সরাসরি মূল কন্টেন্টে যান

সাম্প্রতিক সাধারণ জ্ঞান

বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী — চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রতিদিনের সাম্প্রতিক খবর, উত্তর ও ব্যাখ্যাসহ।

যুক্তরাষ্ট্রে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার নাম কী? 

উত্তর: জ্যাক সুলিভান।

সূর্য অভিযানে পাঠানো 'পার্কার সোলার প্রোব' মহাকাশযান কোন দেশের তৈরি? 

উত্তর:  যুক্তরাষ্ট্র।

মিয়ানমারের চিন রাজ্যের সাথে বাংলাদেশের কোন জেলার সীমান্ত রয়েছে?  

উত্তর: রাঙামাটি ও বান্দরবান।

দেশে প্রথমবারের মতো 'AI' বিষয়ে অনার্স কোর্স চালু করে কোন বিশ্ববিদ্যালয়? 

উত্তর: গ্রিন ইউনিভার্সিটি।

মানব মস্তিষ্কে স্থাপন করা প্রথম তারবিহীন চিপের নাম কী? 

উত্তর: টেলিপ্যাথি।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল কোন দেশভিত্তিক আন্তর্জাতিক সংস্থা?

উত্তর: জার্মানি

জনশুমারি ও গৃহগণনা ২০২২ : চূড়ান্ত প্রতিবেদন

উত্তর: - ১৫ থেকে ২১ জুন ২০২২ অনুষ্ঠিত হয় দেশের প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা।- ২৭ জুলাই ২০২২ ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২-এর প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করা হয়।- এরপর ১৫ নভেম্বর ২০২৩ জনশুমারি ও গৃহগণনার চূড়ান্ত প্রতিবেদনের ‘ভলিউম-১’ প্রকাশ করা হয়।প্রশাসনিক কাঠামো:• আয়তন  ১,৪৭,৫৭০ (বর্গ কি.মি) ।• বিভাগ : ৮টি  • জেলা : ৬৪টি • সিটি কর্পোরেশন : ১২টি• উপজেলা : ৪৯৫টি  • মেট্রো থানা : ১০৫টি• পৌরসভা : ৩২৭টি [বর্তমানে ৩৩০টি]• সিটি ওয়ার্ড : ৪৬৫টি  • পৌর ওয়ার্ড : ৩,০৭৫টি• ইউনিয়ন : ৪,৫৯৬টি  • মৌজা : ৫৮,৮৪৬টি• গ্রাম : ৯০,০৪৯টি  • মহল্লা : ১৫,১৫৩টি ।জনসংখ্যা ঃ• গণনাকৃত জনসংখ্যা ১৬,৫১,৫৮, ৬১৬(সমন্বয়কৃতঃ ১৬,৯৮,২৮,৯১১)।• গণনাকৃত জনসংখ্যা বৃদ্ধির হার ১.২২%(সমন্বয়কৃতঃ ১.১২%)।• ক্ষুদ্র নৃ-গোষ্ঠীঃ ১৬,৫০,৪৭৮ । সর্বোচ্চ-৪,৯৪,২২৫(চট্টগ্রাম) ও সর্বনিম্ন-৪,১৯০(বরিশাল)• জনসংখ্যা ঘনত্ব(প্রতি কিমি) ঃ ১,১১৯ ।• লিঙ্গ অনুপাত ঃ ৯৮.০৭(পল্লীঃ ৯৫.৩০ ও শহরঃ ১০৪.৩৫)• সাক্ষরতার হার(৭ বছর বা তার বেশি) ঃ ৭৪.৮০% (পুরুষ-৭৬.৭১% ও নারী-৭২.৯৪)।• প্রতিবন্ধী শতকরাঃ ১.৩৭(পল্লীঃ ১.৫০ ও শহরঃ ১.০৮)• খানা সংখ্যাঃ ৪,১০,০৮,২১,৭২০ • পানীয় জলের প্রধান উৎস শতকরাঃ ট্যাপ/পাইপ(সাপ্লাই)-১১.১৪ এবং টিউবওয়েল-৮৬.৫১• বিদ্যুৎ সুবিধার প্রধান উৎস ঃ জাতীয় গ্রিড- ৯৭.৫৯; সৌর বিদ্যুৎ- ১.৪৬; অন্যান্য-০.১৮; বিদ্যুৎ সুবিধা নেই-০.৭৬  জনসংখ্যা শীর্ষ এবং সর্বনিম্ন জেলা ও বিভাগঃ • জনসংখ্যা শীর্ষঃ জেলা (ঢাকা-১,৪৭,৩৪,৭০১) ও বিভাগ (ঢাকা-৪,৪২,১৫,৭৫৯)• জনসংখ্যা সর্বনিম্নঃ জেলা (বান্দরবান-৪,৮১,১০৬) ও বিভাগ (বরিশাল-৯১,০০,১০৪)• শীর্ষ জনসংখ্যা বৃদ্ধির হারঃ জেলা (গাজীপুর-৩.৮৭%) ও বিভাগ (ঢাকা-১.৭২%)• সর্বনিম্ন জনসংখ্যা বৃদ্ধির হারঃ জেলা (ঝালকাঠি-০.২৮%) ও বিভাগ (বরিশাল-০.৭৯%)• শীর্ষ ঘনত্বঃ জেলা ঢাকা (১০,০৬৭) ও বিভাগ ঢাকা  (২,১৫৬)• সর্বনিম্ন ঘনত্বঃ জেলা রাঙ্গামাটি(১০৬) ও বিভাগ বরিশাল(৬৮৮)• শীর্ষ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীঃ  জেলা রাঙ্গামাটি(৩,৭২,৮৭৫) ও বিভাগ চট্টগ্রাম(৯,৯১,০১৩)• সর্বনিম্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীঃ  জেলা লালমনিরহাট(১১৮) ও বিভাগ বরিশাল(৪,১৯০)• সাক্ষরতার হার(৭ বছর বা তার বেশি) শীর্ষঃ  জেলা পিরোজপুর (৮৫.৫৩%) ও বিভাগ ঢাকা(৭৮.২৮%) এবং সর্বনিম্নঃ  জেলা জামালপুর(৬১.৭০%) ও বিভাগ ময়মনসিংহ(৬৭.২৩%)• জনসংখ্যায় শীর্ষ ও সর্বনিম্ন উপজেলাঃ সাভার(২৩,১১,৬১২) ও জুরাছড়ি(২৬,৯৩২)• সাক্ষরতায় শীর্ষ ও সর্বনিম্ন উপজেলাঃ নেছারাবাদ(৮৮.২০%) ও রুমা(৫০.২৬%)

