যাশনাল ইকোনমিক অ্যান্ড টেকনিক্যাল কো-অপারেটিভ। আর গাজীপুরে BRT’র ডিপো নির্মাণে দেশীয় কোম্পানি সেল-ইউডিসি।দৈর্ঘ্য : ২০. ৫০ কিমি > ভূমিতে : ১৬ কিমি ও এলিভেটেড : ৪.৫০ কিমিস্টেশন : ২৫টিবাস ডিপো : ১টি (গাজীপুর)টার্মিনাল : ২টি (বিমানবন্দর ও গাজীপুর)ফ্লাইওভার : ৬টি (বিমানবন্দর, জসিমুদ্দীন, কুনিয়া, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, ভোগরা এবং জয়দেবপুর চৌরাস্তা)সেতু : ১টি (টঙ্গী সেতুকে ১০ লেনে উন্নীতকরণ)কিচেন মার্কেট : ৮টিএক্সেস রোড : ১১৩টি (৫৬ কিমি)উচ্চ ক্ষমতাসম্পন্ন নর্দমা : উভয় পাশে ২৪ কিমিফুটপাত : উভয় পাশে ২০.২ কিমিভ্রমণ সময় : ৫০ মিনিট (গাজীপুর-এয়ারপোর্টবাস ফ্রিকোয়েন্সি : ২ থেকে ৫ মিনিট

কৃষি মন্ত্রণালয়ের প্রথম নারী সচিবের নামে কী?

উত্তর: ওয়াহিদা আক্তার।

স্মার্ট বাংলাদেশ গড়ার ভিত্তি কয়টি?

উত্তর: ৪টি— স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকোনমি, স্মার্ট গভর্নমেন্ট ও স্মার্ট সোসাইটি।

বগুড়ার বিরোধপূর্ণ অংশ জামালপুরের সাথে সংযোজন করা হয়েছে-

উত্তর: সারিয়াকান্দি উপজেলার কাজলা এবং বোয়াইল ইউনিয়নের বিরোধপূর্ণ অংশ বিয়োজন করে জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার সঙ্গে সংযোজন করে । মাদারগঞ্জ উপজেলার সীমানা পুনর্গঠন করা হয়। ঐ অংশটি বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার কাজলা এবং বোয়াইল ইউনিয়নের সঙ্গে, যা নদীর পাড়ে । বগুড়া যেতে হলে তাদেরকে ব্রহ্মপুত্র নদ পার হেয়ে যেতে হয়। সেজন্য জামালপুরের মাদারগঞ্জ উপজেলার সঙ্গে যুক্ত করে দেওয়া হয়।

DDT মুক্ত বাংলাদেশ-

উত্তর: বাংলাদেশে Dichlorodiphenyltrichloroethane (DDT) বৃহত্তম মজুতটি ছিল চট্টগ্রামে। কয়েক দশক ধরে মজুত থাকা বিষাক্ত এ কীটনাশক বাংলাদেশ থেকে সরিয়ে বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে ধ্বংস করতে পাঠানো হয় ফ্রান্সে। সর্বশেষ চালানটি ২ ডিসেম্বর ২০২২ চট্টগ্রাম বন্দর ছেড়ে যায়। বিপজ্জনক রাসায়নিক দ্রব্যের গুদাম পরিচ্ছন্নতাকরণের অত্যন্ত জটিল এ ব্যবস্থাপনায় নেতৃত্ব দেয় জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO) । ১৯৮৫ সালে ম্যালেরিয়ার জীবাণু বহনকারী মশা নিয়ন্ত্রণে ৫০০ টন কীটনাশক আমদানি করা হয়। যদিও এসব ডিডিটি ব্যবহার না করে ডিরেক্টর জেনারেল অব হেলথ সার্ভিসেসের (DGHS) মেডিকেল সাব-ডিপোতে পরিত্যক্ত অবস্থায় ফেলে রাখা হয়। ১৯৯১ সালে বাংলাদেশে DDT'র ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হলেও বিষাক্ত এ রাসায়নিক অপসারণ করা সম্ভব হয়নি । অবশেষে গ্লোবাল এনভায়রনমেন্ট ফ্যাসিলিটির (GEF) অর্থায়নে, বাংলাদেশ সরকার ও FAO-এর সহ-অর্থায়নে প্রতিষ্ঠানটির পেস্টিসাইড রিস্ক রিডাকশন ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় এসব DDT অপসারণ করে।

