সরাসরি মূল কন্টেন্টে যান

সাম্প্রতিক সাধারণ জ্ঞান

বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী — চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রতিদিনের সাম্প্রতিক খবর, উত্তর ও ব্যাখ্যাসহ।

ইউরোপীয় মেরিটাইম ফোর্স (EUROMARFOR বা EMF) কবে প্রতিষ্ঠিত হয়?

উত্তর: ১৯৯৫ সালে।

বিশ্ব বাণিজ্য সংস্থার (WTO) মন্ত্রী পর্যায়ের ১৩তম সম্মেলন অনুষ্ঠিত হয় কবে?

উত্তর: ২৬ ফেব্রুয়ারি-২ মার্চ ২০২৪ ।

২০ মার্চ ২০২৪ কোন রাজ্যকে যুক্তরাষ্ট্র ভারতের অংশ হিসেবে স্বীকৃতি দেয়?

উত্তর: অরুণাচলকে।

১ মার্চ ২০২৪ পাকিস্তান পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদের নতুন স্পিকার নির্বাচিত হন কে?

উত্তর:  সরদার আয়াজ সাদিক।

A Hijacking চলচ্চিত্রটি কোন প্রেক্ষাপটে নির্মিত হয়?

উত্তর: ডেনমার্কের একটি কার্গো জাহাজ ছিনতাইয়ের ঘটনা অবলম্বনে।

জাতিসংঘের সাধারণ পরিষদে সর্বসম্মতিক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তা- সম্পর্কিত প্রথম বৈশ্বিক রেজুলেশন বা প্রস্তাব পাস হয় কবে?

উত্তর: ২১ মার্চ ২০২৪ ।

জাতিসংঘের সাধারণ পরিষদে ইসলামভীতি মোকাবিলায় প্রস্তাব পাস হয় কবে?

উত্তর: ১৫ মার্চ ২০২৪ ।

TIPA'র পূর্নরূপ কী?

উত্তর: Trade and Economic Participition Agreement |

১৯ মার্চ ২০২৪ বিশ্বের দীর্ঘতম জোড়া টানেল কোথায় উদ্বোধন করা হয়?

উত্তর:  ভারতের অরুণাচল প্রদেশে।

ভারতের নাগরিকত্ব সংশোধনী আইন (CAA) কবে কার্যকর হয়?

উত্তর: ১১ মার্চ ২০২৪।

২০২৪ সালে ইউরোপীয় কমিশন কোন শহরকে ইউরোপের সবুজ -রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়?

উত্তর: স্পেনের শহর ভ্যালেন্সিয়া ।

২০২৪ সালে গণিতের নোবেলখ্যাত অ্যাবেল পুরস্কার লাভ করেন কে?

উত্তর: মাইকেল তালাগ্র্যান্ড ।

ইন্দোনেশিয়ার নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হন কে?

উত্তর:  প্রাবোও সুবিয়ান্তো।

স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিক্স অনুযায়ী ২০২৩ সালে, বাংলাদেশের সাক্ষরতার হার (৭ বছর +) কত?

উত্তর: ৭৭.৯%।

স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিক্স অনুযায়ী ২০২৩ সালে বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব (প্রতি বর্গ কিমি) কত?

উত্তর: ১,১৭১ জন।

স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিক্স অনুযায়ী ২০২৩ সালে বাংলাদেশের মানুষের প্রত্যাশিত আয়ুষ্কাল কত?

উত্তর: ৭২.৩ বছর ।

SIPRI'র প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ বিশ্বে অস্ত্র আমদানিতে কততম?

উত্তর: ২৬তম ।

২০২৪ সালে ইউনেস্কোর 'ট্রি অব পিস' পুরস্কার লাভ করেন কোন বাংলাদেশি?

উত্তর: ড. মুহম্মদ ইউনূস।

কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রথম নারী মেয়র কে?

উত্তর: ডা. তাহসিন বাহার সূচনা ।

২ মার্চ ২০২৪ প্রকাশিত নির্বাচন কমিশনের চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী, মোট ভোটার সংখ্যা কত?

উত্তর: ১২,১৮,৫০,১৬০ ।

‘বুড়িগঙ্গা: নিরুদ্ধ নদী পুনরুদ্ধার শীর্ষক গবেষণা অনুযায়ী, বুড়িগঙ্গা নদীর দৈর্ঘ্য কত কিমি?

উত্তর: ৪১ কিলোমিটার।

কমিউনিটি ক্লিনিকে কত ধরনের ঔষধ বিনামূল্যে সরবরাহ করা হয়?

উত্তর: ৩২ ধরনের। উল্লেখ্য, সরকারি হাসপাতালে ১০৫ ধরনের।

বিশ্বের কতটি দেশে বাংলাদেশে উৎপাদিত ঔষধ রপ্তানি করা হয়?

উত্তর: ১৫৭টি দেশে।

১০ মার্চ ২০২৪ সমুদ্রের কতটি ব্লকে তেল গ্যাস অনুসন্ধানে দরপত্র আহবান করা হয়?

