সরাসরি মূল কন্টেন্টে যান

সাম্প্রতিক সাধারণ জ্ঞান

বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী — চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রতিদিনের সাম্প্রতিক খবর, উত্তর ও ব্যাখ্যাসহ।

মেট্রোরেলের চলমান অংশের নাম কী?

উত্তর: লাইন-০৬।

প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান কত নং সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন?

উত্তর: ২ নং সেক্টর। (জন্ম: ১৯ জানুয়ারি, ১৯৩৬)

আইসিডিডিআরবির তথ্যমতে, অপরিণত শিশুজন্মের হারে শীর্ষ দেশ?  

উত্তর: বাংলাদেশ।

এ পর্যন্ত বাংলাদেশে ধান গবেষণা ইনস্টিটিউট মোট কতটি উফশী ধানের জাত উদ্ভাবন করেছে? 

উত্তর: ১১৫টি।

বায়ুদূষণের ফলে প্রতি বছর বাংলাদেশে কী পরিমাণ মানুষের অকাল মৃত্যু হচ্ছে?

উত্তর: ১ লাখ ২ হাজার ৪৫৬ জন। (সূত্র: সিআরইএ)

ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের কততম প্রেসিডেন্ট হিসেবে আগামীকাল ২০ জানুয়ারি শপথ গ্রহণ করবেন? 

উত্তর: ৪৭তম।

ক্ষমতাসীন থাকা অবস্থায় গ্রেপ্তার হওয়া প্রথম দক্ষিণ কোরিয়ান প্রেসিডেন্ট-

উত্তর: ইউন সুক–ইউল। 

বিজিবি প্রশিক্ষণে আদিবাসী জনগোষ্ঠীর মধ্যে প্রথম শ্রেষ্ঠ নারী সৈনিক- 

উত্তর: নুখিংসাই মারমা। 

বাংলাদেশে প্রথমবারের মতো মানবদেহে শনাক্ত হওয়া ‘রিওভাইরাস’ এর পূর্ণরূপ কী? 

উত্তর: রেসপিরেটরি এন্টেরিক অরফান ভাইরাস।

ওঁরাও জাতিগোষ্ঠীর প্রধান বসতিস্থল কোথায়?

উত্তর: বরেন্দ্র অঞ্চল।

ওয়ার্ল্ড ইকোনমিক প্রসপেক্টস- এর প্রতিবেদন অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের মোট (জিডিপি) প্রবৃদ্ধি কত নামতে পারে?

উত্তর: ৪.১ শতাংশ।

দেশের প্রথম উপকূলীয় নদীবন্দর

উত্তর: - ১০ ডিসেম্বর ২০২৪ প্রজ্ঞাপন জারি করে সন্দ্বীপকে দেশের প্রথম উপকূলীয় নদীবন্দর ঘোষণা করা হয়। - এ নিয়ে দেশে নদীবন্দরের সংখ্যা ৫৩টি।সর্বশেষ ঘোষিত ৫টি নদীবন্দর৪৯. রাজশাহী নদীবন্দর - প্রজ্ঞাপন জারি: ২৯ এপ্রিল ২০২৪- গেজেট প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৪৫০. ভোলাগঞ্জ নদীবন্দর - প্রজ্ঞাপন জারি: ৩১ জুলাই ২০২৪- গেজেট প্রকাশ: ৬ আগস্ট ২০২৪ ৫১. গোয়াইনঘাট নদীবন্দর- প্রজ্ঞাপন জারি: ১ অক্টোবর ২০২৪- গেজেট প্রকাশ: ৭ অক্টোবর ২০২৪৫২. সিলেট নদীবন্দর - প্রজ্ঞাপন জারি: ৮ অক্টোবর ২০২৪- গেজেট প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৪৫৩. সন্দ্বীপ উপকূলীয় নদীবন্দর- প্রজ্ঞাপন জারি: ১০ ডিসেম্বর ২০২৪- গেজেট প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৪

