সরাসরি মূল কন্টেন্টে যান

সাম্প্রতিক সাধারণ জ্ঞান

বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী — চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রতিদিনের সাম্প্রতিক খবর, উত্তর ও ব্যাখ্যাসহ।

বাংলাদেশ ও চীনের মধ্যে মোট কতটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়?

উত্তর: ৮টি।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশ বছরে কত ডলারের পণ্য রপ্তানি করে?

উত্তর: প্রায় ৮.৪ বিলিয়ন ডলার।

যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের উপর নতুন করে কত শতাংশ শুল্ক আরোপ করেছে?

উত্তর: ৩৭ শতাংশ। (আগে ১৫ শতাংশ ছিল)

প্রথম ধাপে ফেরত নেওয়ার জন্য কতজন রোহিঙ্গাকে যোগ্য বলে জানিয়েছে মিয়ানমার?

উত্তর: ১ লাখ ৮০ হাজার।

সম্প্রতি থাইল্যান্ডে কততম বিমসটেক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়?

উত্তর: ৬ষ্ঠ।

দেশে বর্তমানে উপজেলার সংখ্যা-

উত্তর: ৪৯৫টি।

সম্প্রতি ব্রিকস মুদ্রা চালুর উদ্যোগ থেকে সরে দাঁড়িয়েছে কোন দেশ?

উত্তর: ভারত।

জুলাই অভ্যুত্থানে আহতদের সংগঠনের নাম কী?

উত্তর: ওয়ারিয়র্স অব জুলাই।

চলতি মাসের প্রথম ২২ দিনে দেশে আসা রেমিট্যান্সের পরিমাণ কত?

উত্তর: ২৪৩ কোটি ৭৫ লাখ মার্কিন ডলার।

বিজ্ঞান ও প্রযুক্তিতে অবদানের জন্য 'স্বাধীনতা পুরস্কার-২০২৫' পেয়েছেন কে?

উত্তর: জামাল নজরুল ইসলাম।

রোহিঙ্গাদের জন্য জাতিসংঘ আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে কী পরিমাণ অর্থ সহায়তা চেয়েছে?

উত্তর: প্রায় ১ বিলিয়ন ডলার।

দেশের প্রথমবারের মতো সমুদ্রপথে চালু হওয়া ফেরি সার্ভিস কোন রুটে চালু হয়েছে?

উত্তর: 'চট্টগ্রাম-সন্দ্বীপ'।

'বাংলা নববর্ষ-১৪৩২' এর প্রতিপাদ্য কী?

উত্তর: 'নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান।'

'গণহত্যা দিবস' কবে পালিত হয়?

উত্তর: ২৫ মার্চ।

বোয়াও ফোরাম ফর এশিয়া (বিএফএ) সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হবে?

উত্তর: চীন।

পাকিস্তানের কোন প্রদেশ দীর্ঘদিন ধরে স্বাধীনতার দাবিতে আন্দোলন করছে?

উত্তর: বেলুচিস্তান।

বিশ্ব যক্ষ্মা দিবস-

উত্তর: ২৪ মার্চ।

গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (জিডিআই) প্রকল্পের উদ্যোক্তা দেশ-

উত্তর: চীন।

দেশে স্টারলিংকের ইন্টারনেট পরীক্ষামূলকভাবে চালু হবে-

উত্তর: ৯ এপ্রিল, ২০২৫।

'বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট- ২০২৫' এ কতটি দেশ অংশগ্রহণ করবে?

উত্তর: ৫০টি।

তালেবানের কোন নেতার জন্য কোটি ডলারের পুরস্কার প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র?

উত্তর: সিরাজুদ্দিন হাক্কানি।

'হিথ্রো' বিমান বন্দর কোথায় অবস্থিত?

উত্তর: যুক্তরাজ্য।

সম্প্রতি ব্যাংক আমানত বীমা আইন রহিত করে নতুন কোন আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার?

উত্তর: আমানত সুরক্ষা আইন।

২৩তম ফিফা বিশ্বকাপ আসর কোন কোন দেশে অনুষ্ঠিত হবে?

উত্তর: যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা।

জুলাই অভ্যুত্থানে আহতদের সংগঠনের নাম-

উত্তর: ওয়ারিয়র্স অব জুলাই

বর্তমানে বাংলাদেশে কতটি এমএফএস (Mobile Financial Service) প্রতিষ্ঠান রয়েছে?

উত্তর: ১৩টি। (গ্রাহক সংখ্যা ২৩ কোটি ৯৩ লক্ষ ২৯৯ জন)

'বিশ্ব আবহাওয়া দিবস' পালিত হয় কবে?

উত্তর: ২৩ মার্চ। (এ বছরের প্রতিপাদ্য: সম্মিলিতভাবে আবহাওয়া সতর্কবার্তার বাধা দূরীকরণ)

নেপাল LDC থেকে বের হবে কবে?

উত্তর: ২০২৬ সালের ২৩ নভেম্বর। (ভুটান ২০২৩ সালে বের হয়েছে)

বিশ্বের অন্যতম বিপজ্জনক শৃঙ্গ 'অন্নপূর্ণা-০১' কোন দেশে অবস্থিত?

উত্তর: নেপাল। (উচ্চতা-৮,০৯১ মিটার)

দেশের বৈদেশিক মুদ্রা আয়ের প্রধান দুই উৎস-

উত্তর: রেমিট্যান্স ও রফতানি আয়।