সরাসরি মূল কন্টেন্টে যান

সাম্প্রতিক সাধারণ জ্ঞান

বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী — চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রতিদিনের সাম্প্রতিক খবর, উত্তর ও ব্যাখ্যাসহ।

ইউরো মুদ্রা আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে কবে? 

উত্তর: ১ জানুয়ারি, ১৯৯৯

বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO) প্রতিষ্ঠিত হয় কবে?

উত্তর: ১ জানুয়ারি, ১৯৯৫ (বর্তমান  সদস্য ১৬৬)

জিমি কার্টার বাংলাদেশে প্রথম সফর করেন কোন বছর? 

উত্তর: ১৯৮৬

দেশবরেণ্য কবি ও নজরুল গবেষক আবদুল হাই শিকদার জন্মগ্রহণ করেন কবে? 

উত্তর: ১ জানুয়ারি, ১৯৫৭ (তাঁর প্রকাশিত গ্রন্থসংখ্যা- ১৪১)।

পল্লী কবি জসীমউদ্দীন জন্মগ্রহণ করেন কবে?

উত্তর: ১ জানুয়ারি, ১৯০৩ (জন্ম: ফরিদপুর জেলা)।

Mpox সর্বপ্রথম কোন দেশে শনাক্ত হয়? 

উত্তর: গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালকের নাম কী? 

উত্তর: ড. ইফতেখারুজ্জামান। (দুর্নীতি দমন সংস্কার কমিশনেরও প্রধান তিনি)

থ্রি জিরো তত্ত্বের প্রবক্তা কে? 

উত্তর: ড. মুহাম্মদ ইউনূস।

বিশ্বের প্রথম AI সফটওয়‍্যার ইঞ্জিনিয়ারের নাম কী? 

উত্তর: Devin

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার শান্তিতে নোবেল পুরস্কার পান কবে? 

উত্তর: ২০০২ সালে।

জিমি কার্টার যুক্তরাষ্ট্রের কততম প্রেসিডেন্ট ছিলেন? 

উত্তর: ৩৯তম। (মৃত্যু: ২৯ ডিসেম্বর, ২০২৪)

আইএমএফের হিসাব অনুযায়ী, বর্তমানে বিপিএম৬ অনুসারে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কত?

উত্তর: ২ হাজার ১৩৩ কোটি ডলার (২১ বিলিয়ন)।

কেএমথ্রিনেট (KM3NeT) কী ধরনের কণা শনাক্ত করে? 

উত্তর: উচ্চ-শক্তির নিউট্রিনো।

কেএমথ্রিনেট (KM3NeT) কী? 

উত্তর: ভূমধ্যসাগরের নিচে স্থাপিত একটি নিউট্রিনো টেলিস্কোপ।

স্টারলিংক প্রথম কোন দেশে সেবা চালু করে? 

উত্তর: যুক্তরাষ্ট্র।

পাহাড়িয়া মাতৃভাষার কী-বোর্ডটি বিশ্বের কততম কী-বোর্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে? 

উত্তর: ২৯৫তম।

পাহাড়িয়া জাতিগোষ্ঠীর মাতৃভাষার কী-বোর্ডের নাম কী? 

উত্তর: মালত সাবা।

বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, দেশে মোট রিজার্ভের পরিমাণ কত? 

উত্তর: ২,৬০৯ কোটি ৯৯ লাখ ৭০ হাজার মার্কিন ডলার।

বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরি কার্যক্রম কত বছর ধরে পরিচালিত হচ্ছে? 

উত্তর: ২৫ বছর।

মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দর কোন দেশে অবস্থিত?

উত্তর: দক্ষিণ কোরিয়া (২৯ ডিসেম্বর জেজু এয়ারের ৭সি২২১৬ বিমান বিধ্বস্ত হয়)।

জার্মানির প্রেসিডেন্ট পরবর্তী সাধারণ নির্বাচন কবে হওয়ার ঘোষণা দিয়েছেন? 

উত্তর: ২৩ ফেব্রুয়ারি, ২০২৫। (প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ভাল্টার স্টাইনমায়ার ২৭ ডিসেম্বর পার্লামেন্ট ভেঙ্গে দিয়ে এ ঘোষণা দেন)

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা সৈয়দ নওয়াব আলী চৌধুরী জন্মগ্রহণ করেন কবে? 

উত্তর: ২৯ ডিসেম্বর, ১৮৬৩।

শিল্পী জয়নুল আবেদিনের সংগ্রহশালাটি কোথায়? 

উত্তর: ময়মনসিংহ (জন্ম: ২৯ ডিসেম্বর, ১৯১৪)।

বাংলা একাডেমির "সা'দত আলি আখন্ড সাহিত্য পুরস্কার ২০২৪' পেয়েছেন কে? 

উত্তর: মোহাম্মদ হারুন-উর-রশিদ।

'বাংলা একাডেমি সাম্মানিক ফেলোশিপ-২০২৪' দেওয়া হয় কতজন কে? 

উত্তর: ৭ জন

২০২৪ সালের বর্ষপণ্য কোনটি? 

উত্তর: হস্তশিল্পজাত পণ্য

চিকিৎসার জন্য প্রতি বছর কী পরিমাণ লোক দেশের বাইরে যায়?

উত্তর: ৮ লাখেরও বেশি মানুষ। 

লন্ডনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর ইকোনমিকস অ্যান্ড বিজনেস রিসার্চ (সিইবিআর) এর তথ্যানুযায়ী, ২০৩৯ সালে বাংলাদেশ কততম বৃহৎ অর্থনীতির দেশ হবে? 

উত্তর: ২১ তম

সম্প্রতি সূর্যের কাছে গিয়ে ইতিহাস গড়া নাসার মহাকাশযানটির নাম কী? 

উত্তর: পার্কার সোলার প্রোব।

সদ্য প্রায়ত ভারতে সাবেক প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং-এর রাজনৈতিক দলের নাম কী? 

উত্তর: ভারতীয় জাতীয় কংগ্রেস।