সরাসরি মূল কন্টেন্টে যান

সাম্প্রতিক সাধারণ জ্ঞান

বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী — চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রতিদিনের সাম্প্রতিক খবর, উত্তর ও ব্যাখ্যাসহ।

কক্সবাজারের কুতুপালং শরণার্থী শিবির আয়তনে কত তম?

উত্তর: ১ম

ইঙ্গিত
আগে ১ নম্বর অবস্থানে ছিল কেনিয়ার দাবাব শরণার্থী শিবির। যুক্তরাষ্ট্র ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা রেপটিম’র এক র‌্যাংকিংয়ে এ কথা বলা হয়েছে।
কাজাখস্তানের রাজধানীর নাম কি?

উত্তর: নুর-সুলতান

ইঙ্গিত
কাজাখস্তানের রাজধানীর নাম পরিবর্তন করে নুর-সুলতান রাখা হয়েছে। এর আগে সেটির নাম ছিল আস্তানা।চলতি সপ্তাহে দেশটির দীর্ঘ সময়ের প্রেসিডেন্ট নুর সুলতান পদত্যাগ করেছেন। সোভিয়েত ইউনিয়নের পতনের পর তিনি দেশটির দায়িত্ব নিয়েছিলেন।এবার তার নামেই রাজধানীর নামে পরিবর্তন আসল। ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানের খবরে এমন তথ্য পাওয়া গেছে।মধ্য এশিয়ার দেশটির অন্তবর্তীকালীন প্রেসিডেন্ট শনিবার এই নাম পরিবর্তনের প্রজ্ঞাপন জারি করেন। স্বাধীন কাজাখস্তানের প্রথম প্রেসিডেন্ট হলেন নুর সুলতান নাজারবায়ভ।
বর্তমান বিশ্বে স্কুল ছাত্র- ছাত্রীদের পরিবেশদূষণের বিরুদ্ধে আন্দোলনের নাম কি?

উত্তর: "ফ্রাইডে’স ফর ফিউচার" (Friday's for future)

ইঙ্গিত
এই গুলো আবার অন্যান্য নামে ডাকা হয়-School strike for climate, Fridays for Future, Youth for Climate,Youth Strike 4 Climate
GDP প্রবৃদ্ধির হার কত?

উত্তর: ৮.১৩%

দেশের মানুষের বার্ষিক গড় মাথাপিছু আয় কত?

উত্তর: ১৯০৯ ডলার

স্বাধীনতা পুরস্কার ২০১৯

উত্তর: স্বাধীনতা পুরস্কার ২০১৯ দিয়েছে ১২ বিশিষ্ট ব্যক্তি ও ১টি প্রতিষ্ঠানকে।  (ক) স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে - ৭ জন:  ১| শহীদ বুদ্ধিজীবী মোফাজ্জল হায়দার চৌধুরী (মরণোত্তর) ২| শহীদ এটিএম জাফর আলম (মরণোত্তর) ৩| আ ক ম মোজাম্মেল হক ৪| ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ৫| ডাক্তার কাজী মিসবাহুন নাহার ৬| আব্দুল খালেক (মরণোত্তর) ৭| অধ্যাপক মোহাম্মদ খালেদ (মরণোত্তর) (খ) চিকিৎসা বিদ্যায়১| ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার নূরুন্নাহার ফাতেমা বেগম (গ) সমাজসেবায়: ড. কাজী খলিকুজ্জমান আহমদ(ঘ) সংস্কৃতিতে: মুর্তজা বশীর(ঙ) সাহিত্যে: হাসান আজিজুল হক(চ) গবেষণা ও প্রশিক্ষণে: অধ্যাপক হাসিনা খান(ছ) বিজ্ঞান ও প্রযুক্তিতে: বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (প্রতিষ্ঠান)

নতুন চর্যাপদ কি?

উত্তর: নতুন চর্যাপদের ভূমিকা অংশটি চারটি ভাগে বিভক্ত। প্রথম অংশেঃ ‘নতুন চর্যার সংগ্রহ ও চর্যাকার পরিচয়’। দ্বিতীয় অংশেঃ  ‘নতুন চর্যায় বজ্রযানী দেবদেবী’, তৃতীয় অংশেঃ ‘নতুন চর্যার আঙ্গিক, ভাষা ও ভূগোল’ এবং চতুর্থ অংশেঃ আলোচনার শিরোনাম ‘চর্যাপদ ও নতুন চর্যা’। সৈয়দ মোহাম্মদ শাহেদ-সংকলিত ও সম্পাদিত নতুন চর্যাপদে নবসংগৃহীত ৩৩৫টি পদ সংকলিত হয়েছে। এছাড়া পরিশিষ্ট অংশে রাহুল সাংকৃত্যায়ন-সংগৃহীত বিশটি চর্যাপদ, শশিভূষণ দাশগুপ্ত-সংগৃহীত একুশটি চর্যাপদ ও জগন্নাথ উপাধ্যায়-সংগৃহীত সাঁইত্রিশটি চর্যাপদ সংকলিত হয়েছে। সেই হিসাবে এ-গ্রন্থে সংকলিত নতুন চর্যাপদের মোট সংখ্যা ৪১৩টি।

বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থার সদস্য সর্বশেয তথ্য

উত্তর: OPEC--------------14 (সর্বশেষ সদস্য -কঙ্গো প্রজাতন্ত্র‍) COMESA------------21(সর্বশেষ সদস্য -সোমালিয়া) NATO--------------29 (সর্বশেষ সদস্য -মন্টিনেগ্রো) IMF---------------189 (সর্বশেষ সদস্য-নাউরু) UNESCO -----------193 (সর্বশেষ সদস্য- ফিলিস্তিন) United Nations----193 (সর্বশেষ সদস্য-দঃ সুদান) WHO---------- ----194 (সর্বশেষ সদস্য-দঃ সুদান) INTERPOL ---------194 (সর্বশেষ সদস্য-ভানুয়াতু) ADB---------------67(সর্বশেষ সদস্য-জর্জিয়া) ICSID-------------161 IAEA--------------171(সর্বশেষ সদস্য-সেন্ট লুসিয়া) IDA---------------173(সর্বশেষ সদস্য-রোমানিয়া) WCO---------------183(সর্বশেষ সদস্য-সুরিনাম) OECD--------------37(সর্বশেষ সদস্য-লিথুনিয়া ও কলম্বিয়া) African Union-----55(সর্বশেষ সদস্য-মরক্কো) OIC---------------57(সর্বশেষ সদস্য-আইভরি কোস্ট) IDB---------------57(সর্বশেষ সদস্য-গায়ানা) WMO---------------186(সর্বশেষ সদস্য-অ্যান্ডোরা) IFC---------------184 (সর্বশেষ সদস্য-দঃ সুদান) UNCTAD -----------195 (সর্বশেষ সদস্য-ফিলিস্তিন)

লিঙ্গসমতা সূচকে বাংলাদেশর অবস্থান কত?

উত্তর: ১৬৯তম।

ইঙ্গিত
শীর্ষ দেশ: বেলজিয়াম, ডেনমার্ক, ফ্রান্স, লাটভিয়া, লুক্সেমবার্গ ও সুইডেন।
আইনের শাসন সূচকে বাংলাদেশর অবস্থান কত?

উত্তর: ১১২তম

ইঙ্গিত
শীর্ষ দেশ: ডেনমার্ক, নরওয়ে ও ফিনল্যান্ড, সর্বনিম্ন দেশ: কঙ্গো, কম্বোডিয়া ও ভেনেজুয়েলা।
উদার দেশের তালিকায় বাংলাদেশর অবস্থান কত?

উত্তর: ৭৪ তম

ইঙ্গিত
শীর্ষ দেশ: ই‌ন্দো‌নে‌শিয়া, সর্বনিম্ন দেশ: ইয়েমেন।
সেলফোন ম্যালওয়্যারে আক্রান্তে শীর্ষ দেশ কোনট?

উত্তর: বাংলাদেশ।

২০১৯ সালের বৈশ্বিক মেধা প্রতিযোগিতায় সূচকে বাংলাদেশের অবস্থান কত?

উত্তর: ১১৮ তম।

২০১৯ সালের বৈশ্বিক মেধা প্রতিযোগিতায় সূচকে সর্বনিম্নে কোন দেশ?

উত্তর: ইয়েমেন

২০১৯ সালের বৈশ্বিক মেধা প্রতিযোগিতায় সূচকে প্রথম কোন দেশ?

উত্তর: সুইজারল্যান্ড।

বিশ্বে অর্থ পাচারে শীর্ষ দেশ কোনটি?

উত্তর: চীন

পাম অয়েল উৎপাদনে শীর্ষ দেশ কোনটি?

উত্তর: ইন্দোনেশিয়া

অ্যালুমিনিয়াম উৎপাদনে শীর্ষ দেশ কোনটি?

উত্তর: চীন

বর্তমান ইউনিয়ন পরিষদের সংখ্যা কয়টি?

উত্তর: ৪,৫৭১টি

অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা কি?

উত্তর: জুলাই ২০২০ টু জুন ২০২৫।

বাংলাদেশে ভৌগলিক নির্দেশক পণ্য কয়টি?

উত্তর: ৩টি

বর্তমানে দেশে ইলিশের অভয়াশ্রম কয়টি?

উত্তর: ৬টি

স্বীকৃত বীরাঙ্গনা মুক্তিযোদ্ধা কতজন?

