সরাসরি মূল কন্টেন্টে যান

সাম্প্রতিক সাধারণ জ্ঞান

বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী — চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রতিদিনের সাম্প্রতিক খবর, উত্তর ও ব্যাখ্যাসহ।

তৃতীয় শীতলক্ষ্যা সেতুর দৈর্ঘ্য কত?

উত্তর: ১.২৯ কিলোমিটার।

মধুমতি সেতুর দৈর্ঘ্য কত?

উত্তর: ৬৯০ মিটার (প্রস্থ ২৭.১০ মিটার)

২০৩০ সালে বিশ্বের কততম ভোক্ত বাজার হবে বাংলাদেশ?

উত্তর: ৯ম।

বর্তমানে সারাদেশে মোট ডিজিটাল সেন্টার কতটি?

উত্তর: ৫,২৮৬টি। যার মধ্যে ইউনিয়ন ডিজিটাল সেন্টার ৪.৫৫৪টি।

ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ নামকরণ করে কোন দেশ?

উত্তর: থাইল্যান্ড। ভিয়েতনামিজ ভাষায় যার অর্থ ‘পাতা’ ।

বাংলাদেশের পণ্য রপ্তানির দ্বিতীয় বৃহত্তম বাজার কোন দেশ?

উত্তর: জার্মানি।

পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের চুল্লি (রিঅ্যাক্টর প্রেসার ভেসেল) স্থাপনের কাজ উদ্বোধন করা হয় কবে?

উত্তর: ১৯ অক্টোবর ২০২২।

সাধারণত যেসব সেতুর নিচ দিয়ে নৌযান চলাচলের পথ থাকে না সেগুলোকে কী বলা হয়?

উত্তর: কালভার্ট।

‘মাদার অব হিউম্যানিটি সমাজকল্যাণ পদক’-এর বর্তমান নাম কী?

উত্তর: জাতীয় মানবকল্যাণ পদক।

২১ সেপ্টেম্বর ২০২২ সরকার কতটি প্রতিষ্ঠানকে গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো (Critical Information Infrastructure-CII) হিসেবে ঘোষণা করে?

উত্তর: ২৯টি।

দেশের একমাত্র বিদ্যুৎ সঞ্চালন সংস্থার নাম কী?

উত্তর: পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিঃ (PGCB)।

‘এভিডেন্স অ্যাক্ট ১৮৭২ (অ্যামেন্ডমেন্ট) বিল-২০২২’ বিল পাশ-

উত্তর: আদালতের অনুমতি ছাড়া ধর্ষণ বা ধর্ষণচেষ্টা মামলার জেরার সময় ভুক্তভোগীকে চরিত্র ও অতীত যৌন আচরণ নিয়ে প্রশ্ন করা যাবে না— এমন বিধান যুক্ত করে ব্রিটিশ আমলের সাক্ষ্য আইনের সংশোধনী জাতীয় সংসদে পাস হয়েছে।

এখন থেকে প্রতি বছর 'জাতীয় সংবিধান দিবস' হিসেবে পালিত হবে-

উত্তর: সব আইনের মূল সংবিধান। ১৯৭২ সালের ৪ নভেম্বর গণপরিষদে বাংলাদেশের সংবিধান গৃহীত হয়েছিল। যা কার্যকর হয় ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর (বিজয় দিবস) থেকে। তবে স্বাধীনতার ৫০ বছর পর রাষ্ট্রীয় স্বীকৃতি পেয়েছে সংবিধান দিবস। এবার থেকে প্রতি বছর ৪ নভেম্বর 'জাতীয় সংবিধান দিবস' হিসেবে 'ক' ক্রমিকে পালিত হবে। অর্থাৎ দিনটি অত্যন্ত গুরুত্ব দিয়ে পালন করা হবে।

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী-

উত্তর: সুনাক

যুক্তরাজ্যের বিখ্যাত সাহিত্যিক হিলারি ম্যান্টেল ২ বার বুকার পুরষ্কার পেয়েছেন-

উত্তর: ২০০১ সালে Wolf Hall ও ২০১২ সালে Bring Up the Bodies এর জন্য বুকার পুরস্কার পায়।

সম্প্রতি ইরানে বিক্ষোব ছড়িয়ে পড়ে কার মৃত্যুর কারণে-

উত্তর: মাশা আমিন

যুক্তরাষ্ট্রের মর্যাদাপূর্ণ পুরস্কার 'এমি এওয়ার্ড' লাভ করেন-

উত্তর: সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

ভারতের বিমানবাহী প্রথম রণতরীর নাম -

উত্তর: INS Vikrant

কমনওয়েলথের কার্যনির্বাহী ও অ্যাক্রেডিটেশন কমিটির সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ-

