সরাসরি মূল কন্টেন্টে যান

সাম্প্রতিক সাধারণ জ্ঞান

বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী — চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রতিদিনের সাম্প্রতিক খবর, উত্তর ও ব্যাখ্যাসহ।

ভারতে অবস্থিত বাংলাদেশের কূটনৈতিক মিশনের সংখ্যা কত?

উত্তর: ৬টি।

দ্য ইকোনমিস্ট ম্যাগজিনের ২০২৪ সালের বর্ষসেরা দেশের স্বীকৃতি পেয়েছে কোন দেশ? 

উত্তর: বাংলাদেশ 

'ছোট গল্প দিবস' পালিত হয় কবে?  

উত্তর: ২১ ডিসেম্বর।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের আকাশে বিমান উড়িয়ে বাংলাদেশের মানচিত্র এঁকেছিলেন কে? 

উত্তর: বাংলাদেশি বৈমানিক ফাহিম চৌধুরী।

'বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)' দিবস পালিত হয় করে? 

উত্তর: ২০ ডিসেম্বর।

সম্প্রতি শক্তিশালী ঘূর্ণিঝড় 'চিডো' আফ্রিকা মহাদেশের কোন দেশে আঘাত হানে?

উত্তর: মোজাম্বিক

পদ্মা সেতু হয়ে ২৪ ডিসেম্বর চালু হতে যাওয়া ঢাকা-খুলনা ও ঢাকা-বেনাপোল রুটের দুটি নতুন ট্রেনের নাম কী?

উত্তর: ঢাকা-খুলনা পথে ‘জাহানাবাদ এক্সপ্রেস’ এবং ঢাকা-বেনাপোল পথে ‘রূপসী বাংলা’ নতুন রেলপথ দিয়ে চলাচল করবে।

পরিবেশ অধিদপ্তর কত সালে সেন্ট মার্টিনকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) ঘোষণা করে?

উত্তর: ১৯৯৯ সালে

যুক্তরাষ্ট্রের কুখ্যাত 'গুয়ানতানামো বে' কারাগার কোথায় অবস্থিত?

উত্তর: কিউবা

IMF এর পূর্বাভাস অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশের মূল্যস্ফীতি দাঁড়াবে- 

উত্তর: ৫ শতাংশে।

IMF এর পূর্বাভাস অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে- 

উত্তর:  ৬ দশমিক ৭ শতাংশ।

জুলাইয়ে ছাত্র জনতার অভ্যুত্থানের ইতিহাস ও স্মৃতি সংরক্ষণের জন্য যে অধিদপ্তর করতে যাচ্ছে অন্তবর্তী সরকার তার নাম কী?

উত্তর: জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তর।

আন্তর্জাতিক অভিবাসী দিবস কবে পালিত হয়?

উত্তর: ১৮ ডিসেম্বর

"সুপ্রিম কোর্ট দিবস" কবে পালিত হয়?

উত্তর: ১৮ ডিসেম্বর।

আন্তর্জাতিক আরবি ভাষা দিবস পালিত হয় কবে? 

উত্তর: ১৮ ডিসেম্বর।

২০২৪ সালের অক্সফোর্ড ডিকশনারির বর্ষসেরা শব্দ-

উত্তর: ব্রেন রট

দক্ষিণ এশিয়ায় প্রথম ডিজিটাল সুবিধা-সংবলিত ই-পাসপোর্ট চালু করে কোন দেশ?

উত্তর: বাংলাদেশ

উন্নয়নশীল আট দেশের জোট ডি-৮ এর ১১তম শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে?

উত্তর: ১৯ ডিসেম্বর।

২০২৬ সালের ২৮তম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?

উত্তর: এন্টিগুয়া এন্ড বারবুডা।

থাইল্যান্ড কবে থেকে বাংলাদেশিদের জন্য 'ই-ভিসা' সেবা চালু করবে? 

উত্তর: ২ জানুয়ারি, ২০২৫।

১১তম D-৪ শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? 

উত্তর: মিশরের কায়রোতে।

২০২৩ সালে বৈশ্বিক অর্থনীতিতে ব্রিকসের অবদান কত শতাংশ? 

উত্তর: ৩৭.৪%

২০২৩ সালে বৈশ্বিক অর্থনীতিতে জি-৭ এর অবদান কত শতাংশ? 

উত্তর: ২৯.৩% (১৯৯২ সালে ছিল ৪৫.৫ শতাংশ)।

পূর্ব তিমুরের প্রেসিডেন্টর নাম কী? 

উত্তর: জোসে রামোস হোর্তা (১৪ ডিসেম্বর তিনি ঢাকায় আসেন)।

বিশ্বের কত শতাংশ কফির জোগান দেয় ব্রাজিল? 

উত্তর: ৩৯ শতাংশ।

২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশে কী পরিমাণ মধু উৎপাদিত হয়? 

উত্তর: ৭,৪৪৯ মেট্রিক টন। (সূত্র: বিসিক)

ব্লুমবার্গের এনভায়রনমেন্ট, সোশ্যাল অ্যান্ড গভর্ন্যান্স (ইএসজি)- এর তালিকায় বাংলাদেশের কতটি প্রতিষ্ঠান স্থান পেয়েছে? 

উত্তর: ১০টি।

২০২৪ সালে ফোর্বসের ১০০ ক্ষমতাধর নারীর তালিকায় শীর্ষে রয়েছেন কে? 

উত্তর: ইউরোপীয় কমিশনের (ইসি) প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েন।

বাংলাদেশে আসছেন যুক্তরাষ্ট্রের মহাকাশবিষয়ক সংস্থা নাসার প্রধান নভোচারী- 

উত্তর: জোসেফ এম আকাবা।

ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রীর নাম কী? 

উত্তর: ফ্রাঁসোয়া বাইরু।