সরাসরি মূল কন্টেন্টে যান

সাম্প্রতিক সাধারণ জ্ঞান

বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী — চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রতিদিনের সাম্প্রতিক খবর, উত্তর ও ব্যাখ্যাসহ।

বিশ্বের ১ম উদ্ভাবিত ডেঙ্গু ভ্যাকসিনের নাম কী?

উত্তর: Dengvaxia (CYD-TDV).

২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধি কত হতে পারে?

উত্তর: ৫.১%। (এডিবি)

দক্ষিণ-পূর্ব এশিয়ার কোন করিডোর বর্তমানে ভূ-রাজনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে?

উত্তর: রাখাইন করিডোর।

'নাহিদ-২' স্যাটেলাইট কোন দেশ তৈরি করেছে?

উত্তর: ইরান।

সিঙ্গাপুর থেকে দুই কার্গো এলএনজি আমদানিতে সরকারের ব্যয় কত হবে?

উত্তর: ১০৩৫ কোটি ৭৩ লাখ টাকা।

চট্টগ্রাম বন্দরে পণ্য আমদানি ও রপ্তানির ক্ষেত্রে কত শতাংশ হারে শুল্কহার বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে?

উত্তর: ৩০%।

২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ কাঁকড়া রপ্তানি করে কী পরিমাণ আয় করে?

উত্তর: ৮৬৭ কোটি ৮৮ লাখ টাকা।

বর্তমানে বাংলাদেশ মোট কতটি দেশে কাঁকড়া রপ্তানি করে?

উত্তর: ১৭টি। (দেশে মোট উৎপাদনের ৯৮%) [সূত্রঃ ইপিবি]

আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর (প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন) কী?

উত্তর: আসন বণ্টন হয় প্রতিটি রাজনৈতিক দলের প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে।

এমারেল্ড ট্রায়াঙ্গল কী?

উত্তর: থাইল্যান্ড, কম্বোডিয়া ও লাওসের সীমান্তবর্তী বিরোধপূর্ণ এলাকা।

ইউনেস্কো ঘোষিত কোন ওয়ার্ল্ড হেরিটেজ সাইটকে কেন্দ্র করে ২০০৮ সাল থেকে থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্ত বিরোধ চলছে?

উত্তর: প্রিয়া বিহার মন্দির

জি-৭ জোটভুক্ত কোন দেশটি ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিতে যাচ্ছে?

উত্তর: ফ্রান্স (আগামী সেপ্টেম্বরে)।

২০২৫ সালের জানুয়ারি-মে ইইউতে বাংলাদেশের পোশাক রপ্তানি কত শতাংশ বেড়েছে?

উত্তর: ১৭.৬১%।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাবপদ্ধতি বিপিএম৬ অনুযায়ী দেশে মোট বৈদেশিক রিজার্ভ কত?

উত্তর: ২৪.৯৯ বিলিয়ন ডলার

২০২৪-২৫ অর্থবছরে মোংলা কাস্টম হাউস কী পরিমাণ রাজস্ব সংগ্রহ করেছে?

উত্তর: ১,৫৭৮ কোটি টাকা। (বাসস)

বিশ্বের মোট ইলিশ উৎপাদনের কত শতাংশ বাংলাদেশে উৎপাদিত হয়?

উত্তর: ৮৬ শতাংশ। [সূত্র: মৎস্য অধিদপ্তর]

বর্তমানে ইপিজেডে উৎপাদিত পণ্য বিশ্বের কতটি দেশে রপ্তানি হচ্ছে?

উত্তর: ১২০টির বেশি।

ইয়ারলুং ঝাংবো নদী ভারত অংশে কী নামে পরিচিত?

উত্তর: ব্রহ্মপুত্র। (বাংলাদেশে যমুনা)

চীন কোন নদীর উপত্যকায় বিশ্বের সবচেয়ে বড় পানিবিদ্যুৎ প্রকল্প নির্মাণ করছে?

উত্তর: ইয়ারলুং ঝাংবো।

সৌদি আরব সিরিয়ায় কত মূল্যের বিনিয়োগ চুক্তি স্বাক্ষরের লক্ষ্য নিয়েছে?

উত্তর: ৪ বিলিয়ন ডলার।

২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ ভারতে কত ডলারের পণ্য রপ্তানি করে?

উত্তর: ১৮১ কোটি ৫১ লাখ ডলার।

২০২৪-২৫ অর্থবছরে বেপজার পণ্য রপ্তানিতে প্রবৃদ্ধির পরিমাণ কত?

উত্তর: ১৬.২২%।

দেশের জ্বালানি চাহিদা মেটাতে সরকার সিঙ্গাপুর থেকে কী পরিমাণ এলএনজি আমদানির সিদ্ধান্ত নিয়েছে?

উত্তর: ২ কার্গো এলএনজি। (খরচ: ১ হাজার ৩৫ কোটি ৭৩ লাখ টাকা)

সম্প্রতি চীনের হুজু ব্যাংকের সাথে বাংলাদেশের কোন ব্যাংকের চুক্তি হয়েছে?

উত্তর: এক্সিম ব্যাংক

সম্প্রতি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভেটো দেওয়ার ক্ষমতা সংস্কারের প্রস্তাব কে বা কারা দিয়েছে?

উত্তর: মালয়েশিয়া ও আসিয়ানভুক্ত দেশগুলো।

ইউরোপীয় ইউনিয়ন (EU) কবে রাশিয়ার তেল ও জ্বালানি শিল্পে নতুন নিষেধাজ্ঞা আরোপ করে?

উত্তর: ১৮ জুলাই ২০২৫।

জাপান কোন দেশে ৫৫০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে?

উত্তর: যুক্তরাষ্ট্র।

২০২৪-২৫ অর্থবছরে দেশে মোট কত মার্কিন ডলারের পণ্য আমদানি হয়েছে?

উত্তর: ৬১ বিলিয়ন। (২০২৩-২৪ অর্থবছরের চেয়ে ৭% কম)

ইলন মাস্কের নিউরালিংকের প্রতিদ্বন্দ্বী আনল চীন, তাদের প্রযুক্তির নাম কী?

উত্তর: বেইনাও-১ (Beinao-1)

খ্রিষ্টপূর্ব ১২৭৪ সালে সংঘটিত প্রাচীনতম নথিভুক্ত যুদ্ধের নাম কী?

উত্তর: কাদেশ যুদ্ধ