দেশের প্রথম স্মার্ট উপজেলা -

উত্তর: মাদারীপুরের শিবচর, ৩১ জানুয়ারি ২০২৩ সালে ঘোষণা করা হয়েছে।

বর্তমানে শীর্ষ পাঁচ ঋণদাতা সংস্থা ও দেশঃ

উত্তর: - বিশ্বব্যাংক- এডিবি- জাপান- রাশিয়া- চীন দেশ হিসবে জাপান সবার উপর। সোর্সঃ প্রথম আলো

বর্তমান শেনজেনভুক্তদেশ -

উত্তর: ২৭ টি ( সর্বশেষ দেশ - ক্রোয়েশিয়া ১ জানুয়ারি, ২০২৩)

২০২৩ সালের ১৯-২১ মে ৪৯তম G-7 শীর্ষ সম্মেলন হবে -

উত্তর: হিরোশিমা, জাপান

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২২ প্রাপ্তরা হলেন-

উত্তর: ১. কবিতা- ফারুক মাহমুদ, তারিক সুজাত২. কথাসাহিত্য- তাপস মজুমদার, পারভেজ হোসেন৩. প্রবন্ধ/গবেষণা- মাসুদুজ্জামান8. অনুবাদ- আলম খোরশেদ৫. নাটক- মিলন কান্তি দে, ফরিদ আহমদ দুলাল৬. শিশুসাহিত্য- ধ্রুব এষ৭. মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণা- মুহাম্মদ শামসুল হক৮. বঙ্গবন্ধুবিষয়ক গবেষণা- সুভাষ সিংহ রায়৯. বিজ্ঞান/কল্পবিজ্ঞান/পরিবেশ বিজ্ঞান- মোকারম হোসেন১০. আত্মজীবনী/স্মৃতিকথা/ভ্রমণকাহিনী- ইকতিয়ার চৌধুরী১১. ফোকলোর আবদুল খালেক, মুহম্মদ আবদুল জলিল

দেশের ইতিহাসে প্রথম ব্যক্তি যিনি ‘ব্রেন ডেথ’ অবস্থায় নিজের অঙ্গ দান করেন-

উত্তর: ২০ বছর বয়সী সারাহ

২০২৪ সালে কমনওয়েলথ এর ২৭তম সম্মেলন হবে -

উত্তর: সামোয়া।

বর্তমান ইউরোজোনভুক্ত দেশ -

উত্তর: ২০ টি ( সর্বশেষ দেশ -ক্রোয়েশিয়া ১ জানুয়ারি, ২০২৩)

দেশের বিভিন্ন ক্ষুদ্র জাতিসত্তার মধ্যে প্রথম নারী, যিনি ব্যারিস্টার হলেন-

উত্তর: ভ্যালী চাকমা

আন্তর্জাতিক সংস্থার আপডেটেড সদস্য সংখ্যা-

উত্তর: কমনওয়েলথ সর্বশেষ সদস্য সংখা - ৫৬ (টোগো (২৫ জুন ২০২২)) এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক (AIIB)সর্বশেষ সদস্য সংখা - ৯২ (ইরাক (৪ আগস্ট ২০২২)) আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC) সর্বশেষ সদস্য সংখা - ১০৮ (উজবেকিস্তান (২৬ জুলাই ২০২২)) পুঁজি বিনিয়োগজনিত বিরোধ নিষ্পত্তির আন্তর্জাতিক কেন্দ্র (ICSID)সর্বশেষ সদস্য সংখা - ১৫৮ (অ্যাঙ্গোলা (২১ অক্টোবর ২০২২)) বিশ্ব পর্যটন সংস্থা (UNWTO) সর্বশেষ সদস্য সংখা - ১৬০ (এন্টিগুয়া অ্যান্ড বারবুডা (১ জানুয়ারি ২০২২)) আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (IOM) সর্বশেষ সদস্য সংখা - ১৭৫ (বার্বাডোস (২৯ নভেম্বর ২০২২))

