সরাসরি মূল কন্টেন্টে যান

সাম্প্রতিক সাধারণ জ্ঞান

বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী — চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রতিদিনের সাম্প্রতিক খবর, উত্তর ও ব্যাখ্যাসহ।

দেশে বর্তমানে সরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কত?

উত্তর: ৫৭টি।

'জাতীয় পতাকা উত্তোলন দিবস' পালিত হয় কবে?

উত্তর: ২ মার্চ।

'অষ্টম জাতীয় ভোটার দিবস-২০২৬' কোন প্রতিপাদ্য নিয়ে পালিত হচ্ছে?

উত্তর: "ভোটারদের শক্তি, গণতন্ত্রের মুক্তি"।

"জাতীয় ভোটার দিবস" পালিত হয় কবে?

উত্তর: ২ মার্চ ২০২৬।

মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দপ্তর কোথায় অবস্থিত?

উত্তর: বাহরাইন।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন কবে?

উত্তর: ২৮ ফেব্রুয়ারি (শনিবার)।

সম্প্রতি আফগানিস্তানের বিরুদ্ধে পাকিস্তানের পরিচালিত সামরিক অভিযানের নাম কী?

উত্তর: অপারেশন গজব লিল হক। (অর্থাৎ 'ন্যায়ের প্রতিশোধ' বা 'ন্যায়ের ক্রোধ')

সম্প্রতি কোন দেশ জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি পদে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে?

উত্তর: ফিলিস্তিন।

প্রস্তাবিত বিশ্বের দীর্ঘতম রেল টানেল কোথায় নির্মিত হতে যাচ্ছে?

উত্তর: অস্ট্রেলিয়া।(সিডনি-নিউ ক্যাসেল রুটে টানা ৬৫ কিলোমিটার দীর্ঘ সুড়ঙ্গপথ নির্মাণ করা হবে)

অক্সফোর্ড ইকোনমিকসের বৈশ্বিক ঝুঁকি সূচকে বাংলাদেশের বর্তমান অবস্থান কততম?

উত্তর: ১৪১তম। (১৬৪টি দেশের মধ্যে)

২০২৪-২৫ অর্থবছরের মাথাপিছু আয়ের চূড়ান্ত হিসাব প্রকাশ করেছে কোন প্রতিষ্ঠান?

উত্তর: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো।

'কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ইমপ্যাক্ট সামিট ২০২৬' অনুষ্ঠিত হয়েছে কোন দেশে?

উত্তর: ভারত।

বর্তমানে বিশ্বের বৃহত্তম সামরিক জাহাজের নাম কী?

উত্তর: যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী 'ইউ-এস-এস জেরাল্ড আর. ফোর্ড'

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করবে কোন দুটি দেশ?

উত্তর: বাংলাদেশ ও সাইপ্রাস

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের মনোনীত প্রার্থী-

উত্তর: খলিলুর রহমান। (বাংলাদেশের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী)

২০২৪-২৫ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি কত শতাংশ হয়েছে?

উত্তর: ৩.৪৯%

২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের মাথাপিছু আয় কত নির্ধারিত হয়েছে?

উত্তর: ২,৭৬৯ মার্কিন ডলার

কপ-৩১ সম্মেলনের আলোচনার মূল নেতৃত্ব দেবে কোন দেশ?

উত্তর: অস্ট্রেলিয়া।

৫৫তম প্যাসিফিক আইল্যান্ডস ফোরাম (PIF) নেতাদের বৈঠক কোথায় অনুষ্ঠিত হবে?

উত্তর: পালাউ।

কপ-৩১ (২০২৬) এর মূল সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?

উত্তর: তুরস্ক। (কপ-৩১ সম্মেলনের প্রাক-কপ সভা অনুষ্ঠিত হবে ফিজিতে)

"অমর একুশে বইমেলা ২০২৬" শুরু হয় কবে?

উত্তর: ২৬ ফেব্রুয়ারি। (প্রধানমন্ত্রী তারেক রহমান ৯ ব্যক্তি ও ১ প্রতিষ্ঠানকে একুশে পদক প্রদান করবেন)

"একুশে পদক ২০২৬" প্রদান করা হবে কবে?

উত্তর: ২৬ ফেব্রুয়ারি

বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নরের নাম কী?

উত্তর: মো. মোস্তাকুর রহমান।

সরকার কত তারিখ থেকে 'ফ্যামিলি কার্ড' কর্মসূচি চালু করছে?

উত্তর: ১০ মার্চ থেকে।

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫-এর অনুমোদন প্রদান করে কোন প্রতিষ্ঠান?

উত্তর: বাংলা একাডেমি নির্বাহী পরিষদ।

কথাসাহিত্য বিভাগে "বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫" পেয়েছেন কে?

উত্তর: নাসিমা আনিস।

"বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫"-এ কতজনকে মনোনীত করা হয়েছে?

উত্তর: ৯ জন।

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বৈঠকে কোন দুটি গুরুত্বপূর্ণ পদে নির্বাচন অনুষ্ঠিত হবে?

উত্তর: স্পিকার ও ডেপুটি স্পিকার।

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন কবে বসছে?

উত্তর: ১২ মার্চ।

২০২৪-২৫ অর্থবছরে সিরাজগঞ্জ জেলায় শর্ষে উৎপাদনের পরিমাণ কত ছিল?

উত্তর: ১ লাখ ২৮ হাজার টন।