JAXA কোন দেশের মহাকাশ গবেষণা সংস্থা? 

উত্তর:  জাপান।

বাশার আল-আসাদের রাজনৈতিক দলের নাম কী? 

উত্তর: বাথ পার্টি।

সম্প্রতি বাংলাদেশকে দুই চুক্তিতে কত কোটি মার্কিন ডলার ঋণ দিয়েছে বিশ্বব্যাংক?

উত্তর: ৯০ কোটি মার্কিন ডলার। [বাংলাদেশি মুদ্রায় এ অর্থের পরিমাণ ১০ হাজার ৮০০ কোটি টাকা (প্রতি ডলার ১২০ টাকা ধরে)।]

দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদকের নাম কী?

উত্তর: তোফাজ্জল হোসেন মানিক মিয়া। (১৯৫৩ সালের ২৪ ডিসেম্বর প্রথম প্রকাশিত হয়)

সেন্টমার্টিন দ্বীপের আয়তন কত? 

উত্তর: ৮ বর্গ কিলোমিটার

সৌদি আরবের রিয়াদে নির্মাণাধীন বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ভবনের নাম কী? 

উত্তর: মুকাব টাওয়ার।

বিটকয়েন মাইনিংয়ে প্রতিবছর কী পরিমাণ বিদ্যুৎ খরচ হয়? 

উত্তর: বিটকয়েন নিয়ে কিছু তথ্য: • প্রথম বিটকয়েনটি তৈরি হয় ২০০৯ সালের জানুয়ারি মাসে। • ১৬ ডিসেম্বর প্রতিটি বিটকয়েনের দাম ওঠে রেকর্ড ১,০৭,০০০ ডলার। • যুক্তরাষ্ট্র, চীন, যুক্তরাজ্য, ভুটান ও এল সালভাদরের কাছে উল্লেখযোগ্য পরিমাণ বিটকয়েন আছে। • একজন মাইনার ব্লক তৈরিতে সফল হলে ৩ দশমিক ১২৫ বিটকয়েন আয় করেন (অক্টোবর ২০২৪)। • বিটকয়েন মাইনিংয়ে প্রতিবছর ১৬৬ দশমিক ৭৫ টেরাওয়াট বিদ্যুৎ খরচ হয়।

আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করা পানামা খালের দৈর্ঘ্য কত? 

উত্তর: ৮২ কিলোমিটার। 

২০২৩-২৪ অর্থবছরে পাকিস্তান থেকে বাংলাদেশের আমদানির পরিমাণ কত ছিল? 

উত্তর: ৭৪.৪ মিলিয়ন ডলার। (রপ্তানির পরিমাণ- ৬২.৬ মিলিয়ন ডলার)

বর্তমানে সারা দেশে বিশ্ববিদ্যালয় কতটি?

