সরাসরি মূল কন্টেন্টে যান

সাম্প্রতিক সাধারণ জ্ঞান

বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী — চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রতিদিনের সাম্প্রতিক খবর, উত্তর ও ব্যাখ্যাসহ।

'বাংলা নববর্ষ ১৪৩২' এর মূল প্রতিপাদ্য-

উত্তর: নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান।

সম্প্রতি কোন দুটি দেশের 'অভিবাসী সুরক্ষা সুবিধা' বাতিল করেছে ট্রাম্প প্রশাসন?

উত্তর: আফগানিস্তান ও ক্যামেরুন।

বর্তমানে বাংলাদেশের কত শতাংশ পরিবার অন্তত একটি স্মার্টফোন ব্যবহার করে?

উত্তর: ৭২.৩%। (সূত্রঃ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো)

বর্তমানে বাংলাদেশের বৈদেশিক ঋণের পরিমাণ কত?

উত্তর: ১০৩.৬ বিলিয়ন ডলার।

বাংলাদেশ ৫৪তম দেশ হিসেবে নাসার নেতৃত্বাধীন 'আর্টেমিস' চুক্তি স্বাক্ষর করে কবে?

উত্তর: ৮ এপ্রিল, ২০২৫

মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দরের মোট আয়তন কত?

উত্তর: ১ হাজার ৩১ একর। (প্রকল্প ব্যয়-২৪ হাজার ৩৮১ কোটি টাকা)

সম্প্রতি কোন দেশ বাংলাদেশে হাসপাতাল তৈরির ঘোষণা দিয়েছে?

উত্তর: চীন।

সম্প্রতি ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে 'মার্চ ফর গাজা' কবে অনুষ্ঠিত হয়?

উত্তর: ১২ এপ্রিল, ২০২৫

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় 'বৈশ্বিক জলবায়ু ধর্মঘট' পালিত হয়-

উত্তর: ১১ এপ্রিল, ২০২৫।

পারমাণবিক চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্র ইরান আলোচনায় বসে কবে?

উত্তর: ১২ এপ্রিল। [মধ্যস্থতায়-ওমান]

ইউক্রেন ডিফেন্স কন্টাক্ট গ্রুপের ২৭তম সম্মেলন কবে কোথায় অনুষ্ঠিত হয়?

উত্তর: ১১ এপ্রিল, ব্রাসেলসে।

ইউক্রেন ডিফেন্স কনটাক্ট গ্রুপের সম্মেলনে ইউক্রেনকে কত ডলারের সামরিক সহায়তা দেওয়ার অঙ্গীকার করা হয়েছে?

উত্তর: ২৪ বিলিয়ন ডলার।

সাঁতারু মুহম্মদ রফিকুল 'দ্য গ্রেট ডেলটা সুইম' অভিযানের মাধ্যমে কত কি.মি. পাড়ি দিয়েছেন?

উত্তর: ৫০০ কি.মি.। [ব্রহ্মপুত্র থেকে বঙ্গোপসাগর]

বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর কোনটি?

উত্তর: ইউরোপের নগররাষ্ট্র মোনাকো। [সূত্র: হেনলি অ্যান্ড পার্টনার্সের প্রতিবেদন অনুযায়ী]

বাংলাদেশে প্রথম 'আমেরিকান এক্সপ্রেস মেটাল কার্ড' নিয়ে এসেছে?

উত্তর: সিটি ব্যাংক।

সম্প্রতি ইউরোপের কোন দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নিয়েছে?

উত্তর: ফ্রান্স।

যুক্তরাষ্ট্রভিত্তিক কোন প্রতিষ্ঠান চাঁদে তথ্য ভান্ডার স্থাপনের পরিকল্পনা করেছে?

উত্তর: লোনস্টার ডেটা হোল্ডিংস।

BIDA এর পূর্ণরূপ কী?

উত্তর: Bangladesh Investment Development Authority.

'মঙ্গল শোভাযাত্রা'- এর পরিবর্তিত নাম কী?

উত্তর: 'বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা'।

বৈশ্বিক পাসপোর্ট শক্তিমত্তার তালিকা কতটি মানদণ্ডের ওপর ভিত্তি করে তৈরি করা হয়?

উত্তর: ৫টি।

টিয়াস বিমানঘাঁটি (টি৪) কোন দেশে অবস্থিত?

উত্তর: সিরিয়া।

ট্রাম্প প্রশাসন প্রায় সকল চীনা পণ্যের ওপর কত শতাংশ শুল্ক কার্যকর করেছে?

উত্তর: ১৪৫ শতাংশ।

যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশের পণ্যের উপর আরোপিত পাল্টা শুল্ক কত দিনের জন্য স্থগিত করে?

উত্তর: ৯০ দিন।

দেশের অর্থনীতিতে বিশেষ অবদান রাখার জন্য বিনিয়োেগ সম্মেলনে কতটি প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়?

উত্তর: চারটি। (বিকাশ লিমিটেড, ফেব্রিক লাগবে লিমিটেড, ওয়ালটন ও স্কয়ার ফার্মাসিউটিক্যালস)

দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন হচ্ছে কোন বিশ্ববিদ্যালয়ে?

উত্তর: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

বিডা কর্তৃক আয়োজিত 'বাংলাদেশ বিনিয়োেগ সম্মেলন ২০২৫' শুরু হয় কবে?

উত্তর: ৯ এপ্রিল, ২০২৫।

সম্প্রতি বাংলাদেশের শিল্পখাতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য সম্মানসূচক নাগরিকত্ব (Honorary Citizenship) দেওয়া হয় কাকে?

উত্তর: কিহাক সাং। (কোরিয়ার প্রতিষ্ঠান ইয়াংওয়ান করপোরেশনের চেয়ারম্যান)

সম্প্রতি পবিত্র কোরআন জাদুঘর কোথায় উদ্বোধন করা হয়?

উত্তর: মক্কা, সৌদি আরব।

বাংলাদেশের চতুর্থ নারী আন্তর্জাতিক মাস্টার কে?

উত্তর: ওয়াদিফা আহমেদ।

বেলুচ লিবারেশন আর্মি (BLA) কোন দেশের সশস্ত্র সংগঠন?

উত্তর: পাকিস্তান।