উত্তর: ২৭২ জন।

ইঙ্গিত
সর্বশেষ বীরাঙ্গনা মুক্তিযোদ্ধার স্বীকৃতি পায় বীরাঙ্গনা পাতাসী (১৯ ফেব্রুয়ারি ২০১৯)
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) তথ্যানুযায়ী, বাংলাদেশ বিশ্বে-

উত্তর: সবজি উৎপাদনেঃ তৃতীয়। মাছ উৎপাদনেঃ      প্রাকৃতিক উৎসের মাছ উৎপাদনেঃ তৃতীয়      চাষের ও প্রাকৃতিক উৎসের মাছ উৎপাদনেঃ চতুর্থ।       চাষের মাছ উৎপাদনেঃ পঞ্চম ।ধান উৎপাদনেঃ চতুর্থ আলু উৎপাদনেঃ সপ্তম।

বাংলাদেশের প্রথম টানেলের নাম কি?

উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল

ইঙ্গিত
নির্মাণ কাজ উদ্বোধন : ২৪ ফেব্রুয়ারি, ২০১৯
অবস্থান : কর্ণফুলী নদীর তলদেশে
যুক্ত করবে : চট্টগ্রামের আনোয়ারা উপজেলাকে শহরাঞ্চলের সঙ্গে
দুই টিউবের মূল টানেলটির দৈর্ঘ্য : ৩ দশমিক ৪ কিলোমিটার। এর সঙ্গে টানেলের পশ্চিম ও পূর্ব প্রান্তে ৫ দশমিক ৩৫ কিলোমিটার সংযোগ সড়ক এবং ৭২৭ মিটার ওভার ব্রিজ নির্মাণ করা হবে।
নির্মাণে ব্যয় : ৯ হাজার ৮৮০ কোটি টাকা। যার মধ্যে বাংলাদেশ সরকারের অর্থ সহায়তা ৩ হাজার ৯৬৭ কোটি টাকা ও চীন সরকারের অর্থ সহায়তা ৫ হাজার ৯১৩ কোটি টাকা।
প্রকল্পের কাজ শেষ হবে : ২০২২ সালের ডিসেম্বরের মধ্যে
৯১তম অস্কার পুরস্কার-২০১৯

উত্তর: সেরা চলচ্চিত্র- গ্রিন বুক সেরা পরিচালক- আলফনসো কুয়ারন (রোমা) সেরা অভিনেত্রী- অলিভিয়া কোলম্যান (দ্য ফেভারিট) সেরা পার্শ্ব অভিনেত্রী- রেগিনা কিং (ইফ বেলে স্ট্রিট কুড টক) সেরা অভিনেতা- রামি সাঈদ মালেক (বোহেমিয়ান রাপসাডি) সেরা পার্শ্ব অভিনেতা- মাহেরশালা আলি (গ্রিন বুক) সেরা বিদেশি ভাষার চলচ্চিত্র- রোমা’ (স্প্যানিশ) সেরা অ্যানিমেটেড ফিচার ফিল্ম- স্পাইডারম্যান: ইনটু দ্য স্পাইডার-ভার্স সেরা ডকুমেন্টারি ফিচার- ফ্রি সলো।

সাম্প্রতিক বছরগুলোয় ভারতীয় বাহিনীর ওপর সবচেয়ে বড় আত্মঘাতী হামলাকারির নাম কি?

উত্তর: কামরান গাজী

ইঙ্গিত
২০১৯ সা‌লে ভারত - পা‌কিস্তান যে ইস্যু‌তে পুনরায় যুদ্ধ‌দেহী ম‌নোভাব প্রকাশ পে‌য়ে‌ছে। কারণ:
১| "১৪ ফেব্রুয়ারি ২০১৯: জ‌ঙ্গি আক্রম‌ণে ভার‌তের ৪০ জন সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) সদস্য জ‌ঙ্গি হামলায় নিহত হন।
২| আক্রম‌ণের স্থান:ভারতশাসিত জম্মু-কাশ্মীরে রাজ্যের পুলওয়ামা জেলার আওয়ান্তিপুরা এলাকায় বাইপাসের কাছে গোরিপোরায় জম্মু-শ্রীনগর ৬ নম্বর জাতীয় সড়কে।
৩| আত্মঘাতী হামলাকারীর নাম:কামরান গাজী (দ‌লের নাম: জইশ-এ-মোহাম্মদ)।
বাংলাদেশের ১ম নারী ডিএনএ বিশ্লেষক কে?

উত্তর: নুসরাত ইয়াসমিন

ইন্টারনেট গতিতে শীর্ষ কোন দেশ?

উত্তর: নরওয়ে

ইন্টারনেট ব্যবহারে শীর্ষ কোন দেশ?

উত্তর: চীন