সরাসরি মূল কন্টেন্টে যান

সাম্প্রতিক সাধারণ জ্ঞান

বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী — চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রতিদিনের সাম্প্রতিক খবর, উত্তর ও ব্যাখ্যাসহ।

জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৭তম প্রশ্ন অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কবে ভাষণ দেন?

উত্তর: ২৩ সেপ্টেম্বর ২০২২

বর্তমানে দেশে কতটি মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে?

উত্তর: ১১১টি। নার্সিং ইনস্টিটিউট ৩৫০টি।

বাংলাদেশের কোন চলচ্চিত্রটি ৪৪তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ জুরি পুরস্কার সিলভার সেন্ট জর্জ অ্যাওয়ার্ড লাভ করে?

উত্তর: আদিম; পরিচালক যুবরাজ শামীম

২০২১-২২ অর্থবছরে বাংলাদেশ থেকে বিশ্বের কতটি দেশ বা অঞ্চলে পণ্য রপ্তানি হয়?

উত্তর: ২০৩টি- এর মধ্যে বাণিজ্য ঘাটতি রয়েছে ৯১টির সঙ্গে। আর অনুকূলে ১১২টির সঙ্গে।

জাতীয় কৃষি কাউন্সিলের সভাপতি কে?

উত্তর: প্রধানমন্ত্রী

১৫ সেপ্টেম্বর ২০২২ বাংলাদেশ ব্যাংক প্রচলিত বৈদেশিক মুদ্রার পাশাপাশি নতুন কোন মুদ্রায় আমদানি দায় পরিশোধ করার অনুমতি দেয়?

উত্তর: চীনা মুদ্রা ইউয়ান ।

সারা দেশে প্রাথমিক শিক্ষকদের অনলাইনে বদলি কার্যক্রম শুরু হয় কবে?

উত্তর: ১৫ সেপ্টেম্বর ২০২২।

মেট্রোরেল আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে কবে?

উত্তর: ১৬ ডিসেম্বর ২০২২।

বিশ্বব্যাংকের অর্থায়নে বাংলাদেশে বর্তমানে কতটি প্রকল্প চলমান?

উত্তর: ৫৫টি

দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ব্রেইল থেকে বাংলা টেক্সট রূপান্তরের প্রোটোটাইপ সফটওয়্যার তৈরি করে কোন বিশ্ববিদ্যালয়?

উত্তর: ঢাকা বিশ্ববিদ্যালয়.

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৫৩তম সমাবর্তন অনুষ্ঠিত হবে কবে?

উত্তর: ১৯ নভেম্বর ২০২২। সমাবর্তনে প্রধান বক্তা নোবেল বিজয়ী ফরাসি অর্থনীতিবিদ অধ্যাপক ড.জ্যাতিরোল ।

বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু কোন নদীর ওপর নির্মিত?

উত্তর: কচা নদী

দেশের ১৩তম সরকারি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কোনটি?

উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর।

বাংলাদেশ ইন্টারপার ভাইস প্রসিডেন্ট নির্বাচিত-

উত্তর: বিশ্বের বিভিন্ন দেশের পুলিশ প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলোর আন্তর্জাতিক সংগঠন ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব পুলিশ একাডেমিসের (ইন্টারপা) ১১তম বার্ষিক সম্মেলন 'ডিজিটালাইজেশন অব পুলিশিং' প্রতিপাদ্যে ১২ সেপ্টেম্বর ২০২২ ঢাকায় হোটেল সোনারগাঁওয়ে অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ইন্টারপা সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন। ইন্টারপার ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে বাংলাদেশ। ঢাকায় শুরু হওয়া ১১তম বার্ষিক সম্মেলনের সাধারণ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময় কাতারও ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়। ১২ থেকে ১৪ সেপ্টেম্বর ২০২২ সম্মেলনে বাংলাদেশসহ বিশ্বের ৪৪টি দেশের ১২৭ জন প্রতিনিধি অংশ নেয়। ৫৯টি দেশের ৭৬টি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের সংগঠন ইন্টারপা এই সম্মেলনের মাধ্যমে আগামী তিন বছরের কর্মপরিকল্পনা নির্ধারণ করে। ইন্টারপার সদর দপ্তর তুর্কিয়ে অবস্থিত।

বঙ্গবন্ধুর 'অসমাপ্ত আত্মজীবনী' সর্বশেষ কোন ভাষায় প্রকাশিত হয়?

