সরাসরি মূল কন্টেন্টে যান

সাম্প্রতিক সাধারণ জ্ঞান

বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী — চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রতিদিনের সাম্প্রতিক খবর, উত্তর ও ব্যাখ্যাসহ।

বিশ্বজুড়ে মোট কতজন মানুষ ডায়াবেটিসে আক্রান্ত?

উত্তর: প্রায় ৮০ কোটি। (তথ্যসূত্র: ল্যানসেট)

প্রেসিডেন্ট ট্রাম্প আমেরিকার গোয়েন্দা বিভাগের প্রধান হিসেবে কাকে নিয়োগ করেছেন?

উত্তর: তুলসী গ্যাবার্ড।

নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদনে কত বছরের কর অব্যাহতি করেছে অন্তর্বর্তী সরকার?

উত্তর: ১০ বছর।

বাংলাদেশে কত সালে রোহিঙ্গা সংকটের শুরু হয়?

উত্তর: ১৯৭৮ সালে।

দেশের সর্ববৃহৎ ফিল্ম সিটি 'বঙ্গবন্ধু শেখ মুজিব ফিল্ম সিটি'-র নতুন নাম কী?

উত্তর: 'বাংলাদেশ ফিল্ম সিটি'।

দেশের বৃহত্তম অর্থনৈতিক অঞ্চল 'বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর' এর নতুন নাম কী?

উত্তর: 'জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল' বা এনএসইজেড। (মিরসরাই, চট্টগ্রাম)

নেপাল কী পরিমাণ জলবিদ্যুৎ উৎপাদনে সক্ষম? 

উত্তর: ৪০ হাজার মোগাওয়ার্ট।

২০৩০ সালের মধ্যে কার্বন নির্গমন কত শতাংশ কমিয়ে আনার কথা রয়েছে?  

উত্তর: ৪৩ শতাংশ। (কপ-২৯ সম্মেলনের দেওয়া তথ্য অনুযায়ী) 

'জি-জিরো' কী? 

উত্তর: কার্বন নিঃসরণ কমাতে ভুটানের নেতৃত্বে নতুন ফোরাম।

সম্প্রতি কোন দেশ চট্টগ্রামের মিরসরাই ইকোনমিক জোনে স্যাটেলাইট সিটি নির্মাণের পরিকল্পনা করেছে?   

উত্তর: কোরিয়া।

মার্কিন রাজনীতিতে 'গ্র্যান্ড ওল্ড পার্টি' নামে পরিচিত কোন দল?  

উত্তর: রিপাবলিকান পার্টি।

বাংলাদেশে বর্তমানে ডায়াবেটিস রোগীর সংখ্যা কত?

উত্তর: দেশে প্রায় ১ কোটি ৩১ লাখ মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। বাংলাদেশের অবস্থান বিশ্বে অষ্টম। (সূত্র: আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশন)

'বুকার পুরস্কার-২৪' জিতেছেন কে? 

উত্তর: ব্রিটিশ লেখক সামান্তা হার্ভে। (উপন্যাস: অরবিটাল)

বিশ্ব ডায়াবেটিস দিবস কবে পালিত হয়?  

উত্তর: ১৪ নভেম্বর।

কিডস রাইটস সূচক

উত্তর: - প্রকাশ: সেপ্টেম্বর ২০২৪- প্রকাশক: দ্য কিডস রাইটস- অন্তর্ভুক্ত দেশ: ১৯৪টিসূচক অনুযায়ী-- শীর্ষ ৫ দেশ:১. লুক্সেমবার্গ২. আইসল্যান্ড৩. গ্রিস৪. জার্মানি৫. থাইল্যান্ডসর্বনিম্ন ৫ দেশ:১৯৪. আফগানিস্তান১৯৩. দক্ষিণ সুদান১৯২. শাদ১৯১. মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র১৯০. নিরক্ষীয় গিনিসার্কভুক্ত দেশের অবস্থান:৯৪. ভুটান৯৬. বাংলাদেশ১০৩. ভারত১২৪. নেপাল১৩৬. মালদ্বীপ১৫১. শ্রীলংকা১৫৩. পাকিস্তান১৯৪. আফগানিস্তান। 

