সরাসরি মূল কন্টেন্টে যান

সাম্প্রতিক সাধারণ জ্ঞান

বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী — চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রতিদিনের সাম্প্রতিক খবর, উত্তর ও ব্যাখ্যাসহ।

বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত এর নাম কী?

উত্তর: সাইদা শিনিচি।

বিশ্বে সামরিক দিক থেকে শীর্ষে রয়েছে কোন দেশ? 

উত্তর: যুক্তরাষ্ট্র। (গ্লোবাল ফায়ার পাওয়ার ২০২৫)[বাংলাদেশের অবস্থান - ৩৫ তম]

বাংলাদেশে 'আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র'- 

উত্তর: ICDDRB.

বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক কে? 

উত্তর: সাবিনা খাতুন।

সম্প্রতি কঙ্গোতে অনুপ্রবেশকারী বিদ্রোহী গোষ্ঠী 'এম-২৩' কোন দেশের মদদপুষ্ট? 

উত্তর: রুয়ান্ডা।

বিবিএস-এর তথ্য অনুযায়ী দেশে সার্বিক দারিদ্রের হার-

উত্তর: ১৯.২%।

২০২৫ সালের অমর একুশে গ্রন্থমেলার প্রতিপাদ্য হলো- 

উত্তর: 'জুলাই গণ-অভ্যুত্থান: নতুন বাংলাদেশ বিনির্মাণ'। 

'ফিন্যান্সিয়াল টাইমস' কোন দেশভিত্তিক সংবাদ মাধ্যম?

উত্তর: যুক্তরাজ্য।

সংকটে থাকা সিরিয়ায় অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন-

উত্তর: আহমেদ আল শারা।

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবৈধ অভিবাসীদেরকে কোন কারাগারে রাখার পরিকল্পনা করেছেন?

উত্তর: গুয়ানতানামো বে কারাগার।

বিজিবি-বিএসএফ এর ৫৫ তম মহাপরিচালক পর্যায় বৈঠক কোথায় অনুষ্ঠিত হবে?

উত্তর: নয়াদিল্লী।

জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান-

উত্তর: আবদুর রহমান খান।

হিউম্যান রাইটস ওয়াচ (HRW) কোন দেশ ভিত্তিক মানবাধিকার সংস্থা?

উত্তর: যুক্তরাষ্ট্র।

জুলাই গণ-অভ্যুত্থান এবং বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে 'আফটার দ্য মুনসুন রেভল্যুশন: আ রেডিম্যাপ টু লাস্টিং সিকিউরিটি সেক্টর রিফর্ম ইন বাংলাদেশ' শীর্ষক প্রতিবেদন প্রকাশ করে কোন সংস্থা?

উত্তর: হিউম্যান রাইটস ওয়াচ (HRW)।

সম্প্রতি ছাত্র বিক্ষোভের মুখে কোন দেশের প্রধানমন্ত্রী পদত্যাগ করেন?

উত্তর: সার্বিয়ার।

সম্প্রতি কোন শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে?

উত্তর: স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা।

'দ্য কনভালেসেন্ট' এবং 'সানডে মর্নিং' চিত্রকর্মগুলো কার?

উত্তর: ফরাসি চিত্রশিল্পী জেমস তিসো।

চীনের তৈরি চ্যাটবট-এর নাম কী?

উত্তর: Deepseek 

আইসিসি'র বর্তমান বর্ষসেরা ক্রিকেটার কে? 

উত্তর: যশপ্রীত বুমরা।

লিওনার্দো দা ভিঞ্চির আঁকা চিত্রকর্ম মোনালিসা কোন জাদুঘরে রাখা হয়েছে?

উত্তর: প্যারিসের বিশ্ববিখ্যাত লুভর জাদুঘরে।

Deepseek AI এর প্রতিষ্ঠাতা লিয়াং ওয়েনফেং কোন দেশের নাগরিক?

উত্তর: চীনের নাগরিক।

Deepseek AI এর প্রতিষ্ঠাতার নাম কী?

উত্তর: লিয়াং ওয়েনফেং।

রাজধানীর সাতটি সরকারি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়েছিল কবে?

উত্তর: ১৭ ফেব্রুয়ারি, ২০১৭।

দেশে বর্তমানে কতটি অর্থনৈতিক কর্মাকাণ্ডে সম্পৃক্ত প্রতিষ্ঠান রয়েছে?

উত্তর: ১ কোটি ১৮ লাখ ৭৭ হাজার ৩৬৪টি। (সূত্র: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো)

এশিয়ার সবচেয়ে উন্নত কয়লা 'কোকিং কোল' বাংলাদেশের কোথায় পাওয়া যায়?

উত্তর: রংপুরের পীরগঞ্জের মদনখালিতে।

সম্প্রতি ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফ-এর ঘোষিত মহড়ার নাম কী?

উত্তর: 'অপারেশনস অ্যালার্ট'।

প্রখ্যাত সাহিত্যিক ও চলচ্চিত্রকার জহির রায়হান নিখোঁজ হন কবে?

উত্তর: ৩০ জানুয়ারি, ১৯৭২।

সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান 'পল কে ফেয়ারাবেন্ড অ্যায়ার্ড-২০২৪' পুরস্কার পেয়েছেন কোন বাংলাদেশী?

উত্তর: বনজীবী খায়বার সরদার।

বর্তমানে জাতিসংঘে শান্তিরক্ষী প্রেরণে শীর্ষ দেশ কোনটি?

উত্তর: নেপাল।

'সুখোই সু-৩৫' যুদ্ধবিমান কোন দেশের তৈরি?

উত্তর: রাশিয়া।