সরাসরি মূল কন্টেন্টে যান

সাম্প্রতিক সাধারণ জ্ঞান

বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী — চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রতিদিনের সাম্প্রতিক খবর, উত্তর ও ব্যাখ্যাসহ।

প্লাজমা থেরাপি কী?

উত্তর: মানুষের রক্তের জলীয় অংশকে বলা হয় প্লাজমা বা রক্তরস। রক্তের মধ্যে প্রায় ৫৫ ভাগই থাকে হলুদাভ রঙের এই প্লাজমা।

ইঙ্গিত

করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পরে যারা পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন, তাদের শরীরে এক ধরণের অ্যান্টিবডি বা রোগ প্রতিরোধ ক্ষমতার তৈরি হয়।

তাদের শরীর থেকে প্লাজমার মাধ্যমে সংগ্রহ করা এই অ্যান্টিবডি যদি করোনাভাইরাসে আক্রান্ত কোন ব্যক্তির শরীরে প্রয়োগ করা হয়, তখন তার শরীরের সেই অ্যান্টিবডি বা রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়। তখন তিনিও সুস্থ হয়ে ওঠেন।

চিকিৎসকরা এভাবেই করোনাজয়ী একজনের শরীর থেকে প্লাজমা বা রক্তরস সংগ্রহ করে করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তির শরীরে প্রয়োগ করবেন। ফলে তার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হবে।

ডা: এম এ খান বিবিসিকে বলছেন, ''প্লাজমায় অনেক ধরণের অ্যান্টিবডি থাকে। যখন কেউ কোন রোগে আক্রান্ত হন, তখন সেই ভাইরাস বা ব্যাকটেরিয়া বিরুদ্ধে এ ধরণের অ্যান্টিবডি প্রোটিন তৈরি হয়। ওই প্রোটিন জীবাণুর চারপাশে এক ধরনের আবরণ তৈরি করে সেটাকে অকেজো করে ফেলে। এভাবেই অ্যান্টিবডি কাজ করে।''

প্লাজমা থেরাপির মাধ্যমে একজনের শরীরের কার্যকর অ্যান্টিবডি অন্যদের শরীরের স্থানান্তর করা হবে।

জাতীয় অধ্যাপক এখন পর্যন্ত কত জন?

উত্তর: ২৫

ইঙ্গিত
জাতীয় অধ্যাপক বাংলাদেশের বিশেষ রাষ্ট্রীয় সম্মাননা যা বাংলাদেশ সরকার কতৃর্ক শিক্ষা, জ্ঞান-বিজ্ঞান ও গবেষণার জন্যে দেশের বিশিষ্ট পণ্ডিত, চিন্তাবিদ এবং শিক্ষকগণকে প্রদান করা হয়। ১৯৭৫ সাল থেকে এই সম্মাননা প্রবর্তিত হয়। সাধারণত পাঁচ বছর মেয়াদের জন্যে কোনো ব্যক্তি জাতীয় অধ্যাপক হিসেবে নিযুক্তি পেয়ে থাকেন, তবে ক্ষেত্রবিশেষে দীর্ঘতর মেয়াদের জন্যেও পুনর্নিয়োগ দেয়া হয়।[১] বাংলাদেশে সর্বপ্রথম ১৯৭৫ সালের ১৭ মার্চ জাতীয় অধ্যাপক পদে তিন জনকে নিয়োগ দেয়া হয়। তারা হলেন, শিল্পাচার্য জয়নুল আবেদীন, শিক্ষকদের শিক্ষক অধ্যাপক আবদুর রাজ্জাক এবং পরিসংখ্যানবিদ কাজী মোতাহার হোসেন। ১৯৯৪ সালে প্রথম নারী অধ্যাপক হিসেবে নিয়োগ দেয়া হয় সুফিয়া আহমেদকে।
ইরাকের নতুন প্রধানমন্ত্রী---

উত্তর: মোস্তফা আল কাজেমি। কাজেমি একসময় দেশটির গোয়েন্দা প্রধান ছিলেন।

N95 মাস্ক কী?

উত্তর: N = Not resistant to oil. অর্থাৎ মাস্কটি কেবল বস্তু কণা প্রতিরোধ করবে, কোনো তরল পদার্থকে নয়। 95 = মাস্কটি বাতাসে ভাসমান ৯৫ শতাংশ কণাকে প্রতিরোধ করতে পারবে।

করোনাভাইরাসের টিকা তৈরির গবেষণায় মার্কিন সরকার যে প্রকল্পে সহায়তা দিচ্ছে তার নাম--

উত্তর: অপারেশন ওয়ার্প স্পিড

বঙ্গবন্ধু জন্ম শত বার্ষিকীর বিশ্বস্বীকৃতি কত দেশে পালিত হবে।

উত্তর: ইউনেস্কোর উদ্যোগে ১৭মার্চ, ২০২০ থেকে ১৭মার্চ, ২০২১ পর্যন্ত বিশ্বের ১৯৩টি দেশে বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে পালিত হবে মুজিববর্ষ

ইঙ্গিত
ইউনেস্কো থেকে ইসরাইল এবং যুক্তরাষ্ট্র পদত্যাগ করাই মোট ১৯৩ টি
ICC Cricket World Cup -2019

উত্তর: তম : ১২অংশগ্রহণকারী দেশ: ১০টি সময় : ৩০ মে - ১৪ জুলাই ২০১৯মোট ম্যাচ : ৪৮টি খেলার ফরম্যাট : রাউন্ড_রবিন লীগ (৫০/৫০ ওভার ) আয়োজক দেশ : ইংল্যান্ড ও ওয়েলসমোট ভেন্যু: ১১টিউদ্বোধনী অনুষ্ঠান :দ্য মল, ইংল্যান্ড (২৯ মে ২০১৯)উদ্বোধনী খেলা : ৩০মে (ইংল্যান্ড ও দক্ষিণ-আফ্রিকা)ফাইনাল ম্যাচ : লর্ডস, লন্ডনচ্যাম্পিয়ন দল পাবে : ৪০ লাখ ডলার