শ্রমশক্তি জরিপ ২০২৩

উত্তর: - প্রকাশ: ২ ডিসেম্বর ২০২৪ক্যাটাগরি : (২০২২ সাল) (২০২৩ সাল)   • শ্রমশক্তি: (২০২২ - ৭৩.০৫ মিলিয়ন) (২০২৩ - ৭৩.৪৫ মিলিয়ন) • কর্মে নিয়োজিত: (২০২২ - ৭০.৪৭ মিলিয়ন) (২০২৩ - ৭০.৯৮ মিলিয়ন) • বেকার: (২০২২ - ২.৫৮ মিলিয়ন) (২০২৩ - ২.৪৬ মিলিয়ন)• শ্রমশক্তির বাইরে: (২০২২ - ৪৬.৩২ মিলিয়ন) (২০২৩ - ৪৭.১৭ মিলিয়ন)• যুব শ্রমশক্তি (১৫-২৯ বছর): (২০২২ - ২৬.৮২ মিলিয়ন) (২০২৩ - ২৬.৭৬ মিলিয়ন)• বেকারত্ব হার (%): (২০২২ - ৩.৫৩%) (২০২৩ - ৩.৩৫%)• শ্রমশক্তিতে অংশগ্রহণ হার (%): (২০২২ - ৬১.২০%) (২০২৩ - ৬০.৯০%) সেক্টরভিত্তিক কর্মে নিয়োজিত জনগোষ্ঠী•  কৃষি: (২০২২ - ৩১.৯৮ মিলিয়ন, শতকরা ৪৫.৪%) (২০২৩ - ৩১.৫৩ মিলিয়ন, শতকরা ৪৪.৪২%) •  শিল্প: (২০২২ - ১১.৯৭ মিলিয়ন, শতকরা ১৭.০%) (২০২৩ - ১২.২৫ মিলিয়ন, শতকরা ১৭.২৬%)•  সেবা: (২০২২ - ২৬.৫২ মিলিয়ন, শতকরা ৩৭.৬%) (২০২৩ - ২৭.২০ মিলিয়ন, শতকরা ৩৮.৩২%)•  মোট: (২০২২ - ৭০.৪৭ মিলিয়ন, শতকরা ১০০%) (২০২৩ - ৭০.৯৮ মিলিয়ন, শতকরা ১০০%) 

আন্তর্জাতিক ক্রিকেটের তিন সংস্করণেই সেঞ্চুরি পাওয়া বাংলাদেশের একমাত্র ব্যাটসম্যান—

উত্তর: তামিম ইকবাল। 

উত্তর কোরিয়া সফরকারী প্রথম মার্কিন প্রেসিডেন্ট—

উত্তর: জিমি কার্টার (আর ক্ষমতাসীন থাকা অবস্থায় উ. কোরিয়া সফরকারী প্রথম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প)

বাংলাদেশের প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে আনুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম চালু করেছে— 

উত্তর: গ্রিন ইউনিভার্সিটি। 

'সান্টা আনা' শব্দটি কী বোঝায়?

উত্তর: একটি উষ্ণ ও শুষ্ক স্থানীয় বায়ু

লস অ্যাঞ্জেলেসে দাবানল দ্রুত ছড়িয়ে পড়ার জন্য কোন ধরনের বাতাস দায়ী? 

উত্তর: সান্টা আনা বাতাস।

মুক্তিযুদ্ধের সাত বীরশ্রেষ্ঠের জীবনী নিয়ে ম্রো ভাষায় রচিত গ্রন্থের লেখক-

উত্তর: ইয়াংঙান স্রো।

ফিলিস্তিনের গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হবে কবে থেকে?

উত্তর: ১৯ জানুয়ারি, ২০২৫।

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার কত বছরের অংশীদারিত্ব চুক্তির মাধ্যমে ইউক্রেনকে আরও সমর্থন দেওয়ার ঘোষণাও দেন?

উত্তর: ১০০ বছর।

জাতিসংঘ ঘোষিত 'নারী-কৃষকদের আন্তর্জাতিক বর্ষ'-

উত্তর: ২০২৬ সাল।

"মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি” গানটির রচয়িতা কে?

উত্তর: গোবিন্দলাল হালদার। (মৃত্যু: ১৭ জানুয়ারি ২০১৫)

Global Firepower Ranking 2025-এ বাংলাদেশের অবস্থান কততম? 

