সরাসরি মূল কন্টেন্টে যান

সাম্প্রতিক সাধারণ জ্ঞান

বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী — চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রতিদিনের সাম্প্রতিক খবর, উত্তর ও ব্যাখ্যাসহ।

২০২৪-২৫ অর্থবছরে শর্ষে উৎপাদনে বাংলাদেশের শীর্ষ জেলা কোনটি?

উত্তর: সিরাজগঞ্জ; ২য়: টাঙ্গাইল; ৩য়: রাজশাহী।

২০২৬ সালে ১৮তম ব্রিকস (BRICS) সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?

উত্তর: ভারত।

সংসদ সদস্য নন এমন কত শতাংশ ব্যক্তিকে মন্ত্রিসভায় মন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া যায়? উত্তর: এক-দশমাংশ (১/১০)। [সংবিধানের ৫৬ (২) অনুচ্ছেদ অনুযায়ী)

উত্তর: এক-দশমাংশ (১/১০)

প্রতিবছর বিশ্বে আনুমানিক কত মিলিয়ন টন প্লাস্টিক সাগরে পতিত হয়?

উত্তর: ৮ মিলিয়ন টন।

একটি সাধারণ পলিথিন ব্যাগ সম্পূর্ণ ক্ষয় হতে আনুমানিক কত সময় লাগে?

উত্তর: ৪০০-১০০০ বছর।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে অনুষ্ঠিত চতুর্থ গণভোটে ভোটের হার কত?

উত্তর: ৬০.২৬%

সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে কে নিয়োগ পেয়েছেন?

উত্তর: নাবিল মুস্তাফিজুর রহমান।

বর্তমানে দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ কত?

উত্তর: ৩৪.৫৩ বিলিয়ন মার্কিন ডলার।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মন্ত্রিসভায় স্থান পাওয়া মোট নারী সদস্য কতজন?

উত্তর: ৩ জন (নারী মন্ত্রী: ১ জন; নারী প্রতিমন্ত্রী: ২ জন)

বাংলাদেশের নবনিযুক্ত (১১তম) প্রধানমন্ত্রীর নাম কী?

উত্তর: তারেক রহমান।

ভারতের মহাকাশ গবেষণা সংস্থার নাম কী?

উত্তর: Indian Space Research Organisation (ISRO).

ডেনমার্কের বর্তমান রাজার নাম কী?

উত্তর: দশম ফ্রেডরিক।

সংবিধানের কোন অনুচ্ছেদে জাতীয় সংসদ সম্পর্কিত বিধান রয়েছে?

উত্তর: অনুচ্ছেদ ৬৫।

বাংলাদেশের বর্তমান শিক্ষামন্ত্রী কে?

উত্তর: ড. আ ন ম এহছানুল হক মিলন।

'অমর একুশে বইমেলা-২০২৬' কবে শুরু হবে?

উত্তর: ২৫ ফেব্রুয়ারি। (চলবে ১৫ মার্চ পর্যন্ত)

বাংলাদেশের রাষ্ট্রপতির মেয়াদ কত বছর?

উত্তর: ৫ বছর। (সর্বোচ্চ ২ বার)

সম্প্রতি 'ওয়‍্যারলেস চার্জিং সড়ক' চালু করেছে কোন দেশ?

উত্তর: ফ্রান্স।

আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন কে?

উত্তর: মোস্তাফিজুর রহমান।

কোন আন্তর্জাতিক সংস্থা 'শান্তি পুরস্কার' নামে নতুন বার্ষিক পুরস্কার চালু করেছে?

উত্তর: ফিফা। (শান্তি পুরস্কারের নাম- ফুটবল ইউনাইটস দ্য ওয়ার্ল্ড)

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে নির্বাচিত প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানির রাজনৈতিক দলের নাম কী?

উত্তর: ডেমোক্র্যাটিক পার্টি (Democratic Party)।

Global Sumud Flotilla (GSF) এর প্রথম বহর যাত্রা শুরু করে কবে?

উত্তর: ৩১ আগস্ট। (স্পেনের বার্সেলোনা থেকে)

২০২৫ সালে কততম নোবেল পুরস্কার প্রদান করা হয়েছে?

উত্তর: ১২৫তম।

ইতিহাসের সবচেয়ে গরম বছরগুলোর একটি হতে যাচ্ছে কোন বছর?

উত্তর: ২০২৫ সাল। (সূত্রঃ জাতিসংঘ)

বাংলাদেশ ব্যাংক (সংশোধন) অধ্যাদেশ ২০২৫-এর খসড়া অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদমর্যাদা হবে-

উত্তর: পূর্ণ মন্ত্রীর সমান।

২০২৫-২৬ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) মোট রপ্তানি আয় কত ছিল?

উত্তর: ১৬,১৩৭.০৩ মি. ডলার। (সূত্রঃ রপ্তানি উন্নয়ন ব্যুরো)

বাংলাদেশে গণঅভ্যুত্থান-পরবর্তী ১ম বছরে বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে-

উত্তর: ১৯ দশমিক ১৩ শতাংশ।

আইএমএফের নতুন পূর্বাভাস অনুযায়ী, ২০২৫ সালে বৈশ্বিক অর্থনীতির প্রবৃদ্ধি কত হবে?

উত্তর: ৩ দশমিক ২ শতাংশ।

দেশে বর্তমানে মোট ভোটারের সংখ্যা কত?

উত্তর: ১২ কোটি ৭৬ লাখ ১২ হাজার ৩৮৪ জন। (সূত্রঃ নির্বাচন কমিশন)

সর্বাধুনিক বিমানবাহী রণতরি 'ফুজিয়ান' কোন দেশের তৈরি?

উত্তর: চীন।

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সঙ্গে মূল ভূখণ্ডের একমাত্র স্থলসংযোগের নাম কী?

উত্তর: 'চিকেন নেক' বা 'সিলিগুড়ি করিডর'।