সরাসরি মূল কন্টেন্টে যান

সাম্প্রতিক সাধারণ জ্ঞান

বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী — চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রতিদিনের সাম্প্রতিক খবর, উত্তর ও ব্যাখ্যাসহ।

২০২৬ সালের জানুয়ারি-মার্চে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানির পরিমাণ কত ছিলা

উত্তর: ২০৪ কোটি ডলার। (সূত্র: OTEX)

সম্প্রতি গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবিত আউশ ধানের নতুন জাতের নাম কী?

উত্তর: জিএইউ ধান ৪।

বর্তমানে দেশে তফসিলি ব্যাংক কতটি?

উত্তর: ৫৮টি।

'আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক ২০২৬' চালু করেছে কোন সংগঠন?

উত্তর: বাংলাদেশ প্রবাসী নাগরিক কমিটি, ইনক।

হান্টাভাইরাস প্রধানত কোন প্রাণীর মাধ্যমে ছড়ায়?

উত্তর: ইঁদুরজাতীয় প্রাণী।

হান্টাভাইরাস মূলত কোন ধরনের ভাইরাস?

উত্তর: RNA ভাইরাস।

'ইয়িলদিরিম' শব্দের অর্থ কী?

উত্তর: বজ্র।

'ইয়িলদিরিমহান' কোন দেশের প্রথম আন্তর্মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র?

উত্তর: তুরস্ক।

বর্তমানে ১২ হাজার কিলোমিটারের বেশি পাল্লার ICBM প্রযুক্তির ক্ষেপণাস্ত্র রয়েছে কোন কোন দেশের?

উত্তর: যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন।

ভারতের নতুন সেনাপ্রধান হিসেবে কাকে নিয়োগ দেওয়া হয়েছে?

উত্তর: এন. এস. রাজা সুব্রামানি (লেফটেন্যান্ট জেনারেল)

পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন কে?

উত্তর: শুভেন্দু অধিকারী (রাজনৈতিক দল-বিজেপি)

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে ২০০০ রান পূর্ণ করেন কে?

উত্তর: লিটন দাস।

বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত হয় কবে?

উত্তর: প্রতিবছর ৮ মে।

বাংলাদেশে মোট বনভূমির কত শতাংশ সংরক্ষিত?

উত্তর: ১০.৭%।

দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগারের নাম কী?

উত্তর: ইস্টার্ন রিফাইনারি লিমিটেড।

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ART চুক্তি স্বাক্ষরিত হয় কবে?

উত্তর: ৯ ফেব্রুয়ারি, ২০২৬।

'রবীন্দ্র পুরস্কার' প্রদান করে কোন প্রতিষ্ঠান?

উত্তর: বাংলা একাডেমি।

কোন প্রণালিকে কেন্দ্র করে 'প্রজেক্ট ফ্রিডম' চালু করা হয়েছিল?

উত্তর: হরমুজ প্রণালি।

'প্রজেক্ট ফ্রিডম' কোন দেশের উদ্যোগে শুরু হয়েছিল?

উত্তর: যুক্তরাষ্ট্র।

'অপারেশন এপিক ফিউরি' কোন দেশের সামরিক অভিযান?

উত্তর: যুক্তরাষ্ট্র।

BBS-এর অর্থনৈতিক শুমারি ২০২৪ অনুযায়ী, কর্মসংস্থানে সর্বনিম্ন বিভাগ কোনটি?

উত্তর: বরিশাল।

বর্তমানে দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ কত দাঁড়িয়েছে?

উত্তর: ৩৫.৩৩ বিলিয়ন ডলার। (IMF-এর BPM-6 অনুযায়ী ৩০.৬৭ বি.ড.)

বাংলাদেশের মোট প্রবাসী কর্মীদের কত শতাংশ মধ্যপ্রাচ্যে কর্মরত?

উত্তর: ৭৫%-৮০%।

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন কতটি বিল পাস হয়েছে?

উত্তর: ৯৪টি।

এপ্রিল মাসে দেশে কী পরিমাণ রেমিট্যান্স এসেছে?

উত্তর: ৩১২ কোটি ৭০ লাখ মার্কিন ডলার।

বর্তমানে দেশে গড় বিদ্যুৎ উৎপাদন খরচ প্রতি ইউনিট কত?

উত্তর: ১২ টাকা। (গড় বিক্রয়মূল্য ৮ টাকা)

২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা কত মেগাওয়াট?

উত্তর: ১০,০০০ মেগাওয়াট।

বর্তমানে বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদনের কত শতাংশ গ্যাসনির্ভর?

উত্তর: ৪৩%। (সূত্রঃ BSREA)

২০২৬ সালে মুসলিম দেশগুলোর মধ্যে কতটি দেশের অর্থনীতি ১ ট্রিলিয়ন ডলারের বেশি হবে?

উত্তর: ৩টি। (তুরস্ক, ইন্দোনেশিয়া, সৌদি আরব) (সূত্র: IMF)

২০২৫ সালে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম আমদানিকারক দেশ কোনটি?

উত্তর: চীন, আমদানির পরিমাণ- ২,৫৮৩ বি.ড.। (সূত্র: Visual Capitalist)