সরাসরি মূল কন্টেন্টে যান

সাম্প্রতিক সাধারণ জ্ঞান

বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী — চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রতিদিনের সাম্প্রতিক খবর, উত্তর ও ব্যাখ্যাসহ।

চীনের নতুন হাইড্রোজেন বোমা কোন ধরণের বিস্ফোরক শ্রেণিভুক্ত?

উত্তর: এটি একটি অ-পারমাণবিক হাইড্রোজেন বিস্ফোরক।

বাংলাদেশের প্রথম গভীর সমুদ্র বন্দর কোন জাপানি সংস্থার আর্থিক সহায়তায় বাস্তবায়িত হচ্ছে?

উত্তর: জাইকা।

বাংলাদেশ-কাতার দ্বিপাক্ষিক বৈঠকে ড. ইউনূস প্রধানত কোন ইস্যুতে জোর দেন?

উত্তর: রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা।

২০২৫-২৬ অর্থবছরের উন্নয়ন বাজেটে সরকারি তহবিল থেকে কত টাকা ব্যয়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে?

উত্তর: এক লাখ ৪৪ হাজার কোটি টাকা।

বাংলাদেশের আগামী অর্থবছরের উন্নয়ন বাজেটের (এডিপি) প্রস্তাবিত আকার কত?

উত্তর: দুই লাখ ৩০ হাজার কোটি টাকা।

বাংলাদেশের প্রথম গভীর সমুদ্র বন্দর কোথায় নির্মিত হচ্ছে?

উত্তর: মাতারবাড়ি, কক্সবাজারে।

২০২৪ সালে দেশে মোট এফডিআই এসেছে-

উত্তর: ১.২৭ বিলিয়ন ডলার। (২০২৩ সালে এসেছে- ১.৪৬ বিলিয়ন ডলার)

সম্প্রতি বিজ্ঞানীরা কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে কতটি পৃথিবীসদৃশ গ্রহের সন্ধান পেয়েছেন?

উত্তর: ৪৪টি।

বাংলাদেশের কৃষিক্ষেত্রে 'কালো সোনা' হিসেবে পরিচিতি লাভ করেছে-

উত্তর: পেঁয়াজবীজ।

সম্প্রতি বাংলাদেশ এশিয়া-প্যাসিফিক অঞ্চলের কোন দুটি আন্তর্জাতিক সংস্থার গভর্নিং কাউন্সিলে তিন বছর মেয়াদে নির্বাচিত হয়েছে?

উত্তর: এপিসিআইসিটি ও এপিডিআইএম।

বিশ্বব্যাংকের পূর্বাভাস অনুযায়ী চলতি অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি কত হবে?

উত্তর: ৩.৩%।

সম্প্রতি অধ্যাপক মুহাম্মদ ইউনূস মাদ্রাসাশিক্ষায় প্রযুক্তিশিক্ষার জন্য কাদের সহায়তা চেয়েছেন?

উত্তর: কাতার চ্যারিটি।

চলতি এপ্রিল মাসের প্রথম ২১ দিনে বাংলাদেশে মোট কত ডলারের রেমিট্যান্স এসেছে?

উত্তর: ১৯৬ কোটি ৬০ লাখ ডলার।

সম্প্রতি ডিজিটাল আইন লঙ্ঘনের অভিযোগে EU অ্যাপল ও মেটাকে কত ইউরো জরিমানা করেছে?

উত্তর: ৭০০ মিলিয়ন ইউরো।

IMF এর পূর্বাভাস অনুযায়ী এবছর যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে কত হবে?

উত্তর: ১.৮%। [পূর্বাভাস অনুযায়ী বৈশ্বিক গড় GDP প্রবৃদ্ধি হবে ২.৮ শতাংশ]

পোপ ফ্রন্সিস রোমান ক্যাথলিক চার্চের কততম পোপ ছিলেন?

উত্তর: ২৬৬ তম।

IMF এর পূর্বাভাস অনুযায়ী, ২০২৫ সালে জিডিপির প্রবৃদ্ধি কত হবে?

উত্তর: ৩.৮ শতাংশ।

বর্তমানে দেশের সরকারি ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে আউটসোর্সিং কর্মীর সংখ্যা কত?

উত্তর: ৭০ হাজার (প্রায়)।

ইংরেজ সাহিত্যিক উইলিয়াম শেক্সপিয়ার কবে জন্মগ্রহণ করেন?

উত্তর: ২৩ এপ্রিল, ১৫৬৪। (মৃত্যু: ২৩ এপ্রিল, ১৬১৬)

ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে মধ্যস্থতাকারী দেশেগুলো কত বছরের জন্য যুদ্ধ বিরতির প্রস্তাব দিয়েছে?

উত্তর: ৫-৭ বছর।

সম্প্রতি বাংলাদেশের নাগরিকত্ব পাওয়া কিহাক সাং কোন দেশের নাগরিক?

উত্তর: দক্ষিণ কোরিয়া।

অন্তর্বর্তী সরকার সারা দেশে কতগুলো সরকারি ফার্মেসি স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে?

উত্তর: ৭০০টি।

মুহাম্মদ ইউনূস কততম আর্থনা সম্মেলনে যোগ দিয়েছেন?

উত্তর: ২য়।

সম্প্রতি কোন দেশ বাংলাদেশ থেকে সেনা সদস্য নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে?

উত্তর: কাতার।

JCPOA চুক্তিতে মোট কতটি দেশ অংশগ্রহণ করে?

উত্তর: মোট ৭টি দেশ (ইরান + P5+1: যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, রাশিয়া, ফ্রান্স ও জার্মানি)।

JCPOA (Joint Comprehensive Plan of Action) চুক্তিটি কবে স্বাক্ষরিত হয়?

উত্তর: ২০১৫ সালে।

রোমান ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিস মারা যান কবে?

উত্তর: ২১ এপ্রিল, ২০২৫।

জাতিসংঘের শান্তি রক্ষা কার্যক্রমবিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেলের নাম কী?

উত্তর: জ্যাঁ-পিয়ের লাক্রোয়া।

চীনের ইউনান প্রদেশের গভর্নরের নাম কী?

উত্তর: ওয়াং ইউবো।

সম্প্রতি যুক্তরাষ্ট্রে শুরু হওয়া ট্রাম্পবিরোধী বিক্ষোভের নাম কী?

উত্তর: ৫০৫০১।