সরাসরি মূল কন্টেন্টে যান

সাম্প্রতিক সাধারণ জ্ঞান

বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী — চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রতিদিনের সাম্প্রতিক খবর, উত্তর ও ব্যাখ্যাসহ।

বাংলাদেশে গ্যাসচালিত বিদ্যুৎকেন্দ্রের সংখ্যা কত?

উত্তর: ৫৭টি

বর্তমানে বাংলাদেশে মোট বিদ্যুৎকেন্দ্র কয়টি?

উত্তর: ১৩৩টি।

বর্তমানে দেশে ইলিশের অভয়াশ্রম মোট কয়টি?

উত্তর: ৬টি।

বর্তমানে বাংলাদেশের ডাকসেবা চালু আছে মোট কয়টি দেশের সঙ্গে?

উত্তর: ৪৩টি।

সাংহাই সহযোগিতা সংস্থার (SCO) প্রথম সাংস্কৃতিক ও পর্যটন রাজধানী কোনটি?

উত্তর: বারানসি (ভারত)।

রাশিয়ায় অর্থনৈতিক সম্মেলনে ইরান যে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার প্রস্তাব করেছে—

উত্তর: গ্রিন করিডর

জাতিসংঘ মানবাধিকার কমিশনের সদস্যদেশ মোট কতটি?

উত্তর: ৪৭টি

১৪ নভেম্বর ২০২২ জাতিসংঘের সাধারণ পরিষদে ‘ইউক্রেনের ওপর আগ্রাসনের ক্ষতিপূরণ ও প্রতিকার’ প্রস্তাবের পক্ষে ভোট দেয় কয়টি দেশ?

উত্তর: ৯৪টি দেশ (১৯৩টি দেশের মধ্যে)।

ইতালির প্রথম নির্বাচিত নারী প্রধানমন্ত্রী কে?

উত্তর: জর্জিয়া মেলোনি।

আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের (IFAD) বর্তমান প্রেসিডেন্ট কে?

উত্তর: আলভারো লারিও।

বিরোধপূর্ণ.তাইগ্রে অঞ্চল কোন দেশে অবস্থিত?

উত্তর: ইথিওপিয়া।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৩তম সমাবর্তনের বক্তা কে?

উত্তর: ড. জ্যঁ তিরোল।

প্রথম কত সালে বাংলাদেশ জাতিসংঘ মানবাধিকার কমিশনের সদস্য নির্বাচিত হয়?

উত্তর: ২০০৬ সালে।

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পকে নিরাপদ রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত বিশেষ অভিযানের নাম—

উত্তর: অপারেশন রুট আউট।

১৪ নভেম্বর ২০২২ বাংলাদেশে যাত্রা শুরু করেছে ইন্টার-অপারেবল ডিজিটাল লেনদেন প্ল্যাটফর্ম—

উত্তর: বিনিময়

বাংলাদেশের পণ্য রপ্তানির দ্বিতীয় বৃহত্তম বাজার কোন দেশ?

উত্তর: জার্মানি

বিশ্বের বৃহত্তম সক্রিয় আগ্নেয়গিরি নাম-

উত্তর: মাউনা লোয়া। মাউনা লোয়া, যার অর্থ হাওয়াইয়ান ভাষায় "দীর্ঘ পর্বত", বিশ্বের বৃহত্তম সক্রিয় আগ্নেয়গিরি। এটি ২,০৩৫ বর্গ মাইল জুড়ে বিস্তৃত এবং এটি পাঁচটি আগ্নেয়গিরির একটি শৃঙ্খল যা হাওয়াইয়ের বিগ আইল্যান্ড গঠন করে। এই একটি আগ্নেয়গিরি একা পুরো দ্বীপের অর্ধেক নিয়ে গঠিত। মাউনা লোয়ার চূড়া সমুদ্রপৃষ্ঠ থেকে ১৩,৬৮০ ফুট উপরে, তবে এর ভিত্তি সমুদ্রের তলায়। সেখান থেকে চূড়া পর্যন্ত এর উচ্চতা ৩০ হাজার ৮৫ ফুট। এটি মাউন্ট এভারেস্টের থেকেও লম্বা।

১৮ ডিসেম্বর ২০২২ ফাইনাল কোন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে?

উত্তর: লুসাইল আইকনিক স্টেডিয়ামে

২০ নভেম্বর ২০২২ উদ্বোধনী ম্যাচ কোন স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে?

উত্তর: আল-বায়েত স্টেডিয়াম

২০২২ সালের ২২তম বিশ্বকাপ ফুটবলের সময়কাল কত?

উত্তর: ২০ নভেম্বর-১৮ ডিসেম্বর

২০২২ সালের ব্যালন ডি’অর লাভ করেন কে?

উত্তর: করিম বেনজেমা

২০২২ সালের বৈশ্বিক উদ্ভাবনী সূচকে বাংলাদেশের অবস্থান কত?

উত্তর: ১০২তম

২০২২ সালের বৈশ্বিক উদ্ভাবনী সূচকে শীর্ষ দেশ কোনটি?

উত্তর: সুইজারল্যান্ড

২০২২ সালের ই-গভর্নমেন্ট ডেভেলপমেন্ট ইনডেক্সে বাংলাদেশের অবস্থান কত?

উত্তর: ১১১তম

২০২২ সালের ই-গভর্নমেন্ট ডেভেলপমেন্ট ইনডেক্সে সর্বনিম্ন দেশ কোনটি?

উত্তর: দক্ষিণ সুদান

২০২২ সালের ই-গভর্নমেন্ট ডেভেলপমেন্ট ইনডেক্সে শীর্ষ দেশ কোনটি?

উত্তর: ডেনমার্ক

২০২২ সালের বৈশ্বিক ক্ষুধা সূচকে বাংলাদেশের অবস্থান কত?

উত্তর: ৮৪তম

২০২২ সালের বৈশ্বিক ক্ষুধা সূচকে সর্বনিম্ন দেশ কোনটি?

উত্তর: ইয়েমেন

৪০তম ও ৪১তম ASEAN সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে?

উত্তর: কম্বোডিয়া

৪০তম ও ৪১তম ASEAN সম্মেলন কবে অনুষ্ঠিত হয়েছে?

উত্তর: ৮-১৩ নভেম্বর ২০২২