বৈশ্বিক ক্ষুধা সূচক ২০২৪

উত্তর: - প্রকাশ: ১০ অক্টোবর ২০২৪- প্রকাশক: আয়ারল্যান্ডভিত্তিক সংস্থা Concern Worldwide, জার্মানভিত্তিক Welthungerhilfe - অন্তর্ভুক্ত দেশ: ১২৭টি- ক্ষুধার মাত্রা কম: ২২টি দেশে- বেলারুশ, বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা, চিলি, চীন, কোস্টারিকা, ক্রোয়েশিয়া, এস্তোনিয়া, জর্জিয়া, হাঙ্গেরি, কুয়েত, লাটভিয়া, লিথুয়ানিয়া, মন্টিনিগ্রো, উত্তর মেসিডোনিয়া, রোমানিয়া, রাশিয়া, সার্বিয়া, স্লোভাকিয়া, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, উরুগুয়ে ও উজবেকিস্তান।- ক্ষুধার মাত্রা সবচেয়ে বেশি: সোমালিয়াসার্কভুক্ত দেশের অবস্থান:৫৬. শ্রীলংকা৬৮. নেপাল৮৪. বাংলাদেশ১০৫. ভারত১০৯. পাকিস্তান১১৬. আফগানিস্তান

বৈশ্বিক উদ্ভাবনী সূচক ২০২৪

উত্তর: প্রকাশক: World Intellectual Property Organization (WIPO)অন্তর্ভুক্ত দেশ: ১৩৩সূচক অনুযায়ী-- শীর্ষ ৫ দেশ:১. সুইজারল্যান্ড২. সুইডেন৩. যুক্তরাষ্ট্র৪. সিঙ্গাপুর৫. যুক্তরাজ্যসর্বনিম্ন ৫ দেশ:১৩৩. অ্যাঙ্গোলা১৩২. নাইজার১৩১. মালি১৩০. ইথিওপিয়া১২৯. বোরকিনা ফাসোসার্কভুক্ত দেশের অবস্থান:৩৯. ভারত৮৯. শ্রীলংকা৯১. পাকিস্তান১০৬. বাংলাদেশ১০৯. নেপাল৭টি উপসূচকে বাংলাদেশের অবস্থানপ্রাতিষ্ঠানিক: ১০৯তমমানবসম্পদ ও গবেষণা: ১২৮তমঅবকাঠামো: ৮৬তমপরিশীলিত বাজার: ৯২তমপরিশীলিত ব্যবসা: ১২৬তমজ্ঞান ও প্রযুক্তি: ৯২তমসৃজনশীলতা: ৮৮তম। 

ওষুধ রপ্তানিতে বাংলাদেশ

উত্তর: - বিশ্বের অন্তত ১৫৭টি দেশে ওষুধ রপ্তানি করে। - এশিয়ার ৪৩টি, দক্ষিণ আমেরিকার ২৬টি, উত্তর আমেরিকার ৬টি, আফ্রিকার ৩৯টি, ইউরোপের ৩৮টি ও অস্ট্রেলিয়ার ৫টি দেশে বাংলাদেশের ওষুধ রপ্তানি হয়।শীর্ষ ৫ দেশ (কোটি ডলার):দেশ ⇒ (২০২২-২৩) ⇒ ২০২৩-২৪) মিয়ানমার ⇒ ২.৫৮ ⇒ ১.৮১শ্রীলংকা ⇒ ২.১৯ ⇒ ২.১৩যুক্তরাষ্ট্র ⇒ ১.৫২ ⇒ ২.১৯ফিলিপাইন ⇒ ১.৫০ ⇒ ১.৬২আফগানিস্তান ⇒ ১.০৬ ⇒ ০.৮৯বিশ্বে মোট রপ্তানি:২০২২-২৩ ⇒ ১৭.৫৪ কোটি ডলার২০২৩-২৪ ⇒ ১৮.৪২ কোটি ডলার 