উত্তর: ৩৫তম।

স্বল্পোন্নত দেশ এখন ৪৪টি

উত্তর: - ১৩ ডিসেম্বর ২০২৪ সাওটোমে অ্যান্ড প্রিন্সিপে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ হয়। যার ফলে স্বল্পোন্নত দেশের সংখ্যা এখন ৪৪টি। - স্বল্পোন্নত দেশ: LDCs'র পূর্ণরূপ Least Developed Countries অর্থাৎ, স্বল্পোন্নত দেশসমূহ। - সর্বশেষ ২০১২ সালে LDC- তে যুক্ত হয় দক্ষিণ-সুদান। LDC থেকে উত্তরণ প্রাপ্ত দেশসমূহ-   দেশের নাম: অন্তর্ভুক্তি → উত্তরণ১. বতসোয়ানা: ১৯৭১ → ১৯ ডিসেম্বর ১৯৯৪২. কেপভার্দে: ১৯৭৭ → ২০ ডিসেম্বর ২০০৭৩. মালদ্বীপ: ১৯৭১ → ১ জানুয়ারি ২০১১৪. সামোয়া: ১৯৭১ → ১ জানুয়ারি ২০১৪৫. নিরক্ষীয় গিনি: ১৯৮২ → ৪ জুন ২০১৭৬. ভানুয়াতু: ১৯৮৫ → ৪ ডিসেম্বর ২০২০৭. ভুটান: ১৯৭১ → ১৩ ডিসেম্বর ২০২৩৮. সাওটোমে অ্যান্ড প্রিন্সিপে: ১৯৮২ → ১৩ ডিসেম্বর ২০২৪উত্তরণের পথে দেশসমূহ-   দেশের নাম: অন্তর্ভুক্তি → উত্তরণ হবে ১. বাংলাদেশ: ১৯৭৫ → ২৪ নভেম্বর ২০২৬২. লাওস: ১৯৭১ → ২৪ নভেম্বর ২০২৬৩. নেপাল: ১৯৭১ → ২৪ নভেম্বর ২০২৬৪. সলোমন দ্বীপপুঞ্জ: ১৯৯১ → ১৩ ডিসেম্বর ২০২৭ 

বর্ষসেরা শব্দ ২০২৪

উত্তর: ১. ক্যামব্রিজ ডিকশনারি:- শব্দ: Manifest- অর্থ: স্পষ্ট বা প্রকাশ২. অক্সফোর্ড ডিকশনারি:- শব্দ: Brain rot- অর্থ: মস্তিষ্ক পচা৩. কলিন্স ডিকশনারি:- শব্দ: Brat- অর্থ: বাচ্চা৪. ডিকশনারি ডট কম:- শব্দ: Demure- অর্থ: সংযম৫. অস্ট্রেলিয়ার ম্যাককুয়ারি ডিকশনারি:- শব্দ: Enshittification- অর্থ: পণ্যের ধীরে ধীরে অবনতি৬. মেরিয়াম-ওয়েবস্টার:- শব্দ: Polarization- অর্থ: মেরুকরণ। 

বিশ্ব খাদ্য ও কৃষিবিষয়ক পরিসংখ্যান বর্ষপঞ্জি ২০২৪

উত্তর: - প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৪ (খাদ্য ও কৃষি সংস্থা- FAO)।বিষয় ━━ শীর্ষ দেশ ━━ বাংলাদেশের অবস্থান• খাদ্য আমদানি ━━ চীন ━━ ৩৭তম• খাদ্য রপ্তানি ━━ যুক্তরাষ্ট্র ━━ ৭৬তম• ধান উৎপাদন ━━ চীন ━━ তৃতীয়• চাল আমদানি ━━ চীন ━━ ১৫তম• চাল রপ্তানি ━━ ভারত ━━ ৪৯তম• গম উৎপাদন ━━ চীন ━━ ৫১তম• গম আমদানি ━━ চীন ━━ ১৪তম• গম রপ্তানি ━━ অস্ট্রেলিয়া ━━ -• ভুট্টা উৎপাদন ━━ যুক্তরাষ্ট্র ━━ ২৭তম• ভুট্টা আমদানি ━━ চীন ━━ ২৩তম• ভুট্টা রপ্তানি ━━ যুক্তরাষ্ট্র ━━ ৫২তম• চিনি উৎপাদন ━━ ব্রাজিল ━━ ৩৯তম• আলু উৎপাদন ━━ চীন ━━ সপ্তম• সয়াবিন তেল উৎপাদন ━━ চীন ━━ ১৭তম• পাম অয়েল উৎপাদন ━━ ইন্দোনেশিয়া ━━ -• মৎস্য উৎপাদন ━━ চীন ━━ সপ্তম। 

বর্তমানে বাংলাদেশে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংখ্যা কত? 

উত্তর: ৫০টি।

দেশের ৫১তম জিআই (GI) পণ্য কোনটি? 

উত্তর: দিনাজপুরের বেদানা লিচু।

বর্তমানে দেশে মোট কতটি জেলা রেল নেটওয়ার্কের অন্তর্ভুক্ত রয়েছে? 

উত্তর: ৪৯টি।