উত্তর: ২৪টি।

কোন প্রতিষ্ঠান প্রথম সিঙ্গেল সেল জিনোমিক ডেটা সংশ্লেষণ উদ্ভাবন করেন?

উত্তর: চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশন ।

এক্সিম ব্যাংকের সাথে পদ্মা ব্যাংক এক হওয়ার স্মারকলিপি স্বাক্ষর করে কবে?

উত্তর: ১৮ মার্চ ২০২৪।

২৪ মার্চ ২০২৪ উদ্বোধন করা বাংলাদেশ বিমান বাহিনীর প্রস্তুতকৃত প্রথম প্রশিক্ষণ বিমানের নাম কী?

উত্তর: বঙ্গবন্ধু বেসিক ট্রেইনার (BBT)।

এজেন্সি টু ইনোভেট প্রতিষ্ঠা 

উত্তর: - বাংলাদেশে জনবান্ধব সেবা ব্যবস্থার উন্নয়নে তথ্যপ্রযুক্তি-ভিত্তিক উদ্ভাবনী সংস্কৃতির বিকাশ এবং জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে এজেন্সি টু ইনোভেট (a2i) নামে একটি এজেন্সি প্রণয়নকল্পে ৫ জুলাই ২০২৩ ‘এজেন্সি টু ইনোভেট বিল, ২০২৩’ জাতীয় সংসদে পাস হয়। - ১১ জুলাই ২০২৩ রাষ্ট্রপতি বিলে স্বাক্ষর করলে তা আইনে পরিণত হয়। - এরপর ৫ ফেব্রুয়ারি ২০২৪ সরকার প্রজ্ঞাপন জারি করে ‘এজেন্সি টু ইনোভেট’ প্রতিষ্ঠা করে । - ৬ ফেব্রুয়ারি ২০২৪ যা গেজেট আকারে প্রকাশ করা হয়। - এজেন্সিটি হবে একটি সংবিধিবদ্ধ সংস্থা। এই সংস্থার ১৫ সদস্যের একটি পরিচালনা পর্ষদ থাকবে ।- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মন্ত্রী, প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী হবেন এর সভাপতি।

কিছু গুরুত্বপূর্ণ সংস্থার বর্তমান সদস্য

উত্তর: - *OPEC এর বর্তমান সদস্য- ১২ (সর্বশেষ ত্যগ করে- অ্যাঙ্গোলা)- *ন্যাটো(NATO)এর বর্তমান সদস্য- ৩২ (সর্বশেষ- সুইডেন)- *ন্যাম(NAM)এর বর্তমান সদস্য- ১২১ (সর্বশেষ- দক্ষিণ সুদান)- *IFAD এর বর্তমান সদস্য - ১৭৮ (সর্বশেষ-সার্বিয়া)- জাতিসংঘ(UN)এর বর্তমান সদস্য- ১৯৩(সর্বশেষ- দক্ষিণ সুদান)- কমনওয়েলথ এর বর্তমান সদস্য- ৫৬ (সর্বশেষ- টোগো)- UNESCO এর বর্তমান সদস্য- ১৯৪- ইন্টারপোল এর বর্তমান সদস্য- ১৯৬- *BRICS এর বর্তমান সদস্য- ৯ [নতুন সদস্য- ইরান, মিসর, সংযুক্ত আরব আমিরাত, ইথিওপিয়া; (আর্জেন্টিনা ৩০ নভেম্বর ২০২৩ ঘোষনা দেয় যে তারা ব্রিকস এ যোগ দিবে না, & সৌদি আরবও এখনো যোগ দেয়নি।)]

ইসরায়েলের দখলদারিত্ব নিয়ে ICJ-তে শুনানি

উত্তর: - ১৯ ফেব্রুয়ারি ২০২৪ ফিলিস্তিনের ভূখণ্ডে ইসরায়েলের দখলদারিত্ব নিয়ে আন্তর্জাতিক বিচার আদালতে (ICT) শুনানি শুরু হয়।- শুনানি চলে ২৬ ফেব্রুয়ারি ২০২৪ পর্যন্ত।- এতে বাংলাদেশসহ ৫২টি দেশ ও ৩টি সংগঠন শুনানিতে যুক্তিতর্ক উপস্থাপন করে। - জাতিসংঘ সাধারণ পরিষদের আহ্বানের পরিপ্রেক্ষিতে ICJতে এ শুনানি অনুষ্ঠিত হয়।- ইসরায়েলের দখলদারিত্ব, অবৈধ বসতি স্থাপন ও ফিলিস্তিনি ভূখণ্ডকে ইসরায়েলি ভূখণ্ডের সঙ্গে একীভূত করার অপতৎপরতা পর্যালোচনা করতে ২০২২ সালে ICJ'র প্রতি ওই আহ্বান জানায় সাধারণ পরিষদ । - ICJ'র এ সংক্রান্ত নির্দেশনা আসতে ছয় মাস সময় লাগতে পারে।- তবে ICJ এ নিয়ে কোনো নির্দেশনা বা মতামত দিলে ইসরায়েলের তা মানার আইনি বাধ্যবাধকতা নেই ।