নোবেল পুরস্কার ২০২৪

উত্তর: • মোট বিজয়ী : ১১ জন ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান।• পুরুষ ১০ ও নারী ১। • পুরস্কার- প্রত্যেক বিভাগের নোবেলজয়ী প্রত্যেকে পাবেন একটি মেডেল, একটি সনদপত্র এবং ১ কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনা (বাংলাদেশি টাকায় ১২ কোটি ৮০ লাখ)।• নোবেলজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে আগামী ১০ ডিসম্বর আলফ্রেড নোবেলের মৃত্যু দিবসে। বিষয় ও পুরস্কার প্রাপ্ত ব্যক্তির নাম, দেশ, অবদান ও ঘোষণাকারী প্রতিষ্ঠান:• চিকিৎসাবিজ্ঞান বা শরীরতত্ত্ব:১) ভিক্টর অ্যামব্রোস (যুক্তরাষ্ট্র)২) গ্যারি রাভকুন (যুক্তরাষ্ট্র)অবদান: মাইক্রো আরএনএ আবিষ্কার এবং ট্রান্সক্রিপশন পরবর্তী জিন নিয়ন্ত্রণে। ঘোষণা: ক্যারোলিনস্কা ইনস্টিটিউট• পদার্থবিজ্ঞান:১) জন জে হপফিল্ড (যুক্তরাষ্ট্র)২) জিওফ্রে ই হিন্টন (কানাডা)অবদান: কৃত্রিম নিউরাল নেটওয়ার্কের মাধ্যমে মেশিন লার্নিং সম্ভবপর করে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ আবিষ্কার ও উদ্ভাবনের জন্য। ঘোষণা: দ্য রয়েল সুইডিশ একাডেমি অব সায়েন্স• রসায়ন:১) ডেভিড বেকার (যুক্তরাষ্ট্র) [অবদান:কম্পিউটেশনাল প্রোটিন ডিজাইনের জন্য] ২) ডেমিস হাসাবিস (যুক্তরাজ্য)৩) জন এম জাম্পার (যুক্তরাজ্য)অবদান(২ ও ৩):  প্রোটিনের গঠনে ভবিষ্যদ্বাণীর জন্যঘোষণা: দ্য রয়েল সুইডিশ একাডেমি অব সায়েন্স• সাহিত্য:১) হান ক্যাং (দ. কোরিয়া)অবদান: তীক্ষ্ম কাব্যিক গদ্যের জন্য যা ঐতিহাসিক আঘাতের মুখোমুখি হয়ে মানবজীবনের ভঙ্গুরতা প্রকাশ করেঘোষণা: সুইডিশ একাডেমি• শান্তি:১) নিহন হিদানকিও (জাপান) [প্রতিষ্ঠান] অবদান: পরমাণু অস্ত্রমুক্ত বিশ্ব অর্জনের প্রচেষ্টায়ঘোষণা: নরওয়েজিয়ান নোবেল কমিটি• অর্থনীতি:১) ড্যারন আসেমোগলু (যুক্তরাষ্ট্র)২) সাইমন জনসন (যুক্তরাষ্ট্র)৩) জেমস রবিনসন (যুক্তরাষ্ট্র)অবদান: বিভিন্ন দেশের মধ্যে সম্পদের বৈষম্য নিয়ে গবেষণার জন্যঘোষণা: দ্য রয়‍্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্স

'পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিজঅর্ডার' (PTSD) কী? 

উত্তর: পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিজঅর্ডার (PTSD) একটি মানসিক রোগ। বেদনাদায়ক (ট্রমাটিক) কোনো ঘটনার সম্মুখীন হওয়ার ফলে কেউ মানসিকভাবে বিপর্যস্ত হলে তিনি এ অবস্থায় পরিণত হতে পারে।

জাতিসংঘ শান্তি রক্ষা মিশন প্রধানের নাম কী? 

উত্তর: জাঁ-পিয়েরে ল্যাক্রোইক্স।

United Nations Interim Force in Lebanon (UNIFIL) কবে গঠন করা হয়? 

উত্তর: ১৯ মার্চ ১৯৭৮।

সীমান্ত অচলাবস্থা দূর করতে ভারত-চীন কবে চুক্তি স্বাক্ষর করে? 

উত্তর: ২১ অক্টোবর ২০২৪।

২০ অক্টোবর ২০২৪ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) কোন দেশকে ম্যালেরিয়ামুক্ত ঘোষণা করে? 

উত্তর: মিসরকে।

হ্যারিকেন মিল্টন কবে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় আঘাত হানে? 

উত্তর: ৯ অক্টোবর ২০২৪।

৩০ সেপ্টেম্বর ২০২৪ ইউরোপের কোন দেশটি সর্বশেষ কয়লার বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে দেয়? 

উত্তর: যুক্তরাজ্য।

ইউরোপের দেশ আলবেনিয়ায় সুফি মুসলিমদের জন্য কী নামে ক্ষুদ্র রাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে? 

উত্তর: দ্য সভরেন স্টেট অব বেকতাশি অর্ডার।

২১ অক্টোবর ২০২৪ ভিয়েতনামের নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে? 

উত্তর: লুওং কুওং।

লেবাননে ইসরায়েলের নতুন স্থল অভিযানের নাম কী দেওয়া হয়?

উত্তর: অপারেশন নর্দান, অ্যারোস।

নেভাতিম বিমান ঘাঁটি কোন দেশে অবস্থিত? 

উত্তর: ইসরায়েল।