সরাসরি মূল কন্টেন্টে যান

সাম্প্রতিক সাধারণ জ্ঞান

বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী — চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রতিদিনের সাম্প্রতিক খবর, উত্তর ও ব্যাখ্যাসহ।

যুক্তরাজ্যের বিজ্ঞানবিষয়ক খ্যাতনামা সাময়িকী 'নেচার ২০২৪' সালের শীর্ষ ১০ ব্যাক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন- 

উত্তর: ড. মোহাম্মদ ইউনুস।

আন্তর্জাতিক পর্বত দিবস পালিত হয় কবে? 

উত্তর: ১১ ডিসেম্বর

'জয় বাংলা' জাতীয় স্লোগান ঘোষণার রায় স্থগিত করা হয় কবে? 

উত্তর: ১০ ডিসেম্বর, ২০২৪

Global Risks Report 2024 অনুযায়ী বর্তমানে বৈশ্বিক ঝুঁকি হল-

উত্তর: প্রথম - ভুয়া ও বিভ্রান্তি মূলক তথ্য দ্বিতীয়- জলবায়ু পরিবর্তনের প্রভাব।

বিশ্বের সবচেয়ে সুন্দর বিমানবন্দর হিসেবে জাতিসংঘের স্বীকৃতি পেয়েছে-

উত্তর: সংযুক্ত আরব আমিরাতের জায়েদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট।

মার্কিন নির্বাচন ২০২৪-এ প্রতিনিধি পরিষদে প্রথম ট্রান্সজেন্ডার নির্বাচিত হন কে? 

উত্তর: সারাহ ম্যাকব্রাইড।

সম্প্রতি রশ্মি দিয়ে মহাকাশের স্যাটেলাইট ধ্বংস করতে সক্ষম ক্ষেপণাস্ত্র আবিষ্কার করে কোন দেশ? 

উত্তর: চীন।

ভারতের প্রথম বেসরকারি সামরিক বিমান কারখানায় যৌথভাবে ভারত ও স্পেন কোন ধরনের বিমান তৈরি করবে? 

উত্তর: সি-২৯৫ সামরিক বিমান।

ভুটানের নেতৃত্বে গঠিত কার্বন নিঃসরণ কমাতে নতুন ফোরামের নাম কী? 

উত্তর: জি-জিরো।

যুক্তরাষ্ট্রের নব-নির্বাচিত শিক্ষামন্ত্রীর নাম কী? 

উত্তর: লিন্ডা ম্যাকমাহন।

২১ নভেম্বর ২০২৪ কোন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত (ICC) গ্রেপ্তারি পরোয়ানা জারি করে? 

উত্তর: ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

আন্তর্জাতিক ভূমি মাইন নিষিদ্ধকরণ (ICBL) প্রকাশিত গবেষণা অনুযায়ী ভূমিমাইনের সর্বাধিক ব্যবহার হয় কোন দেশে? 

উত্তর: মিয়ানমার।

'দাহিয়া ডকট্রিন' কী? 

উত্তর: দাহিয়া ডকট্রিন হলো ব্যাপক ও অসম শক্তি প্রয়োগ এবং বেসামরিক লোকজন ও স্থাপনার ওপর ইচ্ছাকৃত হামলার ইসরায়েলি রণনীতি।

সম্প্রতি আফগানিস্তানের সাথে পুনরায় সরাসরি মালবাহী ট্রেন চলাচল শুরু করে কোন দেশ? 

উত্তর: চীন।

চীনের প্রথম ও সর্বকনিষ্ঠ নারী হিসেবে মহাকাশে পৌঁছান কে? 

উত্তর: ওয়াং হাওজেও।

যুক্তরাষ্ট্রের রাজনীতিতে 'গ্র্যান্ড ওল্ড পার্টি' নামে পরিচিত কোন দল? 

উত্তর: রিপাবলিকান পার্টি।

যুক্তরাষ্ট্র সরকারি চাকরিজীবীদের দক্ষতা উন্নয়নে নতুন কোন বিভাগ চালু করে? 

উত্তর: Department of Government Efficiency (DOGE)।

কানাডায় প্রথমবারের মতো কবে মানব শরীরে এইচ৫ বার্ড ফ্লুর সংক্রমণ ধরা পড়ে? 

উত্তর: ১০ নভেম্বর ২০২৪।

২০২৪ সালের আন্তর্জাতিক শিশু পুরস্কার লাভ করেন কে? 

উত্তর: আফগানিস্তানের নিলা ইব্রাহিমি।

ভারতের নতুন প্রধান বিচারপতির নাম কী? 

উত্তর: সঞ্জিব খান্না।

ACC Emerging Teams Asia Cup 2024-এ চ্যাম্পিয়ন হয় কোন দেশ? 

উত্তর: আফগানিস্তান।

সাফ নারী চ্যাম্পিয়নশিপ ২০২৪ রানার্সআপ হয় কোন দল? 

উত্তর: নেপাল।

ডোনাল্ড ট্রাম্প কাকে বাণিজ্যমন্ত্রী হিসেবে নিয়োগ দেন? 

উত্তর: হাওয়ার্ড লাটনিক।

সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর-

উত্তর: আলেপ্পো

জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন আঞ্চলিক কেন্দ্র কোথায় স্থাপিত হবে? 

উত্তর: বগুড়ায়।

শেখ রাসেল ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের বর্তমান নাম কী? 

উত্তর: ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল।

দেশের ১৪তম প্রধান নির্বাচন কমিশনার (CEC) হিসেবে নিয়োগ পান কে? 

উত্তর: এ এম এম নাসির উদ্দীন।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের রোহিঙ্গা সমস্যা বিষয়ক বিশেষ প্রতিনিধি কে?

উত্তর: ড. খলিলুর রহমান।

বাণিজ্য মন্ত্রণালয়ের নতুন উপদেষ্টার নাম কী? 

উত্তর: শেখ বশির উদ্দীন।

খাগড়াছড়ি জেলা পরিষদে প্রথমবারের মতো নতুন নারী চেয়ারম্যান হন কে?

উত্তর: জিরুনা ত্রিপুরা।