উত্তর: বাংলাদেশ ও থাইল্যান্ডের দ্বিপাক্ষিক সম্পর্কের সুবর্ণজয়ন্তী উদযাপনের অংশ হিসেবে থাই ভাষায় বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী' গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। ২৫ আগস্ট ২০২২ দেশটির চুলালংকর্ণ বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ এশিয়া স্টাডি সেন্টার ও ব্যাংককের বাংলাদেশ দূতাবাসের যৌথ আয়োজনে এক অনুষ্ঠানে গ্রন্থটির করা হয়। গ্রন্থটির থাই ভাষায় অনুবাদক দলের প্রধান চলালংকর্ণ বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ এশিয়া স্টাডি সেন্টারের পরিচালক সহকারী অধ্যাপক ড. জিরায়ুধ সিন্তুফান ।

বাংলাদেশ ও ভারতের সাথে ৭ সমঝোতা সাক্ষর সই-

উত্তর: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে ঢাকা ও নয়াদিল্লীর মধ্যে ৭টি সমঝোতা স্মারক সই হয়েছে। ৬ সেপ্টেম্বর ২০২২ ভারতের হায়দরাবাদ হাউসে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে শেখ হাসিনার বৈঠকে এ সমঝোতা স্মারক সই হয়। সমঝোতা স্মারকগুলো হলো-১. রহমিপুর হয়ে বাংলাদেশের সিলেটে কুশিয়ারা নদী থেকে সুরমা-কুশিয়ারা প্রকল্পের আওতায় ১৫৩ কিউসেক পানি বণ্টনে সমঝোতা স্মারক।২. ভারতের কাউন্সিল অব সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (সিএসআইআর) বাংলাদেশ কাউন্সিল অব সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চের (বিসিএসআইআর) মধ্যে বৈজ্ঞানিক সহযোগিতায় সমঝোতা স্মারক।৩. ভারতের ভোপালের ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি এবং বাংলাদেশের সুপ্রিম কোর্টের মধ্যে সমঝোতা স্মারক।৪. বাংলাদেশ রেলওয়ের কর্মীদের ভারতীয় রেলওয়ের ট্রেনিং ইনস্টিটিউটে প্রশিক্ষণের জন্য ভারত ও বাংলাদেশের রেল মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতা স্মারক।৫. বাংলাদেশ রেলওয়ের আইটি বিষয়ক সহযোগিতার জন্য ভারত ও বাংলাদেশের রেল মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতা স্মারক।৬. প্রসার ভারতী ও বাংলাদেশ টেলিভিশনের মধ্যে সমঝোতা স্মারক।৭. মহাকাশ প্রযুক্তির ক্ষেত্রে সহযোগিতার মধ্যে সমঝোতা স্মারক।

'ডার্ট' মহাকাশযান কি?

উত্তর: ইচ্ছাকৃত ভাবে কোন গ্রহানুকে আঘাত করার জন্য নাসার মহাকাশযান। ২৭ আগস্ট ২০২২ আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসার ডার্ট নামে একটি মহাকাশযান আকাশে একটি গ্রহাণুকে সফলভাবে আঘাত করেছে। ডার্ট মহাকাশযানটি ডাইমরফোস নামে ১৬০ মিটার চওড়া পাথরখণ্ডকে ধাক্কা দেয়ার আগ মুহূর্ত পর্যন্ত এর ক্যামেরা থেকে প্রতি সেকেন্ডে একটি করে ছবি পাঠায়।

সুইডেন ভিত্তিক Stockholm International Peace Research Institute (SIPRI) বিশ্বের পরমাণু শক্তিধর দেশ ও পরমাণু অস্ত্রের সংখ্যা-

উত্তর: প্রতিবেদন প্রকাশ কালঃ ১৩ জুন ২০২২ প্রতিবেদন অনুসারেঃমোট অস্ত্রের সংখ্যা - ১২,৭০৫।পরমাণু অস্ত্রধারী দেশ ও অস্ত্রের সংখ্যা:- রাশিয়া (৫,৯৭৭),- যুক্তরাষ্ট্র (৫,৪২৮),- চীন (৩৫০),- ফ্রান্স (২৯০),- যুক্তরাজ্য (২২৫),- পাকিস্তান (৬৫) ইত্যাদি।

এশিয়া কাপের ১৫তম আসর বাংলাদেশ দলের অধিনায়ক ছিলেন-

উত্তর: সাকিব আল হাসান।

২০২২ সাফ নারী চ্যাম্পিয়নশিপ কোন দল?