ম্যানবুকার সাহিত্য পুরস্কার- ২০১৯ পেলেন ওমানের লেখিকা-

উত্তর: জোখা আলহারথি

ইঙ্গিত
উপন্যাসের নাম 'সেলেস্টিয়াল বডিস'। এই প্রথম কোনও আরব দুনিয়ার লেখিকার হাতে তুলে দেওয়া হল ব্রিটেনের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই সাহিত্য পুরস্কার।
এক ওষুধেই বহু ভাইরাস দমন আবিষ্কার করেছেন-

উত্তর: আমেরিকার হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হেমায়েত উল্লাহ

বাংলাদেশে কৃষি পেশার সাথে জড়িত –

উত্তর: ৩৭.৮%

টানা ২৩ বার এভারেস্টের চুড়ায় উঠে বিশ্ব রেকর্ড গড়লেন –

উত্তর: নেপালের কামি রিতা

১১তম ব্রিকস শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে-

উত্তর: ব্রাসিলিয়া, ব্রাজিল

২০১৭সালের পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশের রোহিঙ্গার সংখ্যা-

উত্তর: ১০ লাখ

বর্তমানে সুন্দরবনে বাঘের সংখ্যা –

উত্তর: ১১৪ টি

বর্তমানে বিশ্বে সোনা উৎপাদনে শীর্ষ দেশ-

উত্তর: চীন, ৩৮৯ টন

ব্রিক্সিট ইস্যুতে ব্যর্থ হওয়ায় বৃটেনের প্রধানমন্ত্রী পদত্যাগ করবেন-

উত্তর: ৭জুন।

২০১৯ সালের জি -২০ সম্মেলন হবে-

উত্তর: জাপানে

এশিয়ার বিখ্যাত প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র

উত্তর: হালদা নদী

বর্তমান বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপার কম্পিউটার কি?

উত্তর: ফ্রন্টায়ার"-২০২১

ইঙ্গিত
আগের শক্তিশালী সুপার কম্পিউটার ছিল "সামিট"-২০১৮
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশ্বের সবচেয়ে সংযমী ৫ বিশ্বনেতার একজন হিসেবে উল্লেখ করা হয়েছে কোন সংবাদপত্র?

উত্তর: নাইজেরিয়ার প্রভাবশালী সংবাদপত্র “দ্য ডেইলি লিডারশিপ”

ইঙ্গিত
নাইজেরিয়ার প্রভাবশালী সংবাদপত্র “দ্য ডেইলি লিডারশিপ” এ প্রকাশিত ‘ওয়ার্ল্ডস মোস্ট অস্টিয়ার প্রেসিডেন্টস’ শীর্ষক একটি ফিচারে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশ্বের সবচেয়ে সংযমী ৫ বিশ্বনেতার একজন হিসেবে উল্লেখ করা হয়েছে।
কমনওয়েলথের বর্তমান সদস্য কতটি?

উত্তর: ৫৩ টি

ইঙ্গিত
সর্বশেষ গাম্বিয়া
Which country is hosting the 2019 SAFF Women's Championship?

উত্তর: Nepal

What is the theme of the 2019 World Consumer Rights Day (WCRD)?

উত্তর: Trusted Smart Products

নিউজিল্যান্ডের কোন মসজিদে সন্ত্রাসী হামলা হয়েছিল?

উত্তর: নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে ১৫ই মার্চ জুমার নামাযের সময় দুই মসজিদে সন্ত্রাসী হামলায় ৫০ জন নিহত হয়েছেন। নিউজিল্যান্ড এর ক্রাইস্টচার্চে আল নূর মসজিদ এবং লিনউড ইসলামিক সেন্টার এ দুপুর ১:৩০ থেকে ১:৫৫ মিনিটের মধ্যে হামলা দুটি হয়।

প্রথমবারের মতো একজন নারীকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ করেছে সৌদি আরব। তিনি কোন দেশে রাষ্ট্রদূত নিযুক্ত হয়েছেন?

উত্তর: প্রিন্সেস রিমা বিনতে বন্দর আল সাউদ। তাকে যুক্তরাষ্ট্রে সৌদি আরবের পরবর্তী রাষ্ট্রদূত নিয়োগ করা হয়েছে।

বাংলাদেশের মেট্রোরেল প্রকল্পে কোন বিদেশি সংস্থাটি যুক্ত?

উত্তর: JICA

নতুন আইন অনুযায়ী ট্রেড ইউনিয়ন গঠন করতে হলে কত শতাংশ শ্রমিকের সমর্থন লাগবে?

উত্তর: ২০ শতাংশ

‘বাংলাদেশ ইপিজেড শ্রম বিল-২০১৯’–এর আইন অনুসারে ধর্মঘট করতে হলে কত অংশ শ্রমিকের সমর্থন থাকতে হবে?

উত্তর: দুই-তৃতীয়াংশ

সম্প্রতি বাংলাদেশের ফুটবল ইতিহাসে পুরুষ দলের প্রথম নারী কোচ হয়েছেন কে?

উত্তর: মিরোনা খাতুন

সম্প্রতি কোন দেশের প্রধানমন্ত্রী সে দেশের নারীদের চার সন্তান নিলে আজীবনের জন্য আয়কর মওকুফ করে দেবেন বলে ঘোষণা দিয়েছেন?

উত্তর: Hungary