উত্তর: পাবলিক: ৫৫টি, বেসরকারি: ১১৪টি (অনুমোদিত)। (জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজ-৮৮১টি)

বাংলাদশে প্রথম এজেন্ট ব্যাংকিং সেবা চালু করে কোন ব্যাংক?

উত্তর: - বাংলাদেশ ব্যাংক ২০১৩ সালের ৯ ডিসেম্বর এজেন্ট ব্যাংকিং কার্যক্রম পরিচালনা–সংক্রান্ত নীতিমালা জারি করে।- দেশে ২০১৪ সালের ১৭ জানুয়ারি প্রথম এজেন্ট ব্যাংকিং সেবা চালু করে ব্যাংক এশিয়া। তারা পরীক্ষামূলকভাবে মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলায় এই কার্যক্রম শুরু করে।- বিশ্বের প্রথম এজেন্ট ব্যাংকিং সেবা চালু হয়েছিল ব্রাজিলে।

সরকারপ্রধান হিসেবে ডঃ মুহাম্মদ ইউনুস জাতিসংঘের সাধারণ পরিষদের কততম অধিবেশনে ভাষণ দেন?

উত্তর: ৭৯তম

২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশি তৈরি পোশাকের শীর্ষ ক্রেতা প্রতিষ্ঠানের নাম কী? 

উত্তর: এইচঅ্যান্ডএম

হুথি কোন দেশের বিদ্রোহী গোষ্ঠী? 

উত্তর: ইয়েমেন

স্বাধীনতার পর বাংলাদেশে দুর্ভিক্ষ হয় কত সালে? 

উত্তর: ১৯৭৪ সালে।

প্রভাবশালী সাময়িকি 'দ্য ইকোনমিস্ট' কোন দেশভিত্তিক? 

উত্তর: ব্রিটিশ।

'জুবাইল দ্বীপ' কোন দেশে অবস্থিত? 

উত্তর: সংযুক্ত আরব আমিরাত।

রাখাইন রাজ্যের মোট আয়তন কত? 

উত্তর: ৩৬,৭৬২ বর্গকিলোমিটার।

'রাখাইন' মিয়ানমারের একটি স্বাধীন রাজ্যে পরিণত হয় কবে? 

উত্তর: ১৯৪৮ সালে।

বিশ্বের সবচেয়ে বড় হিমশৈল

উত্তর: বিশ্বের সবচেয়ে বড় আইসবার্গ (হিমশৈল) ‘এ২৩এ’ ‘এ২৩এ’ নামের হিমশৈলটি আয়তনে ৩,৮০০ বর্গকিলোমিটার, যা আকারে ইংল্যান্ডের গ্রেটার লন্ডনের দ্বিগুণের বেশি। এর ঘনত্ব ৪০০ মিটার। ৩০ বছরের বেশি সময় এটি ওয়েডেল সাগরের তলদেশ স্পর্শ করে স্থির ছিল। বর্তমান অবস্থা:২০২০ সাল থেকে এটি ধীরে ধীরে উত্তর দিকে সরে যাচ্ছে। এর আগে সাউথ অর্কনে দ্বীপপুঞ্জের কাছে ঘূর্ণাবর্তে ঘুরছিল। বিজ্ঞানীদের মতামত:ব্রিটিশ অ্যান্টার্কটিক সার্ভের (BAS) মতে, এটি অ্যান্টার্কটিক মহাসাগর থেকে আটলান্টিক মহাসাগরে যাওয়ার পথে। সেখানে উষ্ণ পানির সঙ্গে ধাক্কা লেগে এটি ভেঙে টুকরো টুকরো হয়ে গলে যাবে।

টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্কের ব্যক্তিগত সম্পদের পরিমাণ কত? 

উত্তর: ৩৪ হাজার ৮০০ কোটি ডলার।

'এমএইচ-৩৭০' বিমানটি কোন দেশের মালিকানাধীন? 

উত্তর: মালয়েশিয়া। [কুয়ালালামপুর থেকে চীনের বেইজিং যাওয়ার পথে মালয়েশিয়া এয়ারলাইন্স-এর ফ্লাইট এমএইচ ৩৭০ নিখোঁজ হওয়ার প্রায় এক দশক হয়ে গেছে। ২০১৪ সালের ৮ মার্চ রহস্যজনকভাবে নিখোঁজ হওয়া এই বিমানটিতে ২৩৯ জন আরোহী ছিলেন। তাদের মাঝে মাত্র ১২ জন ছিলেন ক্রু। বাকিরা সবাই যাত্রী এবং এই যাত্রীদের বেশিরভাগই ছিলেন চীনের।]

সদ্যপ্রয়াত উপদেষ্টা এ এফ হাসান আরিফ কোন কোন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন? 

উত্তর: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং ভূমি।