নতুন পোলিও টিকা nOPV2-

উত্তর: মুখে খাওয়ার নতুন পোলিও টিকা Novel Oral Polio Vaccine type 2 (nOPV2) নবজাতকদের জন্য নিরাপদ এবং তাদের মধ্যে সফলভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরিতে সক্ষম। বিজ্ঞানভিত্তিক জার্নাল দ্য ল্যানসেটে প্রকাশিত আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ (icddrb)-এর বিজ্ঞানী এবং সহযোগীদের একটি গবেষণায় প্রথমবারের মতো এই ফলাফল পাওয়া যায়। icddr,b ২১ সেপ্টেম্বর ২০২০ - ১৬ আগস্ট ২০২১ পর্যন্ত চাঁদপুরের মতলব হেলথ রিসার্চ সেন্টারে একটি র‍্যান্ডমাইজড' (বাছবিচারহীনভাবে), ডাবল-ব্লাইন্ড, কন্ট্রোল্ড (নিয়ন্ত্রিত), ফেজ ২ ট্রায়াল চালায়। গবেষণায় নবজাতকদেরকে ৪ সপ্তাহের ব্যবধানে nOPV2 টিকার প্রথম ও দ্বিতীয় ডোজ দেওয়ার পর তাদের সংবেদনশীলতা, সহনশীলতা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা মূল্যায়ন করা হয়। গবেষণায় দেখা যায়, nOPV2 রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে সক্ষম; ৯৯% নবজাতকের মধ্যে রোগ প্রতিরোধমূলক নিউট্রিলাইজিং অ্যান্টিবডি পাওয়া যায়। বিল অ্যান্ড মেলিন্ডা গেইটস ফাউন্ডেশন, যুক্তরাষ্ট্রের Centers for Disease Control and Prevention, দক্ষিণ কোরিয়ার International Vaccine Institute এবং আরও কিছু প্রতিষ্ঠানের সহযোগিতায় গবেষণাটি পরিচালিত হয়। উল্লেখ্য, ১৩ নভেম্বর ২০২০ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) টাইপ-২ পোলিওভাইরাস প্রতিরোধের জন্য nOPV2 নামে মুখে খাওয়ার পোলিও টিকা ব্যবহারের অনুমোদন দেয়, যার মাধ্যমে স্নায়ুতন্ত্রের রোগ সৃষ্টির সম্ভাবনা কম।।

নতুন পৌরসভা শ্যামনগর-

উত্তর: ২৭ নভেম্বর, ২০২২ প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (NICAR) ১১৮তম সভায় সাতক্ষীরার শ্যামনগর পৌরসভা গঠন, মাদারগঞ্জ উপজেলার সীমানা পুনর্গঠন, ময়মনসিংহের নান্দাইল পৌরসভার সীমানা সম্প্রসারণ, কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানাকে ঝাউদিয়া এলাকায় স্থানান্তর করে ‘ঝাউদিয়া থানা’ নামকরণ এবং ঝাউদিয়া পুলিশ ক্যাম্পকে ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্থানান্তর করে ‘ইসলামী বিশ্ববিদ্যালয় পুলিশ ক্যাম্প' হিসেবে নামকরণের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়.

বাংলাদেশে আর্জেন্টিনার দূতাবাস-

উত্তর: ২০২৩ সালের জানুয়ারিতে বাংলাদেশে আবারও দূতাবাস চালু করবে আর্জেন্টিনা, যা ১৯৭৮ সাল থেকে বন্ধ রয়েছে । ১০ ডিসেম্বর ২০২২ দেশটির পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো এ ঘোষণা দেন। ২০২১ সালে বাংলাদেশে আর্জেন্টিনার রপ্তানির পরিমাণ ছিল ৮৭৬ মিলিয়ন মার্কিন ডলার, যা এ যাবৎকালের সর্বোচ্চ। দক্ষিণ আমেরিকায় বাংলাদেশ মিশনের সংখ্যা খুবই সীমিত। বর্তমানে ব্রাজিলে একটি দূতাবাস রয়েছে। বাংলাদেশেও ব্রাজিলের ছোট আকারের একটি দূতাবাস রয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-এর স্ট্র্যাটেজিক অ্যান্ড টেকনোলজি পরামর্শ কমিটির সদস্য হিসেবে কে নিয়োগ পান?

উত্তর: ড. খোন্দকার সিদ্দিক-ই-রব্বানী

রামপাল ও পায়রা বিদ্যুৎকেন্দ্র থেকে ঢাকায় বিদ্যুৎ নেওয়ার জন্য পদ্মা নদীতে কত কিলোমিটার সঞ্চালন লাইন নির্মাণ করা হয়?

উত্তর: ৭.৫ কিমি (১১টি পিলারের মাধ্যমে)

বাংলাদেশ-ভারত যৌথ মালিকানাধীন রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট থেকে উৎপাদিত ৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয় কবে?

উত্তর: ১৭ নভেম্বর ২০২২।

২১ ডিসেম্বর ২০২২ প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের কতটি সড়ক- মহসড়কের উদ্বোধন করেন?

উত্তর: ১০০টি (প্রায় ২,০২১ কিমি)।

কত সালের মধ্যে ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ে তোলা হবে?

উত্তর: ২০৪১ সাল।

পার্বত্য শান্তিচুক্তির ২৫তম বর্ষপূর্তি কবে পালিত হয়?

উত্তর: ২ ডিসেম্বর ২০২২।