সরাসরি মূল কন্টেন্টে যান

সাম্প্রতিক সাধারণ জ্ঞান

বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী — চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রতিদিনের সাম্প্রতিক খবর, উত্তর ও ব্যাখ্যাসহ।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর নাম কী?

উত্তর: মার্কো রুবিও।

ইউনিসেফের তথ্যমতে, ২০২৪ সালে জলবায়ু সংকটে দেশের কী পরিমাণ শিশুর পড়াশোনা ব্যাহত হয়েছে?

উত্তর: ৩.৩ কোটি।

মাইকেল মধুসূদন দত্ত কবে জন্মগ্রহণ করেন?

উত্তর: ২৫ জানুয়ারি, ১৮২৪।

বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সাথে কী পরিমাণ LNG আমদানি করার সমঝোতা স্মারক সই করেছে?

উত্তর: ৫ মিলিয়ন মেট্রিক টন।

বাংলাদেশ ও ভারতের অভিন্ন নদী কতটি?

উত্তর: ৫৪টি।

পানামার প্রেসিডেন্টের নাম কী?

উত্তর: হোসে রাউল মুলিনো।

কোয়াড জোটের সদস্য দেশ কতটি?

উত্তর: ৪টি। (যুক্তরাষ্ট্র, ভারত, অস্ট্রেলিয়া, জাপান)

কোয়াড জোটের পররাষ্ট্রমন্ত্রীরা কবে এবং কোথায় প্রথমবারের মত বৈঠক মিলিত হন?

উত্তর: ২০ জানুয়ারি, ২০২৫ এবং মার্কিন পররাষ্ট্র দপ্তরে।

প্রথম ফুটবল ক্লাব হিসেবে বছরে এক বিলিয়ন ইউরো আয় করেছে কোন ক্লাব?

উত্তর: রিয়াল মাদ্রিদ।

২২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশ কত ডলারের তৈরি পোশাক রপ্তানি করে?

উত্তর: ৩,৬১৫ কোটি ডলার।

২০২৪-২৫ অর্থবছরে প্রথম ছয় মাসে বাংলাদেশ কত ডলারের তৈরি পোশাক রপ্তানি করে?

উত্তর: ১,৯৮৮ কোটি ডলার।

কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত মৃত্যুবরণ করেন?

উত্তর: ২৩ জানুয়ারি, ১৮৫৯।

পার্বত্য চট্টগ্রামের শান্তি চুক্তি সই হয় কত সালে?

উত্তর: ১৯৯৭ সালের ২ ডিসেম্বর।

২৬তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশ দল মোট কতটি পদক জিতেছে?

উত্তর: ১০টি। (যার মধ্যে ২টি স্বর্ণপদক, ৪টি রৌপ্যপদক এবং ৪টি ব্রোঞ্জপদক রয়েছে)

সমবায় সমিতির জন্য পৃথিবীর প্রথম সংগঠনের নাম কী?

উত্তর: "রোচডেল পায়নিয়ার্স সোসাইটি", (ইংল্যান্ড, ১৮৮৪)।

কত বছর ধরে মার্কিন ভূখণ্ডে জন্ম নেওয়া শিশুরা জন্মসূত্রে নাগরিকত্ব পেয়ে আসছেন?

উত্তর: প্রায় ১৫০ বছর।

বিশ্ব অর্থনৈতিক ফোরাম (WEF) এর বার্ষিক বৈঠক-২০২৫ কোথায় অনুষ্ঠিত হচ্ছে?

উত্তর: সুইজারল্যান্ডের দাভোসে।

সম্প্রতি কোন পাখিকে আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের জাতীয় পাখির স্বীকৃতি দেওয়া হয়?

উত্তর: বাল্ড ঈগল।

২০২৪ সালের বিশ্বের সেরা উড়োজাহাজ সংস্থার পুরষ্কার পেয়েছে কোন সংস্থা?

উত্তর: কাতার এয়ারওয়েজ।

যুক্তরাষ্ট্রে মার্টিন লুথার কিং দিবস পালিত হয় কবে?

উত্তর: জানুয়ারির তৃতীয় সোমবার।

চীনের বর্তমান পররাষ্ট্রমন্ত্রীর নাম কী?

উত্তর: ওয়াং ই।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের নতুন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প নিজের নামে চালু করেছেন-

উত্তর: ডিজিটাল মুদ্রা বা ক্রিপ্টোকারেন্সি।

পোলারিস ডন মিশনের অংশ হিসেবে মহাকাশে কোন প্রযুক্তি পরীক্ষা করা হবে?

উত্তর: Starlink স্যাটেলাইট যোগাযোগ।

ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৭তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন কবে?

উত্তর: ২০ জানুয়ারি, ২০২৫ সালে।

বর্তমানে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান কৌঁসুলির দায়িত্ব পালন করছেন কে? 

উত্তর: করিম এ এ খান।

দেশের প্রথম এলিভেটেড রেলস্টেশন কোথায় অবস্থিত?

উত্তর: কেরানীগঞ্জ, ঢাকা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকার দেয়ালে শিক্ষার্থীদের আঁকা গ্রাফিতি চিত্র নিয়ে সংকলিত গ্রন্থের নাম কী?

উত্তর: The Art of Triumph.

টাঙ্গুয়ার হাওড়কে 'রামসার সাইট' হিসেবে কবে ঘোষণা করা হয়?

উত্তর: ২০০০ সালের ২০ জানুয়ারি।

বার্বাডোস বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে- 

উত্তর: ১৯৭২ সালের ২০ জানুয়ারি ।

শহীদ আসাদ দিবস কবে?

উত্তর:  ২০ জানুয়ারি ।