উত্তর: আগস্ট ২০২২ বাংলাদেশ কমনওয়েলথ বোর্ড অব গভর্নেসের নির্বাহী কমিটি (ExCo) এবং অ্যাক্রিডিটেশন কমিটির সদস্য নির্বাচিত হয় । উভয় কমিটিতে প্রতিনিধিত্ব করবেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এবং কমনওয়েলথ বোর্ড অব গভর্নেসের সদস্য সাইদা মুনা তাসনিম। বাংলাদেশ সর্বসম্মতিক্রমে ২০২২-২৪ মেয়াদের জন্য ExCo এবং ২০২২-২৩ মেয়াদের জন্য কমনওয়েলথ অ্যাক্রিডিটেশন কমিটির সদস্য নির্বাচিত হয়। কমনওয়েলথ কার্যনির্বাহী কমিটি ১৬টি সদস্য নিয়ে গঠিত, যার মধ্যে আটটি সর্বোচ্চ অবদানকারী সদস্য রাষ্ট্র এবং বাকি ৮টি চারটি অঞ্চল থেকে নির্বাচিত হয়। এ কমিটি কমনওয়েলথের নতুন এবং অনুমোদিত সংস্থার সদস্যপদ যাচাই করে থাকে।

প্রবাস বন্ধু কল সেন্টারের হটলাইন-

উত্তর: ১৬১৩৫

ঢাকা পৌরসভার প্রথম নির্বাচিত মেয়র -

উত্তর: ব্যারিস্টার আবুল হাসনাত।

সরকারি অনুদানে নির্মিত শিশুতোষ চলচিত্র -

উত্তর: রাসেলের জন্য অপেক্ষা। সেলিনা হোসেনের উপন্যাস অবলম্বনে নির্মিত চলচিত্রটি পরিচালনা করেন নূর-ই আলম।

ঘুমধুম ও তুমব্রু সীমান্ত অবস্থিত-

উত্তর: বান্দরবানের নাইক্ষ্যছড়িতে।

সাধারণ জনগণের অংশগ্রহণমূলক সরকার ও শাসন ব্যবস্থা নিশ্চিত করতে জনগন সরকার সম্পৃক্ততা বা সেতু বন্ধন তৈরির সরকারি প্ল্যাটফর্ম -

উত্তর: “জনতার সরকার”

জাতীয় অধ্যাপক হিসবে নিয়োগে দিয়েছে সরকার -

উত্তর: ডা. এম কিউ কে তালুকদারকে

আইএমএফ এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পূর্বাভাস অনুসারেঃ

উত্তর: - ২০২২ এর শেষে প্রবৃদ্ধির হার দাঁড়াতে পারে ৭ দশমিক ২ শতাংশ - ২০২৩ এর শেষে প্রবৃদ্ধির হার কমে দাঁড়াবে ৬ শতাংশ। - ২০২৪ এর শেষে তা কিছুটা বেড়ে দাঁড়াতে পারে ৬ দশমিক ৫ শতাংশ।

ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্টের ২০২২ সালের 'আইনের শাসনের সূচক -২০২২' এ বাংলাদেশের অবাস্থান-

উত্তর: ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্টের ২০২২ সালের ‘রুল অব ল ইনডেক্সে’ ১৪০ দেশের মধ্যে ১২৭তম অবস্থানে রয়েছে বাংলাদেশ। ওয়াশিংটনভিত্তিক সংস্থাটির এই সূচককে আইনের শাসনের ওপর প্রকৃত তথ্যের জন্য বিশ্বের সবচেয়ে নির্ভরযোগ্য উৎস হিসেবে বিবেচনা করা হয়। এবারের তালিকায় দেখা গেছে দক্ষিণ এশিয়ার ছয় দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান এখন চতুর্থ।

যুক্তরাষ্ট্রভিত্তিক জনমত জরিপ গ্যালাপের বৈশ্বিক আইনশৃঙ্খলা সূচক-২০২২–এ বাংলাদেশের পয়েন্ট:

উত্তর: ৭৯

NTERPA এর ১১তম সম্মেলন-

উত্তর: ১২-১৪ সেপ্টেম্বর ২০২২। ঢাকা, বাংলাদেশ। প্রতিপাদ্য : Digitalization of Policing অংশগ্রহণ : ৩৯টি দেশ। এবারের সম্মেলনে বাংলাদেশ ও কাতার INTERPA'র ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়। INTERPA : বিশ্বের বিভিন্ন দেশের পুলিশ প্রশিক্ষণ একাডেমি নিয়ে গঠিত International Association of Police Academies। সদস্য ৫৯টি দেশের ৭৬টি পুলিশ প্রশিক্ষণ একাডেমি। সদর দপ্তর আঙ্কারা, তুরস্ক। প্রতিষ্ঠা ২ জুলাই ২০১১।

International Atomic Energy Agency (IAEA) ৬৬তম সাধারণ সভা-

উত্তর: ২৬-৩০ সেপ্টেম্বর ২০২২, ভিয়েনা, অস্ট্রিয়া ।