উত্তর: বাংলাদেশ নেপালকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়নশিপ হয়েছে। প্রথমবারের মতো দক্ষিণ এশিয়ার ফুটবলের শিরোপা যাচ্ছে বাংলাদেশের ঘরে। এমন স্মরণীয় জয়ে শামসুন্নাহার করেছেন প্রথম গোল। পরের দুটি কৃষ্ণা রানী সরকারের। এই দলের অধিনায়ক ছিলেন সাবিনা খাতুন। সাবিনা খাতুন ৮টি গোল করে শ্রেষ্ঠ খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়েছেন।

এশিয়া কাপের ১৫তম আসর বাংলাদেশ দলের সহ-অধিনায়ক ছিলেন-

উত্তর: আফিফ হোসেন ধ্রুব।

এশিয়া কাপ ১৫তম আসর - ২০২২ চ্যাম্পিয়ন দল-

উত্তর: শ্রীলঙ্কা ২৩ রানে জয়ী হয়। রানার্সআপ হয়- পাকিস্তান।১৯৮৪ সালে মরুর দেশটিতেই উদ্বোধনী আসরের পর্দা উঠেছিল। ১৯৮৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত গেল ১৪ আসরের মধ্যে সবচেয়ে বেশি শিরোপা জিতেছে ভারত। সর্বোচ্চ সাতবার শিরোপা জিতেছে তারা। এ ছাড়া দ্বিতীয় সর্বোচ্চ পাঁচবার শিরোপাজয়ী শ্রীলঙ্কা। এ ছাড়া দুবার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে পাকিস্তান। 

রাশিয়া থেকে কয়লা আমদান বন্ধ করল ইউরোপীয় ইউনিয়ন-

উত্তর: রাশিয়া থেকে কয়লা আমদানি বন্ধ করে দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ইউক্রেন-রাশিয়া যুদ্ধের পরিপ্রেক্ষিতে মস্কোর বিরুদ্ধে এমন সিদ্ধান্ত বাস্তবায়ন করল ইইউ। ৮ আগস্ট ২০২২ থেকে ইইউ এ সিদ্ধান্ত পূর্ণ কার্যকর করেছে। ইইউর ভাষ্যমতে, নিষেধাজ্ঞা রাশিয়াকে কঠোরভাবে আঘাত করবে। কারণ, ইইউভুক্ত দেশগুলো রাশিয়ার সবচেয়ে বড় কয়লা-বাণিজ্যের অংশীদার। ফলে দেশটিতে বছরে প্রায় চার বিলিয়ন ইউরো রাজস্ব ক্ষতি হবে। প্রসঙ্গত, ইইউ তার কয়লা আমদানির প্রায় ৪৫ শতাংশ রাশিয়ার ওপর নির্ভর করে। জার্মানি, পোল্যান্ড, নেদারল্যান্ডস—এই তিন দেশ রাশিয়ার কয়লার সবচেয়ে বড় ক্রেতা।

রাশিয়াকে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে ঘোষণা করে কোন দেশের পার্লামেন্টে বিল পাশ হয়?

উত্তর: লাটিভিয়ার পার্লামেন্ট

দুর্নীতির মামলায় অং সান সু চির ছয় বছরের কারাদণ্ড হয়েছে-

উত্তর: দুর্নীতির মামলায় সু চিকে আরও ছয় বছরের কারাদণ্ড দিয়েছে ঐ দেশের জান্তা কর্তৃপক্ষ। ১৫ আগস্ট ২০২২ বার্তা সংস্থা এএফপি এ তথ্য নিশ্চিত করেছে। ২০২১ সালের ফেব্রুয়ারিতে মিয়ানমারের সামরিক বাহিনী সু চির নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে। এর পর থেকে মিয়ানমারের নির্বাচিত এই নেত্রী সামরিক বাহিনীর হেফাজতে আছেন। শান্তিতে নোবেলজয়ী সু চির বয়স এখন ৭৭ বছর। প্রসঙ্গত, দুর্নীতি, সামরিক বাহিনীর বিরুদ্ধে উসকানি, করোনার বিধিনিষেধ লঙ্ঘন এবং টেলিকমিউনিকেশন আইন লঙ্ঘনের অভিযোগে ইতিমধ্যে তাঁর মোট ১১ বছরের কারাদণ্ড হয়েছে।

যুক্তরাষ্ট্র নতুন আফ্রিকা নীতি ঘোষণা করেন-

উত্তর: ৭ আগস্ট ২০২২ সালে যুক্তরাষ্ট্রের পররাস্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। এই জন্য তিনি দক্ষিণ আফ্রিকায় জান। ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে এখনো নিরপেক্ষ অবস্থান বজায় রেখেছে দক্ষিণ আফ্রিকা। পশ্চিমাদের আহ্বানের পরও মস্কোর নিন্দা জানায়নি দেশটি। ব্লিঙ্কেন ৮ আগস্ট ২০২২ দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্রমন্ত্রী নালেদি পান্ডোরের সঙ্গে বৈঠক করেন এবং যুক্তরাষ্ট্রের নতুন আফ্রিকা নীতি ঘোষণা করেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় আফ্রিকার দেশগুলোকে নিজেদের স্থিতিশীল আন্তর্জাতিক ব্যবস্থার প্রচার, জলবায়ু পরিবর্তন, খাদ্যনিরাপত্তাহীনতা ও বিশ্বব্যাপী মহামারির প্রভাব মোকাবিলায় প্রযুক্তিগত ও অর্থনৈতিক ভবিষ্যতের গুরুত্বপূর্ণ ভূকৌশলগত অংশীদার বলে মন্তব্য করে।

