সরাসরি মূল কন্টেন্টে যান

সাম্প্রতিক সাধারণ জ্ঞান

বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী — চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রতিদিনের সাম্প্রতিক খবর, উত্তর ও ব্যাখ্যাসহ।

চট্টগ্রাম থেকে ঢাকায় ডিজেল সরবরাহের পাইপলাইনের সক্ষমতা কত টন?

উত্তর: ৫০ লাখ টন।

২০২৫-২৬ অর্থবছরের জুলাই মাসের প্রথম ১২ দিনে রেমিট্যান্স আয় কত?

উত্তর: ১.০৭ বিলিয়ন ডলার।

২০২৪-২৫ অর্থবছরে দেশে আমদানি করা জাহাজের সংখ্যা কতটি?

উত্তর: ১০৫টি।

বিশ্বে ধান উৎপাদনে বাংলাদেশ কততম?

উত্তর: তৃতীয়।

সরকার অনুমোদিত দেশের পরিবেশবান্ধব জাহাজশিল্প কারখানার সংখ্যা কতটি?

উত্তর: ১৩টি।

বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের নতুন ভাইস প্রেসিডেন্টের নাম কী?

উত্তর: জোহানেস জুট। (চার দিনের সরকারি সফরে শনিবার তিনি ঢাকা পৌঁছেছেন)

চিংড়ি উৎপাদনের বাংলাদেশের শীর্ষ জেলা কোনটি?

উত্তর: সাতক্ষীরা।

বিশ্বের প্রথম জাতীয় উদ্যান হিসেবে বিবেচিত বোগদ খান উল পর্বতটি কোন দেশে অবস্থিত?

উত্তর: মঙ্গোলিয়ায়।

প্রথমবারের মতো 'এএএ (AAA)' মান অর্জন করেছে কোন ব্যাংক?

উত্তর: প্রাইম ব্যাংক।

বাংলাদেশের উপর ৩৫ শতাংশ শুল্ক কত তারিখ থেকে কার্যকর করার ঘোষণা দিয়েছে ট্রাম্প?

উত্তর: ১ আগস্ট।

২০২৫-২৬ অর্থবছরের প্রথম ছয় মাসে কতটি খাতে রপ্তানি প্রণোদনা ও নগদ সহায়তা বহাল রাখা হয়েছে?

উত্তর: ৪৩টি খাতে।

২০২৪-২৫ অর্থবছরে তৈরি পোশাক খাতে বাংলাদেশের রপ্তানি আয় কত ছিল?

উত্তর: ৩৯.৩৫ বিলিয়ন মার্কিন ডলার। (প্রবৃদ্ধি: ৮.৮৪%)

২০২৬ সালে ১৮তম ব্রিকস সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?

উত্তর: ভারতে।

১৭তম ব্রিকস সম্মেলনের প্রতিপাদ্য কী?

উত্তর: অন্তর্ভুক্তিমূলক এবং টেকসই শাসনের জন্য বিশ্বব্যাপী দক্ষিণ সহযোগীতা জোরদার করা।

বর্তমানে ইউনেস্কোর তালিকায় মোট কতটি সাংস্কৃতিক, প্রাকৃতিক ও মিশ্র বিশ্ব ঐতিহ্য অন্তর্ভুক্ত রয়েছে?

উত্তর: ১,২২৩টি।

২০২৫ সালে বাংলাদেশে টিএফআর (মোট প্রজনন হার) কত?

উত্তর: ২.১ শতাংশ। [সূত্র: UNFPA]

জুলাই মাসের গণঅভ্যুত্থানের ওপর নির্মিত তথ্যচিত্রটির নাম কী?

উত্তর: শ্রাবণ বিদ্রোহ।

বর্তমানে বিশ্বের সবচেয়ে দ্রুতগতির ইন্টারনেটের দেশ কোনটি?

উত্তর: জাপান; গতি ১.০২ পেটাবিট। (সূত্র: NDTV)

পিকেকে বা কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি কোন দেশের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী?

উত্তর: তুরস্ক।

২০২৫-২৬ অর্থবছর শেষে সরকারের মোট দেশি-বিদেশি ঋণের পরিমাণ কত হবে?

উত্তর: ২৩ লাখ ৪২ হাজার কোটি টাকা। (অর্থ মন্ত্রণালয়)

বিটিআরসি ব্যক্তিপর্যায়ে সর্বোচ্চ কতটি সিম ব্যবহারের নিয়ম চালু করতে যাচ্ছে?

উত্তর: সর্বোচ্চ ১০টি সিম।

বর্তমানে দেশে উচ্চ মাধ্যমিক পর্যায়ের মোট কতটি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে?

উত্তর: ৯,৩১৪টি। (শিক্ষা মন্ত্রণালয়)

মোংলা বন্দর ২০২৪-২৫ অর্থবছরে কত নিট মুনাফা করেছে?

উত্তর: ৬২ কোটি ১০ লাখ টাকা। (নিট মুনাফা বেড়েছে প্রায় তিনগুণ)

১৭তম ব্রিকস শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় কবে?

উত্তর: ৬ ও ৭ জুলাই।

পেরুতে খুঁজে পাওয়া ৩,৫০০ বছরের পুরোনো শহরের নাম কী?

উত্তর: পেনিকো।

২০২৫ সালের জানুয়ারি-মার্চ প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি কত ছিল?

উত্তর: ৪ দশমিক ৮৬ শতাংশ। (সূত্রঃ BBS)

২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের মোট রপ্তানি আয়ের পরিমাণ কত?

উত্তর: ৪,৮২৮ কোটি ডলার। (এনবিআর অনুযায়ী, প্রকৃত রপ্তানি আয় ৪,৬৫৭ কোটি ডলার।)

নতুন করে বাংলাদেশি পণ্যের ওপর কত শতাংশ শুল্ক আরোপ করলেন ট্রাম্প?

উত্তর: ৩৫ শতাংশ।

সুরিনামের প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে কে নির্বাচিত হয়েছেন?

উত্তর: ডা. জেনিফার গার্লিংস-সাইমনস।

ওয়ার্ল্ড স্টেট অব ফিশারিজ অ্যান্ড অ্যাকোয়াকালচার-২০২৪ প্রতিবেদনে মিঠাপানির মাছ আহরণে বাংলাদেশ বিশ্বে কততম অবস্থানে আছে?

উত্তর: দ্বিতীয় । (ভারত প্রথম এবং চীন তৃতীয় স্থানে রয়েছে)