সরাসরি মূল কন্টেন্টে যান

সাম্প্রতিক সাধারণ জ্ঞান

বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী — চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রতিদিনের সাম্প্রতিক খবর, উত্তর ও ব্যাখ্যাসহ।

Eastern Economic Forum EEF ৭ম বৈঠক-

উত্তর: ৫-৮ সেপ্টেম্বর ২০২২, ভ্লাদিভস্তক, রাশিয়া।

United Nations General Assembly (UNGA) এর ৭৭তম সম্মেলন অনুষ্ঠিত হয়-

উত্তর: ১৩ সেপ্টেম্বর ২০২২, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।

বাংলাদেশ পুলিশের নতুন পুলিশ মহাপরিদর্শক (IGP) -

উত্তর: চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বিপিএম (বার), পিপিএম। ২২ সেপ্টেম্বর ২০২২ তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়। ৩০ সেপ্টেম্বর ২০২২ তিনি ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার)- এর স্থলাভিষিক্ত হন। তার জন্ম ১২ জানুয়ারি ১৯৬৪ সুনামগঞ্জের শাল্লা উপজেলার শ্রীহাইল গ্রামে। ১৫ এপ্রিল –২০২০ তিনি RAB'র মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

বুরুন্ডির নতুন প্রধানমন্ত্রী -

উত্তর: জারভেইস নাদিরাকুবুচা; দায়িত্ব গ্রহণ ৭ সেপ্টেম্বর ২০২২।

সেনেগালের নতুন প্রধানমন্ত্রী-

উত্তর: আমাদৌ বা; দায়িত্ব গ্রহণ ১৭ সেপ্টেম্বর ২০২২।

ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব মুসলিম স্কলার্স (IUMS) এর নতুন চেয়ারপারসন-

উত্তর: ড.হাবিব সালিম সাক্কাফ আল জাফরি (ইন্দোনেশিয়া); নির্বাচিত হন ১০ সেপ্টেম্বর ২০২২।

আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ নতুন প্রতিনিধি-

উত্তর: কিরগিজস্তানের সাবেক প্রেসিডেন্ট রোজা ওতুনবায়েভ; নিয়োগ ২ সেপ্টেম্বর ২০২২।

RTGS'র পূর্ণরূপ কী?

উত্তর: Real Time Gross Settlement

বর্তমানে ইতালির আইন সভার মোট সদস্য কত?

উত্তর: ৬০০; নিম্নকক্ষ চেম্বার অব ডেপুটিজ ৪০০ ও উচ্চকক্ষ ২০০ (পূর্বে ছিল ৯৪৫; নিম্নকক্ষ চেম্বার অব ডেপুটিজ ৬৩০ ও উচ্চকক্ষ ৩১৫)।

জাতিসংঘের বর্তমান পুলিশ প্রধান কে?

উত্তর: লুইস লিবেরিও কারিলহো।

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক নতুন হাইকমিশনার কে?

উত্তর: ভলকার তুর্ক (অস্ট্রিয়া)।

যুক্তরাষ্ট্রের ৬০তম প্রেসিডেন্ট নির্বাচন কবে অনুষ্ঠিত হবে?

উত্তর: ৫ নভেম্বর ২০২৪।

'গ্লাস্তনস্ত' (Glasnost) ও ‘পেরেস্ত্রোইকা’ (Perestroika) নীতির প্রবর্তক কে?

উত্তর: মিখাইল গর্বাচেভ।

সোভিয়েত ইউনিয়নের সর্বশেষ নেতা কে?

উত্তর: মিখাইল গর্বাচেভ।

বিশ্বে কোন দেশ প্রথম মুখ দিয়ে শ্বাস (ইনহেলার) নেওয়ার করোনা টিকা আবিষ্কার করে?

উত্তর: চীন

যুক্তরাজ্যের নতুন রাজা তৃতীয় চার্লসের স্ত্রী ক্যামিলার রাজকীয় মর্যাদা কী?

উত্তর: কুইন কনসর্ট।

যুক্তরাজ্যের পরিবর্তিত জাতীয় সংগীতের শিরোনাম কী?

উত্তর: God Save the King (ঈশ্বর, রাজাকে রক্ষা করুন)।

দখলদার ইসরায়েলের গুরুত্বপূর্ণ দুই শহর হাইফা ও তেল আবিবে হামলা চালানোর জন্য ইরানের তৈরি করা ড্রোনের নাম কী?

উত্তর: আরাশ-২।

১৯ সেপ্টেম্বর ২০২২ আফ্রিকা মহাদেশের ২৫তম দেশ হিসেবে মৃত্যুদণ্ড বিলুপ্ত করে কোন দেশ?

উত্তর: নিরক্ষীয় গিনি।

যুক্তরাজ্যের প্রথম নারী উপপ্রধানমন্ত্রী কে?

উত্তর: থেরেসে কফে।

সাইবার হামলার অভিযোগে ৭ সেপ্টেম্বর ২০২২ কোন দেশ ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেয়?

উত্তর: আলবেনিয়া

‘কৃষি কূটনীতির’ অংশ হিসেবে কতটি ছাগল উপহার পেলেন ব্রুনেইয়ের সুলতান?

উত্তর: ১৫টি ছাগল

আরও তিনটি সবুজ কারখানার স্বীকৃতি পেলো বাংলাদেশ, এখন মোট কারখানা-

উত্তর: ১৭৬টিসোর্স লিংক

১৫ সেপ্টেম্বর ২০২২ বাংলাদেশ ব্যাংক প্রচলিত বৈদেশিক মুদ্রার পাশাপাশি নতুন কোন মুদ্রায় আমদানি দায় পরিশোধ করার অনুমতি দেয়?

উত্তর: চীনা মুদ্রা ইউয়ান ।

মেট্রোরেল আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে কবে?

উত্তর: ১৬ ডিসেম্বর ২০২২।

বিশ্বব্যাংকের অর্থায়নে বাংলাদেশে বর্তমানে কতটি প্রকল্প চলমান?

উত্তর: ৫৫টি

সম্প্রতি দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ব্রেইল থেকে বাংলা টেক্সট রূপান্তরের প্রোটোটাইপ সফটওয়্যার তৈরি করে কোন বিশ্ববিদ্যালয়?

উত্তর: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৫৩তম সমাবর্তন অনুষ্ঠিত হবে কবে?

উত্তর: ১৯ নভেম্বর ২০২২। সমাবর্তনে প্রধান বক্তা নোবেল বিজয়ী ফরাসি অর্থনীতিবিদ অধ্যাপক ড. জ্যাতিরোল।

বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু কোন নদীর ওপর নির্মিত?

উত্তর: কচা নদী ।

দেশের ১৩তম সরকারি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কোনটি?

উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর