সরাসরি মূল কন্টেন্টে যান

সাম্প্রতিক সাধারণ জ্ঞান

বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী — চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রতিদিনের সাম্প্রতিক খবর, উত্তর ও ব্যাখ্যাসহ।

মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রের প্রতি কিলোওয়াট ঘণ্টা বিদ্যুতের ট্যারিফ কত টাকা নির্ধারণ হয়েছে?

উত্তর: ৮.৪৪৭৫ টাকা।

এডিবির তথ্যানুসারে, চলতি অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি কত হবে?

উত্তর: ৪.৩%।

এশিয়ায় সবচেয়ে বড় অর্থনীতির দেশ কোনটি?

উত্তর: চীন (দ্বিতীয়- ভারত)।

এডিবির পরিসংখ্যান অনুযায়ী, বাংলাদেশ এশিয়ার কততম বৃহৎ অর্থনীতির দেশ?

উত্তর: নবম (জিডিপির ভিত্তিতে)।

বিবিএস-এর পরিসংখ্যানের গুণগত মান, স্বচ্ছতা ও প্রাপ্যতা পর্যালোচনার জন্য কত সদস্যের টাস্কফোর্স গঠন করা হয়েছে?

উত্তর: আট সদস্য।

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস স্টারলিংকের লাইসেন্স অনুমোদন করেছেন কবে?

উত্তর: ২৮ এপ্রিল।

দেশের প্রয়োজনীয় ওষুধের কত শতাংশ বর্তমানে দেশে উৎপাদিত হয়?

উত্তর: ৯৮ শতাংশ।

বাংলাদেশে ক্যানসার শনাক্তে জিন প্রযুক্তি ব্যবহার শুরু করেছে কোন প্রতিষ্ঠান?

উত্তর: আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি)।

বাংলাদেশ কোন অঞ্চলে ত্রাণ সহায়তার জন্য মানবিক করিডরের অনুমোদন দিয়েছে?

উত্তর: রাখাইন।

বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টার নাম কী?

উত্তর: সেখ বশির উদ্দিন।

আন্তর্জাতিক শ্রম সংস্থার (ILO) প্রতিবেদন অনুযায়ী, বিশ্বে কর্মক্ষেত্র দুর্ঘটনায় বা রোগে কত সেকেন্ডে ১ জন শ্রমিকের মৃত্যু হয়?

উত্তর: প্রতি ১৫ সেকেন্ডে।

ফেনী জেলার সোনাগাজীতে নির্মিত দেশের সবচেয়ে বড় সৌরবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদনক্ষমতা কত মেগাওয়াট?

উত্তর: ২২০ মেগাওয়াট।

দেশের সবচেয়ে বড় সৌরবিদ্যুৎ কেন্দ্র কোন জেলায় স্থাপিত হচ্ছে?

উত্তর: ফেনী (সোনাগাজী উপজেলায়)।

২০২৫-২৬ অর্থবছরের উন্নয়ন বাজেটে স্বাস্থ্য বিভাগ কত টাকা বরাদ্দ পাচ্ছে?

উত্তর: ৭ হাজার ৭৩৪ কোটি টাকা।

২০২৫-২৬ অর্থবছরের উন্নয়ন বাজেটে বিদ্যুৎ বিভাগ কত টাকা বরাদ্দ পাচ্ছে?

উত্তর: ২০ হাজার ৯০৬ কোটি টাকা।

চলতি অর্থবছরের মার্চ মাস শেষে উন্নয়ন বাজেটের খরচ কত শতাংশ?

উত্তর: ৩৬.৬৫ শতাংশ।

চলতি অর্থবছরের মূল এডিপিতে মোট বরাদ্দ ছিল কত?

উত্তর: ২ লাখ ৬৫ হাজার কোটি টাকা।

বিশ্বব্যাংক ও বিবিএস-এর তথ্য অনুযায়ী, বাংলাদেশের খাদ্য মূল্যস্ফীতি কত?

উত্তর: ৯.২%।

'জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৫' এর স্লোগান/প্রতিপাদ্য কী?

উত্তর: 'দ্বন্দ্বে কোনো আনন্দ নাই, আপস করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোনো চিন্তা নাই।'

চলতি বছর হজ্জ যাত্রীদের জন্য কোন মোবাইল অ্যাপ চালু করা হচ্ছে?

উত্তর: লাব্বাইক (ড. মুহাম্মদ ইউনূস আজ লাব্বাইক অ্যাপ উদ্বোধন করবেন)।

IMF-এর ২০২৪ সালের সার্ভে অনুযায়ী, কৃত্রিম বুদ্ধিমত্তা সূচকে বাংলাদেশের অবস্থান কত?

উত্তর: ১১৩তম।

বর্তমানে দেশে কতটি এমএফএস সেবাদাতা প্রতিষ্ঠান রয়েছে?

উত্তর: ১৩টি। (মোট নিবন্ধিত অ্যাকাউন্ট ২৪ কোটি ৪ লাখ ৬৬ হাজার ৩৩৪জন)

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দ্বিতীয় কার্গো টার্মিনাল উদ্বোধন করা হয় কবে?

উত্তর: ২৭ এপ্রিল, ২০২৫।

২০২৫-২৬ অর্থবছরের জন্য সবচেয়ে বেশি বরাদ্দ পাচ্ছে কোন খাতটি?

উত্তর: স্থানীয় সরকার বিভাগ।

বাংলাদেশের প্রথম গভীর সমুদ্র বন্দর চালু হলে সর্বোচ্চ কত ডেডওয়েট টনের জাহাজ ভিড়তে পারবে?

উত্তর: প্রায় এক লাখ ডেডওয়েট টন (DWT) ধারণক্ষমতার জাহাজ।

চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে গঠিত নতুন রাজনৈতিক দলের নাম কী?

উত্তর: জনতা পার্টি বাংলাদেশ।

UNESCAP-এর অধীন বাংলাদেশের নির্বাচিত দুটি আঞ্চলিক প্রতিষ্ঠান কোনগুলো?

উত্তর: APCICT ও APDIM.

বাংলাদেশ UNESCAP-এর অধীন গভর্নিং কাউন্সিলে কত বছরের জন্য নির্বাচিত হয়েছে?

উত্তর: ৩ বছর।

দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (টিআরএফ) কোন অঞ্চলে সক্রিয় একটি সংগঠন?

উত্তর: ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীর।

গ্রহ শনাক্তকরণে ব্যবহৃত AI মডেলটি কোন ধরনের অ্যালগরিদমের ভিত্তিতে তৈরি?

উত্তর: মেশিন লার্নিং অ্যালগরিদম।