বাংলাদেশ এক চীন নীতিতে অটল-

উত্তর: যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির ৩ আগস্ট ২০২২ তাইওয়ান সফর ঘিরে উত্তেজনার কারণে ‘এক চীন নীতি' বিশ্বরাজনীতিতে আবার আলোচনায় উঠে আসে। উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ৪ আগস্ট ২০২২ এক চীন নীতির প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করে এবং জাতিসংঘের সনদ ও সংলাপের মাধ্যমে সব পক্ষকে মতভেদ দূর করার আহ্বান জানায়। প্রসঙ্গত, ‘এক চীন’ নীতি বলতে তাইওয়ানকে চীনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে বিবেচনা করে চীন।

বাংলাদেশে প্রথম হীরা শনাক্তকারী ল্যাবের যাত্রা শুরু-

উত্তর: ১৩ আগস্ট ২০২২ বাংলাদেশে যাত্রা শুরু করল আন্তর্জাতিক হীরা শনাক্তকারী ল্যাব সলিটায়ার জ্যামোলজিক্যাল ল্যাবরেটরিজ লিমিটেড (এসজিএল)। এসজিএল আন্তর্জাতিক রত্ন পরীক্ষার একটি ল্যাব। এই স্বাধীন ল্যাবটি রত্ন বিক্রেতা ও ক্রেতাদের কাছে নির্ভরযোগ্য রত্ন গ্রেডিং প্রাপ্তি নিশ্চয়তার জন্য বিশ্বস্ত। ২০০৭ সালে প্রতিষ্ঠিত এসজিএল ব্রিটিশ-আমেরিকান হীরা সার্টিফিকেশন এবং প্রমাণীকরণ ল্যাবরেটরি নেটওয়ার্ক, যার সদর দপ্তর লন্ডন ও নিউইয়র্কে অবস্থিত।

আন্তর্জাতিক শান্তি পুরস্কার পেয়েছে বাংলাদেশ-

উত্তর: অর্থনৈতিক সহযোগিতা সংস্থা ডি-৮-এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে বাংলাদেশ ‘আন্তর্জাতিক শান্তি পুরস্কার' পেয়েছে। তুরস্ক প্রজাতন্ত্রের সাবেক প্রধানমন্ত্রী অধ্যাপক ড. নাজমুদ্দিন এরবাকান স্মরণে এই পুরস্কার দেওয়া হয়ে থাকে। ড. নাজমুদ্দিন এরবাকান ফাউন্ডেশনের বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি ড. ফাতিহ এরবাকান তুর্কমেনিস্তান ও ডি-৮-এরও দায়িত্ব পালনকারী তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মসয়ূদ মান্নানের মাধ্যমে ১ আগস্ট ২০২২ পুরস্কার হিসেবে ক্রেস্ট ও সম্মাননা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করেন।

দেশের প্রথম সুপার স্পেশালাইজড হাসপাতাল-

উত্তর: ২৮ আগস্ট ২০২২ উদ্বোধন করা হয় দেশের প্রথম সুপার স্পেশালাইজড হাসপাতাল। ঢাকার শাহবাগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (BSMMU) অধীনে ৩.৪ একর জমিতে নির্মিত হাসপাতালটি ৭৫০ শয্যা বিশিষ্ট ১১ তলা বিশিষ্ট হাসপাতালটির রয়েছে দ্বিতল বেজমেন্ট। হাসপাতালটির বিভিন্ন বিভাগে রয়েছে ১৪টি অত্যাধুনিক অপারেশন থিয়েটার, ১০০ শয্যার ICU । জরুরি বিভাগে রয়েছে ১০০ শয্যা, VVIP কেবিন ৬টি, VIP কেবিন ২৩টি এবং ডিল্যাক্স শয্যা রয়েছে ৩৫টি। সেন্টারভিত্তিক প্রতিটি ওয়ার্ডে রয়েছে ৮টি করে শয্যা। এছাড়াও হাসপাতালটিতে রয়েছে এক্স-রে, এমআরআই, সিটি-স্ক্যানসহ অত্যাধুনিক সব ডায়াগনস্টিক সুবিধা । ১৩ সেপ্টেম্বর ২০১৮ প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাসপাতালটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।