সরাসরি মূল কন্টেন্টে যান

সাম্প্রতিক সাধারণ জ্ঞান

বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী — চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রতিদিনের সাম্প্রতিক খবর, উত্তর ও ব্যাখ্যাসহ।

কোন দেশ ২০৩০ সালের মধ্যে চাঁদে পারমাণবিক চুল্লি তৈরি করতে চায়?

উত্তর: যুক্তরাষ্ট্র। (লক্ষ্য বিদ্যুৎ সরবরাহ)

বিমসটেকের ৬ষ্ঠ শীর্ষ সম্মেলনে গৃহীত নতুন পরিকল্পনার নাম কী?

উত্তর: ব্যাংকক ভিশন ২০৩০।

পোল্যান্ডের নতুন প্রেসিডেন্টের নাম কী?

উত্তর: ক্যারোল নাভরোস্কি।

সম্প্রতি কোন দেশ বিশ্বের সবচেয়ে দীর্ঘ ঝুলন্ত সেতু নির্মাণ করছে?

উত্তর: ইতালি। (দৈর্ঘ্য- ৩.৩ কি.মি, মোট ব্যয়- ১৫.৬ বিলিয়ন মার্কিন ডলার)

সন্দ্বীপের মেঘনার মোহনায় জেগে উঠা 'সবুজ চর' এর আয়তন কত?

উত্তর: ৮০ বর্গকিলোমিটার।

সম্প্রতি কোন দেশ চীন-পাকিস্তানের সঙ্গে সিল্ক রুটে যুক্ত হতে আগ্রহ প্রকাশ করে?

উত্তর: ইরান।

চলতি ২০২৫-২৬ অর্থবছরে নির্বাচন কমিশনের জন্য কত টাকা বরাদ্দ করা হয়েছে?

উত্তর: ২৯৫৬ কোটি টাকা।

বাংলাদেশের বর্তমানে কারাগারের সংখ্যা কতটি?

উত্তর: ৭০টি।

২০২৪-২৫ অর্থবছরে ভারত ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বাণিজ্য হয়েছে-

উত্তর: ১৩১.৮ বিলিয়ন মার্কিন ডলার।

সম্প্রতি অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের যৌথ সামরিক মহড়ার নাম কী?

উত্তর: টাইগার শার্ক।

প্রথমবারের মতো পররাষ্ট্র মন্ত্রণালয়ের আঞ্চলিক দপ্তর চালু করা হবে কোথায়?

উত্তর: চট্টগ্রাম।

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ শিশু কতজন?

উত্তর: ১৩৩ জন (প্রায়)।

সম্প্রতি কোন দেশ ঢাকায় দূতাবাস স্থাপন ও অক্টোবরের মধ্যে ই-ভিসা চালু করতে যাচ্ছে?

উত্তর: দক্ষিণ আফ্রিকা।

সম্প্রতি যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর কত শতাংশ শুল্ক কমানোর ঘোষণা দেয়?

উত্তর: ১৫ শতাংশ। (নতুন শুল্ক ২০ শতাংশ)

বর্তমানে জার্নালভুক্ত জিআই পণ্য কতটি?

উত্তর: ৬২টি।

ইউরোপের প্রথম দেশ হিসেবে ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা দিল কোন দেশ?

উত্তর: স্লোভেনিয়া।

বর্তমানে ইউনেস্কো ঘোষিত সর্বমোট বিশ্ব ঐতিহ্য কয়টি?

উত্তর: ১,২৪৮।

Numbio নিরাপত্তা সূচক ২০২৫ অনুযায়ী শীর্ষ দেশ কোনটি?

উত্তর: অ্যান্ডোরা।

২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের পরিমাণ কত?

উত্তর: ৩০.৩২ বিলিয়ন ডলার।

বাংলাদেশের প্রথম বায়োমেট্রিক মেটাল ক্রেডিট কার্ড চালু করে কোন ব্যাংক?

উত্তর: ইস্টার্ন ব্যাংক পিএলসি।

২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে কত ডলারের পণ্য রপ্তানি করে? ৮৬৯ কোটি ডলার। (২০২৩-২৪ অর্থবছরে ৭৬০ কোটি ডলার)

উত্তর:

যুক্তরাষ্ট্রে বাংলাদেশ থেকে পোশাক রপ্তানিতে শুল্কহার কত?

উত্তর: ৩৬.৫%। (BGMEA)

অ্যাপল AI ফিচারের জন্য কোন প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারত্ব করেছে?

উত্তর: OpenAl.

২০২৫ সালের জুলাই মাসে রেমিট্যান্স আয় কত হয়েছে?

উত্তর: ২৩৬ কোটি ৮০ লাখ ডলার।

প্রবাসী শ্রমিকদের সুরক্ষা ও অধিকার নিশ্চিত করতে কোন দেশের সাথে চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ?

উত্তর: সৌদি আরব।

বাংলাদেশে মানুষের প্রয়োজনের কত শতাংশ ওষুধ দেশেই তৈরি হয়?

উত্তর: প্রায় ৯৮ শতাংশ।

বিশ্বসাঁতার চ্যাম্পিয়নশিপ কোথায় অনুষ্ঠিত হচ্ছে?

উত্তর: সিঙ্গাপুর

ফ্রান্স-যুক্তরাজ্যের পর G-7 ভুক্ত কোন দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে?

উত্তর: কানাডা।

অলিম্পিকের ইতিহাসে এককভাবে সর্বোচ্চ মোট পদক বিজয়ের রেকর্ড কার?

উত্তর: যুক্তরাষ্ট্রের সাঁতারু মাইকেল ফেলপস (২৮টি পদক- ২৩টি স্বর্ণ, ৩টি রৌপ্য ও ২টি ব্রোঞ্জ)

'নালা' অ্যাপ কোন দেশভিত্তিক প্রতিষ্ঠান?

উত্তর: